All posts by jitu

৩ এপ্রিল বাজারে আসছে শক্তিশালী হেলিও জি৯৬ গেমিং প্রসেসর নারজো ৫০

ডেস্ক রিপোর্ট:
কাউন্টার পয়েন্টের সমীক্ষা অনুসারে, দেশের সেরা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তরুণ গেমারদের জন্য নিয়ে আসছে শক্তিশালী পারফরমেন্স এবং দুর্দান্ত ডিজাইনের নারজো ৫০। ৩ এপ্রিল লাইভ লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে থাকছে দারুণ এই স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ। বিস্তারিত জানতে ক্লিকঃ https://cutt.ly/LaunchEvent_narzo50

তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র শক্তিশালী প্রসেসরযুক্ত নারজো সিরিজের ফোনগুলো ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমী এবং গেমারদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এরই ধারাবাহিকতায়, আগামী ৩ এপ্রিল রিয়েলমি উন্মোচন করতে যাচ্ছে এর নতুন ফোন নারজো ৫০। যারা গেম খেলতে ভালোবাসেন, এই ডিভাইসটি তাদের গেমিংয়ের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

তরুণ গেমারদের মাঝে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে নারজো সিরিজ। রিয়েলমি বিগত দুই বছরে এই সিরিজের চারটি ফোন বাজারে এনে একে একটি গেমিং সিরিজ হিসেবে দাঁড় করিয়েছে।

হেলিও জি৯৬ প্রসেসরযুক্ত এই ফোনটি উন্নত পারফরম্যান্সের সাথে নিঃসন্দেহে গেমারদের মুগ্ধ করবে। সবচেয়ে স্মুথ ও অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে নারজো ৫০-তে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চির সুবিশাল ফুল এইচডি প্লাস স্ক্রিন। এর ৯০.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও নিশ্চিত করবে অতুলনীয় গেমিং এবং বিনোদনের অভিজ্ঞতা। গেমাররা যাতে তাদের পছন্দের গেমগুলো নিজেদের স্বাচ্ছন্দ্যনুযায়ী উপভোগ করতে পারেন, এজন্য এতে রয়েছে রিফ্রেশ রেট অ্যাডজাস্টমেন্টের সুবিধা।

ঘন্টাব্যাপী নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে রয়েছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। এমনকি ডিভাইসের চার্জ শেষ হয়ে গেলেও ৩৩ ওয়াট ডার্ট চার্জের সাহায্যে ব্যবহারকারীরা মাত্র ৭০ মিনিটে শূন্য থেকে ১০০% চার্জ করতে পারবেন। যারা ছবি তুলতে ভালোবাসেন, তারা যাতে দুর্দান্ত ছবি তুলতে পারেন এজন্য ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ।

রেসিং কার থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিভাইসটি কেভলার স্পিড টেক্সচার ডিজাইনে তৈরি করা হয়েছে। রেসিং কারের টেক্সচার ডিজাইনের এই ফোনটি দুর্দান্ত গতির পারফরম্যান্স প্রদান করবে। এমন অসংখ্য ফিচারের সাথে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা পেতে নারজো ৫০ হতে যাচ্ছে আপনার জন্য দারুণ ফোন।

চান্দিনায় কেমিক্যালবাহী ট্যাংক লরিতে আগুন

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় কেমিক্যালবাহী ট্যাংক লরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রবিবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ওই ঘটনা ঘটে।

এতে গাড়ির চালক জাহাঙ্গীর আলম (৫৫) আহত হয়। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাল্লি গেইটের বেপারী পাড়া এলাকার মৃত চুলাশ মিয়ার ছেলে। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

আহত গাড়ি চালক জাহাঙ্গীর আলম জানান, রবিবার চট্টগ্রাম থেকে রংয়ের কেমিক্যাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেলে বৃষ্টি চলাকালিন সময়ে ছয়ঘড়িয়া এলাকায় গাড়ির ব্রেকের পাইপ ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। মহাসড়কের পাশে ইটের স্তুপে গাড়িটি ঠেকানোর চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী সেলিম মুন্সি জানান, গাড়িটি আগুন ধরে যাওয়ার কিছুক্ষণ পর চান্দিনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় পাশ্ববর্তী বিদ্যুতের তার ও ফসলী জমি ক্ষতিগ্রস্থ হয়।

ঘটনার পরপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারি কমিশনার (ভ‚মি) রাকিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভ‚ইয়া ও চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

এদিকে, মহাসড়কের ঢাকামুখী লেনে টেংক লড়ির আগুনের ঘটনায় ওই লেনটিতে যান চলাচল বন্ধ হয়ে অপর লেনে যানবাহনের চাপ বেড়ে যানজট সৃষ্টি হয়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, গাড়িটিতে ধার্য তরল পদার্থ থাকায় দ্রæত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

কুমিল্লা অজিত গুহ কলেজে (মুজিব মানে মুক্তি) মঞ্চ নাটক অনুষ্ঠিত

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে নির্মিত (মুজিব মানে মুক্তি) মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে।

২৭ শে মার্চ সন্ধ্যা ৭ টায় জেলার শিল্পকলা একাডেমিতে এ মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার। কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমান, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদ এর সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হাসান ইমাম মজুমদার, অত্র কলেজের উপাধ্যাক্ষ মোঃ মোস্তাক আহমেদ।

এছাড়াও কলেজর ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা বৃন্দ, আগত অতিথি ও অন্যান্য শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজিত মঞ্চ নাটকটিতে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মঞ্চ নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ থিয়েটার আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী।অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের সদস্য ও বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কামরুর রশিদ।

স্বাধীনতা দিবস উপলক্ষে কর অঞ্চল কুমিল্লার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

২৬ শে মার্চ দেশের ৫২-তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কর অঞ্চল কুমিল্লার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শনিবার ভোর ৬ টায় কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কর অঞ্চল কুমিল্লার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে আলোচনা সভা

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধাক্ষ্য মোঃ মোস্তাক আহমেদ।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের সদস্য ও বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কামরুর রশিদ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শামসুন্নাহার সরকার।

উল্লেখ্য,বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্যরা। আলোচনা সভা শেষে উপস্থিত সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দরা বিজয়ী ছাত্র- ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এছাড়াও কলেজর ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা বৃন্দ, অন্যান্য শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে উৎযাপিত অনুষ্ঠান মালায় ছিল পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন,কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন  তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা আহমেদ।

মুরাদনগরে ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার

 

মাহবুব আলম আরিফ:
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাঙ্গেরকুট গ্রাম থেকে ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামী মিন্টু (৪১) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার আন্দিকুট ইউনিয়নের গাঙ্গেরকুট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী গাঙ্গেরকুট গ্রামের মুরশিদ মিয়ার ছেলে।

জানা যায়, গাঙ্গেরকুট গ্রামের চুরি ডাকাতি, ও মাদকসহ একাধিক মামলার আসামী মিন্টু ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই সাখাওয়াত, কৃষ্ণ মোহন, ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন গ্রেফতারকৃত মাদক কারবারি মিন্টুর বিরুদ্ধে পূর্বেও বাঙ্গরা বাজার ও মুরাদনগর থানায় ১টি ডাকাতি ১টি চুরি ও ৫টি মাদকের মামলা রয়েছে। রবিবার দুপুরে আরো একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে।

মাইক্রোসফটের ২০২২ ইমাজিন কাপে দেশের তরুণ উদ্ভাবকদের স্বীকৃতি অর্জন

ডেস্ক রিপোর্ট:

২০২২ সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস কম্পিটিশন এর ইমাজিন কাপের শীর্ষ দলগুলোর নাম ঘোষণা করেছে মাইক্রোসফট। শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের জন্য এটি মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় বাংলাদেশি টিম থেকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোডÑক্র্যাকার১৯ এবং শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিমহাইমারডিঙার শীর্ষ ১২ পারফর্মারদের তালিকায় স্থান দখল করেছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের কিছু গুরুত্বপ‚র্ণ সামাজিক এবং সাসটেইনিবিলিটি সংক্রান্ত সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সক্ষম করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা ইমাজিন কাপ। এই বছরের প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, ব্রæনাই, কম্বোডিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, লাওস এবং শ্রীলঙ্কার অংশগ্রহণকারীরা এসইএ নিউ মার্কেটস রিজিওনাল ফাইনালে আবেদনের জন্য বিবেচিত হয়েছেন।
২০২২ এসইএ নিউ মার্কেটস রিজিওনাল কম্পিটিশনে এই অঞ্চলের একশো’র বেশি শিক্ষার্থী উদ্ভাবকের টিম অংশগ্রহণ করে। তারা চারটি বিভাগে বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানে প্রতিদ্ব›িদ্বতা করে: আর্থ, এডুকেশন, হেলথ ও লাইফস্টাইল।

মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুক বলেন, “বিশ্বের ষ্টুডেন্ট ডেভেলপারদের চমৎকার টেকনোলজি সল্যুশন উদ্ভাবনে সহযোগিতা করাই মাইক্রোসফট ইমাজিন কাপ এর লক্ষ।” তিনি আরও বলেন, “আমরা মনে করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা। তাদের ভবিষ্যৎ সমৃদ্ধ করতে আমরা যেখানে সম্ভব বিনিয়োগ করতে চাই। আমাদের সকল রিজিওনাল ফাইনালিস্টকে তাদের অসাধারণ প্রকল্প এবং কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন।”

টিমগুলো তাদের প্রকল্পের অগ্রগতি অব্যাহত রাখতে ১ হাজার মার্কিন ডলার নগদ পুরস্কার এবং ১ হাজার মার্কিন ডলার আজ্যুর গ্রান্ট লাভ করবেন। এছাড়াও টিম গুলো বিচারকদের থেকে তাদের ফিডব্যাক গ্রহণ করবেন এবং তারা ইমাজিন কাপ ওয়ার্ল্ড ফাইনালস -এ অংশগ্রহণের পথে এগিয়ে যাবেন।

সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস রিজিওনাল কম্পিটিশনের শীর্ষ ১২ টিম স্টার্টআপ হিসেবে সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশের জন্য তাদের পণ্যের বিপণনযোগ্যতা বাড়াতে এবং নিজেদের সমাধানকে আরও উন্নত করতে একদল অভিজ্ঞ মেন্টরের সহায়তা লাভ করবেন।

সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের এই প্রতিযোগিতায় ১৬৩টি দেশের ২০ লাখের বেশি প্রতিযোগী নিজেদের জন্য বিশেষ কিছু তৈরিতে, নিজেদের কমিউনিটিতে পরিবর্তন আনতে এবং গত বিশ বছরে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম এমন সব উদ্ভাবনের জন্য সাইন আপ করেছে।

‘পিওরইট ট্রেড মিট-২০২২’ উদযাপন করল ইউনিলিভার

ডেস্ক রিপোর্ট:
ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এর অন্যতম জনপ্রিয় ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড ‘পিওরইট’ তার ব্যবসায়িক সাফল্য উদযাপন করতে দেশজুড়ে নিযুক্ত রিটেইল পার্টনারদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন ‘পিওরইট ট্রেড মিট-২০২২’ এর আয়োজন করেছে।

এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্র্যান্ডটির ৩০০ জন এরও বেশি রিটেইল পার্টনার অংশ নেন। প্রতিবারের মতো এবারও পরিবেশক ও বিক্রেতাদের সঙ্গে নিয়ে বাৎসরিক কর্মপরিকল্পনার আলোচনা এবং পারস্পরিক সুসম্পর্ক তৈরি করতে এই বৈঠকের আয়োজন করেছে পিওরইট। এছাড়া অনুষ্ঠানে সবচেয়ে সফল পিওরইট ব্যবসায়ী এবং ২০২১ সালের সেরা পারফরমারদের পুরস্কৃতও করা হয়েছে।

বিগত ১৯ মার্চ রাজধানীতে ‘ম্যারিয়ট কনভেনশন সেন্টার’-এ অর্ধ-দিনব্যাপী ‘পিওরইট ট্রেড মিট-২০২২’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউবিএল এর ওয়াটার অ্যান্ড এয়ার ওয়েলনেস ব্যবসার হেড অব বিজনেস- শরিফুদ্দিন নওরোজ আহমেদ এবং হোমকেয়ার ডিভিশনের মার্কেটিং ডিরেক্টর- মোঃ শাদমান সাদেকীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রখ্যাত অভিনেতা ও পিওরইট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চঞ্চল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে পিওরইট এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার একেএম তানভীর হোসাইন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার বর্ণা দাশগুপ্তা, ব্র্যান্ড ম্যানেজার এস. এম. ফাহিম হোসেন সহ অন্যান্য আরো অনেকে উপস্থিত ছিলেন।

২৫ বছর পূর্তিতে ডিজিটালাইজেশন ত্বরাণ্বিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো গ্রামীণফোন

ডেস্ক রিপোর্ট:

নিজেদের কার্যক্রমের ২৫ বছর পূর্তি করেছে গ্রামীণফোন। এ যাত্রাপথে ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি নানা ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বছর স্বাধীনতার ৫১ বছর উদযাপন করছে বাংলাদেশ, ঠিক একই সময়ে সমাজের ক্ষমতায়নে নিজেদের ২৫ বছর পূরণ করলো গ্রামীণফোন। ডিজিটাল বৈষম্য কমিয়ে আনা এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশের সম্ভাবনা উন্মোচনের লক্ষ্য নিয়ে গ্রামীণফোনের স্বপ্নের শুরু। প্রতিষ্ঠার রজত জয়ন্তীতে দাঁড়িয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পেরে গ্রামীণফোন গর্বিত। ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে এগিয়ে যাওয়ার এখনই সময় এ বিশ্বাস নিয়ে এখন প্রতিষ্ঠানটির লক্ষ্য সামনের দিনগুলোতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

প্রতিষ্ঠানটির লক্ষ্য নিজেদের ডিজিটাল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান পরিণত করা এবং কানেক্টিভিটির বাইরে অন্যান্য ক্ষেত্রেও অবদান রাখা। আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক সংবাদ সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে নিজেদের কার্যক্রম এবং এশিয়ায় টেলিনরের প্রথম কার্যক্রমের রজত জয়ন্তী উদযাপন করেছে গ্রামীণফোন। অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সিএমও সাজ্জাদ হাসিব, সিটিও রাদে কোভাসেচিভ, সিসিএও (ভারপ্রাপ্ত) হোসেন সাদাত, হেড অব মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, একেএম আল আমিন, হেড অব নেটওয়ার্ক সার্ভিস এবং স্বনামধন্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

১৯৯৭ সাল থেকে দেশের মানুষের সবচেয়ে পছন্দের টেলিকম ব্র্যান্ড হবার ক্ষেত্রে গ্রামীণ জনপদকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবার বিষয়ে গ্রামীণফোনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইয়াসির আজমান। অনুষ্ঠানে তিনি পল্লীফোনের প্রথম গ্রাহক লাইলী বেগম ও মধুপুর বনাঞ্চলের সুবীর নকরেকের গল্প বলেন। পেফোন সেবার মাধ্যমে নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাবার ক্ষেত্রে লাখো মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লাইলী বেগম; অন্যদিকে, সুবীর নকরেক কানেক্টিভিটির মাধ্যমে শুধু নিজের জীবনেই পরিবর্তন আনেননি, পাশাপাশি গারো সম্প্রদায়ের অন্যান্যদের জন্য উদাহরণ তৈরি করেছেন কীভাবে ফোরজি কানেক্টিভিটি সম্ভাবনা উন্মোচনে সহায়তা করতে পারে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “বাংলাদেশ শূন্য থেকে আজ অসীম সম্ভাবনার দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বিগত ২৫ বছর ধরে দেশের পরিবর্তনের প্রতিনিধি হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত। একটি স্ব-র্নিভ, ডিজিটাল অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্য ৫১ বছর বছর বয়সী অদম্য বাংলাদেশের ডিজিটালাইজেশনে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। গুরুত্বপূর্ণ এ মুহূর্তে আমি, গ্রামীণফোনের আগের এবং বর্তমান সহকর্মীদের নিরলস প্রচেষ্টা ও অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি, সবসময়, সবক্ষেত্রে গ্রামীণফোনের ওপর আস্থা রাখার জন্য আমি সরকার, আমাদের সকল পার্টনার, রিটেইলার, ডিস্ট্রিবিউটর, স্টেকহোল্ডার, শেয়ারহোল্ডার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকল গ্রাহক এবং সমগ্র দেশকে ধন্যবাদ জানাই। সময় এখন আমাদের যাত্রার পরবর্তী অধ্যায় শুরু করার যে যাত্রায় অনিশ্চয়তা রয়েছে, যা আবার একই সাথে রোমাঞ্চপূর্ণ। এক্ষেত্রে, আমরা আমাদের লক্ষ্যের প্রতি প্রতিশ্রæতিবদ্ধ। এবং আমরা সবাইকে একসাথে মিলে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার আহŸান জানাই।”

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব প্রতিষ্ঠানটির আগামী দিনের লক্ষ্যের ব্যাপারে আলোকপাত করেন। তিনি বলেন, “দেশের মানুষের সবচেয়ে পছন্দের টেলিকম ব্র্যান্ড হিসেবে আমাদের মূল্যবান গ্রাহকদের সর্বোচ্চ মানসম্পন্ন সেবাদান করা আমাদের পবিত্র দায়িত্ব। সমাজের ক্ষমতায়নে এবং প্রযুক্তির সুবিধা সবার মাঝে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য হবে আরও দৃঢ়। মানুষের জীবনের রূপান্তরে আমরা গ্রাহকদের চাহিদা অনুধাবনের ক্ষেত্রে আরও বেশি অগ্রাধিকার দিয়ে কাজ করবো। একসাথে আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবাদানে ভবিষ্যতে আমরা নিয়ন্ত্রক সংস্থা ও ইকোসিস্টেম পার্টনারদের সাথে আরও বড় পরিসরে অংশীদারিত্বের ব্যাপারে প্রত্যাশী। ডিজিটাল কানেক্টিভিটির সাথে এগিয়ে যাওয়ার এখনই সময়।”

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ভিডিও বার্তার মাধ্যমে গ্রামীণফোনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান সমাজের প্রতি নিজেদের অঙ্গীকার ও রূপান্তরে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি নিয়ে বলেন, “উন্নত কানেক্টিটির মাধ্যমে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের প্রতিজ্ঞার জায়গা থেকেই বিস্তৃত কাভারেজ নিশ্চিত করা ও সবার জন্য কানেক্টিভিটির সুযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের দেশ, বিশেষ করে, আমাদের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। গ্রামীণফোন মনে করে, এ সম্ভাবনা উন্মোচনের এবং সবাই মিলে একটি আধুনিক জাতি গড়ে তুলতে ও সবার জন্য কানেক্টিভিটির সুবিধা নিশ্চিত করতে; পাশাপাশি, একটি স্ব-নির্ভর ও ডিজিটাল অর্থনীতির দেশ বিনির্মাণে আমাদের লক্ষ্যের দিকে একসাথে এগিয়ে যাওয়ার এখনই সময়।”

বাংলাদেশ এর স্বাধীনতার ৫১ বছর উদযাপন করছে, আর ডিজিটাল বাংলাদেশের কানেক্টভিটি পার্টনার হিসেবে গ্রামীণফোন দেশের জন্য এবং দেশের নাগরিকদের ডিজিটাল অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উন্নত জাতি গঠনে গ্রামীণফোনের ভূমিকা নিয়ে দু’টি অডিও-ভিজ্যুয়াল (এভি) দেখানো হয়। যেখানে কাব্যিকভাবে গ্রামীণফোনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও অতিথিরা করপোরেট ও সামাজিক ক্ষেত্রে সিমপ্লিফায়েড সল্যুশনের মাধ্যমে উদ্ভাবন নিয়ে আসার বিষয়ে গ্রামীণফোনের প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এছাড়াও, সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ২৫ বছরের নতুন একটি লোগো উন্মোচন করা হয়।