Tag Archives: কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে কেন্দ্রের নোটিশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো: আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুকে ব্যাখ্যা প্রদানের জন্য তলব করে কেন্দ্র থেকে নোটিশ দিয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত তলব নোটিশে উল্লেখ করা হয়- জেলা যুবদলের কতিপয় নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িয়ে পড়ার একাধিক অভিযোগ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

আপনারা, যথাক্রমে জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মতো গুরুতৃপূর্ণ দায়িত্বে থাকার পরও এ বিষয়ে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টে ভূমিকা রেখেছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মনে করে।

এমতাবস্থায়, ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নিবহিী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো । যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ নোটিশ প্রেরণ করা হয় বলে উল্লেখ হয়।

তবে জেলা যুবদলের দুই নেতা ১৫ সেপ্টেম্বর কেন্দ্রে উপস্থিত হয়েছেন কিনা তা জানা যায়নি। এছাড়া এ বিষয়ে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আটক

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে আটক করে কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

আটক ছাত্রলীগ নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মহসিন আলম খাঁন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক কমিটির সদস্য ও কুমিল্লার চৌদ্দগ্রামের চুন্নু মিয়ার ছেলে।

ওসি মহিনুল ইসলাম বলেন, মহসিন আলম খাঁনকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

কুমিল্লা নগরীতে যুবদলের ৪৪-তম প্রতিবার্ষিকী উপলক্ষে আনন্দর‌্যালি

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আনন্দ  র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় নগরীতে এ র‌্যালি বের হয়।

এ  আনন্দর‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন,  সদস্য সচিব হাজী জসিম উদ্দিন,  কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু  ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব।

কুমিল্লা সদর দক্ষিণের সদ্য ঘোষিত ৭ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ না করায়  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সদ্য ঘোষিত ৭ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মো: ইসরাক মাহমুদ (মাসুদ ) ও যুগ্ম আহ্বায়ক  মো: আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪ অক্টোবর সদর দক্ষিণের ৭ ইউনিয়নের যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়নগুলো হল- গলিয়ারা উত্তর ইউনিয়ন, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন, বিজয়পুর ইউনিয়ন, বারপাড়া ইউনিয়ন, পূর্ব জোড়কানন ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পশ্চিম জোড় কানন ইউনিয়ন।

এই ৭ ইউনিয়নের কমিটি ঘোষণার ৬ দিনের মধ্যে যুবলীগের গঠন তন্ত্র যথাযথভাবে অনুসরণ না করায় বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা সদর দঃ উপজেলার আওতাধীন ৭টি ইউনিয়ন আওয়ামী যুব লীগ এর নবগঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের ঘোষিত কমিটি ঘিরে বির্তকের ঝড়

 

ইমতিয়াজ আহমেদ জিতু:
দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১০ সেপ্টেম্বর রাতে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদপ্রাপ্তিদের নিয়ে যেমন অভিনন্দনের বার্তা প্রকাশ হচ্ছে, তেমনি ত্যাগি পদবঞ্চিতদের সমর্থকরা নেতিবাচক মন্তব্য করছেন।
মাঠ পর্যায়ের ত্যাগি নেতাদের বাদ দিয়ে হত্যা মামলার আসামি, স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও বেশিরভাগ নিস্ক্রিয় নেতাকর্মীদের নিয়ে ঘোষিত এ যুবলীগ কমিটি নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় এখন তুঙ্গে।

এত বছর পর নতুন কমিটি হল, সমালোচনা কেন হচ্ছে ? স্থানীয় ত্যাগি নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, প্রকৃত মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এ কমিটিতে স্থান পায় নি। ঘোষিত কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে কয়েকজন ছাড়া বেশিরভাগই মাঠে নিস্ক্রিয় ছিলেন । তাছাড়া এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পাওয়া আবদুস ছোবহান খন্দকার সেলিম কুমিল্লার নগরীর আলোচিত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি । এছাড়া সদস্য পদে থাকা মো: সোহেল সামাদ ( বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক) বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ( দোয়াত কলম) হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া দুয়েকজনকে নিয়ে ফেসবুকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে অনেক লেখালেখি হচ্ছে। কমিটিতে কুমিল্লা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আতিকুর রহমান পিন্টু ও গাজী রিয়াজসহ অন্তত এক ডজন ত্যাগি নেতার স্থান হয়নি । বিশেষ করে আতিকুর রহমান পিন্টু ও গাজী রিয়াজ মাহমুদের না থাকাটা অবাক করেছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের।

কুমিল্লা সদর , সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, নাঙ্গলকোট, লালমাই, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে দক্ষিণ জেলা গঠিত। ১৯৯৭ সালে ৬৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদের দক্ষিণ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শাহীনুল ইসলাম শাহীনকে সভাপতি ও মঞ্জুর মোর্শেদকে সাধারণ সম্পাদক করা হয়। ২০১২ সালের ১৭ জুন ওই কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় যুবলীগ। এরপর আর কমিটি হয়নি। বর্তমানে দক্ষিণ জেলায় বাংলাদেশ সরকারের দুইজন প্রভাবশালী মন্ত্রী রয়েছেন। তাই দুই মন্ত্রীর লোকজনই কমিটিতে বেশ প্রাধান্য পেয়েছে। তাছাড়া সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের কয়েকজন কর্মী কমিটিতে জায়গা পেয়েছে। কমিটিতে স্থান পায়নি আফজল খান গ্রুপের কোন নেতাকর্মী।

কমিটির আহ্বায়ক পদে রয়েছেন কুমিল্লা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. কামরুল হাসান শাহিন , যিনি অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এমপির ভাতিঝা। ১ নং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন লাকসাম পৌরসভার মেয়র মো: আবুল খায়ের, যিনি এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম সমর্থিত এবং ২ নং যুগ্ম আহ্বায়ক আবদুস ছোবহান খন্দকার সেলিম সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব সমর্থিত।

কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের সাথে বিরোধে জড়িয়ে পড়া চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদার । অনেকে ভেবেছিলেন এমপির সাথে বিরোধের কারণে হয়তো পদ নাও পেতে পারেন শাহজালাল মজুমদার। কিন্তু তিনি কমিটিতে ভালভাবেই স্থান পেয়েছেন। এই কমিটিতে সাবেক রেলপথ মন্ত্রী সমর্থিত ৩ জন স্থান পেয়েছেন।

জানা যায়, কমিটিতে কুমিল্লার প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ আফজল খানের মেয়ে সংরক্ষিত এমপি আনজুম সুলতানা সীমা ও ছেলে মাসুদ পারভেজ খান ইমরান সমর্থিত কোন নেতাকর্মী স্থান পায় নি। গাজী রিয়াজ, মুকিত বিন হেলাল, আব্দুর রহমান, বাবু, গোলাম মোস্তফা শরীফসহ অন্তত ১৫ জন নেতাকর্মী কমিটিতে স্থান পেতে আগ্রহী ছিলেন। কিন্তু আফজল খান গ্রুপের কেউই কমিটিতে জায়গা পায়নি।

কমিটি ঘোষণার পূর্বে শীর্ষ পদে প্রার্থী হিসেবে মো. কামরুল হাসান শাহিন , আতিকুর রহমান পিন্টু, গাজী রিয়াজ মাহমুদ, মো: আবুল খায়ের, শাহজালাল মজুমদার, আবদুস ছোবহান খন্দকার সেলিমের নাম আলোচনায় ছিল। কিন্তু কমিটিতে আতিকুর রহমান পিন্টু ও গাজী রিয়াজ মাহমুদ অনেকটা অপ্রত্যাশিতভাবে স্থান পায় নি। এছাড়া কমিটিতে সাইফুল ইসলাম সুমন, কাজী নাহিদ, গোলাম মোস্তফা শরীফ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, সাবেক সাংগাঠনিক সম্পাদক মুকিত বিন হেলাল ও হুসাইন মোহাম্মদ মনিরের নাম অন্তত সদস্য হিসেবেও আসতে পারতো বলে তৃণমূল নেতাকর্মীরা মনে করেন।

তৃণমূল নেতাকর্মীরা জানান, ওয়ান ইলেভেনের সময় আ’লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনা গ্রেফতার হওয়ার প্রতিবাদে কুমিল্লা টাউনহলের সামনে আতিকুর রহমান পিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। এছাড়া মাঠে সব সময় সক্রিয় ছিলেন যুবলীগ নেতা পিন্টু। গাজী রিয়াজ মাহমুদও মাঠে সব সময় সক্রিয় ছিলেন। তাদের দুজনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী মাঠে সক্রিয় । অথচ তারাই কমিটিতে নেই।

ত্যাগি নেতাদের কমিটিতে না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়ালে ওয়ালে প্রতিবাদে সোচ্চার নেতাকর্মীরা।

ফেসবুকে জেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা কাজী নাহিদুল হক লিখেছেন- “ যোগ্যতা থাকাটাই সবচেয়ে বড় অযোগ্যতা কুমিল্লার আওয়ামী রাজনীতিতে। ”

এমডি মুরাদ লিখেছেন- “ আতিকুর রহমান পিন্টু ও গাজী রিয়াজ মাহমুদের প্রতি অবমূল্যায়ন করা হয়েছে। জয় হউক তেলবাজের। ”

চামেলি মনির লিখেছেন- “ ত্যাগীদের মূল্যায়ন হচ্ছে না। ”

যুবলীগ নেতা মো: জসিম খান লিখেছেন- “ গাজী রিয়াজ মাহমুদসহ অনেক সাবেক সফল, মেধাবী, ত্যাগি এবং ভাল সংগঠক ছাত্রলীগ নেতারা জেলা যুবলীগের কমিটিতে নেই, বিষয়টা মেনে নিতে কস্ট হচ্ছে।” মাঠের আরো নেতাকর্মীদের প্রতিবাদে সোচ্ছার এখন ফেসবুক।

কমিটিতে স্থান না পাওয়া নিয়ে কুমিল্লা সরকারি কলেজের সাবেক জি এস আতিকুর রহমান খান পিন্টু জানান, কমিটিতে মাঠের সক্রিয় ও পরিশ্রমি নেতাদের মূল্যায়ন করা হয়নি। অনেক নিস্ক্রিয় নেতাকর্মীরা কমিটিতে স্থান পেয়েছে। হত্যা মামলার আসামি আবদুস ছোবহান খন্দকার সেলিম কমিটিতে যুগ্ম আহ্বায়ক। মাঠের ত্যাগি নেতাদের কমিটিতে স্থান না পাওয়া হতাশার বিষয়।

কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী রিয়াজ মাহমুদ জানান, কুমিল্লার রাজনীতিতে গ্রুপিং অনেক। এর কারনেই আমাদের বঞ্চিত করা হয়েছে। এই কমিটিতে মাঠের সক্রিয় কর্মী নেই। সেন্টারিং মিস্ত্রি,তরকারি বিক্রেতা ও রাজমিস্ত্রিরা স্থান পেয়েছে কমিটিতে ।

আবদুস ছোবহান খন্দকার সেলিম বলেন, আমার বিরুদ্ধে এটা রাজনৈতিক মামলা। এসব ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না।

উল্লেখ্য যে, ১০ সেপ্টেম্বর রাতে কমিটির অনুমোদন দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, শাহজালাল মজুমদার, সুমির বড়ুয়া তপু, আবদুল মোতালেব, আবদুল কাদের, সোহেল সামাদ, আবাদ উদ্দিন বঙ্গবাসী, ইসরাক মাহমুদ মাসুদ, আলা উদ্দিন আহমেদ, সৈয়দ সাহিদুল ইসলাম টিপু, মাহবুবুর রহমান, জিয়াউর রহমান খান, মোশারফ হোসেন মজুমদার, আবদুল আলিম, মাহবুবুল হক মোল্লা বাবলু, আবুল কালাম আজাদ, বক্তার হোসেন, মাসুদ আলম, নজরুল ইসলাম, লোকমান হোসেন, আশিকুর রহমান ভূঁইয়া জুয়েল, গাজী মো. মনির হোসেন, আলাউদ্দিন আহমেদ রিপন, ওমর ফারুক, আল মাহমুদ ভূঁইয়া, জালাল উদ্দিন, ফোরকান আহাম্মদ সবুজ, মহসিন আলম খান, শাহ আলম, ইমতিয়াজ হাবিব সিনহা, সফিউল আলম সুমন, আশিকুর রহমান হাওলাদার হিরণ, গোলাম কিবরিয়া, জাহিদুল হাসান পলাশ, এয়ার আহাম্মদ সেলিম, আবদুল করিম মিয়াজী, রাসেদুর ইসলাম আশরাফ, নাজমুল হক ও অপু ভট্টাচার্য। ১০ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সব শাখার সম্মেলন শেষ করে কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন করতে হবে বলে কেন্দ্রে থেকে নির্দেশ দেয়া হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কামরুল হাসান শাহিনকে আহ্বায়ক ও লাকসাম পৌরমেয়র আবুল খায়েরকে যুগ্ম-আহ্বায়ক করে ৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাতে যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন দ্বিতীয় যুগ্ম-আহ্বায়ক আব্দুছ ছোবহান খ. সেলিম, সদস্য শাহজালাল মজুমদার, সুমির বরুয়া তপু, আব্দুল মোতালেব, আব্দুল কাদের, সোহেল সামাদ, আবাদ উদ্দিন (বঙ্গবাসী), ইসরাক মাহমুদ মাসুদ, আলা উদ্দিন আহমেদ মজনু, অ্যাডভোকেট সৈয়দ সাহিদুল আহসান টিপু, মাহবুবুর রহমান রুবেল, জিয়াউর রহমান খান নয়ন, মোসারফ হোসেন মজুমদার, আব্দুল আলিম দিদার, মাহবুবুল হক মোল্লা বাবলু, আবুল কালাম আজাদ, বক্তার হোসেন, মাসুদ আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, লোকমান হোসেন, অ্যাডভোকেট আশিকুর রহমান ভূইয়া জুয়েল, গাজী মো. মনির হোসেন, আলাউদ্দিন আহমেদ রিপন, ওমর ফারুক, আল মাহমুদ ভূইয়া, জ্বালাল উদ্দিন, ফোরকান আহাম্মদ সবুজ, মহসিন আলম খান, শাহ আলম, ইমতিয়াজ হাবিব সিনহা, সফিউল আলম সুমন, আশিকুর রহমান হাওলাদার হিরণ, গোলাম কিবরিয়া বিল্লাল, জাহিদুল হাসান পলাশ, এয়ার আহাম্মেদ সেলিম, আব্দুল করিম মিয়াজী, রাসেদুর ইসলাম আশরাফ, নাজমুল হক ও অপু ভট্টাচার্য।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে নগরীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে নগরীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু, গাজী মনির, মোঃ জালাল উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, আব্দুল আজিজ, শাহ আলম, হানিফুল ইসলাম রনি, নাজমুল হোসেন, আক্তার হোসেন, ফিরোজ রহমান রাসেলসহ আরো অনেকে।

দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিলের আহ্বানে এই কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে বিএনপি-জামায়াতচক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে নিন্দা জানানো হয়। আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আর্শীবাদ। তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে উন্নত দেশের দিকে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে হাফেজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিলের আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু,  যুবলীগ নেতা গাজী মনির মোঃ জালাল উদ্দিন, গোলাম ফারুক রুবেল ,সেলিম; আক্তার হোসেন, রাসেল, শরীফসহ আরো অনেকে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিলের আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বালীখাড়া নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টুর উদ্যোগে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা গাজী মনির মোঃ জালাল উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, নাজমুল হক,, সেলিম মুরাদ হোসেন, কবির সোহেলসহ অন্যান্যরা।

কুমিল্লার পদুয়ার বাজারে মহানগর যুবলীগের পথসভায় মাইনুল হোসেন খান নিখিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পথসভার আয়োজন করা হয়।

মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

চাঁদপুরের মতলব থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে  প্রয়াত জননেতা চট্রলা বীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী’র  স্মরণ সভায় যাওয়ার পথে যাত্রা পথে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে সংক্ষিপ্ত পথ সভায় তিনি  প্রধান অতিথি হিসেবে তিনি  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উক্ত পথ সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসেন তসলিম, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক  মোঃ সামছুল আলম অনিক
সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিপ্লব মোস্তাফিজ,  সহ-সম্পাদক এহতেশামুল হাসান রুমি, কুমিল্লা উঃ জেলা যুবলীগের আহ্বায়ক বাহা উদ্দিন বাহার, যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম -আহ্বায়ক হাবিবুল আল আমিন সাদী।

এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড মুক্তা আক্তার, সহ-সম্পাদক  মনোয়ারুল ইসলাম মাসুদ, সহ-সম্পাদক, আজিজুর রহমান সরকার, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান
কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মেহেরুল হাসান সোহেল , কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য,
সৈয়দ আলাওল ইসলাম সৈকত , যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাকিল আহমেদ তানভীর,
আব্দুল বাতেন রিপন, চৈতী রাণী বিশ্বাস, রুজিনা আক্তার রিমা, এ এস এম ইমরুল হক, হুমায়ুন কবির, সহিদুল হক কবির , সোলেমান মিয়া জীবন , কাজী মাসুদ রানা, লোকমান হোসেন চৌধুরী, , দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম , সাধারণ সম্পাদক ভিপি মোঃ বাবুল, বাংগরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক আবু নাইয়ান খান , যুগ্ম -আহ্বায়ক আবদুল্লা নজরুল প্রমুখ।