All posts by jitu

নোয়াখালীতে দুই ইউপি চেয়ারম্যান বাড়ির পাশে নগ্ননৃত্য ও জুয়ার আসর

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটের জগদানন্দ গ্রামে বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চালানোর অভিযোগ উঠেছে ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন ও সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুনাফ ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক কামাল উদ্দিন বাবুলের বিরুদ্ধে। আর দর্শক সারিতে ভিড় বাড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসনের যোগসাজশে দুই ইউপি চেয়াম্যানের ছাত্রছায়ায় মাদক ব্যবসা, নগ্ন নৃত্য ও জুয়ার আসর চলছে। ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন কোম্পানি এ মেলার উদ্বোধন করেন। ধাননিঁড়ি ইউনিয়ন পরিষদের সচিব আমির হোসেনের স্বাক্ষরিত টিকেটে চলছে নগ্ননৃত্যের আসর।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে মুকবুল চৌধুরী হাট বিজয় মেলায় গিয়ে দেখা যায়, মেলায় রয়েছে নামসর্বস্ব ১৫-২০টি দোকান। মেলার মূল আকর্ষণ হলো নগ্ননৃত্য ও জুয়ার আসর। রাত ১১টার থেকে উঠতি বয়সী স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর গ্রাম্য যুবকদের উপচেপড়া ভিড়। নগ্ন নৃত্য চলাকালে মুঠোফোনে ভিডিও এবং ছবি ধারণ একেবারেই নিষিদ্ধ। মুঠোফোনে ভিডিও এবং ছবি ধারণ করলে মেলা কমিটির লোকজন ছিনিয়ে নেয় মুঠোফোন। এসব বিষয়ে ধানসিঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিন কোম্পানির কাছে স্থানীয় এলাকাবাসী একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।

জানা যায়, ১৬ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মুকবুল চৌধুরী হাট বিজয় মেলার অনুমোদন নেয় মেলা আয়োজক কমিটি। মেলায় তারা যাত্রাপালার অনুমোদন নিলেও রাতের আঁধারে চলছে নগ্ন নৃত্য আর ভ্রাম্যমাণ বেচাকেনা চলছে চোলাই মদ-ইয়াবা ও গাঁজা। মেলা আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, কবিরহাট থানার পুলিশের সাথে চুক্তি করে মঙ্গলবার রাত থেকে মেলায় ১২টি জুয়ার আসর বসানো হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে মেলা শুরু হয়েছে বলে মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা শরিয়ত উল্যাহ সাইমুন জানান, মেলায় প্রথম দিন থেকেই চলছে অশ্লীল নাচ-গান। তাতে উঠতি বয়সের কিশোর ও যুবকেরা নষ্ট হতে বাধ্য। অনেক এসএসসি পরীক্ষার্থী নিয়মিত যাত্রা দেখতে যায়। এ জন্য তারা পড়ালেখায় পিছিয়ে পড়ছে। জুয়ার কারণে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার।

ধাননিঁড়ি ইউনিয়ন পরিষদের সচিব আমির হোসেন বলেন, সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুনাফের স্বাক্ষর জাল করে অনেকে টিকেট নেয়। এজন্য তার স্বাক্ষরে যাত্রার টিকেট করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সহ-সভাপতি আবদুল মান্নান মুনাফ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুল বলেন,। যদি আপত্তিকর কিছু হয়ে থাকে থা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন কোম্পানি বলেন, আমি ইউনিয়নের চেয়ারম্যান একেবারে জানি না বললে ভুল হবে। আমি মন থেকে মেলা পরিচালনার সাথে জড়িত নেই। দায়িত্বে থাকার কারণে অনেক কিছুতে আমাকেও দোষারোপ করা হয়। তবে নিষেধ করার পরও একটি পক্ষ এই জুয়ার আসর বসিয়েছে। অপর এক প্রশ্নের জবাবে, এলাকাবাসী নগ্ন নৃত্য চলার বিষয়ে তার কাছে অভিযোগ করার সত্যতাও নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে  আমরা মেলায় গিয়েছি। নগ্ন নৃত্য ও জুয়া বন্ধে মেলা কমিটিকে কঠিন নির্দেশনা দেওয়া হয়েছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, তারিখসহ ভিডিও ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

ষ্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ বেশ কয়েকটি ঘর, ঘরের আসবাবপত্র, ৪ ভরি স্বর্ণ পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরের মালিক শাহজাহান এবং স্থানীয়রা জানিয়েছে, অগ্নিকান্ডে অন্তত ১৮-২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার ভোররাত আনুমানিক সোয়া ১২ টার সময় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাসী শাহআলম, শাহজালাল ও শাহজাহানের ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মাজেদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের লাকড়ির চুলা থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ধারনা করেন তিনি।

ক্ষতিগ্রস্থ ঘরগুলোর মালিক শাহজাহান জানান, অগ্নিকান্ডে ঘরগুলোতে থাকা ২টি ফ্রিজ, টিভি, আলমিরা, ৩ভরি স্বর্ণসহ প্রয়োজনীয় সকল ফার্ণিসার পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় কিছুই বের করার সুযোগ পাইনাই। ঘরগুলোও পুড়ে যাওয়ায় বর্তমানে আমরা ৩টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছি।

নোয়াখালীতে ৩৬ লাখ নতুন বইয়ের ঘাটতি

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে আনন্দগণ পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার ২০০৩টি প্রাথমিক ও ৩১৩টি মাধ্যমিক এবং ২৭৫টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। চাহিদা পরিমাণ বই এখনই না পাওয়া যায়নি বলে জানিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ। তবে কয়েক দিনের মধ্যে সকল বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে পারবেন বলে আশা করছেন জেলা শিক্ষা কর্মকর্তারা। তবে মোট ঘাটতি রয়েছে প্রায় ৩৬ লাখ নতুন বইয়ের।

রোববার (১ জানুয়ারি) দুপুরে চাটখিলের কড়িহাটি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ¦ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, জেলার ২০০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বইয়ের চাহিদা ছিলো ১৭লাখ ১২হাজার ৫৫৭ পিস, যার বিপরীতে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা ৩লাখ নতুন বই হাতে পেয়েছি, যার মধ্যে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই রয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব বই এখনো হাতে এসে পৌঁছায়নি। প্রাথমিকভাবে প্রাপ্ত বইগুলো ‘বই উৎসব’ এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে আমাদের চাহিদা মোতাবেক সকল বই হাতে আসবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে ।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ২০২৩ শিক্ষাবর্ষে জেলার ৩১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭৫টি মাদ্রাসায় আমাদের নতুন বইয়ের চাহিদা ছিলো ৫৪লাখ ১৭হাজার ৭৪৭পিস। যার বিপরীতে আমরা নতুন বই সরবরাহ পেয়েছি ৩২লাখ ৬৭হাজার ২৮৫পিস। বই উৎসবের মাধ্যমে প্রাপ্ত বইগুলো উপজেলা থেকে বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বাকী বই গুলো এলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

“বাংলাদেশ ফ্রেন্ডস্ ক্লাব- কাতার” এর সৌজন্যে সাংস্কৃতিক সন্ধ্যা 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

ফিফা বিশ্বকাপ ২০২২ অংশগ্রহণ করা “ডি ফোর বাংলাদেশ টিম এর অংশগ্রহণে “বাংলাদেশ ফ্রেন্ডস্ ক্লাব- কাতার” এর সৌজন্যে অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যা পারফরমেন্স সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়।

‘শুদ্ধ সংস্কৃতি হোক দেশ গড়ার অদম্য শক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে কাতারে “বাংলাদেশ ফ্রেন্ডস্ ক্লাব”- এর সৌজন্যে ফিফা বিশ্বকাপ ২০২২ অংশগ্রহণ করা “ডি ফোর বাংলাদেশ টিম এবং ডি ফোর ইন্ডিয়ান টিম শিল্পীদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে কাতার এর সালিমার ইস্টাম্বুল সেন্টারে।

সংগঠনের সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও শ্রম মিনিস্টার ড: মোস্তাফিজুর রহমান, এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, কাতারের বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ ও কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনায় যৌথভাবে ছিলেন সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান এবং সাবেক সভাপতি ইকবাল আহমেদ রনি।

স্বাগতিক ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গোলাম সারওয়ার মিশু ও ই এম আকাশ।

সংগঠনের লোগো সম্বলিত “টি-শার্ট” উম্মোচন করেন, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও শ্রম মিনিস্টার ড: মোস্তাফিজুর রহমান

ফিফা বিশ্বকাপে অসাধারন ভূমিকা রাখার জন‍্য বাংলাদেশ থেকে আসা “ডি ফোর বাংলাদেশ টিম এবং ডি ফোর ইন্ডিয়ান টিমকে কে ক্রেষ্ট প্রধান করা হয়। পাশাপাশি ফিফা বিশ্বকাপে এসপিএস টিম লিডার হিসেবে দায়িত্বপালন করায় বিসিকিউ এর স্পোর্টস সেক্রেটারি শহিদ হোসাইনকে ক্রেষ্ট প্রদান করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী “জেমস” এবং অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ডি ফোর বাংলাদেশ টিম একের পর এক অসাধারণ পারফরমেন্সে অনুষ্ঠানের শেষ পযর্ন্ত মাতিয়ে রাখেন উপস্থিত সবাইকে।

নতুন বছরের শুরুতে নগরীতে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

হত্যাকান্ড দিয়ে কুমিল্লায় নতুন বছরের শুরু হল। থার্টি  ফাস্ট নাইটেই কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার পশ্চিম পাড়া  এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সাথে  ফয়সাল আহমেদ হৃদয় আনন্দ মিছিল করে। এ সময় স্থানীয় কয়েকজন যুবকের সাথে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা হয়।

নিহত  ফয়সাল ইসলাম হৃদয় (২০) ওই এলাকার চা দোকানী বাচ্চু মিয়ার ছেলে।

নিহত হৃদয়ের বড় বোন শিউলি আক্তার জানান, হৃদয় থাই গ্লাসের কাজ করতেন। গেলো বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সাথে হৃদয় আনন্দ মিছিল করে। এ সময় স্থানীয় কয়েক যুবকের সাথে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা হয়। গতকাল রাত দেড়টায় হৃদয়সহ তারা বন্ধুরা নিউ ইয়ার উদযাপনে বাড়ির পাশে পিকনিক করছিলো। তখন হৃদয়কে খবর দিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে হাত পায়ের রগ কেটে দেয়। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে কোপানো হয়। স্থানীয়রা আহত হৃদয়কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বলেন, নিহতের মরদেহ  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।

কুমিল্লা মেঘনা জেনারেল হসপিটালে সাধারণ সভা অনুষ্ঠিত 

মোঃ আবদুল আউয়াল সরকার:

পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কুমিল্লা মেঘনা জেনারেল হসপিটালে সাধারণ  সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর ) কুমিল্লা মেঘনা জেনারেল হসপিটাল (সিএমজিএইচ) ঝাউতলা (পুলিশ লাইন মোড় সড়ক) কুমিল্লার নিজস্ব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিশু ও শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির,উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রহিম
অর্থ পরিচালক মোঃ রবিউল আউয়াল, নির্বাহী পরিচালক মোঃ শাহ আলম, আবুল কালাম আজাদ, ওমর ফারুক।

এসময় আরো উপস্থিত ছিলেন  প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ আরিফ হায়দার, এ জেড এম সাইফুর রহমান রানাসহ প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।

সভায় বক্তারা বলেন,কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতাল রোগীদের উন্নত সেবা দিয়ে রোগীর পাশে থাকবে। মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের এই যাত্রায় ভবিষ্যতে যোগ হবে আরও নতুনমাত্রা। এই নগরীর সকল বাসিন্দা পাবে সাধ্যের মধ্যে উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আবদুল আউয়াল সরকার।

স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি ।

শনিবার (৩১ ডিসেম্বর) নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপে শীতকালিন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। পরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সেনাবাহিনী প্রধান স্বর্ণদীপে আগমনের পর তাকে অভ্যর্থনা জানান কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কক্সবাজার জেলার শ্যামলাপুর ও নোয়াখালীর স্বর্ণদ্বীপে ১১০০টি অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রধানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করছে।

নোয়াখালীতে হতদরিদ্র ১০ তরুণ-তরুণীর গণ বিয়ে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে একসাথে হতদরিদ্র ১০ জোড়া তরুণ-তরুণীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের ভূঁঞা বাড়িতে মুসলিম রীতিতে যৌতুকবিহীন এই মেজবানও গণবিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের অর্থায়ানে এই বিয়ের আয়োজন করা হয়। এই উপলক্ষে দৌলতপুর গ্রামে ছিল সাজ সাজ রব। আনন্দ, উৎসবের কোন কমতি ছিল না আয়োজনে। বিয়ের একদিন আগে বিতরণ করা হয় বর-কনের সাজের কাপড় সহ ফুল সাজানি। বিয়েতে প্রত্যেক বর দেওয়া হয়েছে নগদ ৫০হাজার টাকা ও কনে কে দেওয়া হয়েছে আটানা ওজনের স্বর্ণের অলংকার। ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে বর-কনের আত্মীয় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দি মোল্লা বলেন, এমন বিয়ে তো আগে কখনো দেখিনি। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতুহল বসত বিয়ে দেখতে আসেন বহু মানুষ। আমরা বিয়ের অনুষ্ঠান দেখে অভিভূত। বিয়েতে বর-কনেরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন।

গণবিয়ের আয়োজক বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, আল্লাহপাক কাউকে সামর্থ দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ যাকে সামর্থ দিয়েছে তার দায়িত্ব হলো যাকে আল্লাহ সামর্থ দেননি তাকে সাহায্য করা। নিয়ত করেছি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা দিয়ে একটু কমফোর্ট দেওয়া। এ সময় তিনি নতুন দম্পতিদের জন্য নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া কামনা করেন।

মুরাদনগরে চিকিৎসা ব্যয়ভার বহন করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

মাহবুব আলম আরিফ:
স্বামী ইব্রাহিম মিয়া মারা গেছে দেড় বছর আগে দুই ছেলে ও মানসিক ভারসাম্যহীন একমাত্র মেয়ে মিম আক্তারকে নিয়ে অভাব অনটনে দিন কাটছিলো মা পারভীন আক্তারের। মেয়ের দীর্ঘ ৩ বছরের চিকিৎসা ব্যয় বহণ করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন মা ও মানসিক ভারসাম্যহীন সেই মেয়ে।

শনিবার ভোর ৪টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ ৩ বছর ধরে ধার-দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল মা পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ্য হয়ে না উঠায় শনিবার ভোর ৪টার দিকে প্রথমে মা পারভীন আক্তার বিষপান করে পরে মেয়ে মিম আক্তারকে জোর পূর্বক বিষ খাওয়ায়। এসময় মেয়ে মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নিয়ে যাওয়ার সময় রায়পুর নামক স্থানে মা পারভীন আক্তার মৃত্যুবরণ করেন। পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মেয়ে মিম আক্তারও মৃত্যুবরণ করেন।

পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে যাই। পরে ভোর ৪টার দিকে আমার ননদ মিমের চিৎকারে ঘুম ভাঙ্গলে দৌড়ে গিয়ে দেখি তারা দুজনে মৃত্যুযন্ত্রনায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে ৩ টন পলিথিন ভর্তি ট্রাকসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিন পরিবহনের সময় তিনটন পলিথিনসহ ট্রাক জব্দ করা হয়েছে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলারকালিকাপুর ছুপুয়া এলাকায় আল আমিন পেট্রোল পাম্পের সামনে পুলিশের নিয়মিত টহলের সময় তিন টন পলিথিন ভর্তি ট্রাক ও ট্রাকের চালকসহ হেলপারকে আটক করেন চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশ্রাফ জুয়েল ও তাঁর সঙ্গীয় ফোর্স।

পরবর্তীতে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরকে জানানোর পর পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মাদ রাজীবের নির্দেশনায় রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা বাদী হয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০) এর ধারা ৬ (ক) লংঘন করায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের আনিস মোল্লার ছেলে ট্রাক চালক মোঃ আল আমিন মোল্লা (৩২) এবং রংপুর জেলার পাগলাপীর উপজেলার শাহাদাৎপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে রনজু মোহাম্মদ (৩৬) সহ অজ্ঞাত সহযোগীগণের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আটককৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়। জব্দকৃত ট্রাকও পলিথিন চৌদ্দগ্রাম থানার জিম্মায় রাখা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে জব্দকৃত ট্রাক ও পলিথিনের বিষয়ে পরবর্তীকার্যক্রম গ্রহণ করা হবে।

পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলার উপ পরিচালক মোসাব্বের হোসেন à¦