বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

স্বামী  আসাদ  সরকার উপজেলার  গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে ।

অগ্নিদগ্ধ মোসাঃ সাদিয়া আক্তার বর্তমানে ঢাকা শেখ হাসিনা হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন। সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মোঃ অপুল সরকারের মেয়ে।

এই বিষয়ে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, কিভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তা জানা নেই। তবে মেয়ের পরিবারের কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।