Tag Archives: আইনশৃঙ্খলা বাহিনী

ভিসানীতির প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসানীতির প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না। ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না, এটা তাদের ব্যাপার।

বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিলো এখনও তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি জানায়, তাদের দেশের ভিসা নীতি, আমাদের এখানে কেন প্রভাব পড়বে? আগেও তো ভিসা চাইলেই সবাইকে দিত না। মানে, এটা তো সে রকমই। তারা অন্য কিছু বলেনি। বলেনি তো অমুক দল, অমুক সংগঠনকে যেতে দেবে না। কাজেই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী আটককৃত কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানাতে পারেনি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন কিশোরগ্যাংয়ের সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত কিশোরগ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজের ৩ দিন পর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে রোহান নামে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়ার ভেলুর মোড় মহল্লার সুজন আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গত ৩১ ডিসেম্বর বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে রোহানের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরই রোহানকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা মাঠে নামে।

তিনি আরও বলেন, শনিবার পৌর এলাকার বিভিন্ন মোড়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞাত একজন ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে। এতে পুলিশ ধারণা করে যে হয়তোবা শিশুটিকে হত্যা করে হাসপাতালের আশেপাশেই কোথাও রাখা হয়েছে। পরে খোঁজাখুজির একপর্যায়ে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে শিশুটিকে নিয়ে আসা ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা গেলেই এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ব্যাংকের জমি উদ্ধার করার এক সপ্তাহের মধ্যেই স্ত্রীর মালিকানা দিয়ে ফের দখলে নিলেন হাজী সেলিম

 

ডেস্ক রিপোর্টঃ

সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বেদখল করা শত কোটি টাকার জমি উদ্ধার করে এক সপ্তাহও রাখতে পারেনি সরকারি মালিকানাধীন অগ্রণী ব্যাংক। ব্যাংকের নির্মাণসামগ্রী সরিয়ে জমিতে হাজী সেলিমের স্ত্রীর মালিকানা দাবির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। সীমানা প্রাচীরের ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে তালা। এদিকে ব্যাংকের কর্মকর্তারা ভয়ে সেই জমিতে যাচ্ছেন না। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের দখল ফিরে পেয়ে অগ্রণী ব্যাংক স্থাপনা নির্মাণের জন্য যেসব নির্মাণসামগ্রী রেখেছিল, সেগুলোও সরিয়ে নিয়েছেন হাজী সেলিমের লোকজন।

এ ঘটনার পর গত ৫ নভেম্বর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ। এ ব্যাপারে র‌্যাবকেও চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই জমিটি সে সময়ের হাবিব ব্যাংকের ছিল। ১৯৭১ সালে স্বাধীনতার পর হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংক একীভূত করে গঠন করা হয় অগ্রণী ব্যাংক। আর সেখানেই করা হয় ব্যাংকটির শাখা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শাখার উদ্বোধন করেন। সেখানে তার একটি ব্যাংক হিসাবও ছিল।

ওই জমিতে জায়গা সংকুলান না হওয়ায় পরে ব্যাংকটির শাখা পাশের একটি ভবনে সরিয়ে নেওয়া হয়। আর এই জমিতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

চলতি বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। এই সুযোগে হাজী সেলিমের লোকজন জায়গাটি দখল করে নেয়। তারা বুলডোজার দিয়ে পুরনো ভবন গুঁড়িয়ে দিয়ে সীমানা প্রাচীর তুলে দেয়।

এই ঘটনায় গত ২০ মে চকবাজার থানায় লিখিত অভিযোগ করেন ওই শাখার দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক বৈষ্ণব দাস মণ্ডল। ১৫ জুন র‌্যাব-৩ এর কাছেও অভিযোগ দেন তিনি।

সে সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনও ব্যবস্থা না নিলেও গত ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে গ্রেফতারের পরদিন জমিটি উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। তবে ৪ নভেম্বর রাতে আবার হাজী সেলিমের লোকজন জমিটি দখল করে নেয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। যদিও ব্যাংকটির কোনও কর্মকর্তা নিজের পরিচয় দিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

এদিকে ব্যাংকের গড়ে তোলা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিয়ে প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দিয়েছে হাজী সেলিমের লোকজন। গেটে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাতে জমির মালিক হিসেবে হাজী সেলিমের স্ত্রী গুলশানারা বেগমের নাম লেখা রয়েছে।
সূত্র-বা:ট্রি