All posts by jitu

চান্দিনায় সম্মেলনের ৪ মাস পর কৃষকলীগের পাল্টাপাল্টি কমিটি

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় সম্মেলনের চার মাস ৩দিন পর উপজেলা কৃষকলীগের পাল্টাপাল্টি দুটি কমিটি গঠন করা হয়। রোববার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কমিটিগুলো প্রকাশ করা হলে উপজেলা ব্যাপী রাজনৈতিক অঙ্গণে নানা আলোচনা সমালোচনার ঝড় উঠে। কার্যত ওই পাল্টাপাল্টি কমিটি গঠনের মধ্য দিয়ে চান্দিনা আওয়ামীলীগের দুই গ্রুপের রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কমিটিতে দেখা যায়, চান্দিনা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির খন্দকারকে সভাপতি ও মো. আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি। গত ২৫ নভেম্বর অনুমোদন দেওয়া ওই কমিটিতে স্বাক্ষর করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পার্থ সারথী দত্ত, যুগ্ম-আহ্বায়ক মো. আলী আশরাফ ও সেলিম ভূঞা। এই কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র অনুসারী নেতাকর্মীরা পদ-পদবী পেয়েছেন।

অপর একটি কমিটিতে উপজলা কৃষকলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপনকে সভাপতি এবং মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। গত ২৫ নভেম্বর অনুমোদন দেওয়া ওই কমিটিতে স্বাক্ষর করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা ওই কমিটি রিসিভ করেন। চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম ওই কমিটিকে অনুমোদনের জন্য সুপারিশ করেন। কমিটিতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি টিটু গ্রুপের নেতাকর্মীরা পদ-পদবী পেয়েছন।

এব্যাপারে কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন- ‘চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সুপারিশক্রমে আমি ওই কমিটিতে স্বাক্ষর করেছি। পরে আহ্বায়ক স্বাক্ষর করেছেন কিনা জানি না। আমি অসুস্থ, কথা বলতে সমস্যা হচ্ছে।’

এদিকে এ্যাডভোকেট শাহাজালাল মিঞা শিপন এর কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূঞা বলেন- উপজেলা সম্মেলনের প্রেক্ষিতে আমরা মনির খন্দকারকে সভাপতি করে কমিটি অনুমোদন দিয়েছি। এটি কৃষকলীগের গঠনতন্ত্র অনুসরণ করে হয়েছে। অপর কমিটি এককভাবে একজন যুগ্ম-আহ্বায়ক অনুমোদন দিয়েছেন। এটি সম্পূর্ণ সংগঠন এর গঠনতন্ত্র বিরোধী এবং অবৈধ।

এব্যাপারে কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পার্থ সারথী দত্ত বলেন- ‘শিপনের কমিটি বৈধ নয়। কেন্দ্রের প্রেসিডেন্ট, সেক্রেটারির অনুমতি সাপেক্ষে আমরা একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম-আহ্বায়ক মনির খন্দকার ও সুফিয়ানরে কমিটি অনুমোদন দিয়েছি। এটিই বৈধ।

চান্দিনা উপজেলা কৃষকলীগের কমিটি গঠন: সভাপতি মনির, সাধারণ সম্পাদক সুফিয়ান

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা কৃষকলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। রোববার (২৭ নভেম্বর) ওই কমিটি প্রকাশ করা হয়। এতে চান্দিনা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনির খন্দকারকে সভাপতি এবং মো. আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক করা হয়।

কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পার্থ সারথী দত্ত, যুগ্ম-আহ্বায়ক মো. আলী আশরাফ ও সেলিম ভূঞা গত ২৫ নভেম্বর ওই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটি আগামী ২১-জুলাই ২০২৫ সাল পর্যন্ত ৩ বছর দায়িত্ব পালন করবে। এর আগে গত ২২ জুলাই চান্দিনা উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে মো. সাদেকুল ইসলাম, আলী এরশাদ, এম হারুন আল রশিদ মিয়াজী, আবুল কালাম, মো. তমিজ উদ্দিনকে সহ-সভাপতি, আ. সালাম, মো. জালাল, মো. কামাল সরকারকে যুগ্ম-সাধারণ সম্পাদক, এ.এইচ.এম কামরুজ্জামান, মোখলেছুর রহমান, অমল চন্দ্র ভৌমিককে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ারসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪১ টি বিয়ারসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৬ নভেম্বর উপজেলার কাশিপুর নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রামের জগমহনপুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ আক্তার মিয়া (৩২) এবংএকই গ্রামের আব্দুল বারিকের ছেলে মোঃ মনসুর আহমদ (৩১)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিয়ারসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২৭ নভেম্বর কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

নোয়াখালীতে লুন্ঠিত স্বর্ণালংকার-নগদ টাকাসসহ ছিনতাইকারী আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে লুন্ঠিত স্বর্ণালংকার-নগদ টাকাসসহ ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার ( ২৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বঙ্গবন্ধু সড়ক টু আলী হাজী ইটের সড়কের আবুল বাশারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষীদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আবদুর রহমান (২৩) একই গ্রামের মারজানের ছেলে জাহেদ(২৫)ও চরঈশ্বর গ্রামের ভুলু ড্রাইভারের ছেলে হোসেন আহম্মদ (২৫)।

পুলিশ জানায়, শনিবার দুপুর পৌনে ১টার দিকে গৃহবধূ আফসানা বেগম (২৫) পারিবারিক প্রয়োজনে ১ ভরি তের আনা স্বর্ণালংকার, নগদ ৫১ হাজার ৫৭০ টাকাসহ নিজ বাড়ি থেকে ওছখালী বাজার যাওয়ার পথে বঙ্গবন্ধু সড়ক টু আলী হাজী ইটের সড়কের আবুল বাশারের বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল যোগ তিন ছিনতাইকারী ওই গৃহবধূর গতিরোধ করে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা তিন ছিনতাই করে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইয়ের শিকার আফসানা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ১ ভরি ১৩ আনা স্বর্ণালংকার ও নগদ ৫১ হাজার ৫৭০ টাকা এবং দুটি চাকু, আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল, একটি হিরো মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রাত পোহালেই সদর দক্ষিণের ৫ ইউপিতে ভোটযুদ্ধ

সালাহ উদ্দিন সোহেল:

রাত পোহালেই কৃমিল্লা সদর দক্ষিণ  উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কেন্দ্রগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

২৮ শে নভেম্বর ( সোমবার ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীরা গত কয়েকদিন বিরামহীনভাবে প্রচারণা চালিয়েছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন। এখন বাকী ফলাফল। কারা পড়বেন বিজয়ে মালার , এ নিয়ে চলছে আলোচনা।

উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২৭৪ জন প্রার্থীর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ২০৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন রয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে মোতায়েন থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স থাকবে। প্রতিটি কেন্দ্রেও মোতায়েন থাকবে নির্দিষ্ট সংখ্যক পুলিশ।

কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান ২৪ শে নভেম্বর এক প্রজ্ঞাপনে জানিয়েছেন নির্বাচনী এলাকায় ২৭ শে নভেম্বর থেকে ১ লা ডিসেম্বর পর্যন্ত লাইসেন্স বা আন লাইসেন্সকৃত কোন ধরনের আগ্নেয়াস্ত্র  প্রদর্শন করা বা বহন করা যাবে না।

এর আগে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে  নির্বাচনী আঞ্চলিক কর্মকর্তা সকলের উদ্দেশ্যে বলেন,  ইতিমধ্যে অনেক  জায়গায় নির্বাচন সম্পন্ন করা হয়েছে ইভিএমের মাধ্যমে। এ ইউপি গুলোতেও একই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।এখানে পেশিশক্তি ব্যবহার করে কেন্দ্র দখল করবেন এমন আশা ভূলে যান, এবারের নির্বাচন হবে বাংলাদেশের মধ্যে মডেল। কাজেই কেউ যদি নির্বাচনি কোন সরঞ্জামের ক্ষতি করে তাকে বাড়িতে ঘুমাতে দেয়া হবেনা। বহিরাগত লোক লোক যদি নির্বাচনি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সাথে সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে।

উপজেলার ৫টি ইউপিতে ৩ জন ম্যাজিষ্ট্রেটকে নিয়োগ দেয়া হয়েছে। জোড়কানন,পশ্চিম জোড়কানে ইউনিয়নে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ,বারপাড়া এ চৌয়ারা ইউনিয়নে জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল হক এবং বিজয়পুর ইউনিয়নে বিচারিক ম্যাজিষ্ট্রেট বেগম ফারহানা সূলতানা । এরা নির্বাচনের পরিশেশ সুষ্ঠ রাখতে নির্বাচনের পরেও কয়েকদিন এ নির্বাচনী এলাকায় থাকবে।

বিবিরবাজারে অসহায়দের মাঝে ২৫০ কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

বিজিবির উপ-শাখা সীপকস (সেক্টর), কুমিল্লার ব্যবস্থাপনায় ত্রাণ হিসেবে ৮০০টি কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণের অংশ হিসেবে দ্বিতীয় দফায় কুমিল্লা সদরের বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়-দু:স্থ্যদের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র উপ- শাখা সীপকস (সেক্টর), কুমিল্লার সাধারণ-সম্পাদিকা সাবিহা জান্নাত পুরবী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ তানিয়া ইসলাম এবং ভারপ্রাপ্ত সমন্বয়কারী অফিসার।

রবিবার (২৭ নভেম্বর) দুপুর ১ টায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হয় ।

উল্লেখ্য যে, উপ- শাখা সীপকস ( সেক্টর), কুমিল্লার পক্ষ হতে গত ২৬ নভেম্বর সদরের কালীর বাজার নার্গিস আফজল বহুমুখী কারিগরি কলেজ প্রাঙ্গনে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে এবং আগামী ২৯ নভেম্বর সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বড়জ্বালা বিওপির সীমান্তবর্তী দুঃস্থ্ মানুষের মাঝে আরো ২৫০টি কম্বল বিতরণ করা হবে।

বুড়িচংয়ে ধানক্ষেতে থেকে মুয়াজ্জিনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে হাফেজ সাদেকুর রহমান (২৬) নামে এক মুয়াজ্জিনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ময়নামতি ইউপির নামতলা এলাকায় ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হাফেজ সাদেকুর রহমান জেলার চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাফেজ সাদেকুর নামতলা গ্রামের একটি বাড়িতে লজিং থেকে এলাকার মসজিদে মুয়াজ্জিন এবং ক্যান্টনমেন্ট মার্কেটের একটি মোবাইল দোকানে চাকরি করতেন। শনিবার রাতে ওই গ্রামের স্থানীয় যুবকদের সঙ্গে ফুটবল খেলা দেখা শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে মক্তবে যাওয়ার সময় বাড়ির পাশে ধানক্ষেতে তার লাশ দেখতে পায় শিশুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মারুফ আহমেদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপাতত পদ্মা ও মেঘনা নামে বিভাগ হচ্ছে না

স্টাফ রিপোর্টার:

শেষ পর্যন্ত পদ্মা ও মেঘনা নামে বিভাগ করার প্রস্তাব স্থগিত করা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে দুই নদীর নামে বিভাগ করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এল সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় এ প্রস্তাব স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে হবে ‘মেঘনা’ বিভাগ করার কথা ছিল।

বাঁচামরার ম্যাচে মেসির ৪ রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

যে ম্যাচটি ছিল আর্জেন্টিনার বাঁচামরার, যে ম্যাচে মাথার ওপর পাহাড়সমান চাপ; সে ম্যাচেই জ্বলে উঠলেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে বলতে গেলে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে জয় এনে দিলেন সময়ের সেরা এই ফুটবলার। ২-০ গোলের জয়ে নিজে করলেন একটি, এক গোলে রাখলেন অবদান।

শনিবার রাতে লুসাইল স্টেডিয়ামে এই জয়ের সঙ্গে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মেসির রেকর্ডগুলো…

★ পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট করা ইতিহাসের প্রথম খেলোয়াড় এখন মেসি।

★ শনিবার ম্যাচের ৬৪ মিনিটে গোল করেন এবং ৮৭ মিনিটে অ্যাসিস্টে গোল করান মেসি। ২০০৬ সালে সার্বিয়ার বিপক্ষে নিজের বিশ্বকাপ অভিষেকেও গোল আর অ্যাসিস্ট করেছিলেন মেসি।

১৯৬৬ সালের পর বিশ্বকাপের এক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ ফুটবলারের দুটি রেকর্ডই এখন মেসির দখলে।

★ শনিবার রাতে নিজের গোলটি বক্সের বাইরে থেকে করেছেন মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে বক্সের বাইরে থেকে করা এটি তার চতুর্থ গোল। ১৯৬৬ সালের পর কেবল একজনই (রিভেলিনো, ৫ গোল) এই টুর্নামেন্টে মেসির চেয়ে বেশি গোল করতে পেরেছেন বক্সের বাইরে থেকে।

★ মেক্সিকোর বিপক্ষে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন মেসি। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচসেরা (২০০২ সাল থেকে এই পুরস্কার) হওয়ার রেকর্ডে এখন তিনি যৌথভাবে শীর্ষে রোনালদোর সঙ্গে (৭টি করে)। ৬ বার ম্যাচসেরা হয়েছেন আরিয়ান রোবেন।

‘ফাইনালে মোকাবেলা করবে জার্মানি ও আর্জেন্টিনা’

খেলা ডেস্ক:

কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় দুই অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা ও জার্মানি। লিওনেল মেসির দল তাদের প্রথম ম্যাচে হেরেছে সৌদি আরবের কাছে। জার্মানি হেরেছে জাপানের বিপক্ষে। এমন অপ্রত্যাশিত দুই হারের পর দুটি দলের জন্যই নক আউট রাউন্ডে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে গেছে।

ফেবারিট হিসেবে বিশ্বকাপে এসে এখন দুই দলের সামনেই চোখ রাঙানি দিচ্ছে বাদ পড়ার শঙ্কা। তবে কঠিন সমীকরণের মুখে থাকা এই দুই দলকেই বিশ্বকাপ ফাইনালে দেখছেন স্পেনের সাবেক ফুটবলার হাভি মার্তিনেজ। স্পেনের এই সাবেক ফুটবলার বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন ২৬৮টি ম্যাচ। স্পেনের হয়ে ম্যাচ খেলেছেন ১৮টি।

বিশ্বকাপ কে জিততে পারে এই প্রশ্নে হাভি মার্তিনেজের উত্তর এখনো আর্জেন্টিনার পক্ষে, ‘বিশ্বকাপের আগে আর্জেন্টিনার নাম বলেছিলাম। কোনো দল প্রথম ম্যাচ হেরে যেতে পারে, আমরা ২০১০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেও বিশ্বকাপ জিতেছিলাম। সত্যি বলতে, এখনো আর্জেন্টিনাকেই ফাইনালে দেখছি। জার্মানিও ফাইনাল খেলতে পারে। কারণ, তারা আসলে চ্যাম্পিয়নস লিগের রিয়াল মাদ্রিদের মতো। সব সময়ই আলোচনায় থাকবে।’

বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে স্পেন ও জার্মানি। প্রথম ম্যাচে জার্মানি জাপানের কাছে হারার পর স্পেনের বিপক্ষে জয়ের বিকল্প নেই জার্মানির সামনে। তবে স্পেনও আছে দুর্দান্ত ফর্মে। নিজেদের প্রথম ম্যাচে তারা কোস্টারিকাকে হারিয়েছে ৭-০ গোলে।

সাবেক এই বায়ার্ন মিউনিখ ফুটবলার মনে করছেন কোস্টারিকা ম্যাচের মতো এত সহজেই হারবে না জার্মানি, ‘স্পেনের জন্য এই ম্যাচ কঠিন হবে। কোস্টারিকা দুর্বল দল ছিল। তবে স্পেন কোস্টারিকার সঙ্গে যেভাবে দাপট দেখিয়েছে একই রকম দাপট তারা জার্মানির বিপক্ষে দেখাতে চাইবে। একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে।’