Tag Archives: নোয়াখালী জেলা

কুমিল্লা সদরে বিদেশী মদ ও গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে বিদেশী মদ ও গাঁজাসহ এমদাদুল হক মিলন (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার (১৭ জুন) সকালে সদরের কাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় ৮৯ বোতল বিদেশী মদ ও আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক কারবারি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের আঃ গফুরের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

চান্দিনায় ৪০ কেজি গাঁজাসহ আটক সিহাব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ সাহাদাত হোসেন সিহাব (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ মে) ভোরে উপজেলার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃত যুবক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাবুপুর শ্রীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

কোম্পানীগঞ্জে অটোরিকশা-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারী চ্যালিত অটোরিকশা ও বেপরোয়া গতির পিকআপ ভ্যানের মুখোমুখি সংষর্ষে ২ অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশা চালক মামুন (৪৫) গুরুতর আহত হয়েছে।

নিহত জালাল উদ্দিন মিলন (৪৮) কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের হানিফ বিএসসি বাড়ির মন্নান দরবেশের ছেলে ও লিলি বেগম (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলী এলাকার আলী সওদাগরের স্ত্রী।

সোমবার (৪ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাংলাবাজার টু সোনাপুর সড়কের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি জানান, দুপুর ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে একটি পিকঅ্যাপ ভ্যান সোনাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এসময় পিকঅ্যাপ ভ্যানটি চরফকিরা ইউনিয়নের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় পৌঁছলে চাপরাশিরহাট সংযোগ সড়ক থেকে একটি অটোরিকশা বাংলাবাজার টু সোনাপুর সড়কে উঠলে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলন গুরুত্বর আহত হয়ে মারা যায়। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় অটোরিকশা যাত্রী লিলি বেগম ও অটোরিকশা চালক মামুনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিলি বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শ (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় লোকজন পিকআপ ভ্যান ও ঘাতক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিবেশী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১ জুলাই) এ ঘটনায় ওই ভিকটিমের নানি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে গত শুক্রবার (২৪ জুন) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম মো.সাদ্দাম হোসেন (৩২) সে উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান হাফেজ বাড়ি ওরফে টিকা ওয়ালাগো বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নানির সাথে নানার বাড়িতে থাকে। কয়েক দিন আগে ওই শিশুর মা বাবার বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত সাদ্দাম হোসেন তাদের প্রতিবেশী হওয়ায় ওই শিশু প্রায় সময় আসামির বসত ঘরে গিয়ে তার মেয়ের সঙ্গে খেলাধুলা করত। গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিমের মা তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মা আসামি সাদ্দাম হোসেনের বসত ঘরে গিয়ে দেখে সাদ্দামের স্ত্রী-মেয়ে একটি কক্ষে ঘুমিয়ে আছে। অপর কক্ষে আসামি সাদ্দাম ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করছে। ওই অবস্থায় ভিকটিমের মা শৌরচিৎকার করে কান্নাকাটি করলে আসামি ভিকটিমকে ছেড়ে দিয়ে তার মায়ের হাত-পা ধরে ক্ষমা চেয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য বলে অনুরোধ করে। আসামির স্ত্রী পরবর্তীতে বিষয়টি নিজে দেখে কান্নাকাটি করে শিশুটির মায়ের হাত-পা ধরে বিষয়টি মীমাংসা করার অনুরোধ করে। পরে ভিকটিমকে চিকিৎসার জন্য প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবার কোলে শিশুকে গুলি করে হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া ওরফে জান্নাত হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত মইফুল ইসলাম (২৯) উপজেলার ১১নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত মইফুল জান্নাত হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল। এর আগে গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দীতে তার নাম উঠে আসে। এ ঘটনায় নিহতের স্বজনেরা জান্নাত হত্যাকান্ডে জড়িত মইফুলসহ তার সাঙ্গদের ফাঁসি চেয়ে মানববন্ধন করে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী ‍শিশু তাসফিয়া ওরফে জান্নাত নিহত হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার বিকেলে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমনকে (২৫) প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবির হাট উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে র‌্যাব ৫ জনকে গ্রেপ্তার করায় এ মামলায় মোট এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হলো।