All posts by jitu

নারীর ক্ষমতায়ন-নিরাপত্তা বিষয়ে গোপালগঞ্জে কোকা-কোলা ফাউন্ডেশন ও ইউনাইটেড পারপাজের কর্মশালা

 

ডেস্ক রিপোর্ট:

“সামাজিক সুরক্ষাসহ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে উইমেন বিজনেস সেন্টারের ভূমিকা” বিষয়ে গোপালগঞ্জে একটি জ্ঞানভিত্তিক কর্মশালার আয়োজন করে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং ইউনাইটেড পারপাজ। এই কর্মশালার উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়নে উইমেন বিজনেস সেন্টারের ভূমিকা তুলে ধরা। পাশাপাশি, সমাজের উন্নয়নে নারী উদ্যোক্তাদের অবদানের কথা তুলে ধরাও এর লক্ষ্য ছিল।

গোপালগঞ্জ, জামালপুর, খুলনা ও বাগেরহাট এলাকার নারী উদ্যোক্তারাসহ এই কর্মশালায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫০। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন গোপালগঞ্জ জেলার ডিসি শাহিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন টুঙ্গিপাড়ার ইউএনও মোঃ আল-মামুন। উইমেন বিজনেস সেন্টারের উদ্যোক্তা এবং স্থানীয় সরকারি কর্মকর্তাদের মধ্যে প্যানেল আলোচনার মাধ্যমে এই কর্মশালা পরিচালিত হয়। সভায় অংশগ্রহণকারীরা গ্রামাঞ্চলে নারীর ক্ষমতায়নে উইমেন বিজনেস সেন্টারের ভূমিকা নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা বলেন, “দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত একটি দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও ইউনাইটেড পারপাজের উইমেন বিজনেস সেন্টারের মতো যৌথ উদ্যোগ মানুষের পূর্ণ সম্ভাবনাকে বের করে আনতে সাহায্য করে। এ ধরনের প্রোগ্রাম ও প্রশিক্ষণের মাধ্যমে আমাদের গ্রামীণ ও প্রান্তিক নারীরা নিজেদের ক্ষমতায়ন করতে পারেন। পরিবারের পাশাপাশি আর্থিক-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন। এই নারীরা সমাজে গুরুত্বপূর্ণ প্রভাবও রাখছেন।” ২০১০ সালে ফাইভ বাই টুয়েন্টি নামে একটি বৈশ্বিক উদ্যোগ ঘোষণা করে কোকা-কোলা কোম্পানি। এই উদ্যোগের লক্ষ্য ছিল ২০২০ সালের মধ্যে ভ্যালু চেইনজুড়ে ৫০ লক্ষ নারী উদ্যোক্তার অর্থনৈতিক ক্ষমতায়ন।

বৈশ্বিক প্রতিজ্ঞার সাথে মিল রেখে ইউনাইটেড পারপাজের সহযোগিতায় গ্রামাঞ্চলে উইমেন বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন। গ্রামীণ ও প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নই এর উদ্দেশ্য।
উদ্যোগটির প্রথম পর্যায়ে জামালপুর, খুলনা ও বাগেরহাট জেলায় ৭০টি ডব্লিউবিসি ১ লক্ষ নারীর জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলে। আর পরোক্ষভাবে উপকৃত হন ৪ লক্ষ মানুষ। বর্তমানে সুনামগঞ্জ ও গোপালগঞ্জ জেলায় ৩০টি ডব্লিউবিসি নিয়ে এর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। এই পর্যায়ের লক্ষ্য ৪০,০০০ নারী উদ্যোক্তার ক্ষমতায়ন। এসব বিজনেস সেন্টারের মাধ্যমে গ্রামাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা ব্যবসা ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি, হাঁস-মুরগির খামার এবং নিজেদের দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। শুধু প্রশিক্ষণ দিয়েই উইমেন বিজনেসসেন্টারগুলো নিজেদের দায়িত্ব শেষ করে না। নারী উদ্যোক্তাদের ঋণ, ব্যবসা পরিচালনার জায়গা, এমনকি ডব্লিউবিসি থেকে তাদের পণ্য বিক্রির ব্যবস্থা করে দিয়েও তারা সহায়তা করে।

দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসবার্গ বলেন, “ইউনাইটেড পারপাজের মাধ্যমে নারীদের ক্যারিয়ার, সম্পদ ও আত্মনির্ভরশীল জীবন গড়ে তোলার ক্ষেত্রে ক্ষমতায়ন হচ্ছে। মানুষের উন্নতি ও সাফল্য অর্জন করার মতো একটি পরিবেশ তৈরি করাই সবচেয়ে ভালো বিনিয়োগ।”

জাতিসংঘের নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কোকা-কোলা সিস্টেম বাংলাদেশ এবং দ্য কোকা-কোলা ফাউন্ডেশন। এ লক্ষ্যে ওয়াটার স্টুয়ার্ডশিপ ও ওয়ার্ল্ড উইদাউট ওয়েস্ট(বর্জ্যমুক্তপৃথিবী)-এর মতো কোম্পানিটির বৈশ্বিক উদ্যোগের দেশীয় সংস্করণগুলো দেশজুড়ে সমাজ উন্নয়নে কাজ করছে।

দ্য কোকা-কোলা ফাউন্ডেশন হলো দ্য কোকা-কোলা কোম্পানির বৈশ্বিক জনহিতকর(ফিল্যানথ্রোপিক) অঙ্গসংগঠন।পরিবেশ সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং মানুষ ও কমিউনিটির সুস্থতা নিশ্চিত করার জন্য এ পর্যন্ত তারা বিশ্বজুড়ে ১.২ বিলিয়ন ইউএস ডলারের বেশি বিনিয়োগ করেছে।

মতলবে বেকারীসহ চার প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাদঁপুরের মতলব বাজারে অভিযান পরিচালনা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া, এম আর পি বিহীন পণ্য ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে মতলব বাজারের সততা বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালিত হয়।

এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি রাখার দায়ে ভাই ভাই হোটেল এন্ড নন্দ কেবিনকে ৮ হাজার টাকা, মিষ্টির প্যাকেটে ওজনে কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মতলব দধি ও ক্ষীরের দোকানকে ৫ হাজার টাকা এবং নকল কসমেটিকস বিক্রি, পণ্যের গায়ে আমদানিকারকের সীল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় রুপা স্টোরকে ১০ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

এদিকে মতলব দক্ষিণ থানা রোড এলাকায় বিদ্যালয়ের সামনে কোমলমতি শিশুরা অস্বাস্থ্যকর উপায়ে রাখা খোলা খাবার খেয়ে প্রতিনিয়ত ফুড পয়েজনিং এর স্বীকার হওয়ায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা করা হয়। এসময় খোলা খাবার বিক্রেতাদের হুশিয়ারি করা হয়েছে, পাশাপাশি শিশুদেরকে এর ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়। মতলব দক্ষিণ থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

কসবার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 

নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের এডহক কমিটির বিশেষ সভা শেষে ওই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও এডহক কমিটির সভাপতি মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের জমি দাতা সদস্য সাংবাদিক এমদাদুল হক সোহাগ।

এসময় কর্মসূচিতে প্রধান শিক্ষক গোলাম আজম, সহকারী শিক্ষক এমজি আজম, সোলাইমান সরকার সহ বিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিদ্যালয় আঙ্গিনায় কৃষ্ণচূড়া, মাধবীলতা, বাগানবিলাস, পেপে, অর্জুন গাছসহ আরো কয়েকটি চারা রোপন করা হয়। এসয় শিক্ষার্থীদের এসব গাছের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। পাশাপাশি গাছের পরিচর্যা ও গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে ধারণা দেওয়া হয়।

সুয়াগাজী বাজা‌রে অতি: মূল্যে সার, পেয়াজ, চাল বিক্রি: অর্থ জ‌রিমানা

স্টাফ রিপোর্টার;
কু‌মিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার সুয়াগাজী বাজা‌র এলাকার নিত‌্যপ‌ণ‌্য ও সা‌রের দোকা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করেছে কুমিল্লা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে অত‌ি‌রিক্ত মূ‌ল্যে সার বিক্রয় করায় মেসার্স রহমান ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ক্রয় ভাউচার সংরক্ষণ না ক‌রে এবং মজু‌দের লাই‌সেন্স না নি‌য়ে ই‌চ্ছেমত মজুদ ক‌রে ও নি‌জের মন ম‌তো দাম নির্ধারণ ক‌রে পেয়াজ, চাল ও চি‌নি বিক্রয় করায় মেসার্স মা‌য়ের দোয়া স্টোর‌কে ৩০ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে মেসার্স আল আ‌মিন স্টোর‌কে ২০ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠান‌কে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়।

এছাড়াও আজ উক্ত এলাকার দুধ, মু‌দি, ফল, মাছ, মাংস ও সবজির দোকা‌নেও তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়।

এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন এবং সদর দ‌ক্ষিণ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার প্রয়োজনীয় পরামর্শ ও দিক নি‌র্দেশনা দি‌য়ে সহ‌যো‌গিতা ক‌রেন।

হায়দ্রাবাদ হাউসে হাসিনা-মোদির বৈঠকে ৭ সমঝোতা স্মারক সই

 

ডেস্ক রিপোর্ট:

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকে  সুরমা-কুশিয়ারা নদীর পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বিষয়ে ৭টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সই হওয়া এসব সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়।

এর আগে দুই প্রধানমন্ত্রী হায়দরাবাদ হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রথমে তারা একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বীপক্ষিয় বৈঠক করেন দুই প্রধানমন্ত্রী। ৭টি সমঝোতা স্মারকগুলো হলো-

১. সুরমা-কুশিয়ারা প্রকল্পের অধীনে কুশিয়ার নদী থেকে বাংলাদেশ কর্তৃক ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ)। বাংলাদেশের পক্ষে এমওইউতে সই করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। ভারতের পক্ষে সই করেন জলশক্তি মন্ত্রণালয়ের পানিসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের সচিব পঙ্কজ কুমার।

২. বৈজ্ঞানিক সহযোগিতা বিষয়ে ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) সঙ্গে বাংলাদেশের সিএসআইআরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। অন্যদিকে ভারতের পক্ষে সই করেন সিএসআইআরের মহাপরিচালক ড. এন. কালাইসেলভি।

৩. বাংলাদেশের সুপ্রিম কোর্টের সঙ্গে ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় । এতে বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানি এবং ভারতের পক্ষে বিচারপতি এ.পি. সাহি সই করেন।

৪. ভারতের রেলওয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের প্রশিক্ষণের জন্য দুই দেশের রেল মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক সই করে। এতে বাংলাদেশের পক্ষে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এবং ভারতের পক্ষে অতিরিক্ত সচিব পদমর্যাদার রেলওয়ে বোর্ডের মুখ্য নির্বাহী পরিচালক ভি জি ভুমা সই করেন।

৫. বাংলাদেশ রেলওয়ের তথ্যপ্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয় আরেকটি সমঝোতা স্মারক সই করে। এতে বাংলাদেশের পক্ষে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এবং ভারতের পক্ষে দেশটির রেলওয়ে বোর্ডের ইডিটি (ট্রাফিক) দীপক কুমার ঝা সমঝোতা স্মারকে সই করেন।

৬. ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘প্রসার ভারতীর’ সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ টেলিভিশন। এমওইউতে বাংলাদেশের পক্ষে সই করেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন এবং ভারতের প্রসার ভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মায়াঙ্ক কুমার আগারওয়াল।

৭. মহাশূন্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করে বিটিসিএল এবং এনএসআইএল। সমঝোতা স্মারকটিতে সই করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ এবং ভারতের পক্ষে এনএসআইএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. রাধাকৃষ্ণাণ।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার পর হায়দরাবাদ হাউস আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভ্যার্থনা জানান।

বিকেলে দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে উপরাষ্ট্রপতির কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে বৈঠক করবেন।

সফরের দ্বিতীয় দিন সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (০৫ সেপ্টেম্বর) নয়াদিল্লি আসেন প্রধানমন্ত্রী।

সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্র্যাক ইউনিভার্সিটির মিডওয়াইফারি প্রকল্পের সহায়তায় এগিয়ে এসেছে ডিবিএইচ ফাইন্যান্স

 

ডেস্ক রিপোর্ট:
২০৩০ সালের মধ্যে নবজাতক শিশু ও প্রসূতিকালীন মাতৃমৃত্যু হার হ্রাসে বাংলাদেশের প্রদত্ত অঙ্গীকার পূরণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক দক্ষ মিডওয়াইফ অপরিহার্য। ব্র্যাক ইউনিভার্সিটি জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ (ব্র্যাক ইউ জেপিজিএসপিএইচ) কর্তৃক পরিচালিত ডেভেলপমেন্ট মিডওয়াইফারি প্রকল্পের (ডিএমপি) মাধ্যমে দক্ষ মিডওয়াইফ তৈরির উদ্যোগকে সমর্থনে এগিয়ে এসেছে দেশের বৃহত্তম গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

সম্প্রতি ঢাকার আদাবরে অবস্থিত প্রকল্প কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ডিবিএইচ ফাইন্যান্সের বাবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নাসিমুল বাতেন, ডেভেলপমেন্ট মিডওয়াইফারি প্রকল্পের পরিচালক ড. শারমিনা রহমানের কাছে সিএসআর তহবিল থেকে ৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি জেপিজিএসপিএইচ এর উপদেষ্টা ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং ডিবিএইচ ফাইন্যান্সের কোম্পানি সচিব জনাব জসিম উদ্দিন।

ধর্মপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদরের ধর্মপুর এলাকা থেকে বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলিসহ চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাসুদুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৫ সেপ্টেম্বর বিকালে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া সন্ত্রাসী কুমিল্লা সদরের ধর্মপুর গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে মোঃ মাসুদুর রহমান (৪০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের- শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্ট:

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ সবসময় স্মরণ করে। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গেলে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষত আমরা সব সময় আমাদের মুক্তিযুদ্ধকালে ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা পরস্পরকে সহযোগিতা করছি।

এই সফরে আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আশা করি, একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে বিকাশ। আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা, যা আমরা করতে সক্ষম হব। বন্ধুত্বের মাধ্যমে আপনি যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। সুতরাং, আমরা সর্বদা তা করি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানান মোদি। সেখানে তারা হ্যান্ডশেক করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতার পর শেখ হাসিনা রাজঘাট গান্ধী সমাধিস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে হায়দরাবাদ হাউসে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

স্যামসাং -এর মাসব্যাপী স্মার্টফোন ক্যাম্পেইন ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে স্যামসাং

ডেস্ক রিপোর্ট:
যারা এতোদিন নতুন স্মার্টফোন কিনবেন বলে পরিকল্পনা করছিলেন, তারা সেপ্টেম্বর মাসে স্যামসাংয়ের বিশেষ ক্যাম্পেইনের সুযোগ কাজে লাগাতে পারেন। শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্যামসাং নিয়ে এসেছে স্মার্টফোনের ওপর মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য স্যামসাংয়ের বিস্তৃত ক্যাটলগের স্মার্টফোনগুলোর ওপর থাকছে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগের দুর্দান্ত অফার। স্যামসাং এর বিভিন্ন সিরিজ ও দামের স্মার্টফোন ক্রয়ে এই অফার সুবিধা পাবেন ক্রেতারা।

স্যামসাং স্মার্টফোন কিনে শুধু অর্থ সাশ্রয়ই নয় বরং আকর্ষণীয় উপহার হিসেবে ক্রেতারা আরও পাবেন ব্র্যান্ডের ব্যাকপ্যাক এবং টি-শার্ট। এছাড়াও, ক্রেতাদের জন্য স্যামসাং দিচ্ছে অপারেটর এবং ডিভাইস অনুযায়ী ২৬ জিবি পর্যন্ত ডেটা বান্ডল অফার। ক্রেতাদের কেনাকাটাকে আরও সাচ্ছন্দ্যদায়ক করতে নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে থাকছে ১৮ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধা।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “বাংলাদেশে আমরা অনেক বছর ধরে বিভিন্ন সেগমেন্টের পণ্যের মাধ্যমে লাখো ক্রেতার স্মার্ট চাহিদাগুলো পূরণ করে যাচ্ছি। এবার মাসব্যাপ