,

সাংবাদিক জালালের মৃত্যুতে এমপি রাজী ফখরুলের গভীর শোক প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও  এনটিভির কুমিল্লার স্টাফ রিপোর্টার অধ্যাপক জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লার দেবিদ্বার আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল । এ সময়  তিনি  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা  করেন।

মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে বুধবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  জালাল উদ্দিন ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর ।

তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষক, আইনজীবি ও চিকিৎসক ছিলেন।

তিনি কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা ছিলেন।