All posts by jitu

কুমিল্লা সিটি নির্বাচনে যে ৯ নির্দেশনা দিয়েছে ইসি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য ৯টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাগুলো হলো-
১. মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। ২. প্রার্থী ৫ (পাঁচ) জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। ৩. প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। ৪. প্রচারকালে পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না। ৫. প্রচারের জন্য নির্ধারিত পোস্টার সাদা-কালো রঙের হতে হবে এবং এর আয়তন ৬০ (ষাট) সেন্টিমিটার, ৪৫ (পঁয়তাল্লিশ) সেন্টিমিটারের বেশি হতে পারবে না। ৬. নির্বাচনি প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী পোস্টার বা লিফলেটে নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারো নাম, ছবি বা প্রতীক ছাপাইতে পারবেন না। তবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাইতে পারবেন। ৭. মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্যেক থানাধীন এলাকায় ১টি করে সর্বোচ্চ ২টির অধিক নির্বাচনি ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না এবং কাউন্সিলর প্রার্থীরা ১ এর অধিক নির্বাচনি ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবে না। ৮. নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার গেট, তোরণ, আলোকসজ্জা করতে পারবেন না। ৯. সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর অন্যান্য বিধি-বিধান অনুসরণ পূর্বক নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে হবে।

শনিবার বিকালে কুসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব নির্দেশনা জারি করা হয়। সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এসব নির্দেশনা মেনে চলার জন্য সব প্রার্থীর প্রতি আহ্বান জানানো হয়।

নির্বাচনে অংশ নিতে বিএনপিকে অনুরোধ করছে সরকার

 

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচনে অংশ নিতে বিএনপিকে সরকার অনুরোধ করছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে অংশ নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (১৪ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর গোডাউন রোড এলাকায় এ্যানির বাস ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

এ্যানি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকার দায়ী। সরকারের খয়ের খা’রা দুর্নীতির সঙ্গে জড়িত। এজন্য এ সরকারকে বিদায় দেওয়া ছাড়া কোনো সমাধান হবে না।

তিনি আরও বলেন, সরকার এখন বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য অনুরোধ করছে। শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী বিএনপি নির্বাচনে যাবে না। সত্যিকার একটি নির্বাচনের জন্য হাসিনামুক্ত পরিবেশ গড়তে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনের আয়োজন করতে হবে। তাবেই জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির নেতা নিজাম উদ্দিন ভুইয়া, হাফিজুর রহমান, হারুনুর রশিদ বেপারী, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, এ বি এম জিলানী, কামরুজ্জামান সোহেল, কৃষক দল নেতা শাহ মোহাম্মদ এমরান, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ ও ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন।

বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াবিদ মেসি

 

স্পোর্টস ডেস্কঃ

বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেওয়ার পর থেকে সবুজ গালিচায় লিওনেল মেসির সেরাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দুই এক ঝলক দেখা গেলেও সেরা ছন্দের মেসি এবং তার ধারাবাহিকতা নেই ফুটবল মাঠে। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স আশানুরূপ না হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন দারুণ ফর্মে।

তবে চলতি বছর অর্থযোগে রোনালদোকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। কেবল রোনালদো নয়, চলতি বছর সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের মধ্যেই সেরা মেসি। আর্জেন্টিনা ও পিএসজির এই সুপারস্টার এই বছর আয় করেছেন ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। তারপরের অবস্থানে আছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। রোনালদো অবস্থান করছেন তালিকার তৃতীয় স্থানে। রোনালদোর পর আছেন আরেক ফুটবল তারকা নেইমার।

২০২২ সালে মেসির আয় করা ১৩০ মিলিয়ন ডলার বাংলাদেশি অর্থমূল্যে প্রায় ১ হাজার কোটি টাকারও বেশি। মেসি এই অর্থের বেশীরভাগ পেয়েছেন পারশ্রমিক বাবদ। ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বেতন ও বোনাস মিলিয়ে আয় করেছেন মেসি। বাকি ৫৫ মিলিয়ন ডলার পেয়েছেন স্পন্সর খাত থেকে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকার বাস্কেটবল তারকা জেমসের আয় ১২১ মিলিয়ন ডলার। তালিকার তৃতীয় স্থানে থাকা রোনালদোর চলতি বছরের আয় ১১৫ মিলিয়ন ডলার। এই অর্থের মধ্যে ৬০ মিলিয়ন বেতন ও বোনাস থেকে আয় করেছেন রোনালদো। বাকি ৫৫ মিলিয়ন অর্থ এসেছে স্পন্সর খাত থেকে।

শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। এই ফুটবলার আছেন তালিকার চারে। ২০২২ সালে এই ফুটবলার আয় করেছেন ৯৫ মিলিয়ন ডলার। যার মধ্যে পিএসজি থেকে বেতন ও বোনাস বাবদ ৭০ মিলিয়ন পেয়েছেন নেইমার। বাকি ২৫ মিলিয়ন ডলার এসেছে স্পন্সর থেকে।

চান্দিনার রাজনীতিতে কোন্দল; প্রয়াত আশরাফকে জড়িয়ে প্রাণ গোপালের আপত্তিকর বক্তব্য

স্টাফ রিপোর্টার:

উত্তপ্ত হয়ে উঠছে কুমিল্লার চান্দিনার আওয়ামীলীগের রাজনীতি। প্রতিনিয়ত বাড়ছে সংঘর্ষ। আপত্তিকর -অশালীন বক্তব্যে কোন্দল বাড়ছে চান্দিনার রাজনীতিতে। সাংসদ অধ্যাপক আলী আশরাফের মৃত্যুর পর কোন্দল ছড়িয়ে পড়েছে চান্দিনার আ’লীগের রাজনীতিতে। ভেঙ্গে পড়েছে শৃঙ্খলতা। সম্প্রতি ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বর্তমান সাংসদ ডা. প্রাণ গোপাল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে।  এতে করে কোন্দল ছড়িয়ে চান্দিনা আ’লীগ এখন দুগ্রুপে বিভক্ত। চান্দিনা উপজেলা আ’লীগ এখন এমপি প্রাণ গোপাল ও প্রয়াত সাংসদ আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আ’লীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটুর দুই গ্রুপে বিভক্ত।

সম্প্রতি ১১ মে  চান্দিনায় এক সভায় প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ডাঃ প্রাণ গোপাল দত্ত ( বক্তব্য: ঢাকা ক্লাবে রেদোয়ান ও আলী আশরাফ সাহেব এক সাথে , বাপ-ছেলে মিলে যা তা খেয়েছে, যা ইসলামে নিষিদ্ধ।) । যা ফেসবুকে ভাইরাল হলে তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

“ গত ১১ মে চান্দিনার এমপি সাহেব সন্ত্রাসী রেদোয়ান আহমেদ এর গুলি ছোঁড়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ফেইসবুক স্ট্যাটাসের উদ্ধৃতিকে কেন্দ্র করে মরহুম আলহাজ্ব অধ্যাপক মোঃ আলী আশরাফ (সাবেক এম পি) মহোদয়কে জড়িয়ে যে মনগড়া বক্তব্য দিয়েছেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু (সিআইপি) সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য যে জনাব প্রাণ গোপাল এম পি মহোদয় হয়তো ইসলাম ধর্মাবলম্বী নন বিধায় অথবা কাহারো কু প্ররোচনায় এভাবে বলতে পেরেছেন।ইসলাম ধর্মে মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো মিথ্যা অপপ্রচার করা নাজায়েজ ।

প্রকৃত সত্য হচ্ছে মরহুম অধ্যাপক আলী আশরাফ এম পি মহোদয় চান্দিনায় দীর্ঘ ৫৮ বছর মানুষের সুখ-দুঃখের জড়িয়ে ছিলেন তিনি একজন ফরহেজগার নামাজি ব্যক্তি,তিনি কোন দিন কোন অনৈসলামিক কর্মকাণ্ডে অভ্যস্ত ছিলেন না। চান্দিনা আওয়ামী লীগের রাজনীতি করেন না কিন্তু অধ্যাপক আলী আশরাফ সাহেবকে অকুণ্ঠ সমর্থন করছেন অকাতরে বহু ধর্মপ্রাণ ভোটার বিভিন্ন নির্বাচনে, এগুলি প্রমাণিত।

আরো সত্য যে, অধ্যাপক মোঃ আলী আশরাফ সাহেবকে খাটো করতে গিয়ে তিনি খুনি সন্ত্রাসীদের কুকর্মকে আড়াল করার প্রয়াস পেয়েছেন ,জাতীয় নির্বাচনে সন্ত্রাসী রেদওয়ান তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছেন।
কলাগাঁওয়ের আসকর আলী হত্যা এবং ২০১৮ তে যুবলীগ নেতা গিয়াস উদ্দিন এর উপর জঘন্য সশস্ত্র আক্রমণ হল এর উৎকৃষ্ট উদাহরণ।

জনাব প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয়কে বলবো আপনি চান্দিনার রাজনীতিতে এসেছেন । সত্য ঘটনাকে আড়াল করে কাউকে খাটো করা কাউকে বড় করার হীন চেষ্টা থেকে নিজেকে মুক্ত রাখুন। কারণ আপনাকে আমাদের আশার বাতিঘর সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়ে চান্দিনা পাঠিয়েছেন। দেশরত্ন শেখ হাসিনার বিবেচনাকে ভুল প্রমান করবেন না।

অধ্যাপক আলী আশরাফ সাহেবের বিরুদ্ধে যত বিষেদগার কিংবা অপবাদ দেয়া হোক না কেন, তিনি চান্দিনায় আপামর মানুষের হৃদয়ে স্থায়ী আসন নিয়ে আছেন। যা অচিরেই প্রমাণিত হবে। মৃত আলী আশরাফ জীবিত আলী আশরাফের চেয়ে অনেক বেশী শক্তিশালী ‘সময়ের দেয়ালে কান পেতে শুনুন এবং সত্য কথা বলুন।”

 

 

চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আ’ত্মহ’ত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ

টাকা চুরির অপবাদ সইতে না পেরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় মো.সোহেল (২০) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আ’ত্মহ’ত্যা করেছে।

মৃত সোহেল ভোলার তজুমউদ্দিন উপজেলার কাজী কান্দি গ্রামের হানিফ খন্দকারের বাড়ির আবুল কাশেমের ছেলে। তারা স্বপরিবারের সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আজিজ মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সোহেলের বোন নার্গিস আকতারের ৫হাজার টাকা খোয়া যায়। ওই ঘটনায় শনিবার সকালে নার্গিস সোহেলকে চোর হিসেবে সন্দেহ করে বকাঝকা করে। এতে সোহেল চোরের অপবাদ সইতে না পেরে সকাল ১০টার দিকে বোনের ভাড়া করা কক্ষে গিয়ে গলায় ফাঁসি দিয়ে আ’ত্মহ’ত্যা করে।

পরে খবর পেয়ে সেনবাগ থানার এসআই বিকাশের নেতৃত্বে একদল পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের বোন শাহানাজ আক্তার নিপু জানায় তার ভাই সেনবাগের বিভিন্নস্থানে ভ্যান গাড়ি দিয়ে আনারস বিক্রি করেতো। তারা স্বপরিবারের সেনবাগের ছরিম মুন্সির হাট ও আজিজপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ থেকে পি কে হালদার গ্রেফতার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পাড়ি জমানো এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

এর আগে ভারতে তার বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের কলকাতায় পি কে হালদারের সহযোগী সুকুমার মৃধার কাছে এই অর্থের সন্ধান মেলে। শুক্রবার (১৩ মে) সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভারতের অর্থ-সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

ইডি জানায়, প্রশান্ত হালদার নামে এক বাংলাদেশি হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় পালিয়ে বেড়াচ্ছেন। তারই সহযোগী সুকুমার মৃধা বর্তমানে উত্তর ২৪ পরগনার ১৫ নম্বর ওয়ার্ডের মাছ ব্যবসায়ী।

এই সুকুমার মৃধার বাড়ি ও দক্ষিণ ২৪ পরগনায় তার অফিসে তল্লাশি চালায় ইডি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাছের ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ বেআইনি টাকার লেনদেন করেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক জালিয়াতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সুকুমার মৃধার বিভিন্ন অফিস থেকে প্রচুর পরিমাণে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। ইডি বলছে, সুকুমারের ব্যবসায় বাংলাদেশি প্রভাবশালী মহলের অর্থ খাটতো। এছাড়া কলকাতার একাধিক কাউন্সিলরসহ উত্তর ২৪ পরগনার এক প্রভাবশালী মন্ত্রীর সঙ্গেও সখ্য রয়েছে তার। পিকে হালদারের কর্মকাণ্ডের সঙ্গে আর কে কে যুক্ত ছিল তা তদন্ত করে দেখছে ইডি।

পি কে হালদারের বিরুদ্ধে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে এই অর্থপাচার করেছিলেন তিনি। তাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারি করেছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

বাজারে আসছে প্রথম ISOCELL HM6 ইমেজ সেন্সর ভিত্তিক ১০৮ মেগাপিক্সেলের রিয়েলমি ৯

 

স্টাফ রিপোর্টারঃ

তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি আগামী ২২ মে দেশের বাজারে উন্মোচন করতে যাচ্ছে ব্র্যান্ডটির নতুন স্মার্ট ডিভাইস রিয়েলমি ৯ ফোরজি। রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটিতে থাকছে বাংলাদেশের প্রথম স্যামসাং ISOCELL HM6 ভিত্তিক ১০৮ মেগাপিক্সেল প্রোলাইট ক্যামেরা। সরাসরি লাইভ ইভেন্টে অংশ নিয়ে রিয়েলমি ৯ জিতে নিতে ক্লিকঃ https://cutt.ly/LaunchEvent_realme9

বিশ্বব্যাপী তরুণদের মাঝে রিয়েলমি নাম্বার সিরিজের ফোনগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ, ডিভাইসটির প্রিমিয়াম ইমেজিং এক্সপেরিয়েন্স ব্যবহারকারীদের ফোন ব্যবহারের সকল প্রত্যাশা পূরণ করে আসছে। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এমন স্মার্ট ডিভাইসগুলোর মধ্যে অন্যতম ছিলো রিয়েলমি ৮। রিয়েলমি ৯ ডিভাইসটির মাধ্যমেও প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী স্মার্টফোন প্রযুক্তি আনতে যাচ্ছে।

সর্বাধুনিক নোনাপিক্সেল প্লাস প্রযুক্তি পুরাতন ৩সাম-৩এভিজি সল্যুশন থেকে একটি অভূতপূর্ব ৯সাম রিডআউট সল্যুশনে উন্নীত করা হয়েছে, যা রিয়েলমি ৯ ফোন দিয়ে তোলা ছবিগুলোতে দুর্দান্ত ব্রাইটনেস নিয়ে আসবে। নোনাপিক্সেল প্লাস প্রযুক্তির ৯সাম পিক্সেল বিনিং সল্যুশন স্যামসাং ISOCELL HM2 ইমেজ সেন্সরের তুলনায় ১২৩ শতাংশ পরিমাণ সামগ্রিক আলো গ্রহণের বিষয়টিকে নিশ্চিত করবে। আসল ছবির সাথে তুলানামূলক বিশ্লেষণের পর প্রতিষ্ঠানটি দেখতে পায় রিয়েলমি ৯ ডিভাইস দিয়ে লো-লাইটে ছবি তুললে এটি উন্নত কালার রিপ্রোডাকশন সহ আরো উজ্জ্বল ছবি তোলার বিষয়টিকে নিশ্চিত করে।

ব্যবহারকারীদের হাই-কোয়ালিটি ছবি তোলার অভিজ্ঞতা প্রদানের জন্য রিয়েলমি ৯ HM6 সেন্সরে ইন-সেন্সর আল্ট্রা-জুম প্রযুক্তি ব্যবহার করে এতে একটি মার্জিং অ্যালগরিদমের সাথে একটি চমৎকার জুম-ইন শট তৈরি করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা দৃশ্যবস্তুর কাছে যেয়ে তাদের পছন্দমতো নিখুঁত ও সুন্দর কম্পোজিশনের ছবি তুলতে পারবেন। শক্তিশালী ক্যামেরা ছাড়াও, এ ডিভাইসটিতে ৯০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এতে সুপার পাওয়ার অ্যাফিশিয়েন্ট আধুনিক ৬ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরও ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, আগামী ২২ মে রিয়েলমি আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৩৫ ডিভাইসটিও উন্মোচন করবে, যা এখন পর্যন্ত চলতি বছরের সবচেয়ে চমকপ্রদ এবং দেখতে খুবই ফ্যাশনেবল ফোন হিসেবে বিশ্বের অন্যান্য দেশে সমাদৃত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাছ চুরি ঠেকাতে পুকুরে বিদ্যুৎ সংযোগ, বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশে দেওয়া বিদ্যুতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হাসিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) সকাল ৭টার দিকে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ ওই এলাকার নুর মিয়ার ছেলে। তার বাড়ি কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধের পাশে জিহাদ নগর পাড়ায়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুন্ডা বেড়িবাঁধের পাশে জিহাদ নগরে রুপালি অ্যাগ্রো নামে একটি মৎস্য খামার করা হয়। সেই খামারের পুকুরের চারপাশে মাছ চুরি রোধ করতে বৈদ্যুতিক বাল্ব লাগানো হয়েছে। এদিকে টানা তিনদিনের বৃষ্টি ও হালকা ঝড়ের কারণে পুকুর পাড়ের বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে থাকে।

কিন্তু মৎস্য খামারিদের অসচেতনতার কারণে পুকুরে পাড়ে থাকা বিদ্যুৎ সরবরাহের লাইন সংস্কার করা হয়নি। ঘটনার দিন সকাল ৭টার দিকে পুকুরের একজন শ্রমিক গিয়ে দেখতে পায় পুকুরের ভিতর একটি মানুষের মরদেহসহ কয়েকটি মাছ মরে ভেসে আছে।

পরে পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের মেয়ে আলেক জান বলেন, সকাল বেলা ঘুম থেকে উঠে আমার বাবা প্রতিদিনই পুকুর পাড়ে হাঁটতে যেত। শনিবারও সকাল বেলা পুকুরে গিয়ে দেখে একটি মরা মাছ ভেসে আছে। সেই মাছটি তুলতে গিয়ে আমার বাবা বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

৭ মামলার আসামি জম সুমন ও ২৪টি মোবাইলসহ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পাঁচটি লিখিত ষ্ট্যাম্প,৭টি চেক ও ২৪টি মোবাইল সেটসহ জিম্মি করে চাঁদা আদায়কারী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত প্রতারক টিপু সুলতান চৌধুরী (৪৪) চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউনুছ পাটেয়ারি বাড়ির মৃত আবদুল লতিফ চৌধুরীর ছেলে,প্রতারক চক্রের আরেক সদস্য তাজনাহার আক্তার রত্না (৩৪) সদর উপজেলার পশ্চিম রাজারামপুর গ্রামের সেলিমের বাড়ির সোহেল রানার স্ত্রী ও অস্ত্রধারী মো.সুমন ওরপে জম সুমন (৩৬) সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের মৃত আলী আজ্জম এর ছেলে।

শনিবার (১৪ মে) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সন্ত্রাসী জম সুমনকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদী বাজরের আমানিয়া হোটেল থেকে টিপু সুলতান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে রত্নাকে গ্রেফতার করে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনোয়ার নামে এক ব্যক্তিকে গত কিছু দিন যাবত মাইজদী বাজার থেকে এক নারী তাকে চাকরি দিয়ে উপকার করার জন্য অনুরোধ জানান। একপর্যায়ে বৃহস্পতিবার ১২ মে বিকেলে দিকে আনোয়ার ওই নারীর সাথে দেখা করতে সদর উপজেলার খন্দকার পাড়ায় গেলে দুইজন পুরুষ তাকে একটি বাড়িতে নিয়ে আটক করে মারধর করে। ওই সময় একজন অর্ধউলঙ্গ নারীর সাথে তাকে অর্ধনগ্ন করে ছবি উঠিয়ে, ভিডিও ধারণ করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদানের জন্য স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। একই সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি রেখে দিয়ে তাকে ছেড়ে দেয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৩ মে ভিকটিম প্রতারকদের টাকা লেনদেনের বিষয়টি নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) অবহিত করলে ডিবি পুলিশ দুই প্রতারক গ্রেফতার করে। অভিযানে লেনদেনের ৩০ হাজার টাকা উদ্ধার করে প্রতারকদের বাসা তল্লাশি করে ২৪টি মোবাইল সেট,বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ৭টি চেক, ৭টি লিখিত ষ্ট্যাম্প উদ্ধার করা হয়। জানা যায় মহিলার স্বামী ও প্রতারক চক্রের সাথে জড়িত। গ্রেফতারকৃত টিপু চৌধুরী ব্যবহৃত মোবাইল সেট পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত মহিলার সাথে জোরপূর্বক অভিযোগকারীর আপত্তিকর স্থির চিত্র, ভিডিও চিত্র ধারণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় সুধারাম মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়েররে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, সুধারাম মডেলা থানা পুলিশ রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় মাইজদী শহরস্থ মুক্তিযোদ্ধা কলোনী ও কেচ্ছা কলোনীর প্রবেশ পথ সংলগ্ন বাবুলের বাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর থেকে রাত দেড়টার দিকে জম সুমনকে আটক করে। এসময় তার নিকট থেকে ১টি দেশীয় তৈরী এলজি ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র, মাদক, হত্যা, নারী নির্যাতন সহ ৭টি মামলা রয়ে