All posts by jitu

অশুভ চক্র হিন্দুদের ওপর হামলা চালিয়ে সরকারের ওপর দায় চাপাতে চায়: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অশুভ চক্র হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে তার দায় সরকারের ওপর চাপাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিন রোববার (২ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি অশুভ চক্র বোঝাতে চায় আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। পূজা কমিটি আমাকে বলেছে সাম্প্রদায়িক হামলার বিচার হয় না। কেন বিচার হবে না! বাংলাদেশে কত অপরাধীর বিচার শেখ হাসিনা করেছেন। এমনকি নিজের দলের লোকেরাও জেলে আছেন। হিন্দুদের মন্দিরে, বাড়ি-ঘরে-মণ্ডপে হামলা হলে দুর্বৃত্তদের ক্ষমা নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন সামনে রেখে একটা অশুভ চক্র হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায়, কাজটা আওয়ামী লীগ করেছে। ওই অশুভ শক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি আমরা করব, কিন্তু এই দুর্গা উৎসবে কোনো রাজনীতি নেই। শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। দুর্গা উৎসব দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল আপনাদেরও ভূমিকা আছে। আপনারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।’

হিন্দু ধর্মালম্বীদের অভয় দিয়ে তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না; আতঙ্কিত হবেন না। এবার আমরা প্রস্তুত আছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক আছে আপনারও কোন চিন্তা করবেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার একাধারে ১৩ বছর ক্ষমতার মঞ্চে আসীন আছে। এই ১৩ বছরে ১৩ বার দুর্গাপূজা হয়েছে। ৩০ হাজার পুজামণ্ডপ হয়েছে। এবার ৩২ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। আপনাদের স্মরণ করে দিতে চাই এই ১৩ বছরে মাত্র একবার দুর্গাপূজা সহিংসতার টার্গেট হয়েছে; সাম্প্রদায়িকতার টার্গেট হয়েছে; দুর্বৃত্তদের টার্গেট হয়েছে; সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর টার্গেট হয়েছে; মন্দির টার্গেট হয়েছে; তাদের ঘরবাড়ি দোকানপাটে পর্যন্ত হামলা হয়েছে। আমি বলতে চাই একাধারে ১১ বছর দুর্গাপূজা নির্বিঘ্নে হয়েছে। কোনো শান্তি বিনষ্ট হয়নি। কিন্তু গতবার দুর্ভাগ্যজনক কিছু ঘটনা ঘটে গেছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি ডা. দিলীপ রায়সহ মহানগর ও পূজা উদযাপন কমিটির নেতারা।

সূত্র : বাসস

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ: নিহত বেড়ে ১৭৪

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি ফুটবল মাঠে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। আহত হন প্রায় দুইশ লোক। গত কয়েক দশকে ফুটবল মাঠে সংঘর্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলা হচ্ছে এটিকে। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, আরেমা এফসি নামে একটি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পর ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে পুরো মাঠ এবং এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নামে সেনা সদস্যরা।

ক্ষোভ জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার শীর্ষ লীগের সব ধরনের ম্যাচ স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জকো উইদোদো।

নজিরবিহীন ঘটনার প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ‘মাঠে দাঙ্গা শুরু হয়ে যায়। অনেকে সমর্থক পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা শুরু করে। শুধু তাই নয়, গাড়ি ও স্টেডিয়ামে তাণ্ডব চালায়। নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন। তবে সবাই এ তাণ্ডবের সঙ্গে জড়িত ছিলেন না।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ছবি: রয়টার্সপরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ছবি: রয়টার্স

আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া নিহত বাড়তে পারে।

পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ছবি: ইপিএপুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ছবি: ইপিএ

শনিবার রাতে কানজুরুহান স্টেডিয়ামের এ ঘটনাকে দাঙ্গা বলছে পুলিশ। ইতোমধ্যে মর্মান্তিক এ ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)।

গত কয়েক দশকের মধ্যে কোনও ফুটবল খেলাকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা বলা হচ্ছে এটিকে। ১৯৬৪ সালে লিমাতে পেরু-আর্জেন্টিনা অলিম্পিক বাছাইপর্বের সময় পদদলিত হয়ে ৩২০ জন নিহত এবং হাজারো মানুষ আহত হন।

১৯৮৫ সালে বেলজিয়ামের ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে নিহত হন ৩৯ এবং আহত ৬০০ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলামের (২০) বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী (১৬)।

শনিবার দুপুর থেকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকে শফিকুল ইসলামের ছেলে সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামের ওই কিশোরী বিয়ের দাবিতে অনশন করছে। এর আগেও দুবার একই দাবিতে ছেলের বাড়িতে ওঠে মেয়েটি।

সেই সময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে গেলেও কোনো সমাধান হয়নি।

ওই কিশোরী জানায়, প্রায় ৫ বছর পূর্বে সাকিবুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাকিবুলের পরিবার তাদের সম্পর্ক মেনে নিলেও তার পরিবার তা মেনে নিচ্ছে না। পরিবার অন্যত্র বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই সে নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে আ.লীগের সম্মেলন মঞ্চে হট্টগোল,ধাওয়া পাল্টা ধাওয়া

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বক্তৃতাকালে স্থানী ইউপি চেয়াম্যানের নাম না বলায় সম্মেলন মঞ্চে হট্রগোল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ বছর পর রোববার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয় একই ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে। সম্মেলনে মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিক উল্যাহ বিএসসির ছেলে বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুলের নাম বক্তব্যে না বলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগের সভাপতি জাহাঙ্গীর কবিরকে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর মারামারি হাতাহাতির কোনো সংবাদ কোনো সাংবাদিক প্রকাশ করলে তাকে দেখে নেওয়ার ও মামলা দেওয়ার হুমকি দেন। সাংবাদিকদের মারামারির ছবি ও ভিডিও ডিলেট করে দিতে বলেন। কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।

এ বিষয়ে জানতে নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির এবং মোহাম্মদুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কেউ ফোন রিসিভ করেন নি।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, কথাটা আসলে ভুল বুঝাবুঝি। এটা আসলে অন্য কিছু না। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিক উল্যাহ বিএসসি কে অনেক সম্মান করে। ঊরা আসলে বুঝতে ভুল করছে। ঊনি বলছে আতিক উল্যাহ বিএসসি যে দুর্গ গড়ে গেছে। পরবর্তীতে সে দুর্গে ভাটা পড়ছে। আমরা আবার ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সে দুর্গটাকে পুনুরুদ্ধার করছি। আসলে ঊনার ছেলে বাহালুল চেয়ারম্যান বিষয়টি বুঝে নাই। যার কারণে সে বলছে আরকি আমার বাবার বিরুদ্ধে কেন আপনি বিষেদাগার করছেন।

সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বলেছি যা হওয়ার নিজেদের মধ্যে হয়ে গেছে। এটা যেন ফেসবুকে কেউ না দেয়। আমি বলেছি ছবি গুলো কেউ যদি অনাকাঙ্খিত ভাবে তুলে ধরেন তা ডিলেট করে দিবেন। দলের ভিতর কথা কাটাকাটি হইতেয়ে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মঞ্চে থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা হয়নি। মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়ে তিনি বলেন,অতিরিক্ত গরমরে কারণে মঞ্চের পিছন থেকে ব্যানার খুলে ফেলা হয়।

এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগোর আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা আওয়মীলীগের প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন প্রমূখ।

আজ সন্ধ্যা ৬ টার মধ্যে কুবির সকল হল সিলগালার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের  চলমান উত্তপ্ত  পরিস্থিতিতে  সকল হল সিলগালাসহ বেশ কয়েকটি  সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬ টার মধ্যে সকল হল সিলগালা করা হবে।

কুবি প্রশাসনের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হল- পূজার বন্ধ চলাকালিন সময়ে হলগুলো সিলগালা থাকবে, আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তারিখের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে এবং ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থান ও ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য যে, শনিবার (১ অক্টোবর) দুপুর ৩ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধশতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন ও বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক পক্ষের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বহিরাগতদের শোডাউন দিতে দেখা যায়। এর পাশাপাশি হলের সামনে বাজি ফুটানো হয়। এক সময় মোটরসাইকেল আরোহীদের মধ্য থেকে কয়েকজন বঙ্গবন্ধু হলের তৃতীয় তলা পর্যন্ত উঠে যেতে দেখা যায় । এ সময় মোটরসাইকেল শোডাউনের প্রেক্ষিতে সদ্য সাবেক কমিটির নেতা-কর্মীরা হল থেকে রামদা, লাঠি, রড নিয়ে বের হয়ে আসে। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা উপস্থিত হলে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়। এরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি মূল ফটকে পুলিশ মোতায়েন করে।

 

 

নগদহাট প্রিভিলেজ কার্ডের মেগা লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

উৎসবমুখর পরিবেশে বহুল প্রতীক্ষিত নগদহাট প্রিভিলেজ কার্ডের মেগা লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রোগ্রামে নগদহাটের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের সরব ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

শনিবার (১ লা অক্টোবর)  নগদহাট বাংলাদেশ লিমিটেডের কল্যাণপুরের কর্পোরেট অফিসে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

নগদহাট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে  এই অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব  মোঃ আকতার হোসেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল জি আর ডি মন্ত্রণালয়ের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর, যুগ্ম সচিব এ এফ এম আলাউদ্দিন খান,  নগদহাট বাংলাদেশ লিমিটেডের কো-ফাউন্ডার এবং প্রমিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম , নগদহাট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  ইস্রাফিল মোল্লা।

নগদহাট প্রিভিলেজ কার্ডের মেগা লাঞ্চিং প্রোগ্রামে নগদহাটের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইসরাফিল মোল্লা একটি তথ্যবহুল ও হৃদয়গ্রাহী স্বাগত বক্তব্য দান করুন। বক্তব্যের শুরুতে তিনি অনুষ্ঠানটিকে সর্বাত্মক সফল করে তোলার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ইসরাফিল মোল্লা বর্তমানের পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে ই-কমার্স সেক্টরের অমিত সম্ভাবনা ও অপরিহার্যতার কথা তুলে ধরেন। সারা বিশ্বে এবং বাংলাদেশেও ই-কমার্সের বাজার কতো দ্রুত সম্প্রসারিত হচ্ছে সেই তথ্য উল্লেখ করেন। ইসরাফিল মোল্লা দেশের ই-কমার্স সেক্টরের দুর্বলতা ও সীমাবদ্ধতার ক্ষেত্রগুলোর কথা উল্লেখ করেন। তিনি এই সেক্টরের সীমাবদ্ধতা ও দুর্বলতা যেমন ই-কমার্সের প্রতি গ্রাহকদের আস্থাহীনতা, সময়মতো ডেলিভারির ক্ষেত্রে ব্যর্থতা, প্রোডাক্ট কোয়ালিটি ও প্রাইসের সমস্যার প্রতি আলোকপাত করে এইসব সমস্যা সমাধানে নগদহাটের আন্তরিকতার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, নগদহাট সাশ্রয়ী মূল্যে অথেনটিক প্রোডাক্ট দ্রুততম সময়েরর মধ্যে ডেলিভারি দিয়ে গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো  জানান,  গ্রাহকদের প্রত্যাশা পূরণই নগদহাটের অঙ্গীকার। গ্রাহকদের প্রত্যাশা পূরণে নগদহাট নিত্যনতুন ফিচার এড করছে এবং বিভিন্ন সময়োচিত পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ই-কমার্স সেক্টরে ইতিবাচক পরিবর্তন এনে গ্রাহকদের বিশ্বমানের সেবা দেয়ার জন্য নগদহাট অবিশ্রান্তভাবে কাজ করে যাচ্ছে। নগদহাটের প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় তিনি মুগ্ধ ও কৃতজ্ঞ। তিনি জানান নগদহাটের প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসা আমাদের দায়বদ্ধতাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে।

গ্রাহকদের প্রত্যাশা পূরণে দারুন কিছু উপহার দেয়ার ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন হচ্ছে নগদহাট প্রিভিলেজ কার্ড। ইসরাফিল বলেন, নগদহাট প্রিভিলেজ কার্ডে চমকপ্রদ সব অফার, ডিসকাউন্ট ও প্রায়োরিটি সার্ভিস সন্নিবেশিত করা হয়েছে।  ইসরাফিল মোল্লা আশা প্রকাশ করেন নগদহাট প্রিভিলেজ কার্ডটি গ্রাহকের প্রত্যাশার সীমানাকে ছাপিয়ে যাবে। তিনি নগদহাট প্রিভিলেজ কার্ড ছাড়াও নগদহাটের সার্বিক সেবার মান আরও উন্নত করতে নিকট ভবিষ্যতে আরও বিশাল ও যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এবং পুরো প্রোগ্রাম উপভোগের আমন্ত্রণ জানিয়ে তিনি তার স্বাগত বক্তব্য সমাপ্ত করেন।

অতিথি এবং অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া প্রজেক্টেরে মাধ্যমে প্রেজেন্টেশন উপভোগ করেন।

অংশগ্রহণকারীরা নগদহাটের কর্মকর্তাদের সাথে সরাসরিও নগদহাট প্রিভিলেজ কার্ড এবং নগদহাটের অন্যান্য ভ্যালু এডেড সার্ভিস সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান। উপস্থিত সবাই নগদহাটের সততা এবং গ্রাহকবান্ধব সেবার ভূয়সী প্রশংসা করেন। সবাই আশা প্রকাশ করেন যে আগামীর দিনগুলোতে নগদহাট গ্রাহকদের আরও দুর্দান্ত সব ভ্যালু এডেড সেবা উপহার দেবে।

মুরাদনগরে গাঁজা পরিবহনকালে চালকসহ আটক ২

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে গাঁজা পরিবহনকালে চালকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় সিএনজি চালিত অটোরিক্সা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নয়াকান্দি এলাকার বেড়িবাধের উপর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত শাহীন আলম (২৯) দিনাজপুর জেলার চিররবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামের মৃত সাইদুল ইসলাম বাবুর ছেলে ও সিএনজি চালক দুলাল মিয়া (৫০) জেলার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াকান্দি এলাকার বেড়িবাধের উপর অভিযান চালিয়ে চালকের সিটের নিচ থেকে ২ কেজি ও সিএনজিতে থাকা যাত্রীর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় সিএনজি গাড়িটিকে জব্দ করা হয়। পরে শাহীন আলম ও সিএনজি চালক দুলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে কুমিল্লার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সেপ্টেম্বরে সড়কে ঝরলো ৫১৭ প্রাণ

 

ডেস্ক রিপোর্টঃ

বাইকলেন না থাকা, নিয়ম না মেনে নির্ধারিত গতির চেয়েছে দ্বিগুন গতিতে পথে বাহন চালানো, যাত্রীদের অসাবধানতার সাথে পথচলাসহ বিভিন্ন কারণে সেপ্টেম্বরে ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৩ হাজার ৫৯৫ দু’র্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ২৮০ এবং নি’হত হয়েছে ৫১৭ জন।

২৫ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে তৈরি করা প্রতিবেদন প্রেরণ করে মহাসচিব শান্তা ফারজানা বলেছেন, কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ, পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়ত পথে যেমন দু’র্ঘটনা একের পর এক ঘটেই চলেছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে অক্টোবরের নৌ দুর্ঘটনাও।

নৌপুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে অবৈধ নৌযানে সয়লাব যেমন হয়েছে, তেমন তাতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের কারণে নৌপথ দু’র্ঘটনা ঘটেছে ২৫৯ টি, এতে আহত ৫১৪ জন, নি’হত হয়েছে ৬৮ জন এবং নি’খোঁজ রয়েছেন ১২ জন রেলপথ দু’র্ঘটনা ১৭৮ টি দু’র্ঘটনায় আহত হয়েছে ১৭৪ জন এবং নি’হত হয়েছে ১৪ জন। আকাশপথে কোন দু’র্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন শত শত যাত্রী হয়রানীর শিকার হচ্ছে।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পীসহ অন্যান্য নেতৃবৃন্দর সম্মিলিত প্রচেষ্টায় সেপ্টেম্বরের এই প্রতিবেদনে উঠে আসা তথ্যে দেখা যায়, ৬৭৫ টি মোটর সাইকেল দু’র্ঘটনায় আ’হত ৫০৯ এবং নি’হত হয়েছেন ৪৬ জন, ৯০৩ টি বাস দু’র্ঘটনায় আহত হয়েছেন ৮৯৩ এবং নি’হত হয়েছেন ৬৭ জন, ১০১১ টি বাস দু’র্ঘটনায় আ’হত ৯০৯ ও ২৭৫ জন নি’হত হয়েছেন, ব্যাটারি চালিত যান, পিকআপ, সিএনজিসহ মাঝারি ও ক্ষুদ্র ধরণের বাহনে ১ হাজার ৬ টি দু’র্ঘটনায় আ’হত ৯৬৯ এবং নি’হত হয়েছেন ১০৯ জন।

২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আত্মপ্রকাশের পর গত ১৫ বছর ধরে আকাশ-সড়ক- রেল ও নৌপথকে দু’র্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড সেপ্টেম্বর-এর এই প্রতিবেদনেও বরাবরের মত তাদের সুপারিশ তুলে ধরে। সেখানে বলা হয়- পথদুর্ঘটনারোধে দেশের সকল সড়ক-মহাসসড়ক ও সেতুতে বাইকলেন, পথচারিদের জন্য ফুটপাত এবং বাইসাইকেল লেন এবং সারাদেশে সকল সড়ক-মহাসড়কে সিসিটি ক্যামেরা স্থাপন-পর্যবেক্ষণ এবং ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ স্থাপন করলে সড়কপথ হবে দুর্ঘটনা ও যাত্রী হয়রানী-খুন-ধর্ষণমুক্ত।