All posts by jitu

শেষ ওভারের নাটকীয়তা, ১ রানে হারলো পাকিস্তান

 

ডেস্ক রিপোর্ট:

ভারতের বিপক্ষে ম্যাচের মতোই শেষ ওভারের শেষ বলে এসে হেরে গেলো পাকিস্তান। এবার ১ রানে হারলো তারা জিম্বাবুয়ের কাছে। প্রথমে ব্যাট করে ১৩০ রান করেছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১২৯ রানে থামতে বাধ্য হয়েছে পাকিস্তান।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে জিম্বাবুয়ে বোলাররা। এক পর্যায়ে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। ইনফর্ম মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ ওয়াসিম। বোলার ব্রাড ইভান্স। প্রথম দুই বলেই ৭ রান নিয়ে নেন তারা দু’জন।

৪ বলে প্রয়োজন ৪ রান। তৃতীয় বলে নিলো ১ রান। মোহাম্মদ নওয়াজ উইকেটে থাকার পরও চতুর্থ বলটি হলো পট। ২ বলে প্রয়োজন ৩ রান। পঞ্চম বলটিতে আউট হয়ে গেলেন নওয়াজ। মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ১ বলে প্রয়োজন ৩ রান।

শেষ বলে শাহিন শাহ আফ্রিদি বাউন্ডারি মারতে পারলেন না। সোজা ব্যাটে খেললেন। ১ রান করার পর দ্বিতীয় রান করতে গিয়েই রানআউট হয়ে গেলেন শাহিন। ১ রানে জয় পেলো জিম্বাবুয়ে।

কুবিতে কর্মকর্তাদের নিয়ে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যােগে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ‘পরিষেবার নিয়ম, আবেদন এবং আর্থিক অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এবং অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমা আশরাফি। কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. গোলাম মোর্তুজা তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, একজন মানুষ অসৎ হলে, অনিয়ম করলে তাকে তো কিছু বলা যায় না। যারা প্রজাতন্ত্রের কর্মচারী তাদের মধ্যেও অনেকে অনিয়ম করে। আবার কর্মকর্তাদের অধিনস্তদের অনেকে অসৎ এবং অনিয়ম করে। আমি তাদের সাবধান করে দেই। প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ হল আইনের সঠিক প্রয়োগ করা।

তিনি আরও বলেন, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর ভূমি অধিগ্রহণ করতে গিয়ে মোজা পুণ:নির্ধারণ করেছি। সেখানে প্রায় দুইশত কোটি টাকা কমিয়েছি। আমরা কি অনিয়ম করে কমিয়েছি? আমরা আইনের সঠিক প্রয়োগ করেছি। আইনের মধ্যে কিছু কিছু গ্যাপ রয়েছে, সেগুলাে আমরা সমন্বয় করেছি। তারাও আইন দেখেছে। আমরা জানি আপনাদের শিক্ষকদের অনেকের প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিনিয়োগ আছে। অনেকে বুঝে আবার অনেকে না বুঝে বিনিয়োগ করেছেন। আমার কাছে সব তথ্য আসে। আমরা জায়গা অধিগ্রহণে জায়গার মূল মালিককে যুক্ত করেছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই আমাদের ভিশন হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি লিডিং বিশ্ববিদ্যালয়ে রুপান্ত‌রিত করা। গবেষণা এবং শিক্ষার মান বাড়ানোর মাধ্যমেই আমরা এই ভিশনটি পরিপূর্ণ করতে চাই। আর তার জন্য প্রয়োজন একদল দক্ষ এবং লিজেন্ডারি প্রশাসনিক কর্মকর্তা। আর সেজন্যই আমাদের এই প্রোগ্রামটির আয়োজন করা।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাক্কু গ্রুপের নেতাকর্মীদের আনন্দর‌্যালি

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত গ্রুপের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকলে নগরীর নানুয়াদিঘীর পাড় থেকে  এ র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন মনিরুল হক সাক্কু।

র‌্যালিতে কুমিল্লা দক্ষিণ জেলা সিনিয়র সহ সভাপতি ফেরদৌস পাটওয়ারি, সহ সভাপতি মোঃ কবির হোসেন, কুমিল্লা মহানগর সহ সভাপতি লুৎফুর রহমান ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল হাসান রাব্বু, জেলা সহ-সভাপতি কাজী আবেদ কবির, মমিন আহম্মেদ রনি,কাজী খায়ের উদ্দিন রতন, মোঃ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, মোঃ সাহাদাত হোসেন (সানি),মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুর রহিম খাঁন, মোঃ জসিম উদ্দিন, মোঃ ফরিদ মিয়া, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ইকরাম হোসেন ইকু, জেলা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোঃ সাইদুল হক,কাজী মোহাম্মদ নেহাল,শরীর আহাম্মদ টিপু,হাজী ওসমান গনি শাহিদ,লিটন চন্দ্র পাল সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আলম,অন্তর আহাম্মদ সুমন, মোঃ মফিজুদ্দিন মোল্লা, সহ প্রচার সম্পাদক নিজাম বিন মুসা পাবেল,আইন সম্পাদক এডভোকেট গাজী মোঃ নজরুল ইসলাম মানিক, সহ আইন সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, সহ যোগাযোগ সম্পাদক মোঃ জামাল হোসেন, সহ ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মোশাররফ হোসেন, সহ পল্লিউন্নয়ন ও সমবায় সম্পাদক মোঃ তারিক ইসলাম, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ লিটন মিয়া, মোঃ সুজন মিয়া, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ জুম্মন মিয়া, সদস্য মাসুকুর রহমান, আবু কাওসার, আমির হোসেন পাখি, হারুনর রশীদ মেম্বার, এডভোকেট বিল্লাল হোসেন, মোঃ সালাউদ্দিন ও মোঃ রফিক।

এছাড়া মহানগরের সহ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, কাজী জামান, সহ কোষাধ্যক্ষ মোঃ আরিফুর রহমান, সহ সাহিত্য প্রকাশনা সম্পাদক মোঃ নাহিন মিয়া, সহ আইন সম্পাদক মোঃ তারেক হাসান রাসেল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ইমন আহম্মেদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সানি, সহ পল্লিউন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হোসেন, সহ শিল্প বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মোল্লা, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজিজুল হক আজিজ, সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী, সদস্য সাইফুর রহমান ওপেল,গোলাম জিলানী ও শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

কুমিল্লার দুই উপজেলা থেকে মেছোবাঘ ও শিয়াল উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই ও সদর দক্ষিণ উপজেলা থেকে একটি মেছোবাঘ ও একটি  শিয়াল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার একটি পূর্ণ বয়স্ক মেছোবাঘ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকা থেকে আটক করা হয়। একই দিন  একটি পূর্ণ বয়স্ক শিয়াল লালমাই উপজেলার বরল এলাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে রাজেশপুর বন বিটের বনাঞ্চলে  তাদের অবমুক্ত করা ।

কুমিল্লা নগরীতে যুবদলের ৪৪-তম প্রতিবার্ষিকী উপলক্ষে আনন্দর‌্যালি

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আনন্দ  র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় নগরীতে এ র‌্যালি বের হয়।

এ  আনন্দর‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন,  সদস্য সচিব হাজী জসিম উদ্দিন,  কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু  ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব।

কু‌মিল্লায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন অব‌হিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সে‌মিনার অনু‌ষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অব‌হিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহ‌যো‌গিতায় কুমিল্লা জেলা প্রশাসন এ অব‌হিতকরণ সে‌মিনা‌রের আ‌য়োজন ক‌রে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কু‌মিল্লা জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এ সে‌মিনার অনু‌ষ্ঠিত হয়।

অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোহাম্মদ শাহাদাত হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ সে‌মিনা‌রে পাওয়ার প‌য়ে‌ন্ট প্রেজে‌ন্টেশ‌নের মাধ‌্যমে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম।

বক্তারা আই‌নের ক‌ঠোর প্রয়োগের পাশাপা‌শি অ‌ধিকার আদা‌য়ে সকল‌কে সোচ্চার হওয়া‌র প্রয়োজনীয়তা ব‌্যক্ত ক‌রেন। অনুষ্ঠা‌নে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ)  খন্দকার আশফাকুজ্জামান বি‌পিএম, ডেপু‌টি সিভিল সার্জন ডা. নিসর্গ মিরাজ, অতি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট শিউ‌লি রহমান তি‌ন্নি, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব‌্যবস্থাপনা) মো: মোশা‌রেফ হো‌সেন, জাতীয় নিরাপত্তা গো‌য়েন্দা সংস্থার উপপরিচালক এ‌কেএম মাহফুজুর রহমান, র‌্যাব ১১ এর ডিএ‌ডি ম‌ফিজুল ইসলাম, সমাজ‌সেবার উপপ‌রিচালক জেডএম মিজানুর রহমানসহ বি‌ভিন্ন দপ্ত‌রের প্রধানগণ উপ‌স্থিত থে‌কে বক্তব‌্য রা‌খেন।

এছাড়াও কু‌মিল্লা চেম্বা‌রের প্রতি‌নি‌ধি, কুমিল্ল‌া দোকান মা‌লিক স‌মি‌তি, হো‌টেল-‌রে‌স্তোরা মা‌লিক স‌মি‌তি, বেকা‌রি মা‌লিক স‌মি‌তি, ইটভাটা মা‌লিক স‌মি‌তি, হাইও‌য়ে হো‌টেল মা‌লিক স‌মি‌তি, মি‌ষ্টি ব‌্যবসায়ী স‌মি‌তি ও মহানগরীর বি‌ভিন্ন বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ উপ‌স্থিত থে‌কে আইন‌টি বাস্তবায়‌নে তা‌দের মতামত তু‌লে ধ‌রেন। অনুষ্ঠা‌নে আরও বক্তব‌্য রা‌খেন জেলা আনসার ও ভি‌ডি‌পির সা‌র্কেল অ‌্যাডজুট‌্যান্ট মো: ম‌নির‌ুল ইসলাম, বি‌সি‌কের ডি‌জিএম মুনতা‌সির মামুন, বেকা‌রি মা‌লিক স‌মি‌তির সহসভাপ‌তি মিজানুর রহমান, চেম্বা‌রের প‌রিচালক জামাল আহ‌মেদ, দোকান মা‌লিক স‌মি‌তির সে‌ক্রেটা‌রি আ‌তিক উল্লাহ খোকন, কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, ইটভাটা‌ মা‌লিক স‌মি‌তির আ. ম‌তিন, জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার আব্দুল মান্নান, দোকান মা‌লিক স‌মিতির সভাপ‌তি সানাউল হক প্রমুখ।

সভাপ‌তি জনবান্ধব আইন‌টি বাস্তবায়‌নে নিয়‌মিত অ‌ভি‌যান প‌রিচালনার জন‌্য ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের প্রশংসা ক‌রেন এবং জনব্ন্ধব আইন‌টি বাস্তবায়‌নে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। সে‌মিনা‌রে বিভিন্ন বেসরকা‌রি প্রতিষ্ঠা‌নের প্রতি‌নি‌ধি, বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক‌ট্রনিক মি‌ডিয়‌ার সাংবা‌দিকবৃন্দ, সুশীল সমা‌জের প্রতি‌নি‌ধি, ছাত্র/ছাত্রী ও ভোক্তা সাধারণ উপ‌স্থিত থেকে তা‌দের মতামত তু‌লে ধ‌রেন।

তিতাসে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে তিতাস উপজেলার দক্ষিন কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সিনিয়র সহকারী জজ এফ এম সাফায়ত উল্লাহ সালাম।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগন বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন ভানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম ও সহকারী শিক্ষা অফিসার মো: আবদুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারিমুন্নেছা । মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

দেশের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানালেন ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার সংকট মোকাবিলায় অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈশ্বিক এই সংকট মোকাবিলা করে বাংলাদেশের অগ্রগতিকে ধরে রাখার মতো নেতৃত্ব যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। অতীতের ধারাবাহিকতায় শেখ হাসিনার প্রতি আস্থা অব্যাহত রাখুন।

শেখ হাসিনার গৃহীত সুনির্দিষ্ট পরিকল্পনার প্রতি ধৈর্য্য ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট মোকাবিলায় সক্ষম হব।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বমানব আজ এক অনাকাঙ্ক্ষিত সংকট অতিবাহিত করছে। পৃথিবীর বৃহৎ অর্থনীতির দেশসমূহও আশঙ্কাজনক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় সকল রাষ্ট্রেই খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে। যার অভিঘাতে আজ এক অনাকাঙ্ক্ষিত সংকটের মুখোমুখি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও।

ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক এই সংকটময় পরিস্থিতি বিবেচনা না করে বিএনপি নেতৃবৃন্দ দায়িত্বজ্ঞানহীনভাবে নানা ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। কথায় কথায় সরকারের পদত্যাগ দাবি করছেন।

বিএনপি মহাসচিবের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, বিশ্বের সব দেশের সরকারই কি তাহলে পদত্যাগ করবে? সব দেশে সরকার পদত্যাগ করলে, সমগ্র বিশ্বই তো সরকারবিহীন হয়ে পড়বে! নিশ্চিতভাবে পৃথিবীর সকল রাষ্ট্র সরকারবিহীন চলতে পারে না। এই পরিস্থিতিতে সকল দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হলো ধৈর্য্যরে সাথে সংকট মোকাবিলা করা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রতিটি বিরোধীদলেরই দেশ ও জনগণের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, কিন্তু মির্জা ফখরুল ইসলামরা দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন না করে তাদের চিরায়ত মিথ্যাচার ও বিভ্রান্তির রাজনীতি অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, দেশবাসী ভুলে যায়নি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা হাওয়া ভবন খুলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। গণবিরোধী নীতি ও লুটপাটের মাধ্যমে তারা বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। জনকল্যাণের অঙ্গীকারকে পরিহার করে তারা গোষ্ঠীতন্ত্র ও সিন্ডিকেটতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।

ওবায়দুল কাদের বলেন, সেই ধ্বংসস্তূপ থেকে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মপ্রয়াসের মাধ্যমে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় অর্থনীতির রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। যাদের সময় বিদ্যুতের দাবিতে আন্দোলন করায় জনগণের বুকে গুলি চালানো হয়েছিল, যারা জাতীয় গ্রিডে এক ইউনিটও বিদ্যুৎ জোগান দিতে পারেনি। তারা আজকের সংকট নিয়ে অর্বাচীন মন্তব্য করবে এটাই স্বাভাবিক।

চাঁদপুরে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনা মোতাবেক হাজীগঞ্জ শাহ মিরান ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে অবস্থিত শাহ মিরান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া এবং সেবা মূল্য তালিকা না থাকার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুরে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।