All posts by jitu

লাকসামে ক্লাস না করে আড্ডা দেওয়ায় শাসন, স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে সকালে স্কুলে গিয়ে দুপুরে বাড়িতে আসার পর নিজ ঘর থেকে উর্মী আক্তার অহনা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার সিংজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বেড়িবাঁধ এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আক্তার অহনা সিংজোড় বেড়িবাঁধ এলাকার জাফর আহমেদের মেয়ে এবং ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে অহনা স্কুলে গিয়ে ক্লাস না করে পাশের একটি বাড়ির রাস্তায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দেয়। অহনা ক্লাসে অনুপস্থিত ও বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা জানতে পেরে তাকে ডেকে এনে ক্লাসে বকাঝকা দেন। পাশাপাশি তার বাবা- মাকে বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করেন শিক্ষকরা।

বুধবার অহনাকে নিয়ে বিদ্যালয়ে আসেন তার বাবা-মা। তাদের মেয়ে অহনা নিয়মিত ক্লাস না করে বিদ্যালয়ের বাইরে আড্ডা দেয়। বিষয়গুলো নিয়ে তার বাবা-মাকে মেয়ের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বিদ্যালয়ের শিক্ষকরা। ওই দিন দুপুরে বিদ্যালয় থেকে বাড়িতে আসার সময় বাবা-মায়ের সঙ্গে অহনার কথা কাটাকাটি হয়।

দুপুর ১টার দিকে বাড়িতে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এর পর পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল ফয়েজ বলেন, অহনা কয়েক দিন ধরে ক্লাস না করে বাইরে তার সহপাঠীদের সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়টি নিয়ে তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। বিকালে খবর পেয়েছি সেই ছাত্রী আত্মহত্যা করেছে।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

বন্যার্তদের পাশে “৯৮ ব্যাচ কুমিল্লা জিলা স্কুল”

স্টাফ রিপোর্টার:

বন্যার্তদের পাশে  আমরা ৯৮ ব্যাচ কুমিল্লা জিলা স্কুল”এই স্লোগানে ত্রাণ বিতরনের প্রধান সমন্বয়ক এমআরবি রাসেল ভূইয়ার  স্বাক্ষরে সিলেট-সুনামগঞ্জের বন্যাভাসি ৫০ জন বন্যার্ত পরিবারের মাঝে ২৯ শে জুন রাত  সাড়ে ৮ টায়  ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

বন্যার্ত প্রতিটি পরিবার পেয়েছেন  ৫ কেজি চাল , ২ কেজি ডাল,  ১ কেজি  তেল, ১ কেজি  লবন  ও ৫ প্যাক ওরস্যালাইন।

৯৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ রাসেল ভুঁইয়া জানান, বন্যায় অসহায় মানুষদের পাশে আমার প্রিয় বিদ্যাপীঠ ৯৮’ ব্যাচ কুমিল্লা জিলা স্কুলের বন্ধুদের সমন্বয়ে আমরা এই সামান্য কিছু করতে পেরেছি তাই মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া।

CZS98 BATCH এর সকল বন্ধুদের আন্তরিক প্রচেষ্টায় বন্যার্ত ৫০ পরিবারের মাঝে ত্রাণ দিতে পেরে আমরা ৯৮’ব্যাচ কুমিল্লা জিলা স্কুলের সকল বন্ধুরা মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন এবং সহ বন্যার্ত মানুষদের আশু পরিত্রান কামনা করেছেন ।

ধন্যবাদ জ্ঞাপন করছেন CZS98 BATCH এর বন্যার ত্রাণ বিতরণে দ্বিতীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামন রাজন সকল CZS98 BATCH এর বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ত্রাণ সামগ্রী বিতরণের  সময় উপস্থিত ছিলেন গ্রুপ মডারেটর শাফায়াত চৌধুরী জেসন।

এছাড়াও সার্বিক তত্বাবধানে ছিলেন আব্দুল কাদের, এড. নাইম হায়দার মিঠু, রুবেল খান, এম,এইচ জীবন, প্রকৌশলী  ইকবাল, আহসান রোনেল, এড. সবুজ, এড. সায়েম, সাজেদুর রহমান সাথী, হুজুর লিমনসহ আরো অন্যান্য সকল বন্ধুরা ।

বিশেষ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকার বোনকে হত্যা, প্রেমিকের আমৃত্যু কারাদন্ড

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিক-প্রেমিকার শারীরিক সম্পর্কের বিশেষ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকার ছোট বোনকে হত্যা মামলায় বড় বোনের প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন (২৮) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত হোরনের ছেলে।

বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি গোলাম আকবর জানান, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাইন উদ্দিনের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের জাফর ড্রাইভারের মেয়ে শারমিন আক্তারের (১৬) প্রেমের সম্পর্ক ছিল। মাঝে মধ্যে শারমিন আক্তার তাঁর মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে প্রেমিক মাইন উদ্দিনের সঙ্গে দৈহিক মেলামেশা করত। ২০১২ সালের ৮মার্চ বিকেল ৪টার দিকে শারমিনের মা বাড়িতে না থাকার সুবাদে বাড়ির পাশে নতুন খননকৃত পুকুরের মাঝখানে প্রেমিক মাইন উদ্দিনের সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হয় শারমিন। ঘটনাটি তাঁর আপন ছোট বোন সালমা আক্তার (৮) দেখে ফেলে এবং মা বাড়িতে এলে মায়ের নিকট প্রকাশ করার হুমকি দেয়। এরপর নিহতের বড় বোন শারমিন আক্তার ও তার প্রেমিক মাইন উদ্দিন সালমা আক্তারকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

অতিরিক্ত পিপি আরো জানায়, তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আদালত মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করে আদালত। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। অপরদিকে, আসামি শারমিন আক্তারের বয়স তৎকালীন সময়ে ১৬ হওয়ায় তাহার বিরুদ্ধে শিশু আইনে শিশু আদালতে মামলার বিচার চলমান।

কুমিল্লায় আরও এক নবনির্বাচিত কাউন্সিলর কারাগারে

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় আরও এক নবনির্বাচিত কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল কুসিক এর ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক এবং সদ্য বিজয়ী কাউন্সিলর।

বুধবার (২৯ জুন) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদলাতের বিচারক আব্বাস উদ্দিনের কাছে জামিন চান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. জোছনা আক্তার নৈশর বুধবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২০ সালে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার পলিন আক্তার নামের এক নারী কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে তার বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে। ওই মামলায় হাজির হয়ে জামিন চাইতে গেলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কাউন্সিলর বাবুল ছাড়াও এ মামলায় আরও ১১ জন আসামি রয়েছেন।

এ নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মোট ৩ নবনির্বাচিত কাউন্সিলর কারাগারে রয়েছেন। এর আগে গত ২১ জুন কুসিক এর ১ ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিবরিয়া এবং ৮নং ওয়ার্ড কাউন্সিলর একরাম হোসেন বাবু কুমিল্লা কোতয়ালি মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে মামলায় জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়নগঞ্জে র‌্যাবের হাতে চৌদ্দগ্রামের ২ চিহ্নিত মাদক কারবারী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

নারায়নগঞ্জ থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ কুমিল্লার চৌদ্দগ্রামের ২ চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১।

২৭শে জুন নারায়নগঞ্জ জেলার সোনারগা উপজেলার আষাড়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১ (নারায়নগঞ্জ) এর একটি টিম।

আটককৃতরা হলেন, উপজেলার পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র এবং পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেনের ছোট ভাই মাহমুদ হাসান (৩০) ও একই গ্রামের এরশাদ মিয়ার পুত্র ইউনুছ মিয়া (৩৫)।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বাবুল

 

ইসতিয়াক আহমেদঃ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুলের সুচিকিৎসার জন্য পাঠানো ৫ লাখ টাকার সহযোগিতার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার বিকালে নগরীর টমছমব্রীজ এলাকায় শফিউল আহমেদ বাবুলের বাসায় গিয়ে এই চেক হস্তান্তর করা হয়। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ থাকলেও তাঁর চিকিৎসার জন্য বিপুল পরিমানে অর্থ ব্যয় হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুলের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিকিৎসা সহযোগিতা হিসেবে সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া এই চেক পাঠান। যা এই বীর মুক্তিযোদ্ধার হাতে তুলে দেয়া হলো। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকেও আরো ৫ লাখ টাকা ধাপে ধাপে প্রদান করা হবে। তাঁর চিকিৎসায় কোন ধরনের ব্যাঘাত যেন না ঘটে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি।

জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয়কে। আমার সুস্থতা কামনায় যারা এগিয়ে এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা।

এসময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন উপস্থিত ছিলেন।

লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীরও।

বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেব পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিনা আক্তার (৩৫)।

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করে এসে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঘরের সামনে টানানো জিআই তারে কাপড় দিতে যান রিনা আক্তার। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দৃশ্যটি দেখে স্ত্রীকে বাঁচাতে যান কামাল উদ্দিন। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সেনবাগে শপিং ব্যাগে মিলল পাইপগান-কার্তুজ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগে মিলল ১টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়াকুবপু গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

বুধবার (২৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এসপি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পূর্ব ইয়ার পুর গ্রামের মেহেরাজের দধি দোকানের পূর্ব পাশের রেইনট্রি গাছের নিচে একটি শপিং ব্যাগ থেকে ১টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে ঘটনায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাবার কোলে শিশুকে গুলি করে হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া ওরফে জান্নাত হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত মইফুল ইসলাম (২৯) উপজেলার ১১নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত মইফুল জান্নাত হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল। এর আগে গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দীতে তার নাম উঠে আসে। এ ঘটনায় নিহতের স্বজনেরা জান্নাত হত্যাকান্ডে জড়িত মইফুলসহ তার সাঙ্গদের ফাঁসি চেয়ে মানববন্ধন করে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী ‍শিশু তাসফিয়া ওরফে জান্নাত নিহত হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার বিকেলে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমনকে (২৫) প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবির হাট উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে র‌্যাব ৫ জনকে গ্রেপ্তার করায় এ মামলায় মোট এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হলো।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, কুমিল্লা অঞ্চলে পলিটিক্স ম্যাটার্স ওয়েবসাইটের উদ্বোধন

নাছরিন আক্তার হীরা:
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, কুমিল্লা অঞ্চলে পলিটিক্স ম্যাটার্স ওয়েবসাইট এর উদ্বোধন হয়েছে।

বুধবার (২৯ জুন) সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে এই ওয়েবসাইট এর উদ্বোধন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অব পার্টি ডানা এল ওল্ডস।

কুমিল্লা, চাদঁপুর, বি-বাড়িয়া ও নোয়াখালি জেলার আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে এ ওয়েবসাইটের উদ্বোধন হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, এই ওয়েবসাইটের মূল লক্ষ্য হল- প্রশিক্ষণ কার্যক্রমকে স্থায়ীত্বশীল করার মাধ্যমে রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলসমূহ নিজ উদ্যোগ গ্রহণ করা। দলের তৃণমূল পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রমকে ছড়িয়ে দেয়া, যাতে করে দলের মধ্যে ব্যাপক সংখ্যক প্রশিক্ষিত কর্মী তৈরি হতে পারে। মাষ্টার ট্রেইনার ও দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সর্ম্পক উন্নয়ন করা এবং দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা।

ওই ওয়েবসà¦