All posts by jitu

বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে: কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগ কাউকে রাজপথ ইজারা দেয়নি। বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বিকালে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের উন্নয়ন, অর্জন চাইলে শেখ হাসিনার মতো সৎ ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। তিনি বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে সম্মানিত করেছেন।

তিনি বলেন, বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেন- বিদায়ের সাইরেন নাকি বাজছে। এই সাইরেন ১৪ বছর ধরে ফখরুলের কানে বাজে, জনগণের কানে বাজে না।

দলের নেতাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দলে শৃঙ্খলা রাখতে হবে। নেতৃত্ব দিতে হলে শৃঙ্খলা শিখতে হবে। আমাদের নেতা একজন- শেখ হাসিনা, আর সব কর্মী। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করতে পারলে সত্যিকার অর্থে আওয়ামী লীগ সুসংগঠিত হবে, ঐক্যবদ্ধ ও আধুনিক স্মার্ট দল হবে।

কাদের বলেন, জাতিসংঘে শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বাংলা ভাষায় ভাষণ দিয়েছেন। আমরা শুনেছি তিনি কীভাবে পিতার মতো বিশ্বের নিপীড়িত মানুষের কথা বলেছেন। বঙ্গবন্ধু কন্যা জাতিসংঘে ইতিবাচক বস্তুনিষ্ঠ, মানবতাবাদী বক্তৃতা দিয়েছেন। যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির আহবান জানিয়েছেন। তার বক্তৃতা সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে’।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর রণধ্বনি জয় বাংলা নির্বাসনে, স্বাধীনতার মূল্যবোধ নির্বাসনে পাঠানো হলো। ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে গেলো। তার পর ৬টি বছর আমরা অমানিসার অন্ধকারে ছিলাম। দল কলহ-কোন্দলে জর্জরিত ছিল। দুঃখিনী বাংলায় পিতার রক্তভেজা মাঠিতে অন্ধকারে আলোকবর্তিকা হয়ে শেখ হাসিনা ফিরে এসেছিলেন। সুনামগঞ্জ থেকে সন্দরবন ঘুরে ঘুরে দলকে ঐক্যবদ্ধ করেছেন। শেখ হাসিনা না দেশে ফিরে না আসলে যুদ্ধাপরাধীদের বিচার করার দুঃসাহস কারো হত? বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যার বিচার কি হতো? শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছিলেন।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ বৃদ্ধ আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আব্দুল জলিল (৬১) নামে এক বৃদ্ধকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কমলাপুর উত্তরপাড়া এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

আটককৃত বৃদ্ধ সদর দক্ষিণের ধনপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজিতে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী আটককৃত কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানাতে পারেনি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন কিশোরগ্যাংয়ের সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত কিশোরগ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসির জোড়া গোল: হন্ডুরাসকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি করলেন জোড়া গোল। পাত্তাই পেলো না হন্ডুরাস।  নতুন বিশ্বকাপ জার্সি গায়ে চড়িয়ে দারুণ এক জয় তুলে নিলো আর্জেন্টিনা। টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইলো আলবিসেলেস্তেরা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেসের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল পাঠান মেসি। দাপট দেখিয়ে খেলা ম্যাচে ৬৮ ভাগ বল দখলে রেখে মোট ১৭টি শট নেয় লিওনেল স্কালোনির দল, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ২ শট নিলেও একটিতেও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি হন্ডুরাস। ম্যাচের শুরু থেকেই স্বপ্রতিভ ছিলেন মেসি। ১৬ মিনিটে তার পাস থেকেই বল পান পাপু গোমেজ। তিনি সেটা লাউতারো মার্টিনেজকে দিলে গোল তুলে নিতে ভুল করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার।

৩৯ মিনিটে মেসিকে শক্ত ফাউল করে হলুদ কার্ড দেখেন হন্ডুরাসের ডেয়াবি ফ্লোরেস। ওই ফাউলকে কেন্দ্র করে আর্জেন্টাইন সতীর্থরা হন্ডুরাসের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। যদিও পরিস্থিতি শান্ত হলে মাঠে রয়ে যান মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একবার ফাউলের শিকার হয় আর্জেন্টিনা। এবার হন্ডুরাসের মার্সেলো সান্তোস বিপজ্জনক জায়গায় ফেলে দেন জিওভানি লো সেলসোকে। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন মেসি। এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলেন হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি, আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তা খুঁজে নেয় ঠিকানা। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল মেসির ৮৮তম গোল। ৮৪ মিনিটে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন পিএসজি সুপারস্টার। কিন্তু ছয় গজ বক্সের বাইরে থেকে তার লাফিয়ে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

তিনদিন পর আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। নিউ জার্সিতে মঙ্গলবার সেই ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ জ্যামাইকা।

প্রীতি ম্যাচে ঘানার জালে ব্রাজিলের ৩ গোল

 

স্পোর্টস ডেস্ক:

ফ্রান্সের ল্য আভেতে ঘানার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমার নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি। তার এ অবদানে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে দল।

স্থানীয় সময় শুক্রবার রাতের ওই ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয় নেইমারবাহিনী।

ম্যাচের প্রথমার্ধেই ভাগ্য নিশ্চিত হয় ব্রাজিলের। সবগুলো গোল হয় প্রথমার্ধে। খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই লিড নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নবম মিনিটে রাফিনিয়ার কর্নারে অনেকটা লাফিয়ে উঠে হেড করে দলকে এগিয়ে নেন পিএসজির ডিফেন্ডার মার্কিনিয়োস। এর মিনিট পাঁচেক পর দারুণ সুযোগ হারান রাফিনিয়া। ভিনিসিউসের কাছ থেকে বল পেলেও লক্ষ্যে রাখতে পারেননি বার্সেলোনার এ ফরোয়ার্ড। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এতে করে ২-০তে এগিয়ে যায় ব্রাজিল।

বিরতির আগে ৪০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ব্রাজিল। বাঁ দিক থেকে নেইমারের ফ্রি-কিকে হেডে গোলটি করেন রিচার্লিসন। এ গোলের মধ্য দিয়ে ব্রাজিলের হয়ে ৫ ম্যাচে তার গোল হয়েছে ৬টি। জাতীয় দলের জার্সিতে তার মোট গোল ১৬টি। দ্বিতীয়ার্ধে ঘানার ওপর চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। এতে করে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন তিতের শিষ্যরা।

গত বছর কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর থেকে এ নিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত ব্রাজিল। এর মধ্যে দলটি জয় পেয়েছে ১১টি; ড্র করেছে তিনটি ম্যাচ।

কাতার বিশকাপের আগে ব্রাজিল শেষ প্রীতি ম্যাচটি খেলবে মঙ্গলবার। প্যারিসে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকার দলটি।

বিশ্বশান্তি নিশ্চিতে জোর দিয়ে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

সারাবিশ্বের মানুষের জীবনে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কে ইউএনজিএ-এর ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী তার ভাষণ দেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে বহুপাক্ষিকতার ওপর জোর দেবেন। আমরা শান্তির প্রতি জোর দেবো, আমরা বলবো যে, কোনো ধরনের সংঘাত থেকে বেরিয়ে আসার সর্বোত্তম উপায় হলো সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা এ বিষয়টিও উল্লেখ করবেন যে, বাংলাদেশ কোভিড-১৯ মহামারিকে খুব ভালোভাবে মোকাবিলা করেছে এবং মহামারি মোকাবিলায় বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। মহামারি সত্ত্বেও বাংলাদেশ যথেষ্ট অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবং তা অর্জনের জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরবেন।

মোমেন বলেন, আমরা বিভিন্ন প্রণোদনা প্যাকেজ এবং প্রণোদনা দিয়েছি। আমরা সেগুলোও সেখানে তুলে ধরবো। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জলবায়ু সমস্যাও তুলে ধরবেন।

মন্ত্রী বলেন, আমরা সবসময় বলি যে, আমাদের বিশ্বকে বাঁচাতে হবে এবং এই বিশ্বকে বাঁচাতে যে জিনিসটি প্রয়োজন তা হলো বৈশ্বিক তাপমাত্রা অবশ্যই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া উচিত নয়। আমরা প্যারিস চুক্তির বাস্তবায়ন দেখতে পাচ্ছি না, এতে বিশ্বকে বাঁচাতে প্রতি বছর ১০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশ আশা করে যারা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী তারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব ভাগ করে নেবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেটাই তুলে ধরবেন বলে জানান তিনি।

মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে ভূমিহীনদের ঘর দিচ্ছে। আমরা মানুষকে একটি বাড়ি এবং একটি জীবন দিচ্ছি। আমরা বিশ্বকে দেখাবো যে, আমরা খুব ভালো কাজ করেছি।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মূল ফোকাস হচ্ছে দেশটি শান্তি চায়। শান্তি ও স্থিতিশীলতা সাধারণ মানুষের মঙ্গলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।

দেশের আট বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের আট বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন। এ উপলক্ষে রাজধানীর জিপি হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে আমন্ত্রিত অতিথি ও মিডিয়া স্টেক হোল্ডাররা গ্রামীণফোনের ইনোভেশন ল্যাবে ফাইভজি সেবা ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ইই্যান্ডও বিভাগের কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জুয়েল, পিএসসি, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, চীফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিবসহ অন্যরা।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় ফাইভজি কানেক্টিভিটির অভিজ্ঞতা গ্রহণের সুযোগ তৈরি করবে গ্রামীণফোন। এর আগে, গত ২৬ জুলাই গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে ইউজ কেসসহ ফাইভজি ট্রায়াল পরিচালনা করে।

ফিফা বিশ্বকাপ উপলক্ষে কাতার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সংবাদ সম্মেলন

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ

পুরো বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের দিকে। ফিফা বিশ্বকাপ ঘিরে নিত্যনতুন নিয়মের ঘোষণা দিচ্ছে দেশটির সরকার। কাতার স্বরাষ্ট্রর মন্ত্রণালয় কর্তৃক সিভিল ডিফেন্স সদর দফতরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এমওআই-এর জনসংযোগ পরিচালক এবং ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ নিরাপত্তা ও সুরক্ষা অপারেশন কমিটির মিডিয়া ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার আবদুল্লাহ খলিফা আল মুফতাহ এবং নির্বাহী পরিচালক। টুর্নামেন্টের সিকিউরিটি অপারেশন্স কমান্ডার অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাসেম আল সাইদ।

বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ফুটবল প্রেমিরা অধির আগ্রহে অপেক্ষা করছেন কাতারে আসার জন্য। হাবলট ঘড়ির ক্ষন গননা অনুযায়ী দুই মাসের চেয়েও কম সময় বাকি আছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের। এর মধ্যে বিভিন্ন নিয়ম নীতি নির্ধারন করছে কাতার।

এক সংবাদ সম্মেলনে জনসংযোগ বিভাগের পরিচালক এবং বিশ্বকাপ নিরাপত্তা ও নিরাপত্তা কমিটির মিডিয়া ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার আবদুল্লাহ খলিফা আল-মুফতাহ বলেন, বিশ্বকাপ চলাকালীন নভেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বর ২৩ তারিখ পর্যন্ত কাতারে ভিজিট ভিসা বন্ধ থাকবে। ফিফা টিকেট বা হায়া কার্ডধারীরা অবাধে আসতে পারবেন, তবে কাতারে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত অবস্থান করতে পারবেন। এছাড়া কাতারের নাগরিক, অভিবাসী ও জিসিসি দেশের নাগরিকগন স্বাভাবিক প্রবেশ বাহির হতে পারবেন। এছাড়াও সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে। এসময় দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইপিজেড এলাকায় ভুয়া সনদসহ বিভিন্ন কাগজপত্র তৈরী চক্রের মূল হোতা আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ইপিজেড এলাকা থেকে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলামকে (৩৪) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২২ সেপ্টেম্বর বিকালে সদর দক্ষিণ উপজেলার ইপিজেড এলাকার একটি স্টুডিও দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কী-বোর্ড, ১টি মাউস, বিভিন্ন ভূয়া সনদ, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের নথি-পত্রাদি উদ্ধার করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার দেবিদ্বারের ছোটনা (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্টুডিওর মধ্যে ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরীর নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। এছাড়াও এসব ভুয়া সনদ তৈরীর জন্য সে লোকজনের নিকট থেকে মোটা অংকের অবৈধ অর্থ গ্রহণ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

দেবিদ্বারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর প্রাথমিক বিদ্যালয় থেকে ওয়াহেদপুর সড়ক পাকাকরণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২৪ লাখ ১৩ হাজার ৬৩১ টাকা ব্যয়ে ৫৪৯ মিটার রাস্তাটির নির্মাণকাজের দাà§