All posts by jitu

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা শোনেননি জেলেনস্কি : বাইডেন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কোনো সতর্কবার্তায় কান দেননি।

স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেমোক্র্যাট পার্টির হয়ে তহবিল সংগ্রহ করার একটি অনুষ্ঠানে বাইডেন জানিয়েছেন, তিনি জেলেনস্কিকে রাশিয়ার আক্রমণের আগেই সতর্ক করেছিলেন কিন্তু জেলেনস্কি তাঁর কোনো কথাই শুনতে চাননি। তিনি বলেন, ‘অনেকেই হয়তো ভাবছেন আমি অতিরঞ্জিত কথা বলছি। কিন্তু আমি জানি, আমাদের হাতে থাকা তথ্য থেকে আমরা আগে থেকেই নিঃসন্দেহ ছিলাম যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্ত পেরিয়ে ইউক্রেনে আক্রমণ করতে যাচ্ছেন।’

বাইডেন আরও বলেন, ‘কিন্তু জেলেনস্কি আমাদের কথা শোনেননি। তাঁর মতো আরও অনেকেই শোনেনি। আমি বুঝতে পারি কেন তিনি আমার কথা শুনতে চাননি, কিন্তু তাতে কি হলো তিনি সীমান্ত পেরিয়ে এলেন (পুতিন ইউক্রেন আক্রমণ করলেন)।’

যুক্তরাষ্ট্র অবশ্য অনেক আগে থেকেই দাবি করে আসছিল, তাঁরা ইউক্রেনকে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর আগেই সতর্ক করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা কেউই আমলে নেয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বেশ কয়েকটি মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে ‘অতি সতর্ক’ বলে সমালোচনাও করেছে।

মনোহরগঞ্জে নিজ বাড়ির ডোবা থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুপুরে খাবারের পর ব্যস্ত পরিবার, খেলতে গিয়ে নিজেদের ডোবাতে পড়ে প্রাণ গেল দুই শিশুর।

শুক্রবার বিকাল ৪টায় বিপুলাসার ইউনিয়ন সাইকচাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- সাইকচাইল উত্তর পাড়া রুস্তম আলী বাড়ির মহিন উদ্দিনের মেয়ে ইফতিয়া আক্তার মীম (৭) ও প্রবাসী রুবেল মিয়ার মেয়ে রেহানা আক্তার রিয়া (৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতিয়া আক্তার মিম ও রেহানা আক্তার রিয়া শুক্রবার দুপুরের পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া শেষে খেলতে যায়। খাওয়ার শেষে এই দিকে মিম ও রিয়ার মা-বাবা সংসারের কাজে ব্যস্ত পড়েন। সবার অজান্তে বাড়ির সামনে ডোবাতে পড়ে যায় ওই দুই শিশু। বিকাল ৩ টায় ডোবায় দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। শিশুদের ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহবুব।

লাকসামে সাংবাদিকদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সাংবাদিকদের সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লায় অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ৩০ জন সাংবাদিকদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) লাকসাম উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের মন্ত্রী ইমরান আহমেদের একান্ত সচিব আহমাদ কবীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাহফুজা মতিন, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লার অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।

সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ার, মোঃ গোলাম মোস্তফা এবং অনান্য সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের সঞ্চাচালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাহফুজা মতিন লাকসাম উপজেলার অভিবাসন চিত্র তুলে ধরেন এবং সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। কারিগরি প্রশিক্ষন কেন্দ্র কুমিল্লার অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কামরুজ্জামান টিটিসি এর বিভিন্ন প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা সম্পর্কে আলোকপাত করেন।

দেবব্রত ঘোষ বলেন- অভিবাসনকে নিরাপদ, সুষ্ঠ, নিয়মিত করতে সকল শ্রেনী পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কুমিল্লা যেহেতু দেশের অন্যতম মাইগ্রেশন প্রবন অঞ্চল, সেহেতু সাংবাদিকরা খুব সহজে অভিবাসনের সঠিক বার্তা শহরাঞ্চল এবং গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে সাধারণ মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়।

বিদেশগামীদের প্রশিক্ষণের গুরুত্ব ও এ সম্পর্কে করনীয়, নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর বিভিন্ন দপ্তর ও এদের সেবা কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন প্রবাসী কল্যান এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এর একান্ত সচিব আহমাদ কবীর, উপস্থাপনায় তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি RPL-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। এছাড়াও অভিবাসনের ক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকা সম্পর্কে আলোচনা করেন। তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা অভিবাসী তথ্য কেন্দ্রের অর্জন, সফল ঘটনা এবং কিভাবে প্রান্তিক পর্যায়ে জনগণের দোরগোড়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য পৌঁছানো এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে, তা নিয়ে আলোকপাত করেন।

প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রির একান্ত সচিব আহমাদ কবীর, অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

বরুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫৬ বছর পর চালু হলো ডেন্টাল ইউনিট

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার দীর্ঘ ৫৬ বছর পর ডেন্টাল ইউনিটের চিকিৎসা সেবা পুরোদমে চালু হয়েছে।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের নির্দেশনায় ডেন্টাল ইউনিট চালু হয়েছে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ডেন্টাল ইউনিট প্রদান করেন উপজেলা পরিষদের উপজেলা পরিচালনা ও উন্নয়ন (জাইকা) প্রকল্প থেকে।

ডেন্টাল সার্জন ডা. তাপস দাস ও ডেন্টাল টেকনোলজিস্ট জনাব মোঃ মাইনুদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল দাতের স্কেলিং করে দেয়ার মাধ্যমে ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু করেন। এখন থেকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাত ফেলা, দাতের ফিলিং , স্কেলিং সেবা পাওয়া যাবে নিয়মিত।

কুমিল্লার রাণীর বাজার থেকে ২৮ হাজার পিস ট্যাপেন্ট্যাডলসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ট্যাপেন্ট্যাডল ট্যাবলেটসহ মোঃ দিনাজ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুন) সকালে নগরীর রাণীর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চবিপুর গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্ট্যাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ব্ষিয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল বিন জলিলকে জরিমানা

স্টাফ  রিপোর্টার:

আচরণ বিধি লংঘন করে মিছিল- শোডাউন করায় কুসিক নির্বাচনে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর  প্রার্থী সাবেক কাউন্সিলর সাইফুল বিন জলিলকে (ব্যাডমিন্টন) ২০ হাজার  টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

শনিবার বিকেলে নগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর চৌমুহনী থেকে মিছিলটি বের হয়। তেলিকোনা এলাকায় মিছিলটি যাওয়ার পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট জরিমানা করেন।

স্কুল থেকে ফেরার পথে অটো চাপায় শিক্ষার্থীর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম জুনায়েদুল ইসলাম ফাহিম (৬) উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার আমিন উল্যাহ বাহারের ছেলে।

শনিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার তাহফিজুল উম্মাহ বালিকা হিফজ মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক বলেন,ফাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শনিবার দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর অটোরিকশা আটক করে থানায় নিয়ে আসে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।

নির্বাচনের পর বিএনপি আবার আমাদের কাছে টেনে নিবে – সাক্কুর স্ত্রী

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী জেসমিন আফরোজা টিকলি বলেছেন, সাক্কুর শরীরের প্রতিটা কণায় কণায় লেখা আছে ধানের শীষ। বিএনপি নির্বাচনের পর আবার আমাদের কাছে টেনে নিবে। আমরা প্রয়াত মেজর জিয়াউর রহমানের সৈনিক। আমরা নতুনদের মতো টগবগ টগবগ করিনা। আমরা কথায় না কাজে বিশ্বাসী। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের দিশাবন্দ এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন সাক্কু পত্নী টিকলি।

এসময় তিনি বলেন, আমার স্বামী সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ভাইয়ের সাগরিদ। তিনি মনিরুল হক চৌধুরী ভাইয়ের মতই। ইবাদাত গোপন বিষয় তার পরেও বলতে হয়, ওয়ার্ক করে ইশার নামাজ পড়তে সময় পাননা। তাই সাক্কু রাত দেড়টায় এশার নামাজ পড়েন, রাত তিনটা তাহাজ্জুদ পড়েন আর পাঁচটায় উঠে ফজর পড়েন এবং কোরআন শরিফ পড়েন।

তিনি আরও বলেন, আমরা নতুনকে স্বাগত জানাবো। যখন দেখবো আরেকটু পরিপক্ব হয়েছে, বুঝবো জ্ঞান হয়েছে, লাফানি ঝাপানি কমেছে। নতুনরা একটু পরিক্ষা দিক না সাক্কু ভাইয়ের মত, ২০০২ এর ক্লিন হার্ট, ওয়ান ইলেভেন, ২০১২ তে কেস, ১৭ তে মামলা, ৯৬ সালের মামলা। করুকনা সাক্কু ভাইয়ের মত একটু কোর্ট-কাচারি। কেমন লাগে লুকায় থাকতে বুঝুকনা একটু। এক রুমে ১ বছর লুকায়ে ছিলাম। বউ বাচ্ছা নিয়ে এক বছর আলোবাতাস দেখতে পারিনি বিএনপি করি বলে। প্রচারণার শেষ দিকে তিনি সাক্কুর উন্নয়ন তুলে ধরেন এবং তার পক্ষে ভোট চান।

যেহেতু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহন করছেনা বিএনপি। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করেও নির্বাচনে অংশগ্রহণ করতেছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দীন কায়সার। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতিমধ্যে দুইজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরেও নির্বাচনী প্রচারে তারা বিএনপির স্লোগান ও বিভিন্ন নীতি উল্লেখ করে প্রচারনা চালিয়ে যাচ্ছে। বহিষ্কৃত হওয়া দুই মেয়র প্রার্থী আরো বলেন বিএনপি সবসময় আমাদের সাথে আছে এবং থাকলে বলে আমরা আশাবাদী এবং বিএনপিকে নিয়েই আমরা নির্বাচনী প্রচারনা করতেছি করে যাবো।

উল্লেখ্য ১৫ জুন কুসিক নির্বাচনের ভোট গ্রহণ। কুসিক নির্বাচনে নৌকার প্রার্থীসহ ৫ জন মেয়র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

বহিরাগত লোক এনে মিছিল ও প্রচারণা চালানোর অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বহিরাগত লোক এনে মিছিল, সমাগম ও প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে  নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে।

শনিবার এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা মো: শাহেদুন্নবী চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র  মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু লিখিত অভিযোগে উল্লেখ করেছেন – নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুক হক রিফাত এবং সদর সাংসদ আ.ক.ম বাহাউদ্দীন বাহারের নির্দেশে সিটি করপোরেশনের আওতা বহির্ভূত এলাকার জন প্রতিনিধি, দলীয় কর্মী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেযারম্যানগণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জন সমাগম, মিছিল ও শোডাউন করে যাচ্ছে এবং নির্বাচনের দিন বহিরাগতদের দ্বারা জনসমাগম ঘটিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন মর্মে জনশ্রুতি আছে। যাহা আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি যাচাই পূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।

কুসিক নির্বাচন: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে পোলিং এজেন্ট প্রশিক্ষণ

সালাহ উদ্দিন সোহেল:

ডেমোক্রেসি  ইন্টারন্যাশনালের  উদ্যোগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য  দুইদিন ব্যাপি পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনে ১৭৫ জন পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া হয়।

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার একটি রেস্টুরেন্টে শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার প্রশিক্ষণের উদ্বোধন করেন ডেমোক্রেসি  ইন্টারন্যাশনালের প্রধান ডানা এল ওল্ডস।  সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসিক নির্বাচনের রির্টানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। এ সময় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লার মাল্টিপার্টি  এ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদরুল হুদা জেনু।

পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ে কথা বলেন ডেমোক্রেসি  ইন্টারন্যাশনালের  ড. মো. আব্দুল আলীম। পোলিং এজেন্ট নিয়োগ, প্রয়োজনীয়  বিধি-বিধান, দায়-দায়িত্ব এবং অন্যান্য বিস্তারিত বিষয়ে উপস্থাপনা করেন ডেমোক্রেসি  ইন্টারন্যাশনালের  ড. মো. আব্দুল আলীম ও তানজিলা আক্তার তামান্না,  ইভিএমের কার্যপদ্ধতি (ভিডিও) বিষয়ে আলোচনা করেন ড. মো: আব্দুল আলীম ।  সমাপণী বক্তব্য রাখেন  ডেমোক্রেসি  ইন্টারন্যাশনালের  আবুল বাসার। এ সময় ডেমোক্রেসি ইনচার্জ মাসুদুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের প্রথম দিনে মেয়র প্রার্থীদের পোলিং এজেন্ট এবং শেষ দিনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয় ।