All posts by jitu

সোনাইমুড়ীতে রাজনৈতিক ও ওয়ারেন্টভুক্ত ১৪ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়য়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে, বুধবার দিবাগত রাতে সোনাইমুড়ী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক ও ওয়ারেন্ট মামলায় ১৩ জন ও ১০০ পিস ইয়াবা ১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নাওতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ আলম (৫০), জগজীবনপুরের মৃত নুরুল হকের ছেলে শাহজাহান পাটোয়ারী (৫২), ভানুয়াইর মৃত মনু মিয়া বেপারীর ছেলে মোঃ আলী হোসেন (৫৮), দক্ষিন শাকতলার অহিদ উল্যার ছেলে রায়হান (২০), কৃষ্ণপুরের মৃত হাজী আবুল খায়েরের ছেলে জুয়েল (৪০), মৃত আব্দুল মালেকের ছেলে শহিদুল ইসলাম কিরন (৪৮), দেব পুরের মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে মাসুদ আলম (৪৪),নাটেশ্বরে’র মৃত মোঃ হানিফের ছেলেসাইফুল ইসলাম (২৪), শিমুলিয়া’র মাকছুদ উল্লাহর ছেলে আব্দুলাহ আল মামুন, কাবিল পুরের নুর আহমদের ছেলে আব্দুল মান্নান ও সুজন, রুহুল আমিন নগরের মৃত হানিফের ছেলে সাগর (২০), মন্তাজ মিয়ার ছেলে বাবুল (৪৫), দুয়ারী পাড়ার নূর আলমের ছেলে সুমন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক উক্ত ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ।

হাজীগঞ্জে অর্ধশত বিদ্যালয়ে ২২ প্রধান শিক্ষক ও ৭৯ সহকারী শিক্ষকের পদ শূণ্য

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও মোট জনসংখ্যার শত ভাগ প্রাইমারি শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার কাজ করলেও সেদিক থেকে পিছিয়ে রয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো। এ উপজেলায় প্রধান শিক্ষকের পদসহ প্রায় অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে দীর্ঘদিন। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলায় ১৫৭ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ টিতে দীর্ঘদিন ধরে ৭৯ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে এসব বিদ্যালয়ে শিক্ষকসংকটে স্কুলে লেখাপড়ার মান ক্রমশ হ্রাস পাচ্ছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমসহ শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে ৮৮০ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ এবং প্রায় ৫০টি বিদ্যালয়ের ৭৯ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি থাকায় সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষক সংকটে থাকা বিদ্যালয়গুলোর কোনো শিক্ষক যখন অসুস্থ হন কিংবা মাতৃত্বকালীন বা অন্য কোনো কারণে ছুটিতে থাকেন তখন দায়িত্বরতদের পাঠদানে হিমশিম খেতে হয়। এ অবস্থায় একজন শিক্ষককে একটানা চার-পাঁচটি ক্লাসে পাঠদান করতে হয়। কখনো কোনো একটি শ্রেণির পাঠদান বন্ধ থাকে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাঈদ চৌধুরী এই বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, অবসরজনিত কারণ, মৃত্যু ও অনেকদিন থেকে পদোন্নতি বন্ধ থাকায় শূন্য পদের সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এ উপজেলায় ২৬টির মত পদ পূর্ণ হবে, বাকীগুলো শূন্যই থেকে যাবে। আর পদোন্নতি হলে প্রধান শিক্ষকের শূন্য পদ কিছুটা কমে যাবে। আশা করি, দ্রুত এর সমাধান হবে।

নোয়াখালীতে ট্রাক-পিকআপ ভানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আরও এক পিকআপ ভ্যান আরোহী গুরুত্বর আহত হয়।

নিহত মো. হারুন ওরফে লিটন (৩৫) সুধারাম উপজেলার লালা নগরের মো.দুলালের ছেলে। সে একজন মাছ ব্যবাসায়ী ছিলেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লক্ষীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঞা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালীর মাইজদী থেকে একটি ট্রাক সকাল ৮টার দিকে ফেনীর উদ্দেশে যাত্রা করে ওই সময় বিপরীত দিক থেকে আসা চৌমুহনীমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানটি। এতে পিকআপ ভ্যান আরোহী মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আরও এক পিকআপ ভ্যান আরোহী আহত হয়। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার শিকার গাড়ি গুলো আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

লোটাস কামাল-মুজিব পুনরায় সভাপতি ও সেক্রেটারি

ইসতিয়াক আহমেদ :

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৭ বছর ধরে নেতৃত্বে থাকা আ হ ম মুস্তফা কামাল ও মো. মুজিবুল হক পুনরায় স্ব-স্ব পদে বহাল থাকলেন।

বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২ টা থেকে অনুষ্ঠিত হওয়া কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি সভাপতি হিসেবে আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মুজিবুল হকের নাম ঘোষণা করেন।

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

নাশকতা করলে বাসায় ঢুকিয়ে কারাগার বানানো হবে- আবু সাঈদ আল মাহমুদ স্বপন

ইসতিয়াক আহমেদ:
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন- মুরুব্বি মনে করে খালেদাকে সম্মান করে চিকিৎসা করার সুযোগ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এখন ১০ তারিখ সরকার নামানোর হুমকি দেন? নাশকতা করলে বাংলাদেশের কোথায়ও আপনাদের নামতে দেয়া হবে না, বেশি বাড়াবাড়ি করলে বাসায় ঢুকিয়ে কারাগার বানানো হবে।

বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এ কথা বলেন।

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

রাজাকারের বাচ্চা ফখরুল একা বসে ছিল, কেউ সাথে নেই- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ইসতিয়াক আহমেদ:

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন- রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল একা বসে ছিলো, একটা কর্মীও ছিলো না সাথে। ১০ জন কর্মী তো থাকা দরকার ছিলো। পার্টি অফিস তল্লাশি করে পুলিশ ২ বস্তা ককটেল পাইছে।

বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

বিএনপি জামায়াত একসাথে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা করছেন- মাহবুব উল আলম হানিফ

ইসতিয়াক আহমেদ:

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন- বিএনপি জামায়াত একসাথে হয়ে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা করছেন। জোশে হুশ হারিয়েন না, মির্জা ফখরুলকে বলছি, হুশ হারাইলে বেহুশ হয়ে যাবেন। কারাদণ্ড প্রাপ্ত আসামি নাকি এসে আওয়ামীলীগকে নামাবে, আওয়ামীলীগ কচু পাতার পানি নয়, নাড়া দিলে পড়ে যাবে । নাশকতা বা বাড়াবাড়ি বেশি করলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে।

বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ আরো বলেন, বাংলাদেশ এক সময় অন্ধকারে নিমজ্জিত ছিলো । এখন এই বাংলাদেশ অনেক উন্নত । আমাদের জিডিপির হার বেড়েছে।

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

বিজয়ের মাস ডিসেম্বরেই খেলা হবে – ওবায়দুল কাদের

ইসতিয়াক আহমেদ:
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন- ডিসেম্বর বিজয়ের মাস, বিজয়ের মাসেই খেলা হবে ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কুমিল্লার লালমাই বাগমারা হাইস্কুল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধকের বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস, বিজয়ের মাসেই খেলা হবে। বিজয়ের মাসে খেলা হবে কুমিল্লায়। কুমিল্লায় খেলা হবে কোয়ার্টার ফাইনাল। খেলা হবে রাজনীতির মাঠে, দূর্নীতির বিরুদ্ধে খেলা হবে, নাশকতার বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, জঙ্গীদের বিরুদ্ধে খেলা হবে।

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

কুমিল্লা জেলা যুবদলের সভাপতি ও সহসভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহসভাপতি জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নগরীর বাদুরতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নগরীর সিডি প্যাথ গলি থেকে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির একটি মিছিল বের হয়। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহসভাপতি জহিরুল ইসলাম জহিরকে নগরীর বাদুরতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, ‘আমরা তাদের ধাওয়া দেইনি। তারাই পালিয়েছেন আমাদের দেখে। আর ওয়াসিম ও জহিরের নামে মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজকের এই দিনে কুমিল্লা মুক্ত হয়েছিল

স্টাফ রিপোর্টার:

আজ কুমিল্লা মুক্ত দিবস । ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের এই দিনে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ অভিযানে মুক্ত হয় কুমিল্লা।৭ ডিসেম্বর রাত ব্যাপী সম্মুখ সমরে পরাজিত পাকবাহিনী পালিয়ে যায়। এ সময় ২৭ মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে মুক্তির স্বাদ পায় কুমিল্লার মানুষ। ৮ ডিসেম্বর ভোরেই স্বাধীন ভূমির উপর শান্তির পরশ পায় তারা।

সীমান্তের কাছাকাছি কুমিল্লা বিমান বন্দরে পাকিস্তানি বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্টর অবস্থান ছিল। ৭ ডিসেম্বর রাতে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা বিমান বন্দরে পাকিস্তানি বাহিনীর ওপর মর্টার ও আর্টিলারিসহ আক্রমণ করে। টানা প্রায় ১ ঘণ্টারও বেশি সময় সম্মুখ যুদ্ধে পাকিস্তানিরা পিছু হটে।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তিবাহিনীর সঙ্গে মিত্রবাহিনীর ১১ গুর্খা রেজিমেন্ট কুমিল্লার গোমতী নদী-পাড় হয়ে কটক বাজার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মিত্রবাহিনীর অপর দুটি অংশ ভাট পাড়া ও চৌদ্দগ্রাম দিয়ে কুমিল্লায় প্রবেশ করে। তাদের যৌথ আক্রমণে বিমান বন্দর এলাকা থেকে পাক বাহিনী পালিয়ে যায়।

মুক্তিযুদ্ধে পাক বাহিনীর ব্যবহৃত বাংকার এখনো কুমিল্লা বিমান বন্দরে রয়েছে। এ বাংকার থেকেই মুক্তিবাহিনীর ওপর মেশিন গানের আক্রমণ করে হানাদাররা।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর সকাল থেকেই কুমিল্লার টাউন হল মাঠে ঢল নামে মুক্তিকামী জনতার। স্বাধীন দেশে তারা যুদ্ধে অপরাজিত বীর মুক্তি যোদ্ধাদের ফুলেল আমন্ত্রণ জানায় কুমিল্লার পথে পথে। সেদিন সন্ধ্যায় লাখো জনতার উপস্থিতিতে টাউন হলেই স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় অ্যাডভোকেট আহাম্মদ আলীর নেতৃত্বে।