Tag Archives: মনিরুল হক সাক্কু

কুমিল্লা নগরীর পূজা মন্ডপ

কুমিল্লা নগরীর পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

কুমিল্লা নগরীর পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

স্টাফ রিপোর্টার :

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়, ঝাউতলা, ধর্মপুর, চকবাজার,সহ কুমিল্লার নগরীর ২২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মনিরুল হক সাক্কু বলেন, উৎসব মূখর পরিবেশে কুমিল্লা নগরীর শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্রে বসবাসের কারণে কুমিল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির সেই ঐতিহ্য অটুট রেখে কুমিল্লা সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছেন। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে নগরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিএনপিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে মঞ্জু ও সাক্কুকে

বিএনপিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে মঞ্জু ও সাক্কুকে

 

ডেস্ক রিপোর্টঃ

দ্বন্দ্ব-বিভাজন মিটিয়ে দলকে আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসাবে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দুই শতাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে তারা ভুল স্বীকার করে কেন্দ্রীয় দপ্তরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন।

সূত্র জানিয়েছে, বিএনপি থেকে বহিষ্কৃতদের মধ্যে অধিকাংশই সিটি করপেরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে অংশ নিয়েছিলেন। দায়িত্বশীল নেতারা জানান, সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছে। আবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্রও থেমে নেই।

এমন পরিস্থিতিতে বৃহত্তর স্বার্থে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের চিহ্নিত করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সিনিয়র নেতারা হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন। কারণ প্রত্যাহার করা না হলে এসব নেতা সক্রিয় হতে পারছেন না।

বহিষ্কৃত অনেক নেতা আছেন, যারা স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী, তাদের দলে ফিরিয়ে আনা হলে আন্দোলন আরও গতিশীল হবে।

বিএনপির নেতারা জানান, চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপে টানা সমাবেশ ও রোডমার্চ কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। দাবি আদায়ে কর্মসূচি সফলে মহানগরকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। কুমিল্লা, নারায়ণগঞ্জসহ গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর পদে অংশ নেওয়া শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নেতা স্থানীয় পর্যায়ে অনেক জনপ্রিয়। তারা দীর্ঘদিন ধরে বিএনপিতে ছিলেন।

আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ছিল তাদের। মামলায়ও জর্জরিত। এসব নেতাকে দলে ফিরিয়ে আনার বিষয়ে স্থানীয় নেতারাও কেন্দ্রকে চাপ দিচ্ছেন। কারণ এবার ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেওয়া হচ্ছে।

জানা গেছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও কয়েকজনকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি, কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ কয়েকজনকে আজীবন বহিষ্কার করা হয়। তারাও স্থানীয় রাজনীতিতে অনেক প্রভাবশালী নেতা।যাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে তাদের মধ্যে নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুল হক সাক্কুর নাম জোরেশোরে শোনা যাচ্ছে।

দল থেকে অব্যাহতির পরও নজরুল ইসলাম মঞ্জু খুলনায় সমাবেশসহ বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নিচ্ছেন।

মঞ্জু বলেন, দলে ফিরিয়ে নেওয়ার জন্য এ পর্যন্ত চারবার আবেদন করেছি। কেন্দ্র থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে আমি শহিদ জিয়ার আদর্শে ও খালেদা জিয়ার স্নেহে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। রাজনীতির ৪৫ বছরের শত পরীক্ষায় উত্তীর্ণ একজন বিশ্বস্ত নেতা হিসাবে বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যোগদানের প্রশ্নই আসে না। বিএনপিই আমার ঠিকানা। চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসা, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল করতে রাজপথের কর্মী হিসাবে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।’

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা মনে করি যারা পরীক্ষিত, আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল করেছে, তারা যদি এখন সংশোধিত হয়ে আসে এতে করে দলের শক্তি ভারসাম্যের সৃষ্টি হয়। এজন্য তাদের আগ্রহের ভিত্তিতে দলেরও অগ্রসর হওয়া উচিত।

বহিরাগত লোক এনে মিছিল ও প্রচারণা চালানোর অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বহিরাগত লোক এনে মিছিল, সমাগম ও প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে  নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে।

শনিবার এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা মো: শাহেদুন্নবী চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র  মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু লিখিত অভিযোগে উল্লেখ করেছেন – নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুক হক রিফাত এবং সদর সাংসদ আ.ক.ম বাহাউদ্দীন বাহারের নির্দেশে সিটি করপোরেশনের আওতা বহির্ভূত এলাকার জন প্রতিনিধি, দলীয় কর্মী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেযারম্যানগণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জন সমাগম, মিছিল ও শোডাউন করে যাচ্ছে এবং নির্বাচনের দিন বহিরাগতদের দ্বারা জনসমাগম ঘটিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন মর্মে জনশ্রুতি আছে। যাহা আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি যাচাই পূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।