Tag Archives: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনোহরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

জমি চাষের টাকা নিয়ে দুই পক্ষের কথাকাটি থামানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষাটোর্ধ বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যায় নয়ানগর গ্রামের বাবুল মিয়ার চা-দোকানের সামনে দেলোয়ার ও সোলেমান এর মধ্যে জমি চাষের নিয়ে কথা কাটাকাটি হয়। ঐ সময় একই গ্রামের হাবিব তালুকদার তাদের বিষয়টি মিমাংসার জন্য উভয়কে ধাক্কা দিয়ে সরানোর সময় সোলেমান মাটিতে পড়ে সামান্য আহত হয়। এই ঘটনায় সোলেমান উত্তেজিত হয়ে রাত সাড়ে ৭টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে হাবিব তালুকদার (৫৮)এর বাড়িতে গিয়ে আক্রমন করে এবং হাবিব তালুকদারকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা হাবিবকে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত হাবিব ওই গ্রামের গফুর মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চারু ভূইয়ার ছেলে মিজান ফকির (৫০) অপরজন বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া (২৪)। এই ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম মাসু বাদী হয়ে আজ শনিবার দাউদকান্দি মডেল থানায় ৯জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুবিতে ছাত্রলীগের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল এবং শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বঙ্গবন্ধু হলের প্রধান ফটকের সামনে হাতাহাতি হয়। পরবর্তীতে রাত ১২টায় নজরুল হলের সামনে আবারও সংঘর্ষ হয়।

এতে আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকবাল ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব, নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনুপ, রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগসহ উভয় হলের ১২ জন শিক্ষার্থী আহত হন।

পূর্বের ঘটনার জের ধরে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টায় বঙ্গবন্ধু হলের ছাত্ররা নজরুল হলের সামনে এলে ফের উত্তেজনা সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু হলের ছাত্ররা নজরুল হলের সামনে অবস্থান করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় হলের ছাত্রদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) নামাজ পড়তে যাওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী সেলিম রেজাকে পথ থেকে সরে দাঁড়াতে বলেন কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগ নেতা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাংগঠনিক সম্পাদক আশরাফুল রায়হান। নামাজ শেষে রায়হানের কাছে বিষয়টি জানতে চান বঙ্গবন্ধু হলের সেলিম রেজা, রিফাতসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ সময় দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাইল ইসলাম মাজেদ বলেন, আমি সবাইকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। এখন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলে অবস্থান করছেন। এ ঘটনায় পরবর্তীতে না ঘটার জন্য আমার সভাপতির সঙ্গে বসতে হবে এবং সবাইকে নিয়ে সমাধান করবো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, সংঘর্ষের কথা শুনে আমি হলে আসি। এরপর প্রক্টোরিয়াল টিমকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হলে নিয়ে এসে হলের ফটক বন্ধ করে দিই। এখন শিক্ষার্থীরা হলে অবস্থান করছে। তবে আমার শিক্ষার্থীদের যারা মারধর করেছে তাদের বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের হাতাহাতি শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এখন শিক্ষার্থীরা তাদের নিজ অবস্থানে রয়েছে। আমরা প্রক্টরিয়াল বডি বসে এটা সমাধান করব।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমাইয়ে নিরীহ যুবককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা

সালাহ উদ্দিন সোহেলঃ

কুমিল্লার লালমাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল(২৬) নামে এক স-মিল শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে । সে কুমিল্লা লালমাই উপজেলার মেহেরকুল দৌলতপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর বাজারের পাশে জয়কামতা সড়কে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর জয়কামতার আবদুল খালেকের ছেলে প্রবাসী শিমুল, রাস্তায় সাইকেল চালানোর সময় স্থানীয় ২/৩ জন যুবকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সোহেল এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাস করতে গেলে শিমুল ও শাকিল সোহেলকে মারধর করে। এক পর্যায়ে তাদের সাথে থাকা সঙ্গী জয়কামতা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে রিপন সোহেলকে এলোপাতারী ছুরিকাঘাত করে।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন।কিন্তু আহত সোহেলের পারিবারিক অবস্থা সচ্ছল না হওয়ায় তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। বর্তমানে সোহেল কুমিল্লট টাওয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সোহেলের স্ত্রী শিরিনা আক্তার বলেন, আমার স্বামী কি অপরাধ ছিলো? অন্যায় এর প্রতিবাদ করতে গিয়ে আমার স্বামীকে যারা ছুরিকাঘাত করে মারতে চাইছে আমি তাদের সঠিক বিচার চাই। আমরা গরিব অসহায় পরিবার এখন আমাদের কি হবে আমার স্বামীর কিছু হলে কে আমাদের দেখবে।আমারর স্বামীই পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো।

কুমিল্লা টাওয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুল হাসান জানান, রোগীর অবস্হা তেমন ভালো নয় রোগির শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।

এ ব্যাপারে সোহেলের ভাই রুবেল বাদী হয়ে ১৬ এপ্রিল শুক্রবার লালমাই থানায় ৩ জনকে আসামী ককরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আসামীরা হলেন, মেহের কুল দৌলতপুরের বাসিন্দা মোখলেছুর রহমানের ছেলে  মোঃ রিপন মিয়া (২০),  আব্দুল খালেকের ছেলে শিমুল মিয়া(২৮)  ও শাকিল মিয়া ।

এ ব্যাপারে লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ূব বলেন ঘটনার বিষয়ে অবগত হয়েছি। সুষ্ঠ তদন্ত করে আসামীদের আইনের আওতায় নেয়া হবে ।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনোহরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মহিউদ্দিন ভূইয়া/শাহাদাত হোসেনঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মোঃ বাচ্চু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশি।

শনিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নে তালতলা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাচ্চু মিয়া উপজেলার বাইশগাঁও ইউনিয়নে তালতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে তালতলা গ্রামের বাসিন্দা মোঃ মমিন উল্যার ছেলে মোঃ মনির হোসেনের সাথে ডোবার পানি নিয়ে কথা কাটাকাটি হয় বাচ্চু মিয়ার। এক পর্যায়ে মনির হোসেন রেগে গিয়ে বৃদ্ধ বাচ্চু মিয়াকে লাঠি দিয়ে আঘাত করে। এলাকার লোকজন আহত বাচ্ছু মিয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়ার সাথে কথা হলে তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত আসামী মমিন উল্যাহ ও তার ছেলে মোঃ মনির হোসেন পলাতক রয়েছে। পুলিশের অভিযান চলছে।