All posts by jitu

কোম্পানীগঞ্জে ভিজিএফের কার্ড চাওয়ায় বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারের ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চালের কার্ড চাওয়ায় এক বিধবা বৃদ্ধ নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য হায়দার হোসেন সম্রাটের বিরুদ্ধে। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে প্রভাবশালী একটি মহল।

ভুক্তভোগী রোকেয়া বেগম (৬০) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের ওয়াসি মিজি বাড়ির মৃত ইউনুসের স্ত্রী।

গতকাল শুক্রবার ২৮ এপ্রিল রাতে এ ঘটনায় নির্যাতনের শিকার নারী অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে একই দিন দুপুর ২টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের ওয়াসি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, নির্যাতনের শিকার বিধাব নারী রোকেয়া বেগম অতিবৃদ্ধ চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তাঁর কোন ছেলে সন্তান নেই। স্বামীর মৃত্যুর পর স্থানীয়দের সহযোগিতায় কোন রকম জীবিকা নির্বাহ করে আসছেন। শুক্রবার দুপুরের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সম্রাট ওই নারীদের বাড়িতে তাঁর অনুসারী কয়েকটি পরিবারের মাঝে সরকার প্রদত্ত ভিজিএফের চালের কার্ড বিতরণ করতে যান। কার্ড বিতরণ করার সময় মেম্বারের কাছে রোকেয়া বেগম ভিজিএফের একটি কার্ড চাইলে তিনি তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে বৃদ্ধ নারী তাকে গালমন্দ করতে নিষেধ করলে মেম্বার ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলের পাশে থাকা লাঠি নিয়ে ওই নারীকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

রোকেয় বেমগ অভিযোগ করে আরো বলেন, এরপর তাঁর শৌরচিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই সময় মেম্বার উপস্থিত লোকজনের সামনে তাকে হুমকি দিয়ে বলে এ ঘটনায় কোন বিচার বৈঠক বসালে আমাকে পুনরায় পেটানো হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার হোসেন সম্রাট অভিযোগ নাকচ করে দিয়ে দিয়ে বলেন ভিজিএফের কার্ড চাওয়ায় বৃদ্ধ নারীকে মারধর করেনি তবে গালমন্দ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন এখন ভিজিএফ কার্ডের সময় নয়। তবে ভিজিএফের চালের কার্ড চাওয়ায় এক নারীকে মারধর করার অভিযোগ এনে এক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় এক নারী লিখিত অভিযোগ করেছেন। ওসি আরো জানায়, মাটি কাটা নিয়ে কোন সমস্যা হয়ছে। একজন আরেক জনকে গালিগালাজ করেছে। মারধারের ঘটনা সত্য না। বৃদ্ধ নারীর শরীরে আঘাতের বিষয়ে জানতে চাইলে ওসি জানায় অন্য কোথাও আঘাত পেয়েছে ওই নারী। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় :

সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর উদ্যোগে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস খান।

তিনি প্রবাসী সাংবাদিকদের দেশ ও জাতীর জন্য কাজ করার আহবান জানান। তিনি প্রবাসী গণ -মাধ্যম কর্মীদের দেশের গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জোর দার ভুমিকা রাখার অনুরোধ জানান।

সৌদি আরবে ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান এর সভাপতিত্বে  ফোরামের সাধারণ  সম্পাদক বর্ণটিভি পরিচালক ফকির আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বন্ধন ওভারসিজ এর পরিচালক, সাংবাদিক ফোরাম সিনিয়র সহঃসভাপতি মাসুদ রানা, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ।

বিশেষ অতিথি ছিলেন এনটিভি দর্শক ফোরামের সহ সভাপতি ওয়াজেদ হোসেন । এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আসমাউল হুসাইন, দপ্তর সম্পাদক ও তৃণমূল  টিভি প্রতিনিধি সাদেক আহমেদ, ব্যবসায়ী বাপ্পি মোড়ল ও শাওন খান প্রমুখ। সভায় মাওলানা মো: ইলিয়াস দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সভায় বন্ধন ওভারসিজ ও রিয়াদের বাথা মেডিনোভা মেডিকেল সেন্টার এর পরিচালক গণ উপস্থিত ছিলেন।

বরুড়ায় ড্রেজারে মাটি কাটার গর্তে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামের মোঃ শাখাওয়াত হোসেনের দুই ছেলে সোহান ও রোহান  ড্রেজারে মাটি কাটার গর্তে পড়ে মারা গেছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সকাল ৯ টার দিকে সাখাওয়াত হোসেন ধান কাটতে রওনা হন এই সময় দুই ছেলে বাবার সাথে ধানক্ষেতে যায় ।বেলা বাড়ার সাথে সাথে রোদ্রের গরমে বাচ্চাদের কষ্ট হবে, তাই বাবা ১০ টার দিকে দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন । দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে, এলাকার আশেপাশে মাইকিং করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করেন। বিকাল ৩ টার সময় স্থানীয় এক মহিলা দেখতে পান, ছোট ছেলেটি ড্রেজারে মাটি কাটার গর্তের পানিতে ভেসে উঠেছে, খবর পেয়ে এলাকার লোকজন এসে খোঁজাখুঁজি করে দুই ভাইকে ওই গর্ত থেকে মৃত উদ্ধার করে। নিমর্ম মৃত্যু হওয়া দুই ভাইয়ের রাত ৮টায়  জানাজা শেষে দাফন করা হয়।

ভূমিদস্যুদের কারনে দুই ছেলেকে হারিয়ে বাবা-মা পরিবারের সদস্যরা এখন বাকরুদ্ধ ।

গত দুই মাস পূর্বে গ্রামের দীন মোহাম্মদ নামের এক ব্যক্তি ড্রেজারে মাটি কেটে বিক্রি করে । ওই মাটি কাটা স্থানটি খুব ঝুঁকিপূর্ণ ছিল । আর সেখানেই দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

স্থানীয়  সূত্র জানায়, বরুড়া উপজেলা বিভিন্ন স্থানে অন্তত শতাধিক ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত মাটি কাটা
হচ্ছে । অবৈধভাবে এই মাটি কাটার বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানায়, তারা থানা থেকে মাসিক টোকেন নেয় ২ থেকে ৩ হাজার টাকা দিয়ে। তবে পুলিশ বলছে, পুলিশের নাম দিয়ে কেউ টোকেন দিতে পারে তবে এই বিষয়ে আমাদের কোন সম্পৃক্ততা নেই।

বুড়িচংয়ে প্রাইভেটকার-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ৪

 

স্টাফ রিপোর্টার:
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাইভেট কার-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন । এই ঘটনায় আরো চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।

বৃহস্পতিবার বেলা ১২ টায় বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

নিহত শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝিগাছার এলাকার বাসিন্দা ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী শাহ আলম নিহত হন ।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে ।

হেরোইনসহ কুমিল্লার আ’লীগ নেতার ছেলে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানার ছেলে মোঃ ইফতিয়া মাহমুদ সাফি ও তার এক সহযোগী শাখাওয়াত হোসেন উচ্ছাসকে হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে ঢাকা পল্টন থানার শান্তিনগর বাজারের একটি হোটেলের সামনে থেকে গাড়ি ও হেরোইনসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুধবার পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

জানা গেছে, মোঃ ইফতিয়া মাহমুদ সাফি ও তার সহযোগী ঢাকার হাতিরঝিল থানার নয়াটোলা এলাকার নূর হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন উচ্ছাসকে পল্টন থানা পুলিশ (ঢাকা মেট্রো ঘ ১৮-৭৩৫০) গাড়িসহ আটক করে। পরে পুলিশ তাদের ব্যবহৃত গাড়ি তল্লাশি চালিয়ে ৬৫ পুরিয়া হেরোইন (৬.৫ গ্রাম) উদ্ধার করে।

দেবিদ্বারে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

স্বামী  আসাদ  সরকার উপজেলার  গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে ।

অগ্নিদগ্ধ মোসাঃ সাদিয়া আক্তার বর্তমানে ঢাকা শেখ হাসিনা হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন। সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মোঃ অপুল সরকারের মেয়ে।

এই বিষয়ে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, কিভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তা জানা নেই। তবে মেয়ের পরিবারের কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি বিনন্দিয়ারচর এলাকা থেকে ফরিদা ইয়াসমিন( ৩০) নামের গ্রীস প্রবাসী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদা ইয়াসমিন বিনন্দিয়ারচর গ্রামের গ্রীস প্রবাসী মোঃ সুহেল রানার স্ত্রী। তাদের সোহেব আহাম্মেদ সজীব নামে (৫) একটি পুত্র সন্তান রয়েছে।

বুধবার বিকাল ৫ টায় ফরিদা ইয়াসমিনের বাবার বাড়ির বসত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ি এস আই জাহিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুড়িচং পুলিশের উপ-পরিদর্শক ( এস আই) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা বিষাক্ত (কেরির) ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ফরিদা ইয়াসমিন।

একটি সফল নির্বাচনের জন্য সকলের সহায়তা দরকার: কুসিক রিটার্নিং অফিসার

 

স্টাফ রিপোর্টার:

সুষ্ঠু নির্বাচন আয়োজন সবার প্রত্যাশা থাকলেও নির্বাচন সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া তা আয়োজন করা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী।

তিনি বলেন, কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচনই হচ্ছে কুসিক নির্বাচন। তাই এ নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন যেন কুমিল্লা নগরবাসী তাদের পছন্দের প্রার্থীকেই নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

এর আগে তিনি গত মঙ্গলবার কুমিল্লা জেলা নির্বাচন অফিসে এসে তার দায়িত্বভার বুঝে নেন।

শাহেদুন্নবী চৌধুরী বলেন, একটি সুষ্ঠু নির্বাচন সবারই প্রত্যাশা থাকে। কিন্তু কমিশনের একার পক্ষে তা সম্ভব নয়। একটি সফল নির্বাচনের জন্য সকলের সহায়তা দরকার। বিশেষ করে যাদের জন্য এ নির্বাচনের আয়োজন সেই প্রার্থীদের এ বিষয়ে অনেক দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে, সেহেতু এখন থেকেই নির্বাচনে অংশ নেবে এমন প্রার্থীদের নির্বাচনী আইন অবশ্যই মেনে চলতে হবে। মনোনয়ন চুড়ান্ত হওয়ার আগে প্রার্থীদের পোস্টার, লিফলেটসহ সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হালনাগাদ ভোটার তালিকার বিষয়ে তিনি বলেন, কুসিক এলাকায় ১০৩ ভোট কেন্দ্রে মোট ভোটার হচ্ছে, ২ লাখ ৩২ হাজার ৬৩০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ১৪২ জন। নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ৩ নং ওয়ার্ডে ১৬ হাজার ৪৫৯ জন এবং সবচেয়ে কম ভোটার ২৫ নং ওয়ার্ডে ৪ হাজার ১০৫ জন।

এর আগে গত ২৫ এপ্রিল কুসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ মে, বাছাই ১৯ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং আগামী ১৫ জুন ১০৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১১ সালের ৬ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি চূড়ান্ত হয়। তখন কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মোট ২৭টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশন গঠিত হয়।

২০১২ সালের ৫ জানুয়ারি প্রথম এবং ২০১৭ সালের ৩০ মার্চ দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। উভয় নির্বাচনেই নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।

সারাদেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো ৫০ ও সি৩১

 

ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি উন্মোচিত হওয়া তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র সর্বাধুনিক স্মার্টফোন রিয়েলমি নারজো ৫০ ও সি৩১ এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। নতুন এ ফোনগুলো রিয়েলমি ব্যবহারকারীদের আরো উন্নত ও ফ্যাশনেবল জীবনধারায় অনুপ্রাণিত করবে। দেশের যে কোন মোবাইলের দোকান থেকে ব্যবহারকারীরা এ ডিভাইস দু’টি ক্রয় করতে পারবেন। এবারের ঈদে এ মূল্যের মধ্যে উন্নত প্রসেসর ও ডিসপ্লের ফোন নারজো ৫০ (৪জিবি/৬৪জিবি) মাত্র ১৬,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি, নান্দনিক ডিজাইনের রিয়েলমি সি৩১ ডিভাইসটি কেনা যাবে মাত্র ১২,৯৯০ টাকায়।

ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানে সবসময় সচেষ্ট রয়েছে রিয়েলমি। দু’টি স্মার্টফোনই দারাজের ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে পাওয়া যাবে।

গেমপ্রেমীদের জন্য রিয়েলমি’র নারজো সিরিজের সর্বাধুনিক ফোন হলো নারজো ৫০। এ মূল্যের মধ্যে এ ডিভাইসটিই একমাত্র ফোন যেখানে একসঙ্গে হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। টানা ফোন ব্যবহার ও গেম খেলার জন্য ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারী ব্যবহার করা হয়েছে। যদি ডিভাইসের চার্জ ফুরিয়ে যায় তবে চিন্তার কোন কারণ নেই। কারণ, ডিভাইসটির ৩৩ ওয়াট ডার্ট চার্জের সাহায্যে মাত্র ৭০ মিনিটের মধ্যে ডিভাইসটি ফুল চার্জ হবে। এছাড়াও, রিয়েলমি নারজো ৫০ ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, যা দিয়ে ব্যবহারকারীরা সুন্দর ও নিখুঁত ছবি তুলতে পারবেন।

অন্যদিকে, রিয়েলমি সি৩১ ডিভাইসটি এন্ট্রি-লেভেল স্মার্টফোনের ক্যাটাগরিতে সবচেয়ে চমৎকার ডিজাইন ও স্টাইলিশ ফোন। এ ফোনটিতে ৮.৪ মিমি এর মতো পাতলা ও এতে ডায়নামিক টেক্সার ডিজাইন ব্যবহার করা হয়েছে। ৬.৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে’র এ ফোনটিতে তরুণদের ফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা দিতে টাইগার সিরিজের ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ইউনিসক টি৬১২ হলো একটি ১২এনএম প্রসেসর, যা ১.৮২ গিগাহার্জ পর্যন্ত বাড়ানো যায় এবং এতে রয়েছে করটেক্স এ৭৫ স্ট্রাকচার, যা একটি শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন পারফরমেন্স প্রদান করবে। রিয়েলমি সি৩১ ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রয়েছে।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কুমিল্লার মেঘনায় কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর আয়োজনে ৪০ জন স্থানীয় নেতৃবৃন্দের নিয়ে দিনব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনার উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন।  সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার এবং মূল আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের  সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

দেবব্রত ঘোষ নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বিএমইটির স্মার্ট কার্ড, বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব, বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণ, শিক্ষা বৃত্তি, ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ, অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা, প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি আরো বলেন, স্থানীয় নেতৃবৃন্দই ভূমিকা রাখতে পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি আরপিএল -এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

প্রধান অতিথি সাইফুল্লাহ মিয়া রতন নিজের সৌদি আরবের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তিনি জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক চালিকাশক্তি উল্লেখ করে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের পাশে থেকে যে কোন সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

হেলভেটাস বাংলাদেশের সিমস প্রকল্প বাস্তবায়নে ওকাপের পক্ষে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রত্না সরকার, প্রজেক্ট অফিসার মোঃ আলমগীর হোসেন এবং উপজেলা সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম।