All posts by jitu

নোয়াখালীতে খালে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ 

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের অশ্বদিয়া ব্রিজের নিচে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার নোয়াখালী খাল থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি।

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

 সরি বলে ক্ষমা প্রার্থনা করলে বাংলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা: হুইপ স্বপন  

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে অহংকার করবেন না। এখন থেকে জনগণের দুয়ারে যান। ভুল মানুষ করে, ভুল ফেরেশতা করেনা। ভুল মানুষ করে, মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের দুয়ারে যান,তাদেরকে বুঝান তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমি বিশ্বাস করি বাংলার মানুষের কাছে যদি আমরা সরি বলে ক্ষমা প্রার্থনা করি বাঙলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, আমাদের সৌভাঘ্য আমাদের একজন শেখ হাসিনা আছে। জননেত্রী শেখ হাসিনার থেকে বাঙালির কোন আপনর মানুষ নেই। বঙ্গবন্ধু যে ভাবে বাঙলার প্রত্যেকটি মানুষকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু বলে গেছেন বাঙলার প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটানের কথা বলে গেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্ত আদর্শের উত্তরাধিকারী। বঙ্গবন্ধুর কন্য এ রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করার জন্য প্রধানমন্ত্রী হননি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেননা। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেন। তার মত দক্ষ রাষ্ট্র নেতা, অভিজ্ঞ রাষ্ট নেতা পৃথিবীতে কম আছে। বাঙলার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি নির্ঘুম রাত্রি যাপন করেন। বঙ্গবন্ধু কন্যা ছাড়া এ মুর্হূতে বাঙলার মানুষের মুখে হাসি ফোঁটাবে এমন কোন নেতা নেই। এজন্য আমাদের একজন নেতার উপর অভিমান করে দয়া করে সিন্ধান্ত নিতে ভুল করবেন না।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার রুহুল আমিন ও ফুয়াদ হোসেন।

সম্মেলন শেসে বেলা আড়াইটার দিকে নেতাদের সিদ্ধান্ত অনুযায়ীে সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি মমিনুল ইসলাম বাকের কে সভাপতি সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

১০ শর্তে কুমিল্লায় বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিল প্রশাসন

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বিকেল সাড়ে চারটার মধ্যে শেষ করার শর্ত দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন ও পতাকায় লাঠি ব্যবহারে নিষেধাজ্ঞার পাশাপাশি শহরে কোনো বাস ঢুকতে পারবে না। কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে জুডিশিয়াল মুন্সিখানার জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাজীব চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. জসিম উদ্দিন বিভাগীয় গণসমাবেশের জন্য কুমিল্লা টাউন হল মাঠ বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। গতকাল মঙ্গলবার ১০টি শর্ত দিয়ে বিএনপিকে গণসমাবেশ করার অনুমতি দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের দেওয়া শর্তগুলো হলো কর্মসূচিকে কেন্দ্র করে সব ধরনের ব্যানার-ফেস্টুনের ব্যবহার সীমিত করতে হবে এবং ব্যানার, ফেস্টুন, পতাকার স্ট্যান্ড হিসেবে কোনো লাঠি ব্যবহার করা যাবে না; ২৬ নভেম্বর বিকেল সাড়ে চারটার মধ্যে সমাবেশ শেষ করতে হবে; মাইকের ব্যবহার সীমিত ও উচ্চ শব্দে মাইক ব্যবহার করা যাবে না; দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রীয় নীতির পরিপন্থী, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না।

অন্য শর্তগুলো হলো সমাবেশে কুমিল্লা ও আশপাশের জেলা থেকে আগত লোকজনের যানবাহন (বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, তিন চাকার যান) শহরে প্রবেশ করানো যাবে না; রাস্তা বন্ধ করে সমাবেশের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হবে এবং মোটরশোভাযাত্রা ও মিছিল করা যাবে না; সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে নেতা-কর্মীদের যাওয়া–আসার পথে কোনো ধরনের নাশকতাপূর্ণ কর্মকাণ্ড বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এমন কর্মকাণ্ড করা যাবে না; সমাবেশে আগত নেতা-কর্মীরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, দায়িত্বশীল নেতা বা আয়োজকদের সেই দায়িত্ব নিতে হবে; মঞ্চ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলে ঢুকতে বা অবস্থান করতে পারবেন না।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী ওরফে আবু বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করবে। কোনো ধরনের হাঙ্গামা হবে না। এখানে পুরো বিএনপি এককাট্টা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন বলেন, ‘শর্ত তো প্রশাসন দেবেই। আমরা শর্তযুক্ত অনুমোদন পেয়েছি। এখানে তিন জেলার লাখো মানুষ একত্র হবে। মিছিল তো করবেনই নেতা-কর্মীরা।’

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, গণসমাবেশের কারণে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ব্যাহত না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। প্রশাসন শর্ত দিয়েই চিঠি দিয়ে থাকে বলে তিনি জানান।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দলীয় নেতা-কর্মীদের হত্যা, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপি এ গণসমাবেশ করবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

বিএনপি ক্ষমতায় গেলে মেঘনা নাম বদলে কুমিল্লা নামেই বিভাগ হবে: বুলু

 

ডেস্ক রিপোর্টঃ

ক্ষমতাসীন সরকার যদি মেঘনা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা করে বিএনপি ক্ষমতায় গেলে মেঘনা বিভাগ বদলে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বুধবার বিকালে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশস্থল টাউনহল মাঠ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলু আরও বলেন, সরকার মানুষের ওপর সব কিছুই চাপিয়ে দিচ্ছে। কুমিল্লা বিভাগটির নামও আওয়ামী লীগ সরকার মেঘনা নামে কুমিল্লার মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে। সরকার চাপিয়ে দেক। বিএনপি ক্ষমতায় আসলে মেঘনা বিভাগটি আর মেঘনা থাকবে না। জনগণের ইচ্ছের নামেই বিভাগ হবে। বিভাগের নাম মন্ত্রিপরিষদের মাধ্যমে পরিবর্তন করা যায়। আমরা ক্ষমতায় এলে এই নাম পরিবর্তন করে কুমিল্লা নামেই করব।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাপ্পি, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বরকত উল্লাহ বুলু বলেন, সরকার যতই উপায় খুঁজে বের করুক কোনো কাজ হবে না। কারণ বিএনপির গণসমাবেশ এখন আর বিএনপির নেই। সমাবেশ হয়ে গেছে জনতার। সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। জনতার সমাবেশ বন্ধ করে সরকার তার পতন আরও এগিয়ে আনবে।

পরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বরকত উল্লাহ বুলু। এ সময় তিনি জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের সমাবেশের দিনের প্রস্তুতি নিয়ে কথা বলেন।

উল্লেখ, আগামী রোববার (২৭ নভেম্বর) নিকারের সভা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয় অনুবিভাগ) মো. রাহাত আনোয়ার। ওই সভায়ই মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পদ্মা ও মেঘনা প্রশাসনিক বিভাগ সৃজনের প্রস্তাব উঠছে। কুমিল্লা ও ফরিদপুর অঞ্চল নিয়ে নতুন দুটি বিভাগ করার বিষয়টি আলোচনায় রয়েছে কয়েক বছর ধরেই। কিন্তু কুমিল্লা অঞ্চলের নতুন বিভাগের নাম কী হবে, তা নিয়ে পাল্টাপাল্টি দাবি রয়েছে কুমিল্লা ও নোয়াখালী জেলার রাজনৈতিক নেতাদের।

এনটিভির জালালের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন, ইয়ুথ জার্নালিষ্ট ও স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও  এনটিভির কুমিল্লার স্টাফ রিপোর্টার অধ্যাপক জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন ও কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা  করেন সংগঠনগুলো ।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি তামজিদ হোসেন লিপু, সাধারণ সম্পাদক খালিদ বিন নজরুল, নির্বাহী কমিটির এইচ এম মহিউদ্দিন, রেজাউল করিম রাসেল, কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু, সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেলসহ সংগঠনগুলোর  সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে বুধবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  জালাল উদ্দিন ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর ।

তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষক, আইনজীবি ও চিকিৎসক ছিলেন।

তিনি কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা ছিলেন।

জার্মানিকে হারিয়ে জাপানের চমক

 

স্পোর্টস ডেস্কঃ

সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর আরও একটি অঘটনের জন্ম হলো কাতার ফুটবল বিশ্বকাপে। আগেরদিন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। আজ বুধবার আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিলো এশিয়ার ব্রাজিলখ্যাত জাপান।

আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচের মতোই একই চিত্র জার্মানি-জাপানের ম্যাচে। ওই ম্যাচে যেমন প্রথমে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। জাপানের বিপক্ষেও প্রথমে পেনাল্টি থেকে গোল করেন জার্মানির ইলকায় গুন্ডোগান।

৩৩তম মিনিটের সেই গোলের পর জার্মানরা আর গোল আদায় করতে পারেনি। উল্টো ৮ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে তারা। ৭৫তম মিনিটে জাপানের হয়ে সমতাসূচক গোলটি করেন সুপার সাব রিতসু দোয়ান। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন আরেক সুপার সাব তাকুমা আসানো।

সাংবাদিক জালালের মৃত্যুতে এমপি রাজী ফখরুলের গভীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও  এনটিভির কুমিল্লার স্টাফ রিপোর্টার অধ্যাপক জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লার দেবিদ্বার আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল । এ সময়  তিনি  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা  করেন।

মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে বুধবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  জালাল উদ্দিন ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর ।

তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষক, আইনজীবি ও চিকিৎসক ছিলেন।

তিনি কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা ছিলেন।

 দেশে এখন সরকার হটানোর চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে: কাদের

নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দেশে এখন চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে সরকার হটানোর। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে হবে,প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি নেই তাকে পরাজিত করার।

বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভার্চুয়ালি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলার কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মসহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের দায় মুক্তি দিতে সংবিধানে কুখ্যাত আইন প্রণয়ন করেছে। ভুলিনি মির্জা ফখরুল। ৩ নভেম্বর জেল হত্যাকান্ড। জাতীয় নেতাদের খুনিদের তারা পুরষ্কৃত করেছে বিদেশী দূতাবাসে চাকরি দিয়ে। আমরা ভুলিনি। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য তারা গ্রেনেড হামলা করেছে। বিএনপি আমাদের মারতে চায়,হত্যা করতে চায়। কথা কথায় বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার।

সেতুমন্ত্রী বলেন, লন্ডনে থেকে দন্ডিত নেতা তারেক রহমান নাকি তাদের নেতা। বিএনপি তাকে নেতা মানতে পারে। বাংলাদেশের মানুষ তাকে নেতা মানতে পারে না। তার নেতৃত্ব বাংলাদেশের মানুষ কোনো দিনও প্রচন্দ করবেনা ঘৃণা করবে। ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জেনারেল জিয়াউর রহমান। ২১ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। এ খুনিরা আওয়ামীলীগকে সহ্য করেনা। এ দল আওমীলীগকে সহ্য করতে পারেনা। শেখ হাসিনাকে সইতে পারে না। লন্ডন থেকে বলে হাসিনা। তুইও বলে তুমিও বলে। বেয়াদপির সীমা আছে।

সেতুমন্ত্রী বিএনপির নেতাদের উদ্দশে করে বলেন, আজকে খুনের মামলার আসামি গ্রেফতার করতে গেলে তাদের দলের নেতা। ফখরুল সাহেব আপনি সহ আপনার নেতারা যে সব কথা উচ্চারণ করে যে সব ভাষায় কথা বলেন। পতন ঘটাবেন। আল্লাহ যাবে ক্ষমতায় রাখবে কেউ কি তার পতন ঘটাতে পারবে। পতন আপনাদের হবে। আপনাদের পতন নেতিবাচক রাজনীতির জন্য অনিবার্য। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাবো।

কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ,বাংলাদেশ আওয়ামীলীগের কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন,শহীদুল্লাহ খাঁন সোহেল প্রমূখ।

 

বুড়িচংয়ে তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি এবং মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগন বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: ছামিউল ইসলাম, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো: মারুফ রহমান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম, শংকুচাইল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল হোসেন, শংকুচাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাদেক ভূইয়া। আরো বক্তব্য রাখেন শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান আখন্দ, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।