All posts by jitu

প্রচার প্রচারণায় জমে উঠেছে সদর দক্ষিণের আসন্ন ৫ ইউপির নির্বাচন

 

সালাহ উদ্দিন সোহেলঃ

আগামী ২৮শে নভেম্বর কুমিল্লা সদর দক্ষিণের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি তাইতো প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পুরো নির্বাচনী এলাকা।সমগ্র নির্বাচনী এলাকা জুড়েই রঙ বে-রঙের ব্যানার পোষ্টারের সাজ সাজ, উৎসব মুখর পরিবেশ। মাইকিং, পোস্টারিং আর ব্যানার ফেস্টুনে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচনকে সামনে রেখে চলছে বিভিন্ন গণসংযোগসহ ওঠান বৈঠক।মাইকে নির্বাচনের নানান ভঙির গান ও গীত গেয়ে চলছে ভোটারদের মন কাড়ার লড়াই। চা দোকানের আড্ডা গুঞ্জন গত পাঁচ বছরের উন্নয়নের হিসেব নিকেশসহ ভোটের মাঠে কথার লড়াই,সাথে চলছে গত নির্বাচনে দেয়া প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায় হলো তার সমীকরন। বেড়েই চলছে সাধারণ জনগণ ও ভোটারদের সকলের মনে নানারকমের উৎসাহ উদ্দীপনা।

এরই মাঝে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বচানী প্রচার প্রচারনায় নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটাদের বাড়ি বাড়ি ছুটে চললেও দলের বিদ্রোহী প্রার্থীরা প্রচারণায় পিছিয়ে নেই। নির্ঘুম রাত কাটছে তাদের।প্রচার প্রচারনা ও উন্নয়নের নানান প্রতিশ্রুতিতে মন কেড়ে নিচ্ছে সাধারন ভোটারদের।

সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার রায়হান আরেফিন জানিয়েছেন, আগামী ২৮শে নভেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২৭৪ জন প্রার্থীর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার মাঝে নির্বাচনের ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ২০৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন রয়েছেন।

কংশনগর বাজা‌রে ই‌চ্ছেমা‌ফিক দা‌মে পণ‌্য বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ই‌চ্ছেমা‌ফিক দা‌মে নিত‌্যপণ‌্য বি‌ক্রি ও অনু‌মোদনহীন পণ‌্য বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে কংশনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অ‌তি‌রিক্ত মূল্যে ভোজ‌্যতেল বি‌ক্রি, মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার না রে‌খে ই‌চ্ছেমা‌ফিক দা‌মে নিত‌্যপণ‌্য বি‌ক্রি ও অনু‌মোদনহীন পণ‌্য ফা‌র্মেসী‌তে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ৬ প্রতিষ্ঠান‌কে ৩৯ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে অ‌তি‌রিক্ত মূ‌ল্যে খোলা সয়া‌বিন তেল বি‌ক্রি করায় মেসার্স মোস‌লেম ভুঁইয়া স্টোর‌কে ১৫ হাজার টাকা, মূল‌্য তা‌লিকা না রে‌খে ই‌চ্ছেমা‌ফিক দা‌মে নিত‌্যপণ‌্য বি‌ক্রি করায় হাজী স্টোর‌কে ৫ হাজার টাকা, একই অ‌ভি‌যো‌গে লিটন স্টোর‌কে ৫ হাজার টাকা এবং জয়দল এন্টারপ্রাইজ‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও লাই‌সেন্স না নি‌য়ে ফা‌র্মেসী পরিচা‌লনা ও অনু‌মোদনহীন পণ‌্য ফা‌র্মেসী‌তে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে দাস ফা‌র্মেসী‌কে ১০ হাজার টাকা ও আল আ‌মিন ফা‌র্মেসী‌কে ২ হাজার টাকা জ‌রিমানাসহ সোট ৬ প্রতিষ্ঠান‌কে ৩৯ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়।

এসময় সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে ক‌্যাব কু‌মিল্লার সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম ও জেলা পু‌লিশের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কুবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা

 

কুবি প্রতিনিধি:
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ এর জন্য দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ৭৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উপদেষ্টা তাহারাতবির হোসেন পাপন মিয়াজী ও রাজিব হাসানের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মার্কেটিং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসানকে সভাপতি ও বাংলা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ১২তম ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম,ওসমান জয় মানিক, মাসুম আদিব, কাইয়ুম হাসান, নূরনবী নাইম, জহিরুল ইসলাম পারভেজ, মোঃ আসিফ ইকবাল, মুসফিকুর রহমান নাজিব, রন্টি সরকার, রুবেল চন্দ্র দাস, আশরাফ মুন্না, আফসার আলি, মাহবুব ও ১৩তম ব্যাচের এম এইচ সাকিব, আরিফুল ইসলাম, তারিকুল ইসলাম নিলয়, মোহাম্মদ সাদ্দাম হোসেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ১৩তম ব্যাচের মাহমুদুল ইসলাম সুজন, গৌতম রায়, আরিফ পাটোয়ারী, হিমেল হাসান, কৌশিক আহমেদ, রনি মন্ডল, সাদেকুর রহমান, রোকন উদ্দিন, মশিউর রহমান ইমন, ওসামানী রাকিব, ইবাদ সরকার ও ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোরসালিন, শেখ মাসুম, এস এম সোহাগ, মুবিনুল বারী রাকিব, পাভেল, মোহাম্মদ শরীফ, আব্দুল্লাহ আল রায়হান, নাইমুর রহমান রিজভী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী রাকেশ দাস, মানছুর আলম অন্তর, মুরাদুল, মোস্তাকিম মুরাদ, দিন ইসলাম, মোঃ রাসেল চৌধুরী, নুরুল আমিন, রাজিব, আল-আমিন, আশিক, নেওয়াজ, সজীব চন্দ্র দাস, মোহাম্মদ শাকিল, শফিকুল, জাহিদ হাসান, দিদার, দিল্লুর রহমান সাদী ও তোফাজ্জল।

এছাড়াও কোষাধ্যক্ষ পদে আছেন ১৫ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি ও সহ-কোষাধ্যক্ষ হলেন আফরাজ, ফয়সাল আহমেদ সরকার , হামিম হোসেন ।

দপ্তর সম্পাদক হিসেবে আছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সজিব ও উপ-দপ্তর সম্পাদকে আবু নাঈম, সজিব সরকার প্রিয়, আরিয়ান।

প্রচার সম্পাদক হিসেবে আছেন নাজমুল রাসেল ও উপ-প্রচার সম্পাদক হিসেবে আছেন আনোয়ার, জাহেদ, নাছির উদ্দীন সজিব, অর্জুন চন্দ্র বর্মন।

ক্রীড়া বিষয়ক সম্পাদক ১৫তম ব্যাচের শিক্ষার্থী হেদায়েতুল ইসলাম নাবিদ ও উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদকে আছেন মীর জোবায়ের, ইমতিয়াজ আহমেদ, মামুন।

আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী মুনতাসির, ও উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মোহন, অনুপ দাশ।

কর্মসূচী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হক ও উপ-কর্মসূচী বিষয়ক সম্পাদকে আছেন মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোঃরাকিবুল ইসলাম।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১৫তম ব্যাচের শিক্ষার্থী সুভাষ দাস। কার্যকরী সদস্য হিসেবে আছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী সুমন, রাদিন, সুই চিং মারমা , সিয়াম, আতিক হাসান অন্তর।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর “হৃদয়ে বাংলাদেশ সমর্থনে আর্জেন্টিনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শেষে কেক কেটে ও মিষ্টিমুখ করে আনন্দ মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর সদস্যরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা।

কবিতা: উদ্ভাসিত শিউলী

কবি এ কে সরকার শাওন:

জগলুর বক্ষে মানস চক্ষে
সহস্র ফুল ফোটে!
বিস্মিত সতত আবেগে আপ্লুত
নন্দিত বাণী তাঁর ঠোঁটে!

ডানে দোলে লাল গোলাপ
বায়ে শিউলী হাসে!
জগলুকে জিজ্ঞেস করে ওরা
“ভালো বাসো কারে?”

মানসী শিউলী গাছের কোলে
শত শিউলী দোলে;
গোলাপ নন্দিত অঙ্গন শোভিত
চিত্ত ডানা মেলে!

কী বলি গোলাপ না শিউলী
ওরা যেন রং তুলি!
কাকে ছেড়ে কাকে তুলি
ওঁদের ছাড়া জীবনটা ধূলি!

গোলাপ জেদি বলে নিরবধি
“আমিই আদ্যোপান্ত!
অভিশাপ রবে সর্বশান্ত হবে
আমি ছাড়া তুমি অন্ত!”

শিউলী কষ্টে বলে তুষ্টে,
“না হও তুমি অভিশপ্ত!
তোমায় ত্যাগি হবো বিবাগী
গোলাপী হোক পরিতৃপ্ত!’

অভিমানী শিউলী আঁচল তুলি
ফিরে গেলো কান্নায়!
প্রত্যুষে দেখি বায় শিউলী গড়ায়
আমাদের আঙ্গিনায়!

আশ্বিন কার্তিকে ফিরবে সে
মনে ছিলো বিশ্বাস!
অশ্রুজলে শিউলী তলে
দেখি শিউলীর লাশ!

শিউলীরা অমর চির ভাস্বর
মরেও ওরা হাসে!
সব প্রমিকের মনে মনে
মানসী হয়ে উদ্ভাসে!

কবিতাঃ মনে ভাস্বর শিউলী
কাব্যগ্রন্থঃ সজনী
এ কে সরকার শাওন।

নোয়াখালীতে নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আটককৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নলুয়া ভূঁইয়ারহাট বাজারে সেলিম ভ্যারাইটিজ স্টোরের পেছনের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা আক্তার হোসেন (৫০), আব্দুল হামিদ (৭২), বেলাল হোসেন (৪২), মো: ইসমাইল (৪৭), আব্দুল শহিদ(৫৫), মো.সেলিম (৪৫), মো: শফিক উল্যা (৬১)।

পুলিশ জানান, স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের সেলিম ভ্যারাইটিজ স্টোরের পেছনের একটি কক্ষে জুয়ার আসর চলছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এ সময় নগদ ৫হাজার ৬৯০টাকা ও ২১৯টি তাস সহ ৭ জুয়াড়িকে আটক করা হয়। আটকৃকতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াডিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালিতে পোকা দমনের কীটনাশক খেয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ধান খেতে পোকা দমনের কীটনাশক খেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত মো.কামাল উদ্দিন (৬৫) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে মৃত সেরাজুল হকের ছেলে।

বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল মঙ্গলবার ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ কামাল দীর্ঘ দিন ধরে পেটেরব্যাথায় ভুগছিলেন। পেটব্যাথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজের ঘরে ধান খেতে পোকা দমনের কীটনাশক পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কাতার বিশ্বকাপ: নজর কাড়বে যে সব তরুণ তুর্কি

ইমতিয়াজ আহমেদ জিতু:
আর কয়েকদিন বাকি। কাতারে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করার এক বড় ক্ষেত্র এই বিশ্বকাপ। বিশ্বকাপ দিয়ে অনেক সেরা ফুটবলার নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানেন। আবার অনেকে বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে জাত চেনাতে চেষ্টা করেন। তরুণ খেলোয়াড়দের জন্য বিশ্বকাপ ফুটবল আসর হতে পারে বড় উপলক্ষ। কম বয়সী বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে নিয়ে আজকের এই আয়োজন, যারা ফুটবলের এই আসরে সবার নজর কাড়তে পারে।

গাভি (স্পেন):
বার্সালোনার এই সেন্ট্রাল মিডফিল্ডার চলতি বছরের ৫ আগস্ট ১৮ বছরে পা দিয়েছেন। সেই সাথে ডাক পেয়েছেন স্পেনের বিশ্বকাপ দলেও। স্পেনের এই বিস্ময় বালক ইতোমধ্যে নিজের প্রতিভাকে জানান দিয়েছেন বার্সার হয়ে। বার্সার হয়ে গাভি ১৯ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে ১২ ম্যাচে এক গোল করেছেন।

বিলাল এল খান্নাওস (মরক্কো):
বিলাল এল খান্নাওস চলতি বছরের ১০ মে ১৮ বছরে পা দিয়েছেন। এই মিডফিল্ডার মরক্কোর বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। সে বেলজিয়ামের রেসিং জেন্ক এর হয়ে খেলছেন। বেলজিয়াম জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দিল তার সামনে। কিন্তু তিনি মরক্কোকে বেছে নিয়েছেন। ১৪ বছর বয়সে সে রেসিং জেনক দলে যোগ দেন। সে বেলজিয়ামের অনুর্ধ্ব ১৫ ও ১৬ দলের হয়ে খেলেছেন। চলতি মৌসুমে ১৬টি ম্যাচে অংশগ্রহণ করে একট্ িএসিস্ট করেছেন।মূলত মিডফিল্ডার হলেও সে রক্ষণভাগেও ভাল ভূমিকা রাখে।

জুইসন বেনেট(কোস্টারিকা):
চলতি বছরের ১৫ জুন ১৮ বছরে পা দিয়েছেন এই মিডফিল্ডার। বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লীগ সান্ডারল্যান্ডের হয়ে। বিশ্বকাপ কোস্টারিকার জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই তরুণ। লীগে ১৬ ম্যাচে অংশগ্রহণ করে তিনটি গোল ও একটি এসিস্ট করেছেন। জাতীয় দলের হয়ে এই তরুণ ফুটবলার ৭ ম্যাচে দুইটি গোল ও দুইটি এসিস্ট করেছেন। গতি ও দারুণ স্কিলের জন্য সে অল্প বয়সে সবার নজর কেড়েছে।

গারাং কৌল (অস্ট্রেলিয়া):
চলতি বছরের ১৫ সেপ্টেম্বর ১৮ বছরে পা দেয়া এই ফরোয়ার্ড বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ারলীগ নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে। দারুণ পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে। ১২ টি লীগ ম্যাচে অংশগ্রহণ করেছেন এই ফরোয়ার্ড। ২৫ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম আর্ন্তজাতিক ম্যাচ খেলেন এই করুণ ফুটবলার। দুরন্ত গতি, চমৎকার স্কিলের অধিকারি এই তরুণ ফুটবলার বিশ্বকাপে সবার নজর কাড়বে ।

ইউসুফা মৌকোকো (জার্মানি):
আগামী ২০ নভেম্বর ১৮ বছরে পা দিতে যাচ্ছেন বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের এই তরুণ স্ট্রাইকার। ক্যামেরুনে জন্মগ্রহণ করা এই তরুণ ফুটবলার ১১ বছর বয়সেই জার্মানিতে চলে আসেন। মাত্র ১১ বছর বয়সে সেন্ট পাউলির হয়ে ১২ ম্যাচে ২১ গোল করেন তিনি। ১২ বছর বয়সেই বরুসিয়া ডর্টমুন্ডের অনূর্ধ্ব ১৫ দলে জায়গা পান তিনি। সেখানেও একের পর এক গোল এসেছে মৌকোকোর পা থেকে। বরুসিয়ার ইয়ংস্টারদের মধ্যে সমর্থকদের মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করা হচ্ছে। নিজের জাত চেনাতে বিশ্বকাপের প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চান এই জার্মান ফুটবলার। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ২২ ম্যাচে ৬ গোল ও ৪টি এসিস্ট করেছেন এই তরুণ খেলোয়াড়।

পেদ্রি (স্পেন):
১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার স্প্যানিশ ক্লাব বার্সেলোনার একজন নিয়মিত খেলোয়াড়। বার্সা ও স্পেনের মধ্য মাঠের প্রাণভোমরা বলা হয় তাকে। একজন মিডফিল্ডার হলেও বিপক্ষের রক্ষণভাগে সব সময় থাকে তার আনাগোনা। ২০১৯ সালে লাস পালমাসের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। লাস পালমাসের হয়ে মাত্র ১ মৌসুম খেলার পর ২০২০ সালে তিনি যোগ দেন বার্সায়। তিনি বার্সার হয়ে ৭৩টি ম্যাচ ইতোমধ্যে খেলেছেন। স্পেনের হয়ে ইউরো-২০২০ খেলেছেন। জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। সব লীগ মিলিয়ে ১৩০ ম্যাচে ১৬ গোল করেছেন পেদ্রি। এই বিশ্বকাপেও স্পেনের মাঝমাঠের অন্যতম প্লে-মেকার ভাবা হচ্ছে তাকে।
জামাল মুসিয়ালা ( জার্মানি):
১৯ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ক্লাব বায়ার্ণ মিউনিখের হয়ে খেলছেন। সে মূলত মিডফিল্ডার হলেও বিপক্ষের ডি-বক্সে তার উপস্থিতি থাকে সব সময়। ২০১৬ সালে মুসিয়ালা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন। ২০২১ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হয় তার। জার্মানির জার্সি গায়ে তিনি এ পর্যন্ত ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি জার্মানির হয়ে উয়েফা ইউরো ২০২০-এ অংশগ্রহণ করেছেন। বায়ার্ণ মিউনিখের হয়ে চলতি মৌসুমে ৯ ম্যাচে ৫ গোল ও ৪ এসিস্ট করেছেন। গোল করা ও গোলে সহায়তায় পারদর্শী এ তরুণ ফুটবলার বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে আলোচনায় থাকবেন।
জুড বেলিংহাম (ইংল্যান্ড):
১৯ বছর বয়সেই ইংল্যান্ডের মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তরুণ জুড বেলিংহাম। পেয়েছেন বিশ্বকাপের দলে ডাক। তিনি ১৭ বছর বয়সেই জাতীয় দলের হয়ে পুরো ৯০ মিনিট খেলে উয়েফা ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ওঠেন। ১৭ বছর ১৩৬ দিন বয়সে জাতীয় দলে তার অভিষেক হয়। বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যমাঠেরও অন্যতম ভরসা এই তরুন। ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ১৭ ম্যাচ খেলেছেন বেলিংহাম। ইতোমধ্যে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১২৩ ম্যাচ খেলে ১৯ গোল ও ২৩ গোলে সহযোগিতা করেছেন এই তরুণ ফুটবলার।

প্রথমবারের মতো কুবির ২৩৬ জন শিক্ষার্থী পাবে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো মোট ছয়টি অনুষদের ১৯টি বিভাগের ২৩৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ-২০২২ এর জন্য মনোনীত করা হয়েছে। মেধা ও অস্বচ্ছল এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হবে।

সোমবারৃ রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষা থেকে উপার্জিত লভ্যাংশ থেকে আমরা মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে এই স্কলারশিপের ব্যবস্থা করেছি। চেষ্টা করবো সামনের দিনগুলোতেও একার্যক্রম অব্যাহত রাখতে।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্যেই আমাদের এই উদ্যোগ।

তিনি আরো বলেন, এই কার্যক্রম যেন নিয়মতান্ত্রিকভাবে চলতে থাকে তার জন্য ভবিষ্যতে একটা সিস্টেমের মধ্যে রেখে যাওয়ার চেষ্টা করবো।

প্রসঙ্গত, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৬ই নভেম্বর (বুধবার) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বৃত্তির চেক বিতরণ করা হবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ৮ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে। এবারের এই স্কলারশিপের ফান্ডের আকার প্রায় ২১ লক্ষ টাকা। যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানা যায়।

ইন্দোনেশিয়ায় সাগর তীর থেকে নারী ও শিশুসহ ১১০ রোহিঙ্গা উদ্ধার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সাগর তীর থেকে নারী ও শিশুসহ ১১০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। আচেহ’র মুয়ারা বাতু অঞ্চলের মিউনাসা বারো গ্রামের সাগর তীর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

এই রোহিঙ্গাদের মধ্যে ৬৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ১৮ জন শিশু রয়েছেন। মঙ্গলবার ভোর বেলায় মিউনাসা বারো গ্রামের সাগর তীরে স্থানীয় এক জেলে তাদের প্রথম দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তারপর পুলিশ তাদের উদ্ধার করে গ্রামের কমিউনিটি হলে নিয়ে আসে।

মুয়ারা বাতু পুলিশের শীর্ষ কর্মকর্তা হেরমান সাপুত্রা ইন্দোনেশিয়ার জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি।

হেরমান সাপুত্রা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এক সপ্তাহ আগে মিয়ানমার থেকে তারা রওনা হয়েছিলেন। অধিকাংশের সঙ্গেই দীর্ঘ যাত্রার জন্য প্রয়োজনীয় খাবার ও পানি ছিল না। এ কারণে এই যাত্রীদের প্রায় সবাই শারীরিকভাবে খুব দুর্বল।’

‘আপাতত তাদের কমিউনিটি হলে রাখা হয়েছে। সরকার থেকে কোনো নির্দেশনা আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এই রোহিঙ্গা দলটির অন্যতম দস্য মুহম্মদ আমিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। নৌকাটি মালয়েশিয়ায় নোঙ্গর করবে জেনেই এক সপ্তাহ আগে তারা চেপেছিলেন সেটিতে। মঙ্গলবার ভোররাতে যখন তাদেরকে মিউনাসা বারো গ্রামে নামিয়ে দেওয়া হয়, সেসময়ও নৌকার চালক ও অন্যান্য লোকজন বলেছিল— তাদেরকে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

২০১৭ সালে সশস্ত্র রোহিঙ্গাগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সীমান্ত চৌকিতে একযোগে বোমা হামলা চালায়। সেই হামলার জবাবে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।

সেনাবাহিনীর হত্যা-ধর্ষণ-লুন্ঠন-অগ্নিসংযোগের সামনে টিকতে না পেরে ওই বছরই ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

বিভিন্ন মানবাধিকার সংগঠন মিয়ানমারে সেনা নিপীড়নে হতাহত বেসামরিক ও জ্বালিয়ে দেওয়া ঘরবাড়ির হিসাব রাখছে।

অন্যদিকে মিয়ানমার কর্তৃপক্ষ বলছে, তারা বিদ্রোহ দমন করছে। রোহিঙ্গাদের ওপর à