Tag Archives: কাতার

দোহাতে বাংলাদেশ-কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর

দোহাতে বাংলাদেশ-কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ

২৬ সেপ্টেম্বর, ২০২৩ কাতারের দোহাতে বাংলাদেশ ও কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ে সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইসলামিক বিশ্বের ১২তম সম্মেলনে অংশগ্রহণের জন্য বর্তমানে দোহা সফররত সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ, এম.পি এবং কাতারের পক্ষে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শেখ আবদুল রহমান বিন হামাদ বিন জসিম বিন হামাদ আল থানি চুক্তিতে স্বাক্ষর করেন।

দোহাতে বাংলাদেশ-কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতারে দুইটি সফরের অব্যবহিত পরেই এই চুক্তি স্বাক্ষরের ফলে ভাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে। ফলে বন্ধুত্বপূর্ণ দুইটি দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি দলের নিয়মিত সফর বিনিময়, সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান ও মেলা আয়োজনের মাধ্যমে দুই দেশের মধ্যে সংস্কৃতি বন্ধন আরো অটুট হবে। এছাড়াও এই চুক্তি বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি কাতারে স্থানীয় জনগণ ও বাংলাদেশ কমিউনিটির নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ ও কাতার উভয় দেশের মন্ত্রীগণ চুক্তি স্বাক্ষরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপক্ষীক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে উল্লেখ করেন। আগামী বছর বাংলাদেশ ও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই চুক্তির অধীনে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে বলে উভয় মন্ত্রী মতামত প্রদান করেন।

চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশের মন্ত্রীগণ এক দ্বিপক্ষীক সৌজন্য বৈঠকে মিলিত হন এবং সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। এ সময়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম, কাতারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেসির দুর্দান্ত গোলে অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্কঃ

কাতারের ফুটবল মহাযজ্ঞের পর ঘরের মাঠে দুটো প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। দুটোতেই ছিল জয়। কিন্তু দেশের বাইরে গিয়ে বড় কোনও প্রতিপক্ষের বিপক্ষে তো আর পরীক্ষা দেওয়া হয়নি। লিওনেল মেসিরা এবার সেই পরীক্ষাতেই বসেছিল। চীনের মাটিতে সেই পরীক্ষায় দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়ে বুঝিয়ে দিলো- এই আর্জেন্টিনা কেন বিশ্ব চ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে মেসির ঝলকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

৩৬ বছর পর কাতারে বিশ্বকাপ উদযাপন করেছে আর্জেন্টিনা। লাতিন দেশটির অপেক্ষা যেমন শেষ হয়েছে, তেমনি পূর্ণ হয়েছে মেসির ফুটবল ক্যারিয়ার। এই একটি শিরোপাই যে অধরা ছিল তার। এরপর দেশে ফিরেছে হয়েছে বিশাল উদযাপন। তারই অংশ হিসেবে গত মার্চে দেশের মাটিতে প্রীতি ম্যাচে নেমেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে ম্যাচ দুটি যতটা ছিল প্রতিদ্বন্দ্বিতার, তার চেয়ে বেশি ছিল দেশের মানুষের সঙ্গে আরেকবার বিশ্বকাপ উদযাপনে একত্র হওয়া।

মেসিরা ওই উদযাপনের উপলক্ষ দুটিও রাঙিয়ে নেয় জয় দিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের ধারা এবারের আন্তর্জাতিক ফুটবল বিরতিতেও সচল থাকলো। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল, তাদের বিপক্ষেই প্রীতি ম্যাচে নেমেছিল আলবিসেলেস্তেরা।

মাঠে নেমেই আর্জেন্টিনার গোল উদযাপন। শুরুতেই তাদের আনন্দের উপলক্ষ এনে দেন মেসি। ম্যাচের শুরুতেই এনজো ফার্নান্দেজের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান মেসি। লিড নিয়ে আরও আক্রমনাত্নক খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে গোল শোধের লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আক্রমণাত্নক খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮ মিনিটে ফের গোলের দেখা পায় আলবিসেলস্তারা। বাম দিক থেকে ডি পলের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান জার্মেইন পেজ্জেয়া। তার গোলে ম্যাচে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

এরপর আরও বেশ কিছু আক্রমণ করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কাতার প্রেসক্লাবের আলোচনা সভা

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ

গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর নেতৃবৃন্দ। ৩ই মে, ২০২৩ বুধবার রাতে কাতার এর রাজধানী দোহায় প্রেসক্লবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।’

প্রসক্লাবের সদস্য সচিব আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক ইউসুফ পাটোয়ারী লিংকন।

সভায় বক্তারা বলেন, ইউনেস্কোর সুপারিশে ৩০ বছর ধরে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। তাই সব দেশেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠা পাবে। মানবাধিকার রক্ষা পাবে। দেশ এগিয়ে যাবে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন অন্তরায় উল্লেখ করে বক্তারা বলেন, আইনটির অপব্যবহার করে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিক হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই আইন দিয়ে হয়রানি না করার দাবি জানান বক্তারা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক এখন টিভি কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম, চ্যানেল২৪ এর কাতার প্রতিনিধি কাজী মোঃ শামিম, এস টিভি কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজিব, একাত্তর বাংলা কাতার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও মহি উদ্দিন চৌধুরী প্রমুখ।

আর্জেন্টিনা ক্লাব থেকে ম্যাচ খেলার প্রস্তাব পেল বাংলাদেশি ক্লাব

স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আরও মজবুত হয় আর্জেন্টিনার। হাজার হাজার মাইল দূরত্বের দুই দেশের ভ্রাতৃত্বকে আরও গভীর করতে এবার অনন্য এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার শীর্ষ সারির ক্লাব জিমনেসিয়া। বাংলাদেশের শীর্ষ এক ক্লাবের সাথে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে তারা।

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব জিমনেসিয়ার একজন পাড় সমর্থক সেবাস্তিয়ান গুবিয়া। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা গুবিয়া সঙ্গে নিয়ে এসেছেন ক্লাব জিমনেসিয়ার আমন্ত্রণপত্রও।

গুবিয়া বাংলাদেশে আসবেন জেনে তার কাছে একটি আমন্ত্রণপত্র দিয়েছে ক্লাব জিমনেসিয়ার প্রেসিডেন্ট। সুবিধামতো সময়ে বাংলাদেশের শেখ জামাল ক্লাবকে জিমনেসিয়ার মাঠে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিঠিতে। শেখ জামালের টিম ম্যানেজার নাভিল এলাহী খান বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা ক্লাব থেকে এমন প্রস্তাব পাওয়া গর্বের।

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি তরুনের মৃত্যু

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি তরুনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৩ তরুন হলেন সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক (২২)।

জানা গেছে, শনিবার স্থানীয় সময় আনুমানিক রাত ৯টায় দিকে আল সামাল রোডে ৩ তরুনের অবস্থানরত গাড়ীর টায়ার পাঞ্চার হয়ে যায়। পরে গাড়ির চাকা পরিবর্তন করার জন্য একটি হাইওয়ের পাশে দাড়িয়ে গাড়ীর চাকা বদলানোর চেষ্টা করছিলেন তারা। এই সময় হঠাৎ একটি ল্যান্ড ক্রুজার গাড়ি আকস্মিকভাবে এসে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বাকী দুজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া ৩ তরুন তাদের পরিবারের সাথে কাতারে বসবাস করতেন এবং তিনজনই স্কুল-কলেজ অধ্যায়নরত ছাত্র।

কাতার দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মোস্তাফিজুর রহমান জানান, আমরা দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। তাদের পরিবারের সাথে কথা বলে তাদেরকে সান্তনা দিয়েছি। হামাদ হাসপাতালে তাদের লাশ দেখে আসছি তববে ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক এর লাশ দেশে নেওয়া হবে। বাকী দুইজনকে এখানেই দাফন করা হবে। তাদের মৃত্যুতে কাতারে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।