Tag Archives: কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিনকে (৩৫) আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১ মার্চ বিকালে কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন নোয়াখালী সদর উপজেলার পূর্ব চাকলা গ্রামের আলী আকবরের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩৫)।

কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ মার্চ কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড সংলগ্ন ময়নামতি বিএনসিসি রেজিমেন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার সালো রোড গ্রামের আব্দুর রহিম এর ছেলে মোঃ শরিফ মিয়া(২২) এবং একই থানার নাভানা সিটির মোঃ শেখ সামাদ এর ছেলে মোঃ মানিক(৩৩)।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লার আলেখারচর বিশ্বরোডের মিয়ামী বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:
স্বাস্হ্যবিধি অমান্য এবং অস্বাস্থ্য পরিবেশে নিম্ন মানের পচাঁ উপকরণ ব্যবহার করে খাদ্য তৈরির করার অভিযোগে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার ঝাগুরঝুলির বড় আলমপুর এলাকায় অবস্থিত মিয়ামী বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার ( ১৭আগষ্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃআবু বকর সরকার এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, স্বাস্হ্যবিধি অমান্য এবং অস্বাস্থ্য পরিবেশে নিম্ন মানের পচাঁ উপকরণ ব্যবহার করে খাদ্য তৈরির করার অভিযোগে মিয়ামী বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং খাদ্যে মানসম্মত উপকরণ ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরো জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে হানিফ পরিবহনের বাসচালক ইয়াবাসহ গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তিঃ কুমিল্লা জেলার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে হানিফ পরিবহনের বাসচালককে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে আলেখারচর বিশ্বরোড এলাকায় শনিবার (১১ জুলাই) ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হানিফ পরিবহনের বাসে লুকিয়ে ইয়াবা পাচারকালে উক্ত মাদক ব্যবসায়ী মোঃ আইয়ূব আলী (৫০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মোঃ আইয়ূব আলী চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া গ্রামের মৃত সালেহ আহমেদের ছেলে। এ সময় তার কাছ থেকে সর্বমোট ১৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হানিফ পরিবহনের বাসটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

 

প্রেস বিজ্ঞপ্তি :

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল  কুমিল্লা জেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহসড়কের আলেখারচর বিশ্বরোড সংলগ্ন শ্যামলী বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আবুল হাসনাত (৩৯) নামের এক মাদক ব্যবসায়িকে ৫ হাজার ৬ শত পিস ইয়াবাসহ আটক করেছে।

শুক্রবার (১৬ আগষ্ট) বিকেল ৩ টার দিকে র‌্যাব এ অভিযান পরিচালনা করেন। রাতে এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এ বিষয়টি অবহিত করে।

আটক হওয়া মোঃ আবুল হাসনাত কুমিল্লা সদরের গোলাবাড়ি এলাকার  মৃত. মোসলেম উদ্দিনের ছেলে।

এ সময় তার হেফাজত হতে ৫,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসকভার মোটর সাইকেল, মাদক বিক্রির নগদ ৭ হাজার  টাকা এবং  একটি স্যামসাং বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী  দীর্ঘদিন ধরে কুমিল্লা হতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এসকল কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।