All posts by jitu

২ কোটি টাকার সম্পদের মালিক বাখরাবাদের বিক্রয় সহকারি!

স্টাফ রিপোর্টার:
বাখরাবাদে বিক্রয় সহকারি আখতার হোসেন । তার মাসিক বেতন শুরুতে ১৬ হাজার থেকে পদোন্নতি হয়ে ৩৯ হাজার টাকা হলেও তার সম্পদ পরিমান এখন ২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৪৪৭ টাকাও বেশি। এছাড়া রয়েছে ব্যক্তিগত গাড়ি ও বাড়ি।

তার বিরুদ্ধে রয়েছে বাখরাবাদে কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতা বিল গোপন, বদলি, অবৈধ গ্যাস সংযোগ,সিএনজি পাম্পে অবৈধ সংযোগ ও পাওনা টাকা আদায় সংক্রান্ত নথিপত্র গায়েব করা সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ।

তবুও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সি.বি.এ নিবার্চনে অংশগ্রহণ করেছেন এ আখতার । কিভাবে দুদকের মামলা তালিকার আসামী হয়েও নির্বাচন করছেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড একাধিক কর্মকর্তা ও কর্মচারী।

না প্রকাশের অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন,আক্তার হোসেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ম্যানেজিং ডিক্টেটর শস্কর মজুমদারের আস্থাভাজন। সে হিসাবে তিনি শত অন্যায় করেও কোনো অদৃশ্য কারণে বেঁচে যান সবসময়।

দুনীতি দমন কমিশন সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর আকতার হোসেনকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ দেয় দুদক। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি আকতার হোসেন দুর্নীতি দমন কমিশনে দেওয়া তার সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। এরপর একই বছরের ৯ ডিসেম্বর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। পরে তা যাচাই-বাছাই করে তার সম্পদের ‘তথ্য গোপন ও অবৈধ সম্পদ থাকার’ প্রমাণ পাওয়ার কথা জানায় দুদক।

এ বছর বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নামে দুদকের দায়ের করা মামলাটি দীর্ঘ তদন্ত শেষে আদালত চার্জ গঠন করেন। তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিক্রয় সহকারী আকতার হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, আখতহার হোসেনের নামে ঢাকার আফতাবনগরে এক হাজার ৮১০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট রয়েছে। ২০১৪ সালে ফ্ল্যাটটি এক কোটি ৭০ হাজার টাকায় কিনে ২০১৯ সালের জুলাইয়ে তিনি রেজিস্ট্রি করেন। কিন্তু সম্পদ বিবরণীতে তিনি ফ্ল্যাটের মূল্য দেখিয়েছেন ৪৩ লাখ টাকা। এখানে তিনি ৫৭ লাখ ৭০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এছাড়া বিবরণীতে আরো বলা হয়, মামলায় ২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৪৪৭ টাকা মূল্যের সম্পদের মধ্য ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ২৬৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এছাড়াও দুদকের তদন্তে ৩৫ লাখ ৪৬ হাজার ৬২৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পায়। এ দুটি অপরাধে আকতার হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

আখতার হোসেন১৯৮৬ সালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে জুনিয়র মিটার রিডার পদে যোগ দেন। পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি বিক্রয় সহকারী পদে রয়েছেন।

আকতার হোসেনের নামে আরও কয়েকটি দুর্ণীতির অভিযোগ তদন্ত করছে দুদক। আকতার হোসেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর সিবিএর নেতৃত্ব দিচ্ছেন। বিগত ২০২১-২০২২ সিবিএ নির্বাচনে সভপতি নির্বাচিত হন। ২০২৩-২০২৪ নির্বাচনেও আকতার হোসেন সভাপতি প্রার্থী হয়েছেন। খোজ নিয়ে জানা গেছে বিএনপির একাংশের সমর্থন নিয়ে ২০২১-২২ সালে সভাপতি নির্বাচিত হন।

এ বিষয়ে জানতে চাইলে আকতার হোসেনের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
এবিষয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ম্যানেজিং ডিক্টেটর শস্কর মজুমদার বলেন, অভিযুক্ত আখতার হোসেন বিরুদ্ধে অভিযোগ দুদকের। এ বিষয় দুদক দেখবেন। আমরা এ বিষয় কোনো মন্তব্য করতে রাজি নয়। তবে আখতার অভিযোগ প্রমান হলে আমরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করবো।

মামলার বিষয় জানতে চাইলে দুনীতি দমন কমিশন(দুদকের) পরিচালক আরিফ সাদেক বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, আখতারের মামলার ফাইলটি সচিব মহোদয়ের কাছে রয়েছে। এ বিষয সচিব মহোদয় আপনাদের পরবর্তীতে বক্তব্য দিবেন।

চকবাজারের আল্লাহর দান টি হাউজ‌ থেকে ১১২৫ কে‌জি রং মি‌শ্রিত গুড়‌া ম‌রিচ জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর চকবাজারে গুড়া মরি‌চে রং মি‌শি‌য়ে বি‌ক্রি করায় মেসার্স আল্লাহর দান টি হাউজ‌কে ১ লক্ষ টাকা জ‌রিমানা এবং ১ হাজার ১২৫ কে‌জি রং মি‌শ্রিত গুড়‌া ম‌রিচ জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়ে‌ছে।

রোববার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লা ভোক্তা অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত তদার‌কি অ‌ভিযা‌নে ক‌্যা‌বের প্রতি‌নি‌ধি, ব‌্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে এবং জব্দকৃত পণ‌্য ধ্বং‌সের ক্ষে‌ত্রে ফায়ার সা‌র্ভিসের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন‌।

দেবীদ্বারের নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি বিশিষ্ট শিল্পপতি লায়ন মো. কবির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহিদ মো. সালেহ, কুমিল্লা মডেল কলেজ’র অধ্যক্ষ মেজর অবঃ মো. নাসিরুল ইসলাম মীর, ১৫ নং বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া ভূইয়া। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা এটিএম মুজিবুর রহমান বিএসসি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য মো. শাহ আলম, দাতা সদস্য মো. হারুন-অর-রশিদ, শিক্ষার্থী মাহমুদা আক্তার প্রমূখ।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে দেবীদ্বারকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। নবিয়াবাদ স্কুল থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সাথে দেশের জন্য কাজ করছেন। বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে সংগ্রাম শুরু করে মৃত্যু পর্যন্ত সে সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। মেট্রোরেল, পদ্মাসেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাঁরই হাত ধরে।

এসময় প্রাক্তন কৃতি শিক্ষার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদকেও সংবর্ধিত করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

তিতাসে যুবলীগ নেতা হত্যা মামলায় চেয়ারম্যানসহ ১০ আসামি কারাগারে

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা(৩৫) হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, যুবলীগ নেতা জহিরুল ইসলাম হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদসহ বেশ কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন।

নির্দিষ্ট সময় শেষ হওয়ায় রোববার চেয়ারম্যান বাবুল আহমেদ কুমিল্লা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার বাবুল আহমেদ উপজেলার ৬নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান। এ ছাড়া একই মামলার আসামি আরিফ সরকার, ইউসুফ, আব্দুল করিম, শরিফ ও রবি মিয়া আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

নিহত যুবলীগ নেতার ছোট ভাই মামলার বাদী এসহাক মোল্লা কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করে বলেন, বাবুল চেয়ারম্যান আমার বড় ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।রোববার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আসামি বাবুল জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো বলেন এই মামলার ৪৩ জনের নাম উল্লে করে ও অজ্ঞাত নামা ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে এরমধ্যে ১০ জন জেল হাজতে আছেন, ২৬ জন উচ্চ আদালতের জামিনে আছে ও ৭ জন পলাত।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর উপজেলার মানিককান্দি গ্রামে জমির মালিকানা ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়।এসময় যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লাকে দিনেদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

তিতাসে চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসে সাম্প্রতিক সময়ে বেড়েছে চোর-ডাকাতের উপদ্রব। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে। যদিও এসব ঘটনার পর চোর-ডাকাতদের আটক করেছে পুলিশ। কিন্তু প্রয়োজনের তুলনায় পুলিশ সদস্য সংখ্যা কম থাকায় এসব ঘটনা প্রতিরোধে পুলিশ হিমশিম খাচ্ছে।

তাই চুরি-ডাকাতি ঠেকাতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এর পরামর্শে এবং গ্রামবাসীর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছেন এলাকাবাসী। এছাড়াও রাত ১০ টার পর বাহিরে আড্ডা, ঘুরাফেরা করা নিষেধ করেছে এবং অপরিচিত ও সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে আটকে থানার ওসি ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে জানাচ্ছেন গ্রামবাসী।

গত শুক্রবার রাত থেকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে নয়াকান্দি ও দুখিয়ারকান্দি গ্রামে ও শনিবার রাত থেকে ভিটিকান্দি ১, ২, ৩নং ওয়ার্ডে পাহারা শুরু হয়। এছাড়াও কড়িকান্দি, মজিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামেও রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী।

নারান্দিয়া ইউপি সদস্য মোঃ ওসমান খান বলেন, প্রতিদিন আলাদা গ্রুপের মাধ্যমে পাহারার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। একজন টিম লিডারসহ ৭-১০ জনের একটি করে দল পাহারা দিচ্ছে। পাহারাদারদের কাছে থানার ওসি ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তার নম্বর দেওয়া হয়েছে। কারও চলাফেরায় সন্দেহ হলে তাকে আটকে পুলিশে খবর দেওয়ার জন্য বলা হয়েছে।

এবিষয়ে সচেতনতার বার্তা দিয়ে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সম্প্রতি চুরি, ডাকাতির বিষয়ে আতঙ্কিত ও গুজব না ছড়িয়ে পুলিশের পাশাপাশি নিজেদের সম্পদ রক্ষায় নিজেরা সচেষ্ট থাকতে হবে। কারন থানায় প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম। তাই চুরি-ডাকাতি প্রতিরোধে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামবাসীর উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। পাহারার কারণে চোর যদি ঢুকতেই না পারে, তাহলে চুরিও হবে না, আর চোর ঢুকলেও বের হতে পারবে না। এ ছাড়া গ্রামবাসীর পাশাপাশি পুলিশের টহল টিম রয়েছে। আশা করি খুব তারাতাড়ি পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসব।

কুমিল্লায় মিডিয়া প্রীতি ফুটবল ম্যাচের দল ঘোষণা

স্টাফ রিপোর্টার:
ফুটবলের দুই কিংবদন্তী পেলে ও ম্যারাডোনা স্মরণে কুমিল্লার মিডিয়ার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে পেলে ও ম্যারাডোনা একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ২৪ জানুয়ারি কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

এ প্রীতি ম্যাচের জন্য পেলে একাদশ ও ম্যারাডোনা একাদশের দল ঘোষণা করা হয়েছে।

ম্যারাডোনা একাদশ: কোচিং স্টাফরা হলেন খায়রুল আহসান মানিক (এটিএন বাংলা/এটিএন নিউজ), অশোক বড়ুয়া (বাসস/বেতার), শাহজাদা এমরান ( দৈনিক আমাদের কুমিল্লা), সহিদ উল্লাহ ( দৈনিক পূর্বাশা), হুমায়ুন কবীর রণি (একুশে টিভি), সাদিক মামুন( দৈনিক ইনকিলাব) ও জাহিদ হাসান ( দৈনিক মানবজমিন)।

খেলোয়াড়রা হলেন (২৪ সদস্য):
অধিনায়ক: ইমতিয়াজ আহমেদ জিতু ( দৈনিক আজকের কুমিল্লা), আনোয়ার হোসেন (বৈশাখী), সেলিম রেজা মুন্সি (জিটিভি), তাওহিদ হোসেন মিঠু ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), তামজিদ হোসেন লিপু (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙ্গা টিভি), তানভীর খন্দকার দীপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আব্দুর রহমান ( দৈনিক কালের কন্ঠ/ বিডিনিউজ২৪), ইসতিয়াক আহমেদ (সময় টিভি), জহিরুল হক বাবু ( আজকের পত্রিকা), রাসেল সোহেল ( দৈনিক পূর্বাশা), হাবিবুর রহমান খান ( দৈনিক বাংলার আলোড়ন), জুয়েল খন্দকার ( দৈনিক ময়নামতি), সুমন কবির (দেশ টিভি), আনোয়ার হোসেন ( এস এ টিভি), সালাহউদ্দিন সোহেল ( চ্যানেল বাংলাদেশ), এইচ এম মহিউদ্দিন ( মেঘনা টিভি), আরিফ মজুমদার (বাংলা টিভি),বিপ্লব হাসান ( ক্যামেরাপার্সন), সেলিম হোসাইন ( আজকের কুমিল্লা), উজ্জ্বল হোসেন বিল্লাল( আজকের কুমিল্লা), হাসান ফরহাদ ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), নেকবর হোসেন ( বাংলার আলোড়ন), আব্দুল মোতালেব নিখিল ( মোহনা টিভি), আলাউদ্দিন ( দৈনিক পূর্বাশা), ম্যাক রানা ( দুর্নীতির সন্ধানে), আব্দুল্লাহ আসিফ ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), মো: শরীফ ( আমোদ), সজীব (ক্যামেরাপার্সন)।

পেলে একাদশ: কোচিং স্টাফরা হলেন আবুল হাসনাত বাবুল ( সাপ্তাহিক অভিবাদন), নীতিশ সাহা ( দৈনিক শিরোনাম), কাজী এনামুল হক ফারুক ( চ্যানেল একাত্তর), মাহবুব আলম বাবু (ডেইলি আওয়ার টাইম), সাইফ উদ্দিন রণী ( গ্লোবাল টিভি), বাহার রায়হান ( সময় টিভি)।
খেলোয়াড়রা হলেন (২৪ সদস্য) : অধিনায়ক: দেলোয়ার হোসেন জাকির ( দৈনিক দেশ রূপান্তর), সাজ্জাদ হোসেন চিশতী ( রাইজিং বিডি), খালেদ সাইফুল্লাহ ( এখন টিভি), আবু মুসা ( মাই টিভি), আশিকুর রহমান আশিক (জাগরণী টিভি), মাহফুজ নান্টু ( দৈনিক বাংলা/ নিউজবাংলা টোয়েন্টি ফোর), মাইনুল হক স্বপন ( চেতনায় একাত্তর), এন কে রিপন (সমকাল/রুপসী বাংলা), আরিফ সেলিম ওপেল ( দৈনিক শ্রমিক), জাহিদ পাটোয়ারি (জাগো নিউজ), এমদাদুল হক সোহাগ ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), মারুফ কল্প ( প্রতিদিনের সংবাদ), রুবেল মজুমদার ( আমাদের সময় ডট কম), অমিত মজুমদার ( জাগো কুমিল্লা), আর কে রাসেল ( ডেইলি স্টেইট ), আলেক হোসেন ( দৈনিক রূপসী বাংলা), শাহ ইমরান ( দৈনিক যায় যায় কাল), মহিউদ্দিন ভূইয়া ( দৈনিক সকালের সময়), মনির হোসেন ( দৈনিক শেয়ারবীজ), সোহাইবুল ইসলাম ( ডাক প্রতিদিন), আবরার আল দাইয়ান ( দৈনিক পূর্বাশা), মো: সুমন- (অননিউজ/২১ টিভি)।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া এ ম্যাচটির সার্বিক সহযোগিতায় থাকবেন এস কিউ গ্রুপ ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশন।

খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন ও সিনিয়র সাংবাদিকবৃন্দ।

 

কুমিল্লা সদরে ২২৭ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে বিশেষ অভিযানে ২২৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অদ্য ২২ জানুয়ারী সকালে কুমিল্লা সদরের পশ্চিম জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার বরুড়া উপজেলার তুলাগাও গ্রামের মৃত. হাসমত আলীর ছেলে মোঃ কুদ্দুস রহমান (৩৫)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চৌদ্দগ্রামে ৯ মাসেও প্রকাশ হয়নি চাঞ্চল্যকর পিনু আত্মহত্যার ময়নাতদন্ত রিপোর্ট

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের বহুল আলোচিত তাহমিনা আক্তার পিনু (২৯) তার স্বামীর বাড়িতে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে নিহত হওয়ার ঘটনার দীর্ঘ ৯ মাস অতিক্রান্ত হলেও অজানা কারণে এখনো আসেনি ময়নাতদন্তের রিপোর্ট।

সাধারণত ময়নাতদন্তের রিপোর্ট সর্বোচ্চ তিন মাসের মধ্যে আসলেও পিনু হত্যার ঘটনার ময়নাতদন্ত রিপোর্টটি এখনো আসেনি। ময়নাতদন্তের রিপোর্ট না আসায় সঙ্গত কারণেই এখনো আদালতে চার্জশীট দিতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা। ময়নাতদন্তের রিপোর্ট কবে নাগাদ আসবে, মামলার চার্জশীটই বা আদালতে কবে প্রেরণ করা হবে তা নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছে মামলার বাদী নিহত তাহমিনা আক্তার পিনুর বাবা মো: ইউনুস মিয়াসহ নিহতের পরিবার।

এদিকে এ ঘটনায় নিহতের স্বামী রাসেলকে ঘটনার দিনই আটক করে আদালতে প্রেরণ করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। পরে অধিকতর তদন্তের স্বার্থে রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত দুই ধাপে মোট ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। পরে পুলিশি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও এরপর আর এগোয়নি মামলার তদন্ত কার্যক্রম।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম মুঠোফোনে জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসায় চার্জশীট দেয়া সম্ভব হয়নি। রিপোর্ট পেলেই আদালতে চার্জশীট দাখিল করা হবে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আত্মহত্যায় প্ররোচণার দায়ে নিহত তাহমিনা আক্তার পিনুর স্বামী রাসেলকে ঘটনার দিনই গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। নিহতের শয়ন কক্ষের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তার স্বামীকে পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আদালতে চার্জশীট দাখিল করা হবে।’

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ইনচার্জ ডা. সাজ্জাদ হোসেন বলেন, ‘জনবল সংকটের কারণে ময়নাতদন্তের রিপোর্ট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। শীঘ্রই পিনু নিহতের ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।’

নোয়াখালীতে গাড়ি চাপায় পথচারী বৃদ্ধ নিহত

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় এক পথচারী বৃদ্ধ নারী নিহত হয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পথচারী হলেন সকিনা বেগম (৭০)। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাদিরপুর এলাকার মৃত হাবীব উল্যার স্ত্রী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ নারী এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বেগমগঞ্জ চৌরাস্তা এলাকার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ির চাপায় তার মাথা পুরোপুরি থেতলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।