All posts by jitu

কুমিল্লা সদরে ৭২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের ঝাগুরজুলি এলাকা হতে ৭২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

৩ ডিসেম্বর রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের উত্তর মাঝিগাছা গ্রামের মৃত ইউসুফ মিয়া এর ছেলে মোঃ ইমান হোসেন@ইমন (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন্

 

কুমিল্লায় পাবেল হত্যা: প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লার পাবেল হত্যা মামলার প্রধান আসামিসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৪ই ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে চৌদ্দগ্রাম উপজেলা এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ

গ্রেফতারকৃতরা হলেন ফেনী থানার গজারিয়া কান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক, উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন, একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিল এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয়।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন আসামি রাকিবের সাথে পাবেল ১ মাস আগে কলেজে তর্কবিতর্ক হয়েছিলো, তারপর থেকে রাকিব তার বন্ধুদের নিয়ে পাবেলকে মারধর করার পরিকল্পনা শুরু করে। ঘটনার দিন পাবেল যখন তার নানার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়ন ধোপাখিল গ্রামে আসে। এই কথা শুনে রাকিব তার বন্ধুদের জানায় এবং পাবেলকে মারধর করার পরিকল্পনা করে। পরে সন্ধ্যায় যখন পাবেল তার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলার সময় রাকিব তার সহযোগীদের নিয়ে খেলার মাঠে এসে তর্কবিতর্কের এক পর্যায়ে ছুরিকাঘাত করে। পাবেলের বন্ধুরা পাবেলকে বাচাতে আসলে রাকিববাহিনী তাদেরকেও ছুরিকাঘাত করে।

উল্লখ্য গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়ী সংলগ্ন ব্যাটমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষনা করেন। পরে পাবেলের মা লিপি ইসলাম চৌদ্দগ্রাম থানায় এজাহারনামীয় ৯ জন এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেন।

৮ ডিসেম্বর কুমিল্লা দঃ জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

লালমাই প্রতিনিধি:
৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ‍্যালয় মাঠে ৮ ডিসেম্বর কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাবেক সফল রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সদর দঃ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন,এম এ করিম মজুমদার, আবদুল মমিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পার্থ সরথী দত্ত , অর্থ সম্পাদক মোঃ আলী আকবর, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইঁয়া,দপ্তর সম্পাদক রুপম মজুমদার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদুল মিজান,যুব ও ক্রীড়া সম্পাদক খালেদ মাহমুদ চঞ্চল,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুন নবী বাপ্পি, ,শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক নাছরীন আকতার মুন্নী,উপ দপ্তর সম্পাদক মোঃ শহীদ উল্লাহ,নির্বাহী সদস‍্য মোঃ আবদুল হামিদ,অধ‍্যক্ষ মোঃশহীদ উল্লাহ, লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মতিন মোল্লা,সাধারণ  সম্পাদক মাসুদুর রহমান ভূইঁয়া, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, বরুড়া পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বকতার হোসেন বখতিয়ার, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক,জেলা যুবলীগের আহবায়ক হাজী কামরুল হাসান শাহীন,যুগ্ম  আহবায়ক আবদুস সোবহান খন্দকার সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু,লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক এভ এ মোতালেব সহ জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নোয়াখালীতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আরফিনা আক্তার নদী (১৫) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।

রোববার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সন্ধ্যায় ওই স্কুল ছাত্রী উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে পারিবারের সদস্যদের উপর অভিমান করে কীটনাশক জাতীয় বিষ পান করে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিহতরে পিতা জানিয়েছে দীর্ঘ দিন ধরে তার মেয়ে পেট ব্যথায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পেটে ব্যাথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে।

মেসিময় রাতে অজিদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :

শনিবার দিবাগত রাতে রাউন্ড অফ সিক্সটিনে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় আলবেসিলেস্তরা।এর মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিওনেল স্কালোনির শিষ্যরা।

শনিবার রাতে আহমেদ আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখলেও বলার মতো আক্রমণ করতে পারছিল না আলবিসেলেস্তেরা।

৩৫ মিনিটে গোলমুখে প্রথম শট নিতে পারে আর্জেন্টিনা। সেটিতেই গোল আদায় করেন মেসি। ওতামেন্দির কাছ থেকে পাওয়া বলে বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার তিন ডিফেন্ডারকে ফাঁকি দেন তিনি।

জাতীয় দলের হয়ে এক হাজারতম ম্যাচে এটি তার ৭৮৯তম গোল। ম্যাচের প্রথমার্ধে আর কোন সুযোগ তৈরি করতে না পারলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আলবিসেলেস্তারা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ৫৬ মিনিটে অস্ট্রেলিয়ান গোলরক্ষক টার্নারের ভুলে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে এটি তার ২য় এবং আর্জেন্টিনার জার্সি গায়ে ৬ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ালো ছয়ে।

ম্যাচের ৭৬ মিনিটে একটি গোল পরিশোধ করে অস্ট্রেলিয়া। বক্সের বেশ বাইরে থেকে গোল মুখে শট নিয়েছিলেন গডউইন। লিসান্দ্রো মার্টিনেজের মুখে লেগে বল জড়িয়ে যায় জালে, আত্মঘাতী গোল। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না এমিলিয়ানো মার্টিনেজের।

নোয়াখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০০৮ পিস ইয়াবা, ১টি সিএনজি, ৮টি সীম, ৫টি মোবাইল, ১টি পাওয়ার ব্যাংক ও নগদ ২ হাজার ৩৭৭ টাকা উদ্ধার করা হয়।

রোববার (৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে, গত দু’দিন পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার মো.রুবেল (২৮) চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার কাশেম মিয়ার বাড়ির নুর মোহাম্মদের ছেলে, মো. বোরহান (৪৫) সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাড়ই নগর এলাকার মিস্ত্রী বাড়ির মৃত বুলু মিয়ার ছেলে, মো.বাবর (৩০) বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ অভিরামপুর এলাকার মসজিদ বাড়ির আলতাফ হোসেনের ছেলে।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় পাইকারি ও খুচরা মূল্যে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক মন্ত্রী গোলাম মোস্তফার মৃত্যুতে এমপি রাজী ফখরুলের গভীর শোক প্রকাশ

 

স্টাফ রিপোর্টার:
সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এই আসনের বর্তমান সাংসদ রাজী মোহাম্মদ  ফখরুল ।

এমপি রাজী মোহাম্মদ ফখরুল বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

শনিবার ( ৩ ডিসেম্বর) রাত ৯ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্বীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের ২য় পুত্র।

এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের কুমিল্লায় ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ তিনি ১৭ বছর ৭টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না ‘কারাগার পার্ট-২’

বিনোদন ডেস্ক।।

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজ‘কারাগার’। চলতি বছরের আগস্টে মুক্তি পায় ওয়েব তার নির্মিত সিরিজের ‘কারাগার পার্ট-১’। এই সিরিজে চঞ্চল চৌধুরী অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন। গত ৪ নভেম্বর হইচই জানায়, চলতি মাসের ১৫ ডিসেম্বর আসছে ‘কারাগার পার্ট-২’। তবে এবার জানা গেল, মুক্তির তারিখ পিছিয়েছে ওয়েব সিরিজটির। আর এটি নিয়েই মন খারাপ অভিনেতা চঞ্চল চৌধুরীর।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের কারণে পূর্বনির্ধারিত তারিখ ১৫ ডিসেম্বরে আসছে না ‘কারাগার পার্ট টু’। এক সপ্তাহ পিছিয়ে আগামী ২২ ডিসেম্বর আসবে জনপ্রিয় ওয়েব সিরিজটি। তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ পাশের ইমোটিকন দেখে বোঝা যাচ্ছিল, মজার ছলেই এমনটি বলছেন অভিনেতা।

সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘কারাগার পার্ট-১’ এর গল্পে দেখা যায়, সেল নাম্বার ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেল একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেল জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কি করে এলো এই কয়েদি?

সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

প্রসঙ্গত, ‘কারাগার পার্ট-১’ মুক্তির আগে প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটির দুই কিস্তিরই শুটিং একসঙ্গে শেষ করেছেন তারা। প্রথমটি মুক্তির পর অল্পসময়ের মধ্যেই আসবে দ্বিতীয়টি।

চলে গেলেন না ফেরার দেশে সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা

স্টাফ রিপোর্টার:
সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা -৪, (দেবিদ্বার) আসনের সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা আর নেই।

শনিবার ( ৩ ডিসেম্বর) রাত ৯ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃ

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্বীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের ২য় পুত্র।

এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের কুমিল্লায় ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ তিনি ১৭ বছর ৭টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এবিএম গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন জানান, মরহুমের সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা মরহুমের জানাজা ও দাফন নিয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

 

স্পোর্টস ডেস্কঃ

গ্রুপ লিগের পর নকআউট পর্বের শুরুটাও দুরন্ত করলো নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে দাপটের সঙ্গে খেললো লুই ফন গালের দল। যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করলো ডাচরা। শনিবার রাত ৯টায় খালিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডাচদের হয়ে একটি করে গোল করেন মেম্ফিস ডিপাই, ডেলি ব্লিন্ড ও ডেনজেল ডামফ্রিস। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে গোলটি করেন হাজি রাইট।

এদিন খেলা শুরুর দুই মিনিটের মধ্যে দারুণ সুযোগ পায় যুক্তরাষ্ট্র। পোস্টের সামনে গোলরক্ষককে একা পেয়েছিলেন পুলিসিচ। শটও নেন। দারুণ সেভ করে নেদারল্যান্ডসকে বাঁচিয়ে দেন আন্দ্রিস নোপার্ট। হাফ ছেড়ে বাঁচে ডাচরা।

খেলার নয় মিনিটে ম্যাচের প্রথম গোল করে ডাচদের এগিয়ে দেন মেম্ফিস ডিপাই। বক্সের ভেতর দারুণ এক ক্রস দিয়েছিলেন ডেনজেল ডামফ্রিস। দারুণ শটে গোল করেন ডিপাই। চলতি বিশ্বকাপে এটাই ডিপাই-এর প্রথম গোল।

পিছিয়ে পড়েও বার বার ডাচ রক্ষণে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। যদিও বড় কোনও সুযোগ তৈরি করতে পারেনি তারা। গোলের দেখাও পায়নি।

বিরতির একটু আগে দারুণ একটি আক্রমণ সাজিয়েও ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। তাদের সাজানো পরিকল্পনা ডাচদের ডি বক্সের ভেতরই খেই হারিয়ে ফেলে। পর মুহূর্তে আবার গোলের সুযোগ এসেছিল দলটির সামনে। টিমোথি উইয়াহর বুলেট গতির শট ফিরিয়ে দেন নোপার্ট।

৪৫ মিনিটে খেলা শেষে অতিরিক্ত সময়ে (৪৬ মিনিট) লিড ডাবল করে নেদারল্যান্ডস। গোলদাতা ডেলি ব্লিন্ড। ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান ব্লিন্ড। ২-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস।

প্রথমার্ধে ৬৪ শতাংশ বলের দখলে রেখেও গোলের দেখা পায়নি যুক্তরাষ্ট্র। ২-০ গেলে পিছিয়ে বিরতিতে যায় মার্কিনীরা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া যুক্তরাষ্ট্র। বার বার আক্রমণে এলেও গোল করতে পারছে না তারা। জমাট ডাচ রক্ষণ। আক্রমণে ঝড় তুলে ব্যবধান বাড়ানোর চেষ্টায় নেদারল্যান্ডসও। বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রকে বাঁচিয়ে দেন টার্নার।

৭৬ মিনিটে ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র। গোল করেন হাজি রাইটস। ম্যাচে ফেরার ইঙ্গিত পুলিসিচদের। এর ঠিক পাঁচ মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় ডাচরা। ডেলি ব্লিন্ডের অ্যাসিস্টে দারুণ এক গোল করেন ডেনজেল ডামফ্রিস। এর আগে নেদারল্যান্ডসের দুটি গোলে অ্যাসিস্ট করেছিলেন ডামফ্রিস। ৩-১ গোলের লিড নেয় নেদারল্যান্ডস।