All posts by jitu

চাঁদপুরে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২০ শিশু-কিশোর

 

ডেস্ক রিপোর্টঃ

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি চাঁদপুর শহরের স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আলমগীর মিয়াজী। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামের ২০ শিশু-কিশোর।

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডের আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী আলমগীর মিয়াজীর উদ্যোগে তার নিজ গ্রামের বাড়ির পূর্ব রামদাসদী বাইতুল ইমাম জামে মসজিদে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের সামনে তাদের পুরস্কৃত করা হয়।

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। আলমগীর মিয়াজীর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী।

এ বিষয়ে পূর্ব রামদাসদী বাইতুল ইমাম জামে মসজিদ কমিটির সেক্রেটারি আলমগীর মিয়াজী বলেন, মূলত শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়েছে। আমরা বলেছিলাম, শিশু থেকে ২০ বছরের কিশোররা যদি ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোররা মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪১ দিন জামাতে নামাজ পড়া ৫ জনকে যাচাই-বাছাই করে সাইকেল এবং বাকিদের ডিনারসেটসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

এলাকার মুরব্বি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সাবেক সভাপতি মমিনুল ইসলাম মিয়াজী, ব্যবসায়ী ও সমাজসেবক বাহার হায়দার চৌধুরী, এলাকার মুরব্বি নওশেদ হোসেন খোকা, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম সফু মেম্বার ও জাকির শেখ প্রমুখ।

গোড়ালির ইনজুরিতে নেইমার, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা

স্পোর্টস ডেস্কঃ

গোড়ালির চোটের কারণে ব্রাজিলের পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। গ্রুপপর্বে ব্রাজিলের তৃতীয় ম্যাচ ক্যামেরুনের বিপক্ষে। সেই ম্যাচেও নেইমারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ড আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে খেলবে ব্রাজিল।

বৃহস্পিতবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে ব্রাজিলের সুপারস্টার নেইমারকে এক পায়ের বুট খুলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়।

মাঠ থেকে নেইমারকে কাঁদতে কাঁদতে বের হতে দেখে সমর্থকদের মনে প্রশ্ন জাগে, নেইমারের বিশ্বকাপ কি চোটের কারণে শেষ হয়ে গেল?

ব্রাজিলের কোচ তিতে বলেন, আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে। এ চোট সারিয়ে ফেরার ক্ষমতা ওর আছে।

নেইমারের চোট নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানান, সার্বিয়ার ফুটবলারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার।

নিখোঁজ শিশু আয়াতকে ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়

 

ডেস্ক রিপোর্টঃ

নিখোঁজ হওয়ার ১০ দিন পর চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে আলিনা ইসলাম আয়াতের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এলাকার আকমল আলী রোড থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মূলত মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে হত্যা করা হয়েছে।’

জানা গেছে, আয়াত স্থানীয় তালীমূল কোরআন নূরানী মাদরাসার হেফজখানার ছাত্রী ছিল। গত ১৫ নভেম্বর আয়াতকে অপহরণ করে আবির আলী নামে ১৯ বছর বয়সী এক তরুণ। আবিরদের পরিবার একসময় আয়াতদের বাসায় ভাড়া থাকতো।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, আবির আলী মানসিক বিকারগ্রস্ত এক তরুণ। টিভিতে নিয়মিতভাবে ‘ক্রাইম পেট্রোল’ ও ‘সিআইডি’ জাতীয় সিরিয়াল দেখার কারণে তার মধ্যে অপরাধ প্রবণতা তৈরি হয়। মূলত মুক্তিপণের জন্য সাবেক বাড়িওয়ালার ৪ বছর ৯ মাস বয়সী কন্যা শিশুটিকে অপহরণ করার পরিকল্পনা করে সে। ১৫ নভেম্বর বিকালে আয়াতকে অপহরণ করে একটি বাসায় নিয়ে হত্যা করে আবির। এরপর লাশ প্যাকেটে মুড়ে আরেকটি বাসায় নিয়ে ৬ টুকরো করে। সেই টুকরোগুলো তিনটি প্যাকেটে ভরে ফেলে দেয় খালের স্লুইচগেটে।

জানা গেছে, আয়াতকে হত্যার পর গত কয়েকদিন পুরোপুরি স্বাভাবিক আচরণ করেছে আবির। তার মধ্যে কোনো ধরনের অস্থিরতা দেখা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার পর আবিরকে বৃহস্পতিবার আটক করে পিবিআই। এরপর সে হত্যার কথা স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। এসময় শ্বাসরোধ করে হত্যার পর লাশ স্লুইচগেটের কাছে পানিতে ফেলে দেয় আবির।
উল্লেখ্য, দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানা ও সাহিদা আক্তার তামান্না দম্পতির মেয়ে আয়াত গত ১৫ নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে নিখোঁজ হয়। এ ঘটনায় আয়াতের বাবা সোহেল রানা সেদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন। পেশায় মুদি দোকানদার সোহেল রানা ঐ এলাকায় একটি তিনতলা ভবনের মালিক। ঐ বাসায় ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে থাকতো আবিরের বাবা আজহারুল ইসলাম। একসময় আবির পোশাক কারখানায় চাকরি করলেও গত ছয় মাস ধরে বেকার ছিল।

ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে হারানোর আজ দুই বছর

ডেস্ক রিপোর্ট:
ফুটবল ঈশ্বর আরমান্দো ডিয়াগো ম্যারাডোনা বিশ্বের শত কোটি ফুটবল ভক্তের চোখের আড়ালে চলে গেলেও তার নৈপুণ্যে ভরপুর জাদুকরি স্বপ্নিল ফুটবল স্মৃতি হৃদয়ে পরিপূর্ণ থাকবে কোটি কোটি ফুটবল দর্শকের। সেই ফুটবল ঈশ্বর ম্যারাডোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (শুক্রবার, ২৫ নভেম্বর)।

১৯৮৪ থেকে ১৯৯১ সাল, এ ৭ বছর তিনি ফুটবলের আলো ছড়িয়েছেন ইতালির দল নাপোলিতে। ইতালি ও নাপোলির মানুষও তাকে চিরকাল ভালো বেসেছে নিজের ঘরের ছেলের মতো।

বিশ্ব ফুটবলের ঈশ্বর, উজ্জ্বল নক্ষত্র ম্যারাডোনার মৃত্যুর দুটি বছর কেটে গেলো। ৬০ বছর বয়সে পৃথিবীর কাউকে কিছু না বলে ২৫ নভেম্বর, ২০২০ ওপারে চলে গেলেও তার আলোকিত উজ্জ্বল ক্যারিয়ার বিশ্ব ফুটবল প্রেমীদের হৃদয়জুড়ে বেঁচে থাকবে চিরকাল। সুপারস্টার ম্যারাডোনার নৈপুণ্যে নিজ দেশ আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বকাপ ট্রফিসহ অগণিত সাফল্য। তাই দেশের মানুষের হৃদয়ে তার স্থান সবার ওপরে।

১৯৮৪ সালে ২৪ বছর বয়সের দুর্বার ক্যারিয়ারের টগবগে ফুটবল তারকা দিয়েগো আরমানদো ম্যারাডোনা যোগ দেন দক্ষিণ ইতালির সাদামাটা দল নাপোলিতে। ক্লাব ফুটবলের উজ্জ্বল নক্ষত্র ম্যারাডোনা, তার একক নৈপুণ্যে অখ্যাত নাপোলি ঘরে তোলেন ইউরোপ দ্বিতীয় সেরা ট্রফি ইউরোপা লিগ এবং সেই সঙ্গে দুই দুইবার হাত উঁচিয়ে ধরেন ইতালীয় ‘সিরি আ’ ট্রফিও। বিশ্বময় ছড়িয়ে পড়ে নাপোলি ক্লাবের নাম।

নাপোলি ছিল ফুটবল ঈশ্বর ম্যারাডোনার ক্যারিয়ারের উজ্জ্বলতম অধ্যায়। তিনি নাপোলিকে উজাড় করে দিয়েছেন, সেই সঙ্গে নাপোলিও তাকে চিরদিন মনে রাখার জন্য তার গায়ে জড়ানো ১০ নাম্বার জার্সি কাউকে কখনও দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তার মৃত্যুর পর নাপোলির ‘সাম পাওলো’ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘দিয়েগো আরমানদো ম্যারাডোনা স্টেডিয়াম’।

ফুটবল পাগল দেশ ইতালির শহর নেপলসে বাস করে প্রায় দুই লাখ মানুষ। ফুটবল ঈশ্বর ম্যারাডোনার প্রতি তাদেরও ভালোবাসা ও সমবেদনার কমতি নেই। পৃথিবী ছেড়ে ফুটবল ঈশ্বর ম্যারাডোনা আজ দুই বছর হলো ওপারে পাড়ি জমালেও যতদিন ফুটবল বেঁচে থাকবে, সেই সঙ্গে তার উজ্জ্বলতম ক্যারিয়ারের ঐশ্বরিক ফুটবলের জন্য ইতিহাসে সেরাদের সেরা হয়ে থাকবেন তিনি শতাব্দীর পর শতাব্দী। কারণ কীর্তিমানের সৃষ্টির কোনো মৃত্যু নেই।

এদিকে চলছে কাতার বিশ্বকাপ। ম্যারাডোনাকে ছাড়া ফুটবল বিশ্বের এটি প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপের আমেজে হয়তো অনেকেই ভুলে যাবে ম্যারাডোনার চলে যাওয়ার দিনটিকে। তবে আর্জেন্টাইন ফুটবলারদের কাছে দিনটি স্মরণীয় হয়ে থাকবে নিঃসন্দেহে।

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

 

নোয়াখালী প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে নোয়াখালীর এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

নিহত মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া (৪০) উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের আনিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির মরহুম হেদায়েত উল্লাহ ভূঁইয়ার ওরফে দনু মিয়ার ছেলে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম।

স্থানীয় ইউপি সদস্য সানা উল্যাহ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাসেল ২০ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে আফ্রিকার কানন শহরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করত। কিছুদিন আগে তিনি স্থানীয় ইন্ডিয়ান ক্যারেলা ব্যক্তির কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করেন। গত ২১ নভেম্বর রাসেল নিজ গাড়ী নিয়ে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে শহরে পাওয়া টাকা আদায় করতে গেলে ইন্ডিয়ান সন্ত্রাসীরা রাসেলকে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে লাশ গাড়ীসহ জঙ্গলে পেলে রেখে পালিয়ে যায়। খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী বিথী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আফ্রিকার পুলিশ নিখোঁজের ৩দিন পর একটি জঙ্গল থেকে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গাড়িসহ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই ফখরুল ইসলাম ভূঁইয় হিমেল জানান, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা রাসেল কে হত্যার করেছে বলে স্বীকার করেছে বলে জানা গেছে।

৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের শাস্তি ও লাশ দ্রুত দেশে পাঠানোর জোর দাবী জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকালাবাসী।

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের উত্তর বাখরাবাদ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে রামচন্দ্রপুর-মুরাদনগর সড়কের উত্তর বাখরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা হলো, বাঙ্গরা বাজার থানার আমিননগর গ্রামের মোমেন মিয়ার ছেলে সাকিব মিয়া(২২), একই গ্রামের মৃত আক্কল মিয়ার ছেলে ময়নল হোসেন ওরফে আমান(২৯), একই থানার উত্তর বাখরাবাদ গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে বাবু মিয়া(২৭), বি-চাপিতলা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে কাউছার(৩১) এবং মুরাদনগর থানাধীন যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজার সংলগ্ন জাঙ্গাল গ্রামের কবির হোসেনের ছেলে রুবেল(২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উত্তর বাখরাবাদ এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদ পেয়ে বাঙ্গরা বাজার থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৭ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তালা কাটার মেশিন, লম্বা ছুরি, দামা ও লোহার পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, বাঙ্গরা বাজার থানা এলাকায় ডাকাতি ও চুরি বন্ধের লক্ষ্যে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। এর ফল হিসেবেই আমরা ৫ জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হই। থানায় ডাকাতির মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 

নোয়াখালী প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে। সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। সোনাইমুড়ী, হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জে নির্মাণ কাজ চলমান রয়েছে। তৃতীয় পর্যায়ের প্রকল্পে চাটখিল ও সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার নবনির্মিত টেনিস কমপ্লেক্সের উদ্বোধনের শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ১০০ টি সেতুর উদ্বোধন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি। আওয়ামী লীগ এক দিনে যা করেছে, বিএনপি ৫ বছরেও এত সেতু নির্মাণ করতে পারেনি। এসবের নেপথ্যে যিনি কাজ করছেন আপনাদের এলাকার কৃতিসন্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব।

জেলা শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্প অচিরেই বাস্তবায়ন হবে। প্রায় ২০ কোটি টাকার এ প্রকল্পে থাকবে তিন তলা বিশিষ্ট মিডিয়া সেন্টার, তিনতলা বিশিষ্ট ডরমিটরি ভবন, ১১ ধাপের ৫০০ ফিট গ্যালারি, আউটার স্টেডিয়ামে ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিদ্যমান প্যাভিলিয়ন ভবনের অধিকতর উন্নয়ন কাজ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ইতিপূর্বে জেলায় টেনিস খেলার মতো ভাল জায়গা ছিলো না। দুই কোটির টাকা ব্যয়ে নোয়াখালী টেনিস কমপ্লেক্সের নির্মান করা হয়েছে। কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ঠ প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রীল ফেন্সিং।

সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান ওজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

আপনার সন্তানকে তিরস্কার নয় অনুপ্রেরণা দিন

 

ফাহিমা আক্তার:

মানুষ স্বপ্নপ্রেমী। প্রতিনিয়তই সে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে বলেই মানুষ বেঁচে থাকার ইচ্ছা পোষণ করে।ক্ষেত্রবিশেষে একেক জনের স্বপ্ন একেক রকম হয়ে থাকে। কেউ হতে চায় ডাক্তার আবার কেউ বা হতে চায় শিক্ষক, ইঞ্জিনিয়ার কিংবা ব্যাংকার প্রভৃতি।

সন্তানদের স্বপ্ন পূরণে পিতামাতার অবদান অনস্বীকার্য। অনেক পিতামাতা তাঁদের সন্তানের ক্যারিয়ার গঠনের ব্যাপারে বেশ সচেতন। তাঁরা তাঁদের সন্তানকে ছোটবেলা থেকেই পড়াশুনার প্রতি বিভিন্নভাবে অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে আগ্রহী করে তোলেন। পিতামাতার দেওয়া এসব অনুপ্রেরণা তাঁদের সন্তানদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করে।

আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এমনও অনেক পিতামাতা আছেন যারা মনে করেন ছেলেমেয়েদের কোনোরকম একটু পড়াশুনা করিয়ে বিয়ে দিতে পারলেই হয়ত দায়িত্ব শেষ। মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, অনেক বাবা-মা মনে করেন , মেয়েদের বিয়ের পর মেয়ের স্বামী চাইলে তাকে পড়াশুনা ও চাকরী করাবে। এমনকি ঐ স্বামী যদি তাকে পড়াশুনা ও চাকরী করার অনুমতি না দেয়, তাতেও তাঁদের কোনো আক্ষেপ নেই।

অনেক অভিভাবক আবার এমনও বলেন,” অমুক তো ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলে চান্স পেলো, তুই তো পেলি না।অমুক তো অ+ পেলো, তুই কেন পেলি না। অমুক মেয়েটা তো এম.এ. পাশ করলো; কত মেধাবী তাও চাকরি পাচ্ছে না, তুই পাবি কিভাবে?” এভাবে আরও কত কি শুনতে হয়।

পিতামাতা হিসেবে সন্তানকে এভাবে নিরুৎসাহী করা, ভর্ৎসনা করা কতটা যৌক্তিক তা আসলেই প্রশ্ন থেকে যায়।আপনার সন্তানকে তিরস্কার নয় অনুপ্রেরণা দিন। তাদের মতামতকে মূল্যায়ন করুন, তাদের স্বপ্ন পূরণে সাহায্য করুন।হয়ত আপনাদের অনুপ্রেরণায় বদলে যাবে জাতি,বদলে যাবে সমাজ।

লেখক:

ফাহিমা আক্তার
শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার সাখাওয়াত হোসেন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার , বর্তমানে গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারহিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতি আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করাএক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে পুলিশ সুপার স্যারকে বদলি করা হয়েছ । উনার স্থলে নতুন পুলিশ সুপারের পদায়ন হয়েছে।

নতুন পদায়ন হওয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এর আগে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এবং পরবর্তীতেব্রাহ্মণবাড়িয়া জেলায় পিবিআই এর পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

আইপিডিআই ফাউন্ডেশন ও বার্ডের উদ্যোগে সিপিআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার কোটবাড়ীতে আইপিডিআই ফাউন্ডেশন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) যৌথ উদ্যোগে কার্ডিয়াক অ্যারেস্ট বিষয়ক সচেতনতা ও সিপিআর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) বার্ডের মূল কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের সভাপতি অ্যাড. আবু রেজা মোঃ কাইউম খান এবং আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল, স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমদ।

এ কর্মশালায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আসিফ জামান তুষারের তত্ত্বাবধানে বার্ডের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দের প্রায় ৮০ জনের একটি দলকে সিপিআর প্রশিক্ষণ প্রদান করা হয়।

বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মিলন ভট্টাচার্য্যের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  মোঃ শাহজাহান বলেন, “সারা বিশ্বের অসংখ্য মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একটু সচেতন হলেই সিপিআর-এর মাধ্যমে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব। বর্তমানে বিশ্বব্যাপী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে চলেছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।  আইপিডিআই ফাউন্ডেশনের এমন সময়োপযোগী উদ্যোগ দেশব