,

মুরাদনগরে ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
March 27, 2022
news-image

 

মাহবুব আলম আরিফ:
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাঙ্গেরকুট গ্রাম থেকে ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামী মিন্টু (৪১) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার আন্দিকুট ইউনিয়নের গাঙ্গেরকুট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী গাঙ্গেরকুট গ্রামের মুরশিদ মিয়ার ছেলে।

জানা যায়, গাঙ্গেরকুট গ্রামের চুরি ডাকাতি, ও মাদকসহ একাধিক মামলার আসামী মিন্টু ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই সাখাওয়াত, কৃষ্ণ মোহন, ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন গ্রেফতারকৃত মাদক কারবারি মিন্টুর বিরুদ্ধে পূর্বেও বাঙ্গরা বাজার ও মুরাদনগর থানায় ১টি ডাকাতি ১টি চুরি ও ৫টি মাদকের মামলা রয়েছে। রবিবার দুপুরে আরো একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে।