Tag Archives: বিদেশী মদ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এছাড়াও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

জানা গেছে, ‘চৌদ্দগ্রাম থানার এসআই আব্দুল মতিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের পশ্চিমপাশের পাকা সড়ক থেকে সিএনজি অটোরিকসায় থাকা ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা সিএনজি চালকসহ আরো ২ ব্যক্তি পালিয়ে যায়। পরে মাদক আইনে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কের সুজাতপুর এলাকা থেকে সিএনজি চালিত অটোরিক্সায় পরিত্যাক্ত অবস্থায় ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার গোলাবাড়ী থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ২ জন যুবককে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

 

উক্ত অভিযানে ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার শুভপুর গ্রামের মমতাজ উদ্দিন ওরফে মন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান ওরফে জনি (৩৪) এবং চাঁদপুর জেলার কচুয়ার নয়াকান্দি গ্রামের স্বরূপা নন্দ সরকারের ছেলে শোভন সরকার (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ সিরাপ, বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা সদরে বিদেশী মদ ও গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে বিদেশী মদ ও গাঁজাসহ এমদাদুল হক মিলন (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার (১৭ জুন) সকালে সদরের কাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় ৮৯ বোতল বিদেশী মদ ও আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক কারবারি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের আঃ গফুরের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লা সদরে ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুন) সকালে সদরের অরন্যপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, কুমিল্লা সদরের অরন্যপুর এলাকার মৃত. রওশনের ছেলে মোঃ সোহেল (৩০) এবং গাজীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৭)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

নোয়াখালীতে ফেন্সিডিল-বিদেশী মদসহ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১২৩ বোতল ফেন্সিডিল ও এক বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রেফতার মাদক কারবারিকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এর আগে, গতকাল সোমবার রাতে তাকে উপজেলার চৌমুহনী পৌরসভার শরীফপুর এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতার মাদক কারবারি এনামুল হক লালন (৩৫) কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে চৌমুহনী এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানায় র‍্যাব।

এ সব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌমুহনী পৌরসভার শরীফপুর এলাকা থেকে মাদক কারবারি এনামুল হক লালনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১২৩ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন থেকে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে এলাকায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

কুমিল্লায় গাঁজা ও বিদেশী মদসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৬ ফেব্রুয়ারি রাতে নগরীর গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা ও ৩৭ বোতল বিদেশী মদসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুর বিবিরবাজার গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ আবুল কালাম হোসেন (২৪) এবং একই গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ কাউসার হোসেন (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লায় ১২৩ বোতল বিদেশী মদসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চাঁন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ১২৩ বোতল বিদেশী মদসহ মোঃ নূর হোসেন শাপলা (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুলাই চাঁন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

সে চাঁন্দপুর এলাকার (মধ্যপাড়া) গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।

 

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় প্রাইভেটকারভর্তি ফেন্সিডিল ও বিদেশী মদসহ এক যুবক আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের আমতলী বিশ্বরোড এলাকা থেকে ১৫০ বোতল ফেন্সিডিল ও ০২ বোতল বিদেশী মদসহ মোঃ রাশেদুল রহমান (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ মে গভীর রাতে সদরের আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদুল রহমান ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরহরিপুর গ্রামের শেখ মোঃ নাজিম উদ্দিনের ছেলে ।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।