All posts by jitu

কুমিল্লায় কক্ষ পরিস্কার নিয়ে হাতাহাতিতে প্রাণ গেল রুমমেটের

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কক্ষ পরিস্কার নিয়ে কথা কাটাকাটি, অত:পর চুলোচুলির পর হাতাহাতির এক পর্যায়ে মারা যান রুমমেট মাহমুদা আক্তার (৪০)। অপর রুমমেট রহিমা বেগমকে গ্রেফতfর করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা ইপিজেড ফাঁড়ি সংলগ্ন একটি মেসে  এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা ইপিজেড ফাঁড়ি সংলগ্ন একটি মেসে ভাড়া থাকতো বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশিয়া মধ্য পাড়া গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের মেয়ে রহিমা ও জেলার বাংগরাবাজার থানার
মেটাংগর গ্রামের সেলিম মিয়ার মেয়ে মাহামুদা  আক্তার (৪০) । আজ রুম পরিস্কার করা নিয়ে  দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় । হাতাহাতি চুলোচুলির এক পর্যায়ে মাহমুদা আক্তার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  ঘটনার সঙ্গে জড়িত রহিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে ।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব দলকে নির্বাচনে আসার আহ্বান

ডেস্ক রিপোর্ট:

গণতান্ত্রিক ধারা অব্যহত রাখার স্বার্থে সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। তিনি বলেন, রাজপথে সংঘাত সহিংসতা না করে সংসদে গিয়ে জনগণের জন্য কথা বলতে হবে। নির্বাচনে অংশ নিতে হবে। আমরা সব দলকে সংসদে নিয়েই কাজ করতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায়  মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) ডেপুটি স্পিকার এসব কথা বলেন। ‘শুভ জন্মদিন তিমির হননের নেত্রী’ শিরোনামে অনুষ্ঠিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য আব্দুর রহমান।

সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এর সঞ্চালনায় আলোয়নায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, জাতীয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূইয়া, সাবেক তথ্য কমিশনার প্রফেসর সাদেকা হালিম, ড. উত্তম বড়ুয়া, ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক বিমান বড়ুয়া, জেষ্ঠ্য সাংবাদিক শরীফ সাহাবউদ্দীন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অধ্যাপক ডা. মাহবুববুর রহমান বাবু, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামটা শুনলেই বোঝা যায় আমাদের কী করনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবেই অসাম্প্রদায়িক চেতনায় বড় হয়েছেন। এর কারণ জানতে আগে বঙ্গবন্ধু ও তার পরিবারকে জানতে হবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা, অসাম্প্রদায়িক চেতনা তার কন্যার মধ্যে গ্রোথিত হয়েছে বলেই শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। তিনি বলেন, এ দেশ স্বাধীন করেছে সব ধর্মের মানুষ। তাই ধর্মান্ধতার বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত থাকতে হবে।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য আব্দুর রহমান বলেন, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর পাকিস্তানী পরাজিত শক্তির সীমাহীন উল্লাস দেখেছি। বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মধ্য দিয়েই শুধু খুনিরা ক্ষান্ত হয়নি, তারা জাতীয় ৪ নেতাকে হত্যা করেছে। দেশকে নিয়ে গেছে অন্ধকারের দিকে। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যার দেশে ফিরে দূর করেছেন সেই অন্ধকার। তিনি শুধু দলের হালই ধরেননি, জাতিকে দিয়েছেন দিশা। দেশকে নিয়ে গেছেন উন্নয়নের পথে। বারবার প্রাণনাশের চেষ্টার পরও তিনি জমে যাননি।

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো সক্রিয়। তারা দেশে ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা যেন গণতন্ত্রের পথ বন্ধ করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিমির হননের নেত্রী হিসেবে আখ্যায়িত করার প্রসঙ্গ ব্যাখ্যা করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা। প্রখ্যাত সাংবাদিক তোয়াব খানের একটি লেখায় শেখ হাসিনাকে তিমির হননের নেত্রী বলা হয়েছে। আমরা অনুমতি নিয়ে সেটি ব্যবহার করেছি। কারণ, এর সঙ্গে আমরা পুুরোপুরি একমত। শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধু কন্যা হিসেবে জাতিকে নেতৃত্ব দেননি, তিনি অন্ধকার গহ্বরে তলিয়ে যাওয়া থেকে একটি জাতিকে উদ্ধার করেছেন। ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখান থেকে তিনি দেশ, দেশের মানুষ এবং গণতন্ত্রকে রক্ষা করেছেন। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি যদি ১৯৮১ সালে আওয়ামী লীগের ভাঙ্গা তরীর হাল না ধরতেন তবে দেশের কী অবস্থা হত তা ভাবাও যায় না। শেখ হাসিনার জন্মদিনে পীযূষ বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ও তার দীর্ঘায়ু কামনা করেন।

আসন্ন দুর্গা পূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা দুর্গা পূজা পালন করেন। কিন্তু আবহমান কাল থেকেই এই উৎসবে যোগ দেন সব ধর্মবর্ণের মানুষ। এটি বাঙালির উৎসব। সবাই মিলে যেন শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করা যায়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। শিক্ষক, ডাক্তার, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী, ছাত্রনেতাসহ আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনি পেশার অনেকেই উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে মারা যাওয়া শিক্ষার্থী রোমানের মরদেহ এখন মুরাদনগরে

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রে হার্ট আ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ রাশেদুল আলম রোমানের (২৫) মরদেহ অবশেষে বাংলাদেশের নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে। যুক্তরাষ্টে তার কোন নিকটাত্মীয় না থাকা ও দেশে মরদেহ পাঠানোর খরচ নিয়ে জটিলতার কারণে এত দিন এই মরদেহ দেশে আনা সম্ভব হয়নি।
মৃত রোমান মুরাদনগর উপজেলা সদরে সৌদি আরব প্রবাসী আবুল হাসেমের ছেলে। সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্টক্লিফ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত ছিলেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রোমানের মরদেহ মুরাদনগর উপজেলা সদরের দক্ষিণ পাড়ায় নিজ বাড়িতে পৌঁছালে তা একনজরে দেখতে এলাকার হাজারো লোক জড়ো হয়। এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। যোহরের নামাজের পর মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম (বড় মাদ্রাসা) মাঠে জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে রোমানের লাশ দাফন করা হয়।

গত ৩০ আগস্ট বিকেলে (যুক্তরাষ্ট্রের সময়) যুক্তরাষ্ট্রের নিজ বাসায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের হলিউড প্রেসবেটিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় (যুক্তরাষ্ট্রের সময়) মৃত্যু হয়। আমেরিকায় তার কোন নিকটাত্মীয় না থাকায় মরদেহ দেশে আনা অসম্ভব হয়ে পড়েছিল। পরে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মান্নান নামের এক সমাজসেবীসহ কিছু প্রবাসীর উদ্যোগে রোমানের লাশ বাংলাদেশে প্রেরণ করেন এবং মঙ্গলবার ভোর সকাল সাড়ে ৫টায় তার নিকট আত্মীয়রা হযরত শাহ্জালাল অন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন।

কুবিতে চিঠি ফেলে চিঠি চত্বরের উদ্বোধন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন বৃত্ত কুবির উদ্যোগে ‘চিঠি চত্বর’ নামক একটি চত্বর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চিঠি চত্ত্বরের ডাকবক্সে চিঠি ফেলে এ চত্বরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বৃত্ত কুবির উপদেষ্টা প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দিন, বৃত্ত কুবির হেড অফ ফিন্যান্স আরাফাত রাফি, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মাহফুজ রাব্বি, হেড অফ আর্ট এন্ড কালচার আখতারুজ্জামান পাভেল, হেড অফ মার্কেটিং তাওহীদ সানি, হেড অফ কমিউনিকেশন কানিজ ফাতেমা সুমি সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, চিঠি চত্বরের যারা কাজ করেছেন সকলের উচিত নিজেদের চিঠি লেখা শুরু করা, সকলের মাঝে আবার চিঠি লেখার প্রবণতা যেনো সৃষ্টি হয় সেই চেষ্টা করা এবং এই চিঠি চত্বরকে সার্থক করা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, স্কলারশিপের সময় যখন দেশের বাইরে ছিলাম তখন বাবা-মা, প্রিয়জনদের চিঠি পেতাম প্রায় তিন মাস পরপর, সেসময়ের স্মৃতিগুলা আজ খুব সতেজ হয়েছে এই চিঠি চত্বরের জন্য।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন চমৎকার এবং অভিনব কাজ আরও করুক সেটাই আমাদের চাওয়া, বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, এখানে সংস্কৃতি এবং ঐতিহ্যের চর্চাও হতে হবে।

বৃত্ত কুবির হেড অফ মার্কেটিং তাওহীদ সানি বলেন, চিঠির যে প্রচলন ছিলো সেটা এখন হারিয়ে গেছে। তরুণ প্রজন্মকে ঐ যুগের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই বৃত্ত কুবির এই উদ্যোগ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ডিসেম্বর একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে বৃত্ত কুবি।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কুবি

আতিকুর রহমান তনয়, কুবি:

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে ২-০ তে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ভলিবল টিম।

সোমবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ভলিবল টুর্নামেন্টটির খেলা অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে খেলোয়াড় হিসেবে ছিলেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিক তানিম, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রফিকুল হৃদয়, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান তানিম ও মাহমুদুল হাসান মাসুক এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কাতিব হাসান মুরাদ ও আদনান সামি।

প্রথম রাউন্ডে জয়লাভের বিষয়ে অধিনায়ক রাশেদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে আমাদের খেলা স্থগিত হওয়ায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং আমাদের পয়েন্ট সমান হয়ে যায়। এখানে টস ও খেলার অপশন থেকে আমরা খেলাকে বেছে নেই এবং ২-০ সেটে জয়লাভ করি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যেন আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাধুলাতে শিক্ষার্থীদের অংশগ্রহণের ধারা চলমান রাখে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে প্রায় ১০৭ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে এবং টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবলসহ জনপ্রিয় সব সেগমেন্টগুলোর আয়োজন করা হয়।

মুরাদনগরে ভারতীয় নাগরিককে জন্ম সনদ দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ থেকে এক ভারতীয় নাগরিককে জন্ম সনদ, ওয়ারিশ সনদ ও নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় ওই নাগরিককে গ্রাম : করিমপুর, ডাকঘর ও উপজেলা মুরাদনগর, জেলা : কুমিল্লা দেখিয়ে মুরাদনগর সদর ইউনিয়ন থেকে জন্ম, ওয়ারিশ ও নাগরিকত্ব সনদ দেওয়া হয়েছে। উপজেলার করিমপুর গ্রামের মৃত গয়াচরন দাসের ছেলে মাখন চন্দ্র দাস এমন অভিযোগ এনে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিকভাবে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে দায়িত্ব দেন। তদন্ত কর্মকর্তা সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন ও অভিযোগকারী মাখন চন্দ্র দাসকে তার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নোটিশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানায়, কোন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র না থাকলেও শুধুমাত্র জন্মসনদ দিয়েই বাংলাদেশে পাসপোর্ট করা যায়। তাই তড়িৎ গতিতে ব্যবস্থা না নিলে এ সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যারা ভারতীয় নাগরিককে ভুয়া জন্ম, ওয়ারিশ ও নাগরিকত্ব সনদ দিয়ে মোটা অঙ্কের টাকা উপার্জনে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা না নিলে সক্রিয় হয়ে ওঠবে ওই চক্রটি।

অভিযোগ সুত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের কাকরাবন গোমতী থানার রাজধরনগর গ্রামের মৃত মুকুন্দ চন্দ্র দাসের ছেলে হারাধন চন্দ্র দাস যার ভারতীয় পাসপোর্ট নম্বর আর-৭৫৮৯৫০৩ ও ভারতের পিন নম্বর ৭৯৯০১৩। তার নামে ২০১৭ সালের ১৯ আগষ্ট বর্তমান ও স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলার করিমপুর গ্রাম দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে একটি ডিজিটাল জন্ম সনদ (যার নম্বর ১৯৫৮১৯৩৮১৫৪১০৯১৬৭) , চলতি বছরের ২৯ জুন একটি নাগরিকত্ব সনদ (যার নম্বর ২০২২১৯১৮১৫৪০১১৩৮৮) ও একই তারিখে একটি ওয়ারিশ সনদ (যার নং ২০২২১৯১৮১৫৪০০১১১৮) ইস্যু করা হয়। দেখা যায়, হারাধন চন্দ্র দাসের ভারতীয় পাসপোর্টে তার জন্ম তারিখ ২ জানুয়ারী ১৯৬১ থাকলেও বাংলাদেশে ইস্যুকৃত জন্ম সনদে তার জন্ম তারিখ ২ মে ১৯৫৮ দেখানো হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদের সাথে একাধিকবার যোগাযোগ করেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, যাকে জন্ম, ওয়ারিশ ও নাগরিকত্ব সনদ দেওয়া হয়েছে, তাদের পূর্ব পুরুষরা এ দেশেই থাকতো। বর্তমানে তাদের নামে অনেক জায়গা সম্পত্তি রয়েছে। তাই তাকে জন্ম, ওয়ারিশ ও নাগরিকত্ব সনদ দেওয়া হয়েছে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কবির আহামেদ বলেন, ইউএনও স্যারের নির্দেশে বিষয়টির অধিকতর তদন্ত চলছে। যেহেতু এটা একটা জটিল বিষয়, সেহেতু তদন্তের গভীরে পৌঁেছ রহস্য উদঘাটন করতে কিছুদিন সময় লাগবে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূইয়া জনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রমান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ভারতে পাচারকালে মহাবিপন্ন  প্রানী উল্লুক চৌদ্দগ্রাম থেকে উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

অতিবিরল প্রজাতির মহাবিপন্ন  প্রানী উল্লুক ভারতে পাচাঁর করা উদ্দেশ্যে নেয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার গ্রীণ ভিউ হোটের সামনে পার্কিংয়ে থাকা কক্সবাজার টু খুলনাগামী ইম্পেরিয়াল এক্সপ্রেস (এসি বাস) হতে উদ্ধার করা হয়। এ সময় পাচাঁরকারি মো: জুয়েল রহমান ওরফে সোহেলকে (২৭) আটক করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর ভোররাত ২ টায়   কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) এর  নির্দেশে  জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার  রাজন কুমার দাসের  নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া  মোঃ জুয়েল রহমান @ সোহেল খুলনা মহানগরের ১৭ নং ওয়ার্ডের হাফিজনগর গ্রামের  মোঃ মজিবুর রহমানের ছেলে।  পাচাঁরকারির হেফাজতে থাকা বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো প্লাষ্টিকের ঝুড়ি থেকে  অতিবিরল মহাবিপন্ন উল্লুকটি  উদ্ধার করা হয়।

পাচাঁরকারি জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা হতে বিরল জাতির উল্লুকটি সংগ্রহ করে সে খুলনা-সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উল্লুক অতি বিরল স্তন্যপায়ী প্রাণী। বানর প্রজাতির মধ্যে একমাত্র উল্লুক লেজবিহীন প্রাণী। বাংলাদেশের সিলেটের লাউয়াছড়া রাঙ্গামাটি ও বান্দরবানে উল্লুকের দেখা মিলে। সারা বাংলাদেশে বর্তমানে ২৫০টির মত উল্লুক আছে বলে জানা যায়।

উদ্ধারকৃত বিরল প্রজাতির উল্লুকটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক বন্যপ্রাণী বিলুপ্তি ও পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থা বৈশ্বিকভাবে কার্যক্রম গ্রহণ করেছে। INTERPOL কর্তৃক আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সংরক্ষনের জন্য বিশ্বব্যাপি ‘Illegal Wildlife supply Chains Between Africa and Asia বিষয়ের উপর ভিত্তি করে চলতি বছরের জুলাই  মাসব্যাপী “Operation Golden Strike 2022” শিরোনামে Intelligence-led Operation পরিচালনা করা হয়।

দায়িত্বে অবহেলার অভিযোগে বাঙ্গরা বাজার থানার এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তারা হলেন, বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান ও কনস্টেবল মামুন হোসেন।

ওসি জানান, কয়েকদিন আগে ভুক্তভোগী এক নারী ঘরে প্রবেশ করে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ নিয়ে থানায় আসেন। বিষয়টি কম্পিউটার অপারেটর মামুন জানানো হলে তিনি সঠিকভাবে অভিযোগ না লিখে চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দেন। পরে ওই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের ওপর।

তার সঙ্গে এএসআই আতাউর রহমানও তদন্তে যান। তারা সঠিকভাবে তদন্ত না করে ভুক্তভোগী নারী ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করেন। এ অভিযোগ তুলে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। বিচার না পেলে তিনি আত্মহত্যার হুঁশিয়ারি দেন। পরে তাদের অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন। সে অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে আশ্রয়ণের জরাজীর্ণ ঘরে ৪০০ পরিবারের দুর্ভোগ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুকিমপুর আশ্রয়ণ প্রকল্পের ২০০টি ঘর এবং আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের দুটি আশ্রয়ণ প্রকল্পের ২০০টি ঘর জরাজীর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু আশ্রয়ণের ঘরই নয়, পুকুরের চার পাড় ও খালের অংশে ভেঙে বাসিন্দাদের বসবাসের জায়গাও অনেকটা ছোট হয়ে গেছে। ফলে এসব আশ্রয়ণের ৪০০ পরিবারের সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

উপজেলার মুকিমপুর আশ্রয়ণ প্রকল্পের ২০০টি ও পূর্ব মাইজচরার ৫০টি ঘর দীর্ঘ ২২ বছর সংস্কারহীন রয়েছে। অপরদিকে গত ৯ বছর সংস্কারহীন রয়েছে পূর্ব মাইজচরার ১৫০টি ঘর।

এসব আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরের টিনগুলো মরিচা ধরে ঝরে পড়ছে। অনেক আগেই ব্যবহার অনুপযোগী হয়ে গেছে শৌচাগারগুলো। আর্থিকভাবে স্বাবলম্বী হতে না পারা সমাজের নিম্নবিত্ত ও হতদরিদ্র মানুষ তার পরও ছাড়তে পারছে না আশ্রয়ণ প্রকল্পের ঘর। এখানে থেকে সন্তানদের নিয়ে বৃষ্টির দিনে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা। মাঝেমধ্যে জনপ্রতিনিধি ও প্রশাসনের কà