All posts by jitu

কুমিল্লায় মালাবদল করে গাছে-গাছে বিয়ে !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণে ঢোল-তবলা আর গান-বাজনার মধ্য দিয়েই শুরু হয় বিয়ের অনুষ্ঠান। পরে কাবিননামায় বর-কনের পরিচর্যাকারীদের স্বাক্ষর, গাছে-গাছে মালা বদল, সাক্ষীদের স্বাক্ষরগ্রহণ ও পারস্পরিক মিষ্টিমুখ করার মধ্য দিয়ে সম্পন্ন হয় গাছের সঙ্গে গাছে বিয়ে।

আম গাছের সাথে বিয়ে হলো আমড়া গাছের, আবার কাঠাল গাছের বিয়ে হলো পেয়েরা গাছের সাথে, বর ও কনের পক্ষে স্বাক্ষর দিয়েই বিয়ে অনুষ্ঠিত হলো। বিয়ের কাজী ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগরণের লক্ষ্যে টিফিনের টাকায় ১ লক্ষ গাছের চারা বিতরণ ও গাছে গাছে বিয়ে ব্যতিক্রমী এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে কালী বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাছে-গাছে বিয়ে অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আলম চৌধুরী, গলিয়ারা দক্ষিন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লাল-সবুজ উন্নয়ন সংঘের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ রোপণের বিকল্প নেই। আমি আশা করি, লাল-সবুজ উন্নয়ন সংঘে থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ করবে ও গাছের যত্ন নিবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, মানুষের প্রতি মানুষের সম্পর্ক বাড়াতেই এমন ভিন্ন রকম উদ্যোগ নেওয়া। গাছে গাছে বিয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে অন্যরকম আত্মীয়তা হলো। তিনি আরো বলেন আগামী তিনমাসে সারাদেশে টিফিনের টাকায় ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে।

কুবিতে শৃঙ্খলা লঙ্ঘনকারী শিক্ষককে নিয়ে শৃঙ্খলা কমিটি

 

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার ফল নিয়ে গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য সরবরাহের অভিযোগে ২০২১ সালের ২৭ জুন ৮০তম সিন্ডিকেট সভায় এক শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলাবিধি-২০১৮ অনুসরণ করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। তবে নির্দেশ দেওয়ার ১৩ মাস সময় পার করলেও বিচার না করে উল্টো অভিযুক্ত শিক্ষককে নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে আহ্বায়ক করে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ৮০ তম সিন্ডিকেট সভায় আচরণ ও শৃঙ্খলাবিধি-২০১৮ অনুসরণ করে বিভাগীয় ব্যবস্থার নির্দেশপ্রাপ্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল হক ভূঁইয়াকে সংযুক্ত করা হয়।

ফলে প্রশ্ন উঠেছে, ভর্তি পরীক্ষার মতো একটি সংবেদনশীল বিষয়ে তথ্য পাচার করে বিভ্রান্তি ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের পুরো ভর্তি কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলার পরেও কিভাবে এই শিক্ষক শৃঙ্খলা কমিটিতে থাকেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যেখানে একজন শিক্ষক এর আগে ভর্তি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করেন এবং উচ্চতর তদন্ত কমিটিতে সেটি প্রমাণ হয়। কিন্তু তার বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে শৃঙ্খলা কমিটিতে যুক্ত করার অর্থ হল তাকে পুরস্কৃত করা। বিষয়টি স্বাভাবিক নয়।

এ বিষয়ে মোঃ মাহবুবুল হক ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার কনফিডেনসিয়াল বিষয়। আপনার সাথে কথা বলব না।

এ বিষয়ে শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনায় সেসময়ে উচ্চতর তদন্ত কমিটির আহ্বায়ক ও বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান জানান, তদন্তে যে প্রতিবেদন উঠে আসে সেটি আমি উপাচার্যের কাছে জমা দিয়েছিলাম। উপাচার্য সেটি সিন্ডিকেটে উপস্থাপন করেছিলেন। এরপরে আর আমার সংযুক্তি ছিল না।

এমন একজন শিক্ষক পুনরায় ভর্তি পরীক্ষার শৃঙ্খলা কমিটিতে থাকতে পারেন কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন জানান, এরকম ঘটনা কি হয়েছিল সেটি জানার পরে আমি মন্তব্য করতে পারব। তবে বিষয়টি আমার জানা ছিল না। আমি আজকে আপনার মাধ্যমে জানলাম। যদি কোন সিদ্ধান্ত থেকে থাকে আমি ব্যাবস্থা গ্রহণ করব।

এমন গুরুতর বিষয়ে কোন ব্যাবস্থা গ্রহণ না করে ভর্তি পরীক্ষার শৃঙ্খলা কমিটিতে রাখা যায় কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. দিল আফরোজা বেগম বলেন, ঘটনার বিষয়ে আমার জানা নেই। আপনি উপাচার্যের সাথে কথা বলেন। ওই শিক্ষক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোন কমিটিতে সংযুক্ত আছেন কিনা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পদক্ষেপ নিবে।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ২৭ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৮০তম সিন্ডিকেটে বলা হয়, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল নিয়ে গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য সরবরাহের বিষয়টি প্রমাণিত হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে। এতে আচরণ ও শৃঙ্খলাবিধি-২০১৮ অনুসরণ করে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সেসময়ে উচ্চতর তদন্ত কমিটির আহ্বায়ক ও বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছিলেন, গোয়েন্দা সংস্থাসহ সবার সহযোগিতায় উচ্চতর তদন্ত হয়েছে। কমিটির সবাই এ বিষয়ে একমত। এটি প্রমাণিত মাহবুবুল হক ভূঁইয়া ওই তথ্য সরবরাহ করেছেন এবং তিনিই এর জন্য দায়ী।

চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার ও প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মরহুমের প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা কলেজ এর আয়োজনে কলেজ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।

অনুষ্ঠানে চান্দিনা মহিলা কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ডা. শাহীন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।

উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক হোদায়েত উল্লাহ্’র সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও দুবাই আওয়ামী লীগ সভাপতি মো. দেলোয়ার আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, কেরনখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজ, উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক শ্রীধর বণিক, মো. মোস্তফা কামাল, তাসলিমা আকতার, মো. ফখরুল আলম, প্রভাষক মো. জাহাঙ্গীর আলম, মো. আবু হানিফ প্রমুখ। পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও মুনাজাত করা হয়।

দাউদকান্দি উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

 

জাকির হোসেন হাজারী:
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগাকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু করা হয়।

দাউদকান্দি উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শাহ আলম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সসভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া বলেন, কুমিল্লা উত্তর জেলার দাউদকান্দি উপজেলা কৃষকলীগ একটি শক্তিশালী সংগঠন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সংগঠনটি। একই সঙ্গে সু-সংগঠিত কৃষকলীগ সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করাসহ অবদান রাখবে সারাদেশে। তিনি বলেন, কৃষকদের সকল দাবি শেখ হাসিনা সরকারের আমলে পূরণ হয়েছে। এজন্য আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক পার্থ সারথী দত্ত। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, দাউদকান্দি উপজেলা

আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমূখ। সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত, তৌহিদুল ইসলাম (৪৩) উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরেকাট গ্রামের আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তাকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত জহিরুল ইসলাম স্বপনের বসত ঘরে নাফিস ইকবাল নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আটক করে মারধর করেন। এমন সংবাদে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম নাফিস ইকবাল (১৬) কে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সাবেক চেয়ারম্যান কর্তৃক তাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হয়েছে। ভিকটিমের দেওয়া তথ্য মতে চাটখিল থানা পুলিশ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে। অস্ত্র দিয়ে তার ভাতিজা নাফিস ইকবালকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

চাটখিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে : সাংসদ একরাম

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে। এখানে কেউ বাড়ি-ঘর উঠাতে গেলেই চাঁদা দিতে হয়। মেয়েরা সন্ধার পর বের হতে পারে না। আমি এই এলাকার সংসদ সদস্য। অনেকে আমার কাছে অনেক কিছু বলে। আমি এসবে ছাড় দিবো না। আগে জেলার উন্নয়ন সভায় থাকতাম। কিন্তু গত দেড় বছর বড় বড় নেতাদের কারণে চুপ ছিলাম। ফোর লেন নিয়েও কোনো ছাড় দেওয়া হবেনা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী প্রস্তুতি নিতে বলেছেন উল্লেখ করে একরামুল করিম চৌধুরী বলেন, চট্রগ্রামের বিভাগীয় সম্পাদক স্বপন মাহমুদ আমাকে জানিয়ে দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আমি সেই জন্য কাজ করছি।

সাংসদ একরামুল আরও বলেন, রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলছেন যা সত্য নয়। আবার অনেকে দিবাস্বপ্ন দেখছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। আমি বলবো শ্রীলঙ্কা নয় বাংলাদেশ সিঙ্গাপুর হবে।

এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, নিউজ ২৪ জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল,বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর নান্টুসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গৃহবধূকে লাঠি পেটার ভিডিও ভাইরাল,গ্রাম পুলিশ আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে আহত করার ভিডওচিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কালাদরাপ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউনুছের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়,কালাদরাপ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউনুছের বাড়ির সীমানা নিয়ে পার্শবর্তী সাহাব উদ্দিনের সঙ্গে বিরোধ দেখা দেয়।গত ১৯ই জলাই সকাল সাড়ে ১০টার দিকে গ্রাম পুলিশ নুর হোসেন (নুর চৌকিদার) বাড়িতে এসে ডাকা-ডাকি করে নিজেই সাহাব উদ্দিনের সীমানায় থাকা টিনের বেঁড়া ৪হাত উত্তরে সরিয়ে ফেলা শুরু করেন।

ভুক্তভোগী আরও জানায়, ওই সময়ে বাড়িতে পুরুষ না থাকায় গৃহবধূ টিনের বেড়া সরাতে বাধা দিলে নুর হোসেন অকথ‍্য ভাষায় গালিগালাজ করে গৃহবধূ রুনা আক্তারকে এলোপাতাড়ি মারধর ও শ্লীলতাহানি করে। ওই সময় রুনার শৗর চিৎকার শুনে দেবর সালাহ উদ্দিন তাকে উদ্ধার করে। এ ঘটনায় ২৬জুলাই ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রাম পুলিশ নুর হোসেন বলেন,আমি চেয়ারম্যান ও মেম্বার আবু তাহের নির্দেশে সাহার উদ্দিনের সীমানার টিনের বেড়া নির্ধারণ করতে যাই। ইউনুছের স্ত্রী আমাকে বাধা দেয়,তাই আমি তাকে সরাতে টিনে লাঠি দিয়ে পিটিয়েছি।

এ বিষয়ে ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু তাহের বলেন,চেয়ারম‍্যানের নির্দেশে আমি চৌকিদার কে সীমানা বুঝিয়ে দিতে বলি। সে মহিলা কে পিটালে এটা তার ব‍্যাপার।

কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত উল্ল‍্যা সেলিম বলেন, এটাত জায়গা জমির ঝামেলা। চৌকিদার কোন অন‍্যায় করলে এটার দায়ভার তার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, তদন্তে অভিযোগ প্রমাণ হলে তাকে চাকরি থেকে অব‍্যাহতি দেওয়াসহ আইনগত ব‍্যবস্হা নেওয়া হবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন,গতকাল বুধবার রাতে অভিযুক্ত গ্রাম পুলিশকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে আবদুর রহমান ফাওয়ায়েজ (৮) ও জালালের ছেলে ফাহমিদ (৮)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। মৃত শিশু দুই জন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

শিশু ফাওয়ায়েজের বাবা বেলাল হোসেন বলেন, ফাওয়ায়েজ ও ফাহমিদকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনার জানাজানি হলে একপর্যায়ে স্থানীয় লোকজনে মাধ্যমে জানতে পারি বাড়ির পাশের মসজিদের পুকুরের ঘাটে দুজনের গেঞ্জি এবং প্যান্ট পড়ে থাকতে দেখা যায়। এতে করে স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুজির পর ডুবন্ত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। উদ্বার করে তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ফাহমিদ ও ফাওয়াজ সম্পর্কে চাচাতো ভাই। তারা সাতার জানতো না। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে।

৩০০ বছরের ইতিহাসে সর্ববৃহৎ বিরল ‘গোলাপী’ হীরক খণ্ডের সন্ধান

 

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর পূর্ব অ্যাঙ্গোলায় খননকারীরা একটি বড় আকারের দুর্লভ ও বিশুদ্ধ গোলাপি হীরা পেয়েছেন। বলা হচ্ছে গত ৩০০ বছরে এ ধরনের যত হীরার টুকরো খনিতে পাওয়া গেছে তার মধ্যে এটিই সবচেয়ে বড়।

ওই খনির অস্ট্রেলিয়ান পরিচালনাকারীরা ১৭০ ক্যারেটের হীরাটির নাম দিয়েছেন ‘দ্যা লুলো রোজ’। যে খনিতে এটি পাওয়া গেছে তার নাম হচ্ছে লুলো।

আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে অ্যাঙ্গোলার রাষ্ট্রীয় হীরা বিপণন কোম্পানি এটিকে বিক্রি করবে বলে জানানো হয়েছে।

অ্যাঙ্গোলার খনিজ সম্পদ মন্ত্রী ডিয়ামান্টিনো আজেভেডো এক বিবৃতিতে এই হীরা পাওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন।

সাধারণ হীরার তুলনায় গোলাপি রঙের হীরাকে অতি দুর্লভ বলে মানা হয়।

অতীতে এ ধরনের খনিজ হীরা কাটা ও পালিশ করার পর রেকর্ড দামে বিক্রি হয়েছে। পিংক স্টার নামে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল গোলাপি ৫৯ ক্যারেটের হীরাটি ২০১৭ সালে ৭ কোটি ১২ লাখ ডলার দামে বিক্রি হয় ।

দামের দিক থেকে পিংক স্টারের পরে দ্বিতীয় স্থানে আছে ওপেনহাইমার ব্লু নামে আরেকটি হীরা, যা গত মে মাসে ৫ কোটি ডলারে বিক্রি হয়।

বিশ্বকাপের আগে জেলে যাবেন নেইমার, জরিমানা দিতে হবে ৯৬ কোটি টাকা

 

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠতে আর মাত্র ১১৬ দিন বাকি। তার আগেই কী দুঃসংবাদ শুনতে হবে ব্রাজিলকে? কর ফাকির অভিযোগে অন্তত দুই বছরের জেল হতে পারে নেইমারের। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

বলা হচ্ছে ২০১৩ সালে স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, ২০১৩ সালে নেইমার সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়ার সময় যে চুক্তি à