Tag Archives: সেনবাগ উপজেলা

কুমিল্লা সদরে বিদেশী মদ ও গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে বিদেশী মদ ও গাঁজাসহ এমদাদুল হক মিলন (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার (১৭ জুন) সকালে সদরের কাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় ৮৯ বোতল বিদেশী মদ ও আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক কারবারি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের আঃ গফুরের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

চান্দিনায় ৪০ কেজি গাঁজাসহ আটক সিহাব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ সাহাদাত হোসেন সিহাব (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ মে) ভোরে উপজেলার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃত যুবক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাবুপুর শ্রীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

ফসলি জমির মাটি বিক্রি: দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সানাউল্লা ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.জহির হোসেন স্বপন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির সত্যতা পেয়ে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সানাউল্লাকে এক লক্ষ টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির হোসেন স্বপনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায় করায় তাদের অন্য কোনো শাস্তি আরোপ করা হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

খামারের পিছনে মিলল শর্টগানের কার্তুজ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ শর্টগানের চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।

বুধবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী।

এর আগে,গতকাল মঙ্গলবার উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে এ কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকায় ইমার্জেন্সি মোবাইল- ৫১ ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রামের জনৈক জাহাঙ্গীর মিয়ার মালিকানাধীন অব্যবহৃত মুরগীর খামারের পেছনে একটি পলিথিনে মোডানো প্লাস্টিক বক্সে রক্ষিত চার রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির কালারাইতা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এক সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জয়নাল ওরফে হোরা মিয়া উপজেলার কালারাইতা গ্রামের মৃত-আবুল খায়েরের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিআর ১৭৬৩/১৯ এর আদালত তাকে ১ বছরের সাজা ও ৩ হাজার টাকা জরিমানা করে। রায়ের ঘোষণার পর থেকে সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।