Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে আবদুর রহমান ফাওয়ায়েজ (৮) ও জালালের ছেলে ফাহমিদ (৮)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। মৃত শিশু দুই জন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

শিশু ফাওয়ায়েজের বাবা বেলাল হোসেন বলেন, ফাওয়ায়েজ ও ফাহমিদকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনার জানাজানি হলে একপর্যায়ে স্থানীয় লোকজনে মাধ্যমে জানতে পারি বাড়ির পাশের মসজিদের পুকুরের ঘাটে দুজনের গেঞ্জি এবং প্যান্ট পড়ে থাকতে দেখা যায়। এতে করে স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুজির পর ডুবন্ত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। উদ্বার করে তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ফাহমিদ ও ফাওয়াজ সম্পর্কে চাচাতো ভাই। তারা সাতার জানতো না। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে শাওন (৮) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন যাত্রাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন একই এলাকার বাহরাইন প্রবাসী মো. সাদেকুর রহমানের ছেলে। সে বাংপাই তালিমুল কোরআন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচাতো ভাই এম জে হাসান জানান, দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায় শাওন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। দেখতে পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই।

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর পূর্ব পাড়ার একটি পুকুর থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: নাছের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।