All posts by jitu

নোয়াখালীতে কলেজ শিক্ষককে পেটালেন সন্ত্রাসীরা

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন করেছে কলেজ শিক্ষক ,কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহাবুববুর রহমান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি সোনাইমুড়ী উপজেলার দিঘিরজান এলাকায় পৌঁছলে এক দল সন্ত্রাসী তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয় এলকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মানববন্ধনে খলিলুর খলিলুর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিনের নেতৃত্বে শিক্ষক ,কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

সোনইমুড়ী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, কলেজ থেকে শিক্ষক বাড়ি ফেরার পথে সিএনজিতে শিক্ষকের উপর হামলা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এর সাথে কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের ‌দায়ে দেবর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত দেবরের নাম মো. তারেক রহমান (২৪) সে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে।

গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। এর আগে গত শুক্রবার ২৫ মার্চ সন্ধ্যায় উপজেলার গাংচিল বাজার থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ভাবি গত বছরের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় দেবর তারেককে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে গ্রেফতার এড়াতে সে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গত বুধবার ২৩ মার্চ মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়ন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হলে গোয়েন্দা পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে।

নোয়াখালীতে বিজয় মেলার নামে নগ্ন নৃত্যের আসর বসালেন দুই চেয়ারম্যান

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে বিজয় মেলায় নামে নগ্ন নৃত্য আসর চালানোর অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুনাফ,পারভেজ ভূঞা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের বিরুদ্ধে।

ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানী এ মেলার উদ্বোধন করে আসার পর থেকেই তার নাম ভাঙিয়ে এবং স্থানীয় প্রশাসনের যোগসাজশে বেসামাল এ নগ্ন নৃত্য চলছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।

শুক্রবার দিবাগত রাতে সরজমিনে মুকবুল চৌধুরী হাট বিজয় মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলায় রয়েছে ১৫-২০টি দোকান। মেলার মূল আর্কষণ হল নগ্ন নৃত্যের আসর। রাত ১১টা থেকে উঠতি বয়সী স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর গ্রাম্য যুবকদের নগ্ন নৃত্য আসরে উপছে পড়া ভিড়। তবে নগ্ন নৃত্য মঞ্চে মোবাইলে ছবি ও ভিডিও চিত্র ধারণ কঠিন ভাবে নিষিদ্ধ।

স্থানীয়দের অভিযোগ, গত ২২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পর্যন্ত মুকবুল চৌধুরী হাট বিজয় মেলার অনুমোদন নেয় মেলা আয়োজক কমিটি। মেলায় তাঁরা যাত্রা পালার অনুমোদন নিলেও অবলিলায় রাতের আঁধারে চলছে উলঙ্গ নৃত্য আর ভ্রাম্যমাণ মাদক কারবারিরা সুযোগ বুজে বেচাকেনা করছে ইয়াবা । এ উপলক্ষে বিভিন্ন এলাকায় মাইকিং করে দৈনিক প্রচারাভিযান অব্যাহত রাখলেও মূলত যাত্রাপালা অনুষ্ঠানের নামে সন্ধ্যার পর থেকেই শুরু করা হয় ‘ভ্যারাইটিজ শো’ নামক রঙিন নৃত্য। এর ফলে এলাকার শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিতসহ উঠতি বয়সী যুবসমাজ রসাতলে যাওয়ার আশংকায় এলাকার সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সদস্য পারভেজ ভূঞা বলেন, প্রত্যেক বছর এখানে মেলা মিলে। এবারও ৫দিনের জন্য মেলার অনুমোদন নেওয়া হয়েছে। যেহেতু মেলা শেষ প্রান্তে তাই দ্রুত মেলা ক্লোজ করে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সভাপতি আবদুল মান্নান মুনাফ বলেন, খারাপ নাচ,গান হওয়ার সময় আমি ওই খানে ছিলাম না। এমন হওয়ার কথা নয় বলেও তিনি মন্তব্য করেন।

ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানী বলেন, আমি মেলা পরিচালনার সাথে জড়িত নেই। আমি প্রথম থেকে মেলা আয়োচনের বিপক্ষে ছিলাম না। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, কেউ এ ধরনের করেনি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়:

২৬ মার্চ সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে  দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এসময় দূতাবাসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন এ সময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দূতাবাস কর্তৃক আলোচনা অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় ।

এসময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকেই এ অঞ্চলের মানুষ অর্থনীতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, চাকুরীসহ সব ক্ষেত্রেই বঞ্চিত হয়েছে, নিপীড়িত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান রাষ্ট্রের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে বরাবরই রুখে দাঁড়িয়েছেন। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান ও ৭০ সালের নির্বাচনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৭ মার্চ মুক্তিকামী লাখো জনতার সামনে তাঁর বজ্রকন্ঠে ঘোষণা করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।“ বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বাংলার আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন ও আদর্শ সম্পর্কে জানার আহবান জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সৌদি আরবে প্রায় ২৫ লাখ বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। সৌদি আরব ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে এবং আরও বিনিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশ সফরের মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার হয়েছে। রাষ্ট্রদূত বলেন, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে তা সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলার সপ্ন দেখতেন। তাঁর এই সপ্নকে বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার রূপকল্প গ্রহন করেছেন এবং তা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহান স্বাধীনতা দিবসে তিনি প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে ও ভিশন ২০৪১ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান। দিবসটি উপলক্ষ্যে প্রবাসীদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক এম এ ওয়াদুদ, প্রকৌশলী কায়সার আহমেদ, রফিকুল ইসলাম মাহবুব ও মোঃ আব্দুস সালাম। বক্তারা মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান ও তাঁর দর্শন, ভিশন ২০৪১ বাস্তবায়ন ও দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সৌদি আরবের রিয়াদের আইকনিক টাওয়ার প্রথমবারের মতো শনিবার  সন্ধ্যায় দুই ঘণ্টার জন্য লাল সবুজ আলোয় আলোকিত করা হবে। একই সাথে রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনকে ও লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার উত্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লার উত্তর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বমন্ধে জ্ঞ্যান অর্জন করার জন্য।

২৭ মার্চ কুমিল্লা উঃ জেলার গাজীপুর খান মডেল স্কুল এন্ড কলেজ, মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুল, মজিদপুর হাইস্কুল, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ, হারুনর রশীদ গার্লস কলেজ, মাছিমপুর আর আর এন ইন্সটিটিউট ও বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা পরীক্ষা নেওয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বিজয়ী ৫০ জনের মধ্যে বঙ্গবন্ধুর উপর লেখা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের  লেখা বই সামগ্রী বিতরণ করা হবে।

তিতাসে স্বাধীনতা দিবসে যুবলীগের পুষ্পস্তবক অপর্ণ ও বর্ণাঢ্য র‌্যালি

 

স্টাফ রিপোর্টার:

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে তিতাস উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করা হয়।

এর আগে এক বর্নাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ মার্চ কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড সংলগ্ন ময়নামতি বিএনসিসি রেজিমেন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার সালো রোড গ্রামের আব্দুর রহিম এর ছেলে মোঃ শরিফ মিয়া(২২) এবং একই থানার নাভানা সিটির মোঃ শেখ সামাদ এর ছেলে মোঃ মানিক(৩৩)।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি তরুনের মৃত্যু

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি তরুনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৩ তরুন হলেন সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক (২২)।

জানা গেছে, শনিবার স্থানীয় সময় আনুমানিক রাত ৯টায় দিকে আল সামাল রোডে ৩ তরুনের অবস্থানরত গাড়ীর টায়ার পাঞ্চার হয়ে যায়। পরে গাড়ির চাকা পরিবর্তন করার জন্য একটি হাইওয়ের পাশে দাড়িয়ে গাড়ীর চাকা বদলানোর চেষ্টা করছিলেন তারা। এই সময় হঠাৎ একটি ল্যান্ড ক্রুজার গাড়ি আকস্মিকভাবে এসে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বাকী দুজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া ৩ তরুন তাদের পরিবারের সাথে কাতারে বসবাস করতেন এবং তিনজনই স্কুল-কলেজ অধ্যায়নরত ছাত্র।

কাতার দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মোস্তাফিজুর রহমান জানান, আমরা দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। তাদের পরিবারের সাথে কথা বলে তাদেরকে সান্তনা দিয়েছি। হামাদ হাসপাতালে তাদের লাশ দেখে আসছি তববে ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক এর লাশ দেশে নেওয়া হবে। বাকী দুইজনকে এখানেই দাফন করা হবে। তাদের মৃত্যুতে কাতারে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে জমকালো মিলনমেলা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

আরেকটি জমকালো মিলনমেলার আয়োজন করেছে ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের বুড়িচং ও ব্রাক্ষণপাড়া বন্ধুরা।

২৫শে মার্চ (শুক্রবার ) বুড়িচংয়ের ময়নামতি স্কুল অ্যান্ড কলেজে  জমকালো মিলনমেলার আয়োজন করা  হয়।

সকাল  সাড়ে  ৯ টায় কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে মিলনমেলার শুরু হয়। এরপর বিকেল পর্যন্ত সারাদিন ব্যাপী প্রোগ্রামে গ্রুপের এডমিন বন্ধু ইঞ্জি: মেহেদী হাসান এবং আগত সকল বন্ধুদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করেন ময়নামতি কলেজের ২০০১ ব্যাচের ছাত্র মুন্সী মো: শুকুরুল্লাহ্ । তারপর গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে প্রোগ্রাম প্রাণবন্ত হয়ে উঠে। তাছাড়া ছোট্ট সোনামণিদের দিয়ে প্রোগ্রামের কেক  কাটানো হয়। এ সময় কুমিল্লা জেলার সকল উপজেলার পরিচয় পর্বে ( সদর, দাউদকান্দি, হোমনা, গৌরীপুর, চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর,বুড়িচং, বি পাড়া, লাকসাম, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বরুড়া) বন্ধুরা উপস্থিত থেকে প্রোগ্রামকে আরো প্রাণোচ্ছল করে তুলে। সারাদিন হৈ হুল্লোর ,ফটোসেশন ও গ্রুপ আড্ডায় সকল বন্ধুরা মেতে উঠে প্রাণের উচ্ছাসে হারিয়ে যায় সেই ২০০১ সালের খুনসুটিতে।

স্বাগত বক্তব্যে এডমিন ইঞ্জি: কাজী সাইফুল গ্রুপের ইতিহাস, কিছু কার্যক্রম ও গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনায়  সকল বন্ধুদের বন্ধুত্বের বন্ধনে একসাথে থাকার আহ্বান জানান। তারপর সকল উপজেলার বন্ধুদের পরিচয় পর্ব ও কয়েকজন বন্ধু শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারপর বন্ধুদের সম্মাননা ক্রেস্ট ও বাংলায় বলি বাংলায় গাই প্রতিযোগিতায় ছোট্ট সোনামণিদের পুরস্কার প্রদান করা হয়। এই সময় কলেজের অধ্যক্ষ সবার উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন এবং তিনি বলেন ময়নামতি কলেজে এ যাবতের সেরা অনুষ্ঠান ছিল  এই মিলনমেলা ।

তারপর দুপুরের খাবার পর্বের পর দাউদকান্দির বন্ধু বাবুর সৌজন্যে আচার বিতরণ করা হয় বন্ধুদের মাঝে। তাছাড়া ভারেল্লার বিখ্যাত হাজির মিষ্টি, ইঞ্জি: বদিউল এর সৌজন্যে আইস্ক্রিম ও ইঞ্জি: মাজহারুলের সৌজন্যে সকল বন্ধুদের দধি খাওয়ানো হয়।

এরপর বন্ধুদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।  গ্রুপের বন্ধু দেওয়ান মান্নান, শিমুল, মোশারফ, বিশ্বজিৎ, সুইটি গান পরিবেশন করেন এবং দাউদকান্দির বান্ধবী হাসিনা আক্তার এর মেয়ে নাচ দিয়ে প্রোগ্রাম মাতিয়ে রাখে। এই সময় বন্ধুদের লেখা বইমেলায় প্রকাশিত বন্ধুত্বের আয়না বইটির মোড়ক উন্মোচন ও বই বিতরণ করা হয়।

 

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন প্রফেসর বন্ধু আব্দুল হালিম ও মাস্টার মোশারফ। পুরো প্রোগ্রামটি সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিল গ্রুপের এডমিন বন্ধু ওমর ফারুক ,ইঞ্জি:মেহেদী, শেখ মেহেদী, কাজী সাইফুলসহ ,নুরুল, ম্যাক আইটি, ইব্রাহিম, কিবরিয়া, খোরশেদ, মতিউর, মান্নান মনি, ফরহাদ, খোরশেদ, আর্ট মহিউদ্দিন, ডা: নাজমুল, ডা: হেলালসহ সকল উপজেলার উপস্থিত বন্ধুরা।  র‌্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার পেয়েছেন বন্ধু মোশারফ মাস্টার ।

প্রোগ্রামটি সুন্দর ও সফলভাবে পরিচালনায় বন্ধুদের সুন্দর একটি দিন উপহার দেয়ার জন্য গ্রুপের প্যানেলের পক্ষ থেকে আয়োজক বন্ধুদের ও উপস্থিত সকল বন্ধুদের শুভেচ্ছা ,ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয় ।