,

মঠবাড়িয়ার সমাজসেবা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
June 5, 2018
news-image

শাহাদাত হোসেন:
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সমাজ সেবা অফিসার মো: আখলাকুর রহমান এর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো: তৈয়ব হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত) মো: তাজুল ইসলাম মজুমদার, উপজেলা প্রকৌশলী আল আমি সরকার, সাবেক উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা যুবলীগ নেতা কামাল হোসেন, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, দারিদ্র বিমোচন অফিসার আবু বকর মিয়াজি, বাইশগাঁও ইউনিয়ন সমাজ সেবা কর্মকর্তা কামাল হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এই সময় বক্তারা বলেন, এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকল সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।