All posts by jitu

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম জনসভায় যে বার্তা দিলেন ইমরান খান

 

আন্ততর্জাতিক ডেস্কঃ

ক্ষমতাচ্যুত হওয়ার পর বুধবার প্রথম জনসভা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পেশওয়ারের তার দলের কর্মী সমথর্কদের সেই জনসভায় তিনি বলেন, আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না। কিন্তু এখন আমি ভয়ংকর। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।

কর্মী-সমর্থকদের সভায় এই ভাষণ দিলেও আসলে তার এই বার্তা ছিল বিরোধীদের উদ্দেশে। সভায় ইমরান আবারও ‘বিদেশি মদতে’ তার সরকার পতনের অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমার ২৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো আদালত অবমাননা করিনি, দীর্ঘ খেলোয়াড়ি জীবনে কখনও কেউ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলতে পারেনি।

আমি সব সময় আদালতের সম্মান অক্ষুন্ন রাখতে চেয়েছি, কারণ এদেশে জন্মেছি, এদেশেই মরতে চাই। দেশের বিচার ব্যবস্থাকে তাই আমি কখনও অন্যকে হয়রানি করার হাতিয়ার বানাইনি।

প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট ডেপুটি স্পিকার নাকচ করে দেয়ার পর দেশটির আদালত থেকে পার্লামেন্ট পুর্নবহাল করে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ এসেছিল। শনিবার অনেক নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন তিনি।

শনিবার মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্ট খোলা হয় এবং সেখানকার প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহর কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠান।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় শ্রীলঙ্কার প্রয়োজন ৪০০ কোটি ডলার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

নজিরবিহীন অর্থনৈতিক সংকট মোকাবিলায় চলতি বছরে শ্রীলঙ্কার প্রয়োজন তিনশ থেকে চারশ কোটি ডলার। সাহায্য পেতে দেশটি এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক করার পরিকল্পনা ঠিক করেছে। দ্বীপ রাষ্ট্রটির অর্থমন্ত্রী আলী সাবরি এ তথ্য জানিয়েছেন। খবর ব্লুমবার্গের।

আইএমএফের সঙ্গে বৈঠকে ভালো কিছুর প্রত্যাশা জানিয়ে সাবরি বলেন, ১৮ এপ্রিল ওয়াশিংটনে আলোচনা হবে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই সহায়তা আসবে বলেও প্রত্যাশা করেন তিনি।

সংসদে গোতাবায়ে রাজাপাকসের এখনো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির কাছে আমাদের আবেদন হলো যত তাড়াতাড়ি সম্ভব অর্থ ছাড় দেওয়া। আইএমএফ ছাড়াও অন্যান্য দাতা ও সরকার থেকে কিছু সহায়তা আসবে বলেও জানিয়েছেন তিনি।

আইএমএফের সঙ্গে আলোচনার জন্য গোতাবায়ে রাজাপাকসে সরকারের জন্য সাবরির পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর নন্দলাল ওয়েরাসিংহেও প্রধান ভূমিকা পালন করছেন। দেশটির অর্থনীতিকে বাঁচাতে আইএমএফের সহায়তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে বিদেশে বসবাসরত প্রবাসীদের দেশে নগদ অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। খাদ্য ও জ্বালানির ব্যয় মেটাতে এ অর্থ চাওয়া হয়েছে। কারণ আমদানি করতে যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন তা এই মুহূর্তে শ্রীলঙ্কার হাতে নেই। এর আগে ৫১ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধে অক্ষমতার কথা জানায় দেশটি।

তাছাড়া অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের কার্যালয়ের সমানের রাস্তায় ক্যাম্প স্থাপন করেছে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

বেগমগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে মধ্যযুগীয় কায়দায় বাবার কোলে থাকা জান্নাতুল ফেরদাউসকে (৩) গুলি করে হত্যা করেছে স্থানীয় রিমন বাহিনীর সন্ত্রাসীরা।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মলকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত শিশুর পিতা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাসাদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে।

অভিযুক্ত রিমন (২৫) একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের দানিজ বেপারী বাড়ির মমিন উল্যার ছেলে।

১৪নং হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়রম্যান মো.শাহ আজিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, রিমন এলাকার চিহিৃত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

নিহতের মামাতো ভাই ব্যবসায়ী আবদুল্যাহ আল মামুন অভিযোগ করে বলেন, গত কয়েক দিন আগে আমাদের বাড়ির আল আমিন নামে এক ব্যক্তি জমিনের মাটি বিক্রি করে সন্ত্রাসী রিমন কাকা বাদশার কাছে। বাদশা ওই জায়গা থেকে ৬ ফিট মাটি কাটে। এরপর আরও মাটি কাটতে গেলে আমাদের বাড়ির লোকজন তাকে বাধা দেয়। কারণ এভাবে মাটি কাটতে গেলে তাদের জায়গা ভেঙ্গে পড়বে। একপর্যায়ে মাটি কাটতে বাধা দেওয়ার খবর পেয়ে সন্ত্রাসী রিমন ও তার সহযোগী রহিম, মহিন, সুজনসহ আরও কয়েকজন গত দুই দিন একাধিকবার আমাদের বাড়িতে এসে গোলাগুলি করে এবং আমার গর্ভবতী ভাগ্নিকে পেটে লাথি দেয়। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই নারীকে প্রথমে চিকিৎসা দিতে বলে।

মামুন অভিযোগ করে আরও বলেন, মাটি কাটার বিরোধের জের ধরে বুধবার বিকেল ৪টার দিকে সন্ত্রাসী রিমনের নেতৃত্বে তার বাহিনীর সক্রিয় সদস্য রহিম, মহিন, সুজনসহ ১০-১৫ জন অস্ত্রধারী মালকার বাপের দোকানে এলাকায় অবস্থিত আমার দোকানে এসে আমাকে গালিগালাজ করে। ওই সময় আমার মামা জাহের তার শিশু মেয়ে জান্নাতকে নিয়ে দোকানে আসে চিপস আর চকলেট কিনে দেওয়ার জন্য। সন্ত্রাসী রিমন আমার মামাকে আমার দোকানে দেখে মামাকে গালমন্দ করে বলে তোর শেল্টারে এরা এসব করছে। এ কথা বলার সাথে সাথে আমাদেরকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে এবং জান্নাতকে ইট দিয়ে আঘাত করে। এরপর মামা দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলে রিমন ও তার বাহিনীর সদস্যরা পিছন থেকে পুনরায় জান্নাতকে এবং মামাকে লক্ষ্য করে গুলি করলে জান্নাত কানে, মাথায় গুলিবিদ্ধ হয় এবং মামা চোখে গুলিবিদ্ধ হয়। এরপর স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে জান্নাত মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

কুবিতে বর্ষবরণ উৎসব উদযাপিত

 

কুবি প্রতিনিধিঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় মঙ্গল শোভাযাত্রা’র মাধ্যমে দিবসটির উদযাপন শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে আলোচনার সভার মধ্য দিয়ে শেষ হয়।

বাংলা নববর্ষের উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এটা বাঙালির জাতির গর্ব, আজকের অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের লোক রয়েছে। প্রতিটি ধর্ম বাঙালিবজাতির সংস্কৃতিকে স্বীকৃতি দিয়েছে। ইসলাম ধর্মও স্থানীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে থাকেন। আমরা আমাদের বাঙালির সংস্কৃতিকে পুরো বিশ্বে এগিয়ে নিয়ে যাব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ে পরিচালক ড. মোহাঃ হাবিবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বর্ষবরণ উপলক্ষে তিতাসের মাছিমপুর হাই স্কুলে মঙ্গল শোভাযাত্রা

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষে মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় মঙ্গল শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গন হতে বের হয়ে মাছিমপুর টু রায়পুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর চৌধুরীর, সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন বাবুল, মুনসুর আলী, জহিরুল ইসলাম পাশা, মিজান, সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার কনা, সালমা আক্তার, ফারুক মিয়া, ও সেলিমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নোয়াখালীতে রোহিঙ্গা যুবতীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগে দুই স্থানীয় যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোস্তফার ছেলে কামাল উদ্দিন (২৮) ও একই ওয়ার্ডের নুরনবীর ছেলে নুর মাওলা ওরপে মনির (২৮)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনের কোন এক সময়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে দালালদের সহযোগিতায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৪২ নং ক্লাস্টারের এক যুবতী (২০) ও ৭২ ক্লাস্টারের কবির আহমেদের ছেলে রোহিঙ্গা যুবক মহিব উল্যাহ (১৬) সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়ন মার্কেটে পালিয়ে আসে। একপর্যায়ে অভিযোগ উঠে বুধবার গভীর রাতে স্থানীয় যুবক কামাল ও মনির ওই রোহিঙ্গা যুবতীকে ধর্ষণ করে। এরপর স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে ভিকটিমের সাথে থাকা রোহিঙ্গা যুবকসহ অভিযুক্ত দুই যুবককে চরজব্বর থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে ধর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালে পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারির গুলিতে সংবাদকর্মী নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

৫ দিন পূর্বে সাংবাদিক মহিউদ্দিন সরকার (নাঈম সরকার) তার ফেসবুকে একটি স্ট্যাটা দেয় ‘‘ কুমিল্লার সীমান্ত সংলগ্ন এলাকায় আশংকাজনক ভাবে বেড়েছে মাদক কারবারিদের দৌরত্ম্য! তালিকাভূক্ত ও চিহ্নিতদের সাথে যোগ হয়েছে নতুন মাদক ব্যবসায়ী। এদের মধ্যে অন্যতম হলো রাজু যা সাবাই চিনে ভূইয়া বিজিবি গোয়েন্দা সদস্য হিসেবে।’’

বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামের এক সাংবাদিক নিহত হয়।

হায়দ্রাবাদ এলাকার রাব্বি ও রুবেল নামের দুই যুবক বলেন, রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন সরকার নাঈমকে গুরতর আহত অবস্থায় দুজন বিজিবি সদস্য হাসপাতালে নিয়ে যেতে নির্দেশ দেন। এসময় বিজিবি সদস্যরা জানান সীমান্তে মারামারিতে আহত হয়েছে মহিউদ্দিন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তারা চলে যায়। পরে ওই দুই যুবক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাত ১ টায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহম্মেদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নিহত সাংবাদিক মহিউদ্দিনের সাথে থাকা যুবক পলাশ বলেন, তারা সীমান্তে একটি দোকানে বসে ছিলেন, এসময় রাজুর নেতৃত্বে একটি দল এসে মহিউদ্দিনের উপর গুলি চালায়।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর মাকসুদ জানান, মাদক ব্যবসায়ী গুলি করেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের একাধিক দল কাজ করছে।

প্রবাসীদের প্রতি নগদ অর্থ দেশে পাঠানোর আহ্বান ‘দেউলিয়া’ শ্রীলঙ্কার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিদেশে বসবাসরত প্রবাসীদের দেশে নগদ অর্থ পাঠানোর অহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। খাদ্য ও জ্বালানির ব্যয় মেটাতে এ অর্থ চাওয়া হয়েছে। কারণ আমদানি করতে যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন তা এই মুহূর্তে শ্রীলঙ্কার হাতে নেই। এর আগে ৫১ বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধে অক্ষমতার কথা জানায় দেশটি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে বলেন, বৈদেশিক মুদ্রার এমন সংকটের সময়ে প্রবাসী শ্রীলঙ্কানদের সমর্থন প্রয়োজন। বৈদেশিক ঋণ পরিশোধ বন্ধ করার ঘোষণার একদিন পর তার পক্ষ থেকে এমন মন্তব্য এল।

নন্দনাল আরও বলেছেন, বৈদেশিক মুদ্রা পাঠিয়ে সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে ব্যাংক হিসাব খুলে দিয়েছেন। এখান থেকে আসা বৈদেশিক মুদ্রা প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ব্যয় করা হবে বলেও জানান তিনি।

এদিকে নন্দলাল ওয়েরাসিংহের আহ্বানকে বিশ্বাস করতে চান না অনেক শ্রীলঙ্কান প্রবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক অস্ট্রেলিয়ায় বসবাসরত একজন শ্রীলঙ্কান ডাক্তার বলেন, সাহায্য করতে আমাদের সমস্যা নেই তবে সরকারকে বিশ্বাস করতে পারছিনা।

তাছাড়া কানাডায় বসবাসরত শ্রীলঙ্কার একজন সফটওয়্যার প্রকৌশলী বলেন, সরকার যে যথাযথ জায়গায় এ অর্থ ব্যয় করবে সে আস্থা আমাদের নেইা।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের কার্যালয়ের সমানের রাস্তায় ক্যাম্প স্থাপন করেছে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তানিয়া (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌরশহরের দেবগ্রামের বাড়ির পাশের পুকুর থেকে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানিয়া আখাউড়া পৌরশহরের দেবগ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

পরিবারের দাবি- তানিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। গোসল করতে পুকুরে গেলে এ দুর্ঘটনা ঘটতে পারে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।

ব্রাক্ষণপাড়ায় প্রয়াত সাংসদ মতিন খসরুর প্রথম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী বুড়িচং- ব্রাহ্মণপাড়ার-০৫ আসনের পাঁচবারের সাংসদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবদুল মতিন খসরুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

বুধবার (১৩ এপ্রিল) যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমির উদ্যোগে ব্রাক্ষণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া আর্দশ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয় এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আলমগীর, চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, যুবলীগের সভাপতি হারুন-উর রশিদ, সাধারণ সম্পাদক-নজরুল ইসলাম সুমন এবং ব্রাক্ষণপাড়া উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিগণ।।