All posts by jitu

কুমিল্লা নগরীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ সুমন মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকা হতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার রাজমঙ্গলপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ চারু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৪১)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লায় টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

টিকটক ভিডিও করার পর মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকালে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন ৩নং প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের রফিকুল ইসলাম শান্ত (২৮)। তিনি লালমাই উপজেলার পূর্ব পেরুল ইউনিয়ন পেরুল গ্রামের দক্ষিণপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম শান্ত ৫ জন বন্ধুদের সঙ্গে লাকসাম জংশন এলাকায় ঘুরতে গিয়ে মোবাইল দিয়ে টিকটক ভিডিও বানাতে থাকেন। টিকটক বানানোর পরে রেললাইন উপর কানে হেডফোন লাগিয়ে কথা বলছিলেন শান্ত। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহারিকা এক্সপ্রেস জংশন ৩নং প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই তার সঙ্গে থাকা বন্ধুরা সবাই পালিয়ে যান।

রাসেদ নামে এক বন্ধু ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, রাজমিস্ত্রি কাজ শেষে আমরা ৫ বন্ধু রেলওয়ে জংশন এলাকা ঘুরতে আসি। এ সময় রফিকুল ইসলাম শান্ত বলে আমরা একসঙ্গে টিকটক বানাবো। টিকটক শেষে রেললাইন থেকে প্লাটফর্মে উপরে ওঠে পড়ি। আর শান্ত রেললাইন দিয়ে মোবাইল কথা বলতে থাকে। পেছন দিক থেকে ট্রেন আসতে দেখে তাকে ডাকাডাকি করি। এ সময় ট্রেনে কাটা পড়ে শান্তর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কুমিল্লায় ৭ শিক্ষার্থী নিখোঁজের মূলহোতা সদ্য চিকিৎসক গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার কলেজপড়ুয়া সাত শিক্ষার্থী নিখোঁজের মূলহোতা সদ্য এমবিবিএস পাস করা শাকির বিন ওয়ালী নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শাকির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মগবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আবরুর হক আবারারকে (১৮) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চিকিৎসক শাকির বিন ওয়ালিদকে রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি প্রধান আসাদুজ্জামান আরও বলেন, গ্রেফতার চিকিৎসক শাকির আবরারের মাধ্যমে কুমিল্লার নিখোঁজ ওই ৭ কলেজছাত্রকে তাওহীদ ও জিহাদের প্রশিক্ষণ দিয়েছিল। তাদের দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদ চলছে। কুমিল্লার নিখোঁজ ৭ কলেজছাত্রের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি ৩০ দিন। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

সাকিব আল হাসানকে অধিনায়ক ও নুরুল হাসান সোহানকে সহঅধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে আছেন সাব্বিরও। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, বিজয় ও নাঈম।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার

সদর দক্ষিণে ৯ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের উনাইসার এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন (৪১) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৩ সেপ্টেম্বর এ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪১) কুমিল্লার সদর দক্ষিণ থানার মুড়াপাড়া (মধ্যমপাড়া) গ্রামের মৃত. সিদ্দিকুর রহমানের ছেলে ।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পশ্চিমবঙ্গের নাট্যোৎসবে যাচ্ছে কুমিল্লার নাট্যদল ‘রেপার্টরী গার্ডেন থিয়েটার’

 

স্টাফ রিপোর্টার:

পশ্চিমবঙ্গের চাকদাহ নাট্যজনের ২০২২ অন্তরঙ্গ নাট্য উৎসবে যাচ্ছে ‘রেপার্টরী গার্ডেন থিয়েটার কুমিল্লা’র গল্পকথা নাটকটি। চলতি বছরে  ১৮  সেপ্টেম্বর রাত পৌণে ৮ টায়  মঞ্চস্থ হবে নাটকটি। একক নাটকটিতে একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করবেন আতিকুর রহমান সুজন।

একসাথে ৯টি চরিত্রে অভিনয় করবেন তিনি। আতিকুর রহমান সুজনের রচনায় ও নির্দেশনায় এই নাটকের অন্যান্য কুশীলবগন হলেন হান্নান, শাহাদাৎ, পানসী, শম্পা, মারিয়া, ফারুক, বাঁধন, স্পন্দন।

প্রোডাকশন ম্যানেজার ইফতেখার রুবেল বলেন এই নাটকে জীবনকে নতুন করে মানুষের সামনে নিয়ে আসাই আমাদের একান্ত লক্ষ্য। আমরা চাই মানুষ মানুষকে আরও কাছ থেকে জানুক৷ বুঝুক। এটি তাদের ১ম প্রযোজনার ১১তম মঞ্চায়ন। একজন বৃদ্ধের স্মৃতিচারণের গল্প এই ‘গল্পকথা’।

৭০ বছর বয়সে এসে নিঃসঙ্গ এই বৃদ্ধ তার অতীত জীবনের কথা মনে করে। ৭১ তম জন্মদিনে অতিথিদের সে তার জীবনের গল্প শোনায়। সে যখন যৌবন বয়সে ছিল, সেই গল্প। তার বাবা মা কে সে কখনো দেখতো না। অবহেলা আর অবজ্ঞায় সে তার কর্তব্য ও দায়িত্ব ভুলে গিয়েছিল। আজ এই সময়ে এসে তেমনি সে একা। প্রকৃতির এই খেলায় সেও পুতুল। এখানে রয়েছে জীবনের গল্প, ভালবাসার গল্প। মরা এবং বাঁচার গল্প। একজন বৃদ্ধ তার সমস্ত জীবনের গল্প বলে সবার কাছে। হয়তো সে আত্মসূচনা থেকে মুক্তি পায় বলে। কিন্তু শেষে এসে প্রশ্ন রাখে সবার কাছে, আসলে কি আমরা মুক্তি পাই?

‘বৃত্তের বাইরে স্বপ্ন দেখার প্রত্যয়’ নিয়ে রেপার্টরী গার্ডেন থিয়েটার কুমিল্লা যাত্রা শুরু করে ২০১৯ সালে। সেই থেকে তারা দারুণ ভাবে এগিয়ে চলছে। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার তৃপ্তি মিত্র হলে আরও একটি শো হবে বলে জানিয়েছেন নির্দেশক আতিকুর রহমান সুজন।

কুমিল্লা উত্তর যুবলীগের কমিটি: ত্যাগি নেতাকর্মীরা কি জায়গা পাবে ?

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষিত হয়েছে। এ কমিটি নিয়ে চলছে নানা সমালোচনা । এবার চলতি মাসে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটি ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটি কি বির্তক – সমালোচনা এড়াতে পারবে, নাকি ত্যাগি ও সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়েই ঘোষিত হবে, তা নিয়ে জেলাজুড়ে নানা আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্রমতে, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটিতে ত্যাগি ও মাঠের পরিশ্রমি নেতাকর্মীদের বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে । তাদেরকে বাদ দেওয়ার জন্য নানা দিক দিয়ে মিথ্যে তথ্য সরবরাহ করে তদবির অব্যাহত রয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ি, নিস্ক্রিয় সাবেক ছাত্রলীগ নেতা, ব্যবসায়ি ও প্রাইভেট চাকুরীজীবিদের জন্য তদবির করছে উত্তরের বেশ কয়েকজন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। এদিকে পদ হারানোর ভয়ে শংকিত মাঠ পর্যায়ের নিবেদিত নেতাকর্মীরা।

বিগত বছরের ২ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটির জন্য নেতাকর্মীদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। বিভিন্ন সূত্রমতে, যুবলীগের নতুন কমিটিতে স্থান পেতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী কেন্দ্রে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি কিংবা আহ্বায়ক পদেই প্রার্থী রয়েছেন ৩৫ জন। কমিটি বিলুপ্তির প্রায় ১ বছর চলছে, কিন্তু নানা কারনে এখনো নতুন কমিটি ঘোষিত হয়নি। তবে বিভিন্ন সূত্রমতে, চলতি মাসেই অপেক্ষার অবসান হতে চলেছে।

রাজনৈতিক এলাকা হিসেবে কুমিল্লা উত্তর জেলা খুবই গুরুত্বপূর্ণ। এ এলাকা থেকে বহু মন্ত্রী দেশ শাসন করেছেন। কুমিল্লার দেবিদ্বার, চান্দিনা, মুরাদনগর, দাউদকান্দি, হোমনা , মেঘনা ও তিতাসসহ ৭ উপজেলা ও বাঙ্গরা নামক এক থানা নিয়ে কুমিল্লা উত্তর রাজনৈতিক জেলা বিবেচিত হয়ে আসছে। বিগত বছরের ২ অক্টোবর সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এ শাখার আওতাধীন উপজেলা শাখাগুলোও আহ্বায়ক কমিটি দিয়ে চলছে বছরের পর বছর ধরে। নতুন কমিটি গঠনে সক্রিয়তা কম দেখা গেলেও করোনাকালে অসহায় মানুষের পাশে ছিল উত্তর জেলা যুবলীগ।

যুবলীগের নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেতে জোর লবিং করছে আগ্রহী প্রার্থীরা। সভাপতি পদে বেশ আলোচনায় রয়েছেন যুবলীগের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু । এছাড়া বিভিন্ন পদে আলোচনায় রয়েছেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামীম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, এড. মো: এনামুল হাছান খান (রিপন), দাউদকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার, কুমিল্লা উত্তর জেলা ছাত্র্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, হোমনা কলেজের সাবেক ভিপি লিটন, বাঙ্গরা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ নজরুল, সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী গাজী রাসেল, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই মামুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলামিন সরকার প্রমুখ।

আহ্বায়ক পদ নিয়ে চলছে নানা সমীকরণ:
উত্তর জেলা যুবলীগের সভাপতি/আহ্বায়ক পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিগত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু । এ পদে সারওয়ার হোসেন বাবুর বিকল্প আপাতত কেউ নেই বলে জানা গেছে। যদিও তিনি যাতে এ পদ না পেতে পারেন সেজন্য তিতাস, দেবিদ্বার ও চান্দিনার তিনটি গ্রুপ বিভিন্ন অপবাদ দিয়ে কেন্দ্রে জোর তদবির করছেন। কিন্তু ২০০৯ সাল থেকে অদ্যাবধি সারওয়ার হোসেন বাবু কুমিল্লা উত্তর জেলার রাজনীতির মাঠে সক্রিয় এবং দলের জন্য নিবেদিত কর্মী বলে স্থানীয় সূত্র ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে জানা যায়। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন । ২০১৫ সালে তিনি কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পান। দায়িত্ব পালনকালে সাংগাঠনিক কার্যক্রমে তিনি বেশ সক্রিয় ছিলেন। বিশেষ করে করোনা মহামারিতে হ্যালো যুবলীগ গঠন করে প্রায় ১০ হাজার অসহায় ও কর্মহীন মানুষের ঘরে খাবার পৌছে দিয়েছেন। এছাড়া করোনা সুরক্ষাসামগ্রী নিয়মিত সরবরাহ করেছেন। দিয়েছেন অক্সিজেন সেবাও। সব মিলিয়ে করোনা সংকটময় সময়ে মানুষের পাশেই ছিলেন এই যুবলীগ নেতা। তাছাড়া কেন্দ্রীয় সকল সাংগঠনিক কর্মকান্ডে সারওয়ার হোসেন বাবুর সক্রিয়তা উল্লেখ করার মত।

তিনি জানান, আমার অতীত কার্যক্রম এবং দলের প্রতি আস্থা বিবেচনা করে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ যদি চায় তাহলে আমি এ পদ নিতে ইচ্ছে পোষণ করছি । আমি কোন সময় পদলোভী ছিলাম না। এখনো নেই, ভবিষ্যতেও থাকবো না। আমি হিংসা ও কলহমুক্ত পরিচ্ছন্ন রাজনীতি করতে পচ্ছন্দ করি। আমি ২০১৫ সাল হতে যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। যদি আমি সভাপতি কিংবা আহ্বায়ক পদে দায়িত্ব পাই তাহলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী যুবলীগের বর্তমান কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পরিচালনা করবো।

যুবলীগের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন দেবিদ্বারের সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম। সাইফুল ইসলাম শামীম দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পদে ২ বছর, সাধারণ সম্পাদক পদে ৪ বছর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের হলের যুগ্ম সাধারণ সম্পাদক, দেবিদ্বারের সুজাত আলী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় একটি কলেজের প্রভাষকও বটে। শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতেও তিনি সক্রিয় রয়েছেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম শামীম জানান, আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছি। বর্তমানে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় রয়েছি। আশা করি দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার অতীত ও বর্তমান কর্মকান্ড বিবেচনা করে যুবলীগে আমাকে স্থান দিবে।

এদিকে আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন দাউদকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার ।

এছাড়া সদস্য পদে থাকতে পারেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক। করোনাকালে অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা করেছেন এ নেতা। একজন করোনা যোদ্ধা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন সাবেক এই ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে আবু কাউছার অনিক বলেন, সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে যুবলীগ গঠন করলে সাংগাঠনিক কার্যক্রম বেগবান হবে। আশা করি সততা ও নিষ্ঠার সাথে কাজ করা নেতাকর্মীরাই যুবলীগে স্থান পাবে।

এখন দেখার বিষয়, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটি ত্যাগি ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে হবে নাকি নিস্ক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিগত কমিটির এক যুবলীগ নেতা জানান, আমাদের কমিটি দায়িত্ব পালনকালে একটি ইউনিটের কমিটি ঘোষণা দিয়েছিল। এরপরই জেলা কমিটি ভেঙ্গে দেয়া হয়। সামনের কমিটিতে যদি অতীতের ওই ভুলের মাশুল হিসেবে সারওয়ার হোসেন বাবুকে বাদ দেওয়া হয়, তাহলে বিষয়টি হবে খুবই হতাশার ও দু:খজনক। দলের স্বার্থে সারওয়ার হোসেন বাবুকে মূল্যায়ণ করা উচিত। পাশাপাশি শামীম, আনোয়ারসহ যারা দলের জন্য মাঠে থেকে শ্রম দিচ্ছেন তাদের কমিটিতে রাখা উচিত। শোনা যাচ্ছে এক উপজেলার একই পরিবারের দুই সদস্য জনপ্রতিনিধি। এই পরিবার থেকে আরো একজনকে যুবলীগে ভাল পদে জায়গা দেওয়ার জন্য সর্বোচ্চ লবিং চলছে। একজন সাংসদও ওই প্রার্থীর জন্য উঠেপড়ে লেগেছেন। এমন যদি হয় অবস্থা তাহলে রাজনীতি তো পরিবারতান্ত্রিক হয়ে যাবে। আমরা আশা করবো পরিবারতান্ত্রিক না হয়ে অর্থের কাছে যেন যুবলীগ না হারে।

উল্লেখ্য যে, ২০০৪ সালের শেষের দিকে সোহেল মোস্তফা স্বপনকে সভাপতি ও বাহাউদ্দিন বাহারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয় । নিয়ম অনুযায়ী ২০০৭ সালের শেষের দিকে এ কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কমিটি চলমান থাকে। ২০১৩ সালে যুবলীগ সভাপতি সোহেল মোস্তফা স্বপন মেঘনায় একটি কোম্পানিতে এক দুঘর্টনায় নিহত হওয়ার পর সভাপতির পদটি শূণ্য হয় । প্রায় সাড়ে ১০ বছর পর ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মোঃ বাহাউদ্দিন বাহারকে আহ্বায়ক ও মোঃ সারওয়ার হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাস মেয়াদী কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের তৎকালিন চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে সদস্য হিসেবে ছিলেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ গোলাম ফারুক রানা, মোঃ খায়রুল আলম সাধন, মোঃ আবুল কাশেম ওমানী, মোঃ জাকির নেওয়াজ সোহেল, মোঃ আবুল খায়ের, মোঃ জহিরুল ইসলাম কিশোর, মোঃ মহিউদ্দিন খন্দকার, মোঃ সালাউদ্দিন রিপন, মোঃ এনামুল হাছান খান, মোঃ সাইফুল আলম মুরাদ, মোঃ শাহ জালাল, মোঃ হুমায়ন কবির, মোঃ মনিরুজ্জামান টিপু, মোঃ নজরুল ইসলাম কাজল, মোঃ মিলন সরকার, মোঃ মাজেদুল ইসলাম রাসেল, মোঃ কাজী ফসিউল হাসান ও মোঃ ফারুক মিয়া। এই আহ্বায়ক কমিটি চলে ৬ বছর ১৬ দিন। এই ৬ বছরে তারা পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। অবশেষে ২ অক্টোবর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। তবে এই কমিটি করোনা মহামারির সময়ে অসহায় ও কর্মহীন মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌছে দিয়েছেন। মুঠোফোনে কল পেলেই যুবলীগ কর্মীরা খাবার পৌছে দিয়েছে অসহায়দের ঘরে। সেই সাথে অক্সিজেন সেবা দিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা। এছাড়া মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচী পালন করেছেন যুবলীগ। যুবলীগের আহ্বায়ক মোঃ বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু এ মানবিক কর্মকান্ডের রূপকার।

ঘুষের টাকাসহ গ্রেফতার: কাস্টমস কর্মকর্তার ৫ বছরের কারাদন্ড

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে এক কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট অফিস কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। পাশাপাশি দণ্ডপ্রাপ্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

দন্ডিত গোলামুর রহমান চট্রগ্রামের মোঘলটুলী এলাকার আব্দুল করিম চৌধুরীর ছেলে।

আদালতের নথি ও মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০০৮ সালে নিলামে চট্টগ্রাম বন্দর থেকে কিছু গার্মেন্টস পণ্য ক্রয় করেন ব্যবসায়ী হাজী সেলিম। তারপর ২০০৮ সালের ২০ আগস্ট রাত ২টার দিকে মালগুলো চট্রগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে মালবাহীহী কাভার্ড ভ্যানটি ফেনী এলাকায় পৌঁছলে আটক করেন ফেনীর কাস্টমস সুপারিনটেনডেন্ট গোলামুর রহমান ও ইন্সপেক্টর বিএম শাহজাহান। ওই সময় মালগুলো অবৈধ বলে ছেড়ে দেওয়ার জন্য ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেন গোলামুর রহমান। পরবর্তীতে চট্টগ্রাম-২ দুদকের পরামর্শে গোলামুর রহমানকে ৬০ হাজার টাকা মার্ক করে ঘুষ দেওয়ার সময় দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের ব্যবসায়ী হাজী সেলিম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ঘটনাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে দুদক নোয়াখালীর পিপি অ্যাডভোকেট আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় অভিযুক্ত আসামি গোলামুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৬১ ধারায় আসামিকে দুই বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজকে আসামি আদালতে এসে মামলা কনট্রেস্ট করে। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেননা। পরে রায়ের খবর শুনে আসামি পালিয়ে যায়।

ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ

অবশেষে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরার লড়াইয়ে নেমে ভারতকে ৩-০ গোলে বিধ্বস্থ করে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।

‘এ’ গ্রুপের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াইও। আগের দুই ম্যাচে মালদ্বীপ ও পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে দেওয়া বাংলাদেশের সামনে বেশ শক্ত প্রতিপক্ষ ছিল ভারত। ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান যেখানে ৫৮ নম্বরে সেখানে বাংলাদেশ ১৪৭তম। কিন্তু বাংলার মেয়েরা যেন এই র‌্যাংকিং ভুল প্রমাণ করে দিলেন।

প্রথম থেকেই ম্যাচের দাপট ও নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। আক্রমণের শুরু থেকেই গতি দেখানে বাংলাদেশ ৭ মিনিটে ভারতের জালে বল ঢুকিয়ে দেয়। তবে ফাউলের কারণে তা বাতিল হয়ে যায়।

তবে গোল পেতে দেরি হয়নি। ১২ মিনিটে স্বপ্না নিখুঁত পাসে বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন।

সমতায় আসতে মরিয়া ভারত ১৯ মিনিটে বক্সের বাইরে বিপদজনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছিল। কিন্তু তাদের নেয়া শট বারের ওপর দিয়à§