All posts by jitu

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুবিতে ছাত্রলীগের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল এবং শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বঙ্গবন্ধু হলের প্রধান ফটকের সামনে হাতাহাতি হয়। পরবর্তীতে রাত ১২টায় নজরুল হলের সামনে আবারও সংঘর্ষ হয়।

এতে আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকবাল ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব, নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনুপ, রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগসহ উভয় হলের ১২ জন শিক্ষার্থী আহত হন।

পূর্বের ঘটনার জের ধরে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টায় বঙ্গবন্ধু হলের ছাত্ররা নজরুল হলের সামনে এলে ফের উত্তেজনা সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু হলের ছাত্ররা নজরুল হলের সামনে অবস্থান করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় হলের ছাত্রদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) নামাজ পড়তে যাওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী সেলিম রেজাকে পথ থেকে সরে দাঁড়াতে বলেন কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগ নেতা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাংগঠনিক সম্পাদক আশরাফুল রায়হান। নামাজ শেষে রায়হানের কাছে বিষয়টি জানতে চান বঙ্গবন্ধু হলের সেলিম রেজা, রিফাতসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ সময় দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাইল ইসলাম মাজেদ বলেন, আমি সবাইকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। এখন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলে অবস্থান করছেন। এ ঘটনায় পরবর্তীতে না ঘটার জন্য আমার সভাপতির সঙ্গে বসতে হবে এবং সবাইকে নিয়ে সমাধান করবো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, সংঘর্ষের কথা শুনে আমি হলে আসি। এরপর প্রক্টোরিয়াল টিমকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হলে নিয়ে এসে হলের ফটক বন্ধ করে দিই। এখন শিক্ষার্থীরা হলে অবস্থান করছে। তবে আমার শিক্ষার্থীদের যারা মারধর করেছে তাদের বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের হাতাহাতি শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এখন শিক্ষার্থীরা তাদের নিজ অবস্থানে রয়েছে। আমরা প্রক্টরিয়াল বডি বসে এটা সমাধান করব।

কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আতিক উল্লাহ্ খোকনকে দলীয় মনোনয়নের দাবী ব্যবসায়ীদের

ইসতিয়াক আহমেদঃ

আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা পরিষদের নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে কুমিল্লায় সর্বাত্মক অবস্থান কর্মসূচী পালন করেছে কুমিল্লার ব্যবসায়ীরা।

শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়। এ সময় তারা আতিক উল্লাহ খোকনকে মনোনয়ন দেয়ার জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন সম্বলিত ব্যানার নিয়ে নগরীর সকল বিপনী বিতান, বাজার ও নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।

ব্যবসায়ীরা বলেন, সদ্য সমাপ্ত ২০২২ সালের কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট হিসেবে আতিক উল্লাহ খোকনের অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন, যার ফলে বিএনপি’র ৩৪ বছর যাবৎ দখলকৃত মেয়র পদটিতে নৌকা প্রতীকের বিজয় অর্জিত হয়। দলের পাশাপাশি কুমিল্লা দোকান মালিক সমিতির অর্ন্তভূক্ত সকল সমিতিকে সুসংগঠিত করায় ব্যবাসীয়রা এক যোগে বর্তমান মেয়রের পক্ষে কাজ করেছে।

এছাড়াও আতিক উল্লাহ খোকনের নেতৃত্বে কুমিল্লা দোকান মালিক সমিতি খুব অল্প সময়ে সমগ্র কুমিল্লা জেলায় একটি শক্তিশালী সংগঠন হিসেবে ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা সমাধান এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে প্রসাশনকে সহযোগিতা করে সর্বমহলে প্রশসিংত হয়েছে। কুমিল্লা দোকান মালিক সমিতির কার্যক্রমের সফলতার সূত্র ধরেই ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি’ গঠিত হয়েছিল।

ব্যবসায়ীরা আরও বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীককে বিজয়ী করতে আতিক উল্লাহ খোকনের বিকল্প নেই বলে মনে করেন তারা। ব্যবসায়ীর এই পদে তাকেই চান, আর এটি এখন গণদাবীতে রূপান্তরিত হয়েছে।

আধঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচীতে কয়েক হাজার ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

বাঙ্গরায় চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বাঙ্গরায় পুলিশের ওপর হামলা করে শেখ আকরাম নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় বাঙ্গরা বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

এ সময় এসআই রনি নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামি শেখ আকরাম বাঙ্গরা বাজার সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ছোটভাই।

পুলিশ জানায়, ৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৃহস্পতিবার বাঙ্গরা বাজার থানায় মামলা করেন দৌলতপুর গ্রামের ইকবাল হোসেন নামে (অব.) এক সেনা কর্মকর্তা।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী শেখ আকরামসহ চারজনকে আসামি করা হয়। শুক্রবার সন্ধ্যায় আসামিদের গ্রেফতারে খাপুরা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শেখ আকরামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে বাঙ্গরা বাজারে ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে ৩০-৪০ জন পুলিশের ওপর হামলা করে।

এ সময় হ্যান্ডকাফ পরা আকরামকে ছিনিয়ে নেওয়া হয়। এতে পুলিশের এসআই রনি আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমরা পুলিশের ওপর হামলা করিনি। আমার ভাই শেখ আকরামকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, এলাকার লোকজন তার প্রতিবাদ করেছেন। আসামি ছিনতাইয়ের ঘটনা সঠিক নয়।

বাঙ্গরা বাজার থানার ওসি ইকবাল হোসেন বলেন, আসামি শেখ আকরামকে খাপুরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাকে থানায় নিয়ে আসার পথে বাঙ্গরা বাজারে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আকরামকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

দেবিদ্বারে ট্রাক চাপায় একই পরিবারের ২ জন নিহত, আহত ৪

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। এ সময় অটোচালকসহ ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৪০) ও তার নাতি আবির (৫)।

একই পরিবারের আহতরা হলেন- নিহত হাজেরা বেগমের স্বামী বজলুর রহমান (৬৫), মেয়ে মনিরা আক্তার (১৪) ও নাতি আশিক (৭)। তাদের সবার বাড়ি দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে।

আর আহত অটোচালক শান্ত (২০) দেবিদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে একই পরিবারের পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা যোগে উপজেলার বড়শালঘর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে রওনা হন। পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচরে পেছন থেকে একটি ট্রাক অটোটি চাপা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

মীরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. কামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় কবলিত অটো ও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৫

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল প্রীতি ম্যাচে হেরে এক স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে অপর স্কুলের শিক্ষার্থীরা। এতে অন্তত ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চৌদ্দগ্রাম উপজেলায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট চলছিল। গত বৃহস্পতিবার গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের সঙ্গে পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের খেলা হয়। সেই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয় একাদশ পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় একাদশকে পরাজিত করে। এতে ক্ষুব্ধ হয় পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার বিকালে উপজেলার গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয় একাদশ বনাম মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে সন্ধ্যায় যমুনা বাসে করে গুণবতী ফিরে যাওয়ার সময় পদুয়া রাস্তার মাথায় এলে পদুয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা অতর্কিত হামলা চালায়। এতে ২০-২৫ জন ছাত্র আহত হয়। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল বলেন, আমি এ ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। তারা কী ব্যবস্থা গ্রহণ করেন দেখি।

পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক বলেন, যে ঘটনাটি ঘটেছে এটি খুবই ন্যক্কারজনক। খেলার দিন কোনো গণ্ডগোল হলো না, পরদিন কেন হামলা করতে যাবে? বিষয়টি রহস্যজনক। আগামী রোববার খোলার দিন স্কুলে গিয়ে সকল ছাত্রদের ডেকে ঘটনার বিষয়ে জানব। স্কুলের কেউ এ হামলায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ তৈয়ব হোসেন বলেন, আমাকে গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন। আমি পদুয়া স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতির সঙ্গে কথা বলেছি, ঘটনা যে কেউ ঘটাক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইন্দোনেশিয়ায় দফায় দফায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে চার দফায় ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার মধ্যরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত বিরতি দিয়ে দিয়ে মোট চার বার ভূমিকম্প হয়েছে পশ্চিম পাপুয়ার সেন্ট্রাল মামবেরামো জেলায়।

শনিবার দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

তাদের তথ্যানুযায়ী, প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২। তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণ এবং হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

দফায় দফায় ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা আপাতত নেই বলেও জানিয়েছেন ভূমিকম্প ও সুনামি বিভাগের প্রধান দারিয়োনো।

আল জাজিরাকে দারিয়োনো জানান, ভূপৃষ্টের ১৬ কিলেমিটার গভীরে ছিল এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল।

২৭ কোটি মানুষ অধ্যুষিত এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়া তার ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই দেশটিতে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মত প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়।

২০০৪ সালে বড় মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: আলজাজিরা

চিরনিদ্রায় শায়িত আকবর আলি খান

 

ডেস্ক রিপোর্টঃ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষক ড. আকবর আলি খানকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার বিকাল তিনটার পর তাকে সেখানে দাফন করা হয়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. আকবর আলি খান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। চিকিৎসকদের বরাত দিয়ে আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান জানান, হার্টঅ্যাটাকে আকবর আলি খানের মৃত্যু হয়েছে। আকবর আলি খান বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে এভারকেয়ার হাসপাতালের হিমঘর থেকে আকবর আলি খানের মরদেহ রাজধানীর গুলশানে তার বাসায় নেওয়া হয়। সেখানে স্বজন ও বিশিষ্টজনেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গুলশানে আকবর আলি খানের বাসায় যান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী, দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।

পরে বাদ জুমা তার জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে সম্পন্ন হয়। জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।জানাজায় অংশ নেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান প্রমুখ।

১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাসে পড়াশোনা শেষ করে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি। পিএইচডি গবেষণাও করেন অর্থনীতিতে।

আমলা হিসেবে পেশাগত জীবনে প্রধান ধারার পাশাপাশি শিক্ষকতাও করেন আকবর আলি খান। অবসর নেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। এর পর দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন, পরে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার মুখে পদত্যাগ করেন। অবসরের পর তার আবির্ভাব ঘটে পূর্ণকালীন লেখক হিসেবে। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য-বিচিত্র বিষয়ে তার গবেষণামূলক বই পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।

ফের সীমানা লঙ্ঘন করল মিয়ানমার, থেমে থেমে গোলাগুলি

 

ডেস্ক রিপোর্টঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান ফের আকাশসীমা লঙ্ঘন করেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার আওতাধীন কোনারপাড়া সীমান্ত পিলার ৩৪-৩৫-এর পাশে মিয়ানমার-বাংলাদে‌শের সীমানা লঙ্ঘন করে বিমানটি।

তবে এ বিষয়ে বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান ঘুমধুম এলাকার সীমান্ত পিলার ৪০-৪১-এর পাশে মিয়ানমার-বাংলাদেশের সীমানা লঙ্ঘন করতে দেখা যায়। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের পাশের গ্রামগুলো থেকে অনেকে অন্যত্র সরে গিয়ে অবস্থান করছেন। ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ -উৎকণ্ঠা বিরাজ করছে।

ঘুমঘুমের তমব্রু এলাকার বাসিন্দা সৈয়দুল বশর বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। জুমার নামাজের পর মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমানকে বাংলাদেশের সীমানা লঙ্ঘন করতে দেখা গেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, প্রতিবারের মতো এবারও মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান বাংলাদেশের সীমানা লঙ্ঘন করেছে। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানতে পেরেছি। তবে মিয়ানমারের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি জানি না। এ বিষয়ে জেনে পরে জানাতে পারব।

প্রসঙ্গত, গত রোববার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল ওই দুটি মর্টার‌ শেল নিষ্ক্রিয় করেন। এরপর দুই দিন মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি বন্ধ থাকার পর ফের গত বৃহস্পতিবার সকাল থেকে সেখানে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের মিয়ানমার সীমান্তের স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে অনেকে অন্যত্র সরে গিয়ে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন।

এবার দর্শকদের নতুন খবর দিলেন পূর্ণিমা

বিনোদন ডেস্কঃ

বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নায়িকা। বিয়েপরবর্তী সামাজিক অনুষ্ঠান, মধুচন্দ্রিমা সব মিলিয়ে দারুণ সময় কাটছে।

এবার দর্শকদের নতুন খবর দিলেন পূর্ণিমা। সিনেমায় নিয়মিত হচ্ছেন তিনি।

‘আহারে জীবন’ নামের সিনেমার মাধ্যমেই সরকারি অনুদানের সিনেমায় অভিষেক হচ্ছে পূর্ণিমার। পরিচালনা করবেন ছটকু আহমেদ। বুধবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ বিষয়ে পূর্ণিমা জানান, গল্পটা চমৎকার। আর সর্বোপরি এটি সরকারি অনুদানের সিনেমা। আর ছটকু ভাই আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত একজন প্রবীণ পরিচালক। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সব মিলিয়েই ভেবেচিন্তে সিনেমাটি কাজ করতে যাচ্ছি। যেহেতু ছটকু ভাই গুণী একজন নির্মাতা, তাই আমার বিশ্বাস কাজটি বেশ ভালো হবে।

১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। এদিকে পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’।

২৭ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের দুই মাসের মাথায় ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে তুষার খাঁ (৩৫) নামের বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয়রা জানান, ভোরে ভারতীয় এক নাগরিক ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে সীমান্তে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে পড়ে থাকতে দেখে মসজিদের ইমামকে জানান। পরে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে অবগত করেন।

খবর পেয়ে বিজিবির শশীদল বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভারত অংশে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিএসএফও ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিজিবি-বিএসএফের মধ্যে অজ্ঞাত যুবক কোন দেশের নাগরিক তা নিশ্চিত করতে দফায় দফায় আলোচনা হয়। বিজিবি ও বিএসএফ দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় যুবককে বাংলাদেশে যথা সময়ে নিয়ে আসা সম্ভব হয়নি।

পরে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের ফুফু আসমা বেগম জানান, আমার স্বামী কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তুষার আমার স্বামীকে দেখতে বুধবার সকালে হাসপাতালে আসে। সেখান থেকে সকাল ১০টায় তুষার শশীদল এলাকায় আমাদের বাড়িতে আসে। এরপর থেকে তার কà