All posts by jitu

হোমনায় মনোয়ার সরকারের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকারের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ সভাপতি ও কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি মনোয়ার সরকারের সার্বিক তত্বাবধানে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃপারামপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের সহ সভাপতি মনোয়ার সরকার।

মনোয়ায় সরকার তার বক্তব্যে বলেন, ১৯৭৮ সালে বাংলাদেশ যখন সংকটপূর্ণ ও ব্যর্থ রাষ্টের প্রায় ধারপ্রান্তে ঠিক তখনি একটি নতুন স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আত্ম প্রকাশ ঘটান। তখনই থেকেই নতুন বাংলাদেশের সূচনা শুরু হতে থাকে।

 

এরপর থেকে যখনি বাংলাদেশ কোন কঠিন পরিস্থিতে পড়েছে তখনি জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনে একটি সুন্দর কল্যানমুখী, অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ গঠনে অগ্ৰনি ভূমিকা পালন করেছে!

এসময় তিনি আরো বলেন, আমরা সবাই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। উনার নীতি আদর্শ, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের কল্যানে রাজনীতি ও কাজ করে যাবো। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, দেশের মধ্যে কোন রকম চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, জুলুম, নির্যাতন ইত্যাদি মেনে নেওয়া হবে না। যারা এসব করবে তাদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থান নিবেন। যদি দলের কেউ এসবের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দেশের ও দেশের মানুষের উন্নয়নে আগামী নির্বাচনে বিএনপি কে বিজয়ী করার কোন বিকল্প নেই। তাই সামনের নির্বাচনে সবাই বিএনপি কে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করার আহবান জানান তিনি।

সভায় মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ভাষানিয়া তিন নং ওয়ার্ডের নাসির মিয়া কৃপারামপুরের গ্রামের বিশিষ্ট সমাজ সেবক লিটন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন আহমেদ, শ্রীমদ্দি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শরীয়ত উল্লাহ প্রমুখ।

এছাড়াও এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রামে বিদ্যালয়ের আঙ্গিনায় শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ফেললেন শিক্ষক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর প্রশাসনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ও তুলে ফেলে দিয়েছে জাফর আহমেদ নামের এক ব্যক্তি। তিনি পৌর এরাকার নবগ্রামের মৃত হাজী ইমান আলীর ছেলে ও কুমিল্লা বিমানবন্দর এলাকার নেওড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক। নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। রোববার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় জাফর আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর আওতায় পৌর প্রশাসনের দেয়া ১২টি গাছের চারা গত বৃহস্পতিবার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দ্বারা বিদ্যালয় প্রাঙ্গনে রোপন করা হয়। প্রতিটি গাছের সাথে খুঁটি ও শিক্ষার্থীদের নেমপ্লেট বেঁধে দেয়া হয়। শনিবার সরকারি ভাবে বিদ্যালয় বন্ধ ছিল। সে সুযোগে একই গ্রামের মৃত হাজী ইমান আলী মজুমদারের ছেলে জাফর আহমেদ উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের রোপিত গাছের চারাগুলো কিছু কেটে ফেলে এবং কিছু তুলে ফেলে দেয়। স্থানীয়রা অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করে। পরের দিন রোববার সকালে বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক রওশন আরা বেগম গাছ কাটা অবস্থায় দেখে এবং ঘটনার বিস্তারিত শুনে। গাছের চারাগুলো কেটে এবং তুলে ফেলায় কোমলমতি শিশুরা মানসিকভাবে আঘাত পেয়েছে এবং পরিবেশেরও ক্ষতি হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা আরও জানায়, জাফর আহমেদ বিদ্যালয়ের সরকারি জায়গা নিজের মালিকানা দাবি করে এই ধ্বংসযজ্ঞ কাজ করেছে। প্রধান শিক্ষিকা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে অবহিত করায় উল্টো তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করে। এ ঘটনায় রোববার বিকেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এছাড়াও রাতে প্রধান শিক্ষক রওশন আরা বেগম বাদি হয়ে থানায় জাফর আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

সোমবার জাফর আহমেদ গাছ কেটে ফেলার অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমার ব্যক্তি মালিকানাধীন জায়গায় গাছ লাগিয়েছিল, তাই কেটে ফেলা হয়েছে। ওই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে’।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ সোমবার বিকেলে বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ সেপ্টেম্বর) দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে বিএনপি।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই বিশ্বাস করে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তাতে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি।

‘চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’ – কুবিতে বিক্ষোভ মিছিল

চাঁদনী আক্তার, কুবি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের দ্বারা চলমান হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা হামলার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান ও বক্তব্য দেন।

শ্লোগানে তারা বলেন, ‘ধিক্কার ধিক্কার, ইন্টেরিম ধিক্কার’, ‘চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’ ‘চবিতে যখন হামলা করে‚ ইন্টেরিম কী করে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’।

বক্তব্যে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন‚ ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে হামলা হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই ইন্টেরিমকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, পুলিশ আছে। এতগুলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে সস্ত্রাসীরা কিভাবে মাথাচারা দিয়ে উঠে! এই যে জলপাই কালারের পোষাকধারী সেনাবাহিনী টহল দিয়ে বেড়ায়‚ অথচ তারা আমাদের নিরাপত্তা দিতে পারে না। তাহলে তাদের কী রাইট আছে এভাবে টহল দেয়ার! আমরা এ প্রশাসনকে ধিক্কার জানাই, এই একম একটা প্রশাসন তারা কী করে বেড়ায়! তারা ঐদিন নূর ভাইয়ের উপর হামলা করেছে‚ কিন্তু আজকে আমাদের নিরাপত্তা দিতে পারছে না।’

উল্লেখ্য‚ শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে চবির কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা করে এলাকার লোকজন। এ ঘটনার জের ধরে রবিবার সকাল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটলে দফায় দফায় চবি শিক্ষার্থীদের উপর হামলা করে এলাকাবাসী। এতে আনুমানিক ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় মোদি দোকান ও ফলের দোকানে জরিমানা, সড়কে অটোরিকশা চালককেও শাস্তি

মো: সাইফুল ইসলাম ভুইয়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন অমান্যের অভিযোগে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মূল্য তালিকা না রাখা ও নানা অনিয়মের কারণে একটি মোদি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা এবং একটি ফলের দোকান মালিককে একই আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালককে সড়ক পরিবহন আইনে ৭০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, আইন ভঙ্গ করে ব্যবসা বা যানবাহন চালনা করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় একই ঘরে মিলল মা ও মেয়ের মরদেহ,ছেলে ও পুত্রবধূ পুলিশের জিজ্ঞাসাবাদে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে মা ও ছোট মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই এক সদস্য ছেলে ও পুত্রবধূ বিরুদ্ধে।

নিহতরা হলেন রামনগর গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তাদের ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩০)। শনিবার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করে বলেন, “আমার ভাই শাহিন (৩৮) দীর্ঘদিন ধরে আমাদের মাকে অবহেলা করত। মায়ের অসুস্থতার কারণে খাবার দেওয়া নিয়েও স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত। শাহিনের স্ত্রী লাকি বেগম প্রায়ই হুমকি দিত—আজ সত্যিই ওরা মেরে ফেলল। আমি তাদের ফাঁসি চাই।”

নিহত লুৎফার ছোট বোন শাহানা বেগম-ও একই অভিযোগ করে বলেন, “শাহিন ও তার স্ত্রী মিলে আমার বোনকে হত্যা করেছে। আমরা তাদের কঠোর শাস্তি চাই।”

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, যিনি নিহতদের আত্মীয়, জানান—“দুপুরে শাহিন আমাকে ফোন করে জানায়, মা ও বোন আর নেই। এসে দেখি, ঘরের ভেতরে দুজনের নিথর দেহ পড়ে আছে। আলামত দেখে মনে হয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”

এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করি। সন্দেহভাজন শাহিন ও তার স্ত্রী লাকিকে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে নেওয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কুমিল্লায় ঘুষ ছাড়াই নিয়োগ পেলেন ৪৭ কনস্টেবল

স্টাফ রিপোর্টার:

কোনো ঘুষ, তদবির বা হয়রানি ছাড়াই কুমিল্লায় ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে ৪৭ জনের নিয়োগ সম্পন্ন হয়েছে। রবিবার (৩১ আগস্ট ) কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন এ ফলাফল ঘোষণা করেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪৭ জন সবাই এ পুরুষ । এদের মধ্যে ৪৫ জন সাধারণ কোটায় ও ১ জন মুক্তিযোদ্ধা কোটা এবং ক্ষুদ্র নৃ-গোষ্টী কোটায় নির্বাচিত হয়েছেন। বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তীর্ণদের বরণ করে নেয় জেলা পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ মো.গাউছাল আজম এবং চাঁদপুর হাজীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মুকুল চাকমা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, ‘প্রত্যেক মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সৎভাবে দায়িত্ব পালন করেন, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। ঘুষ ছাড়া নিয়োগ দেওয়া সম্ভব, আমরা সেটিই প্রমাণ করেছি। এখানে যারা নিয়োগ পেয়েছেন, তারা সবাই মেধাবী। আমি বিশ্বাস করি, তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

চলতি বছরের জুন মাসে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। মোট আবেদন পড়ে ১ হাজার ৮৯১টি। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ৬৩৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৭ জন। এর মধ্যে মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হন ৭৫ জন।

এ বিষয়ে চাকরি পাওয়া কুমিল্লা সদর দক্ষিণের এমরান হোসেন নামে এক তরুণ বলেন, ‘কোনো টাকা লাগে নাই, কেউ চায়ও নাই।দালালের খপ্পরে ও পড়ি নাই।আমার বাবা একজন সিএনজি চালক।বাবা-মায়ের দোয়ায় আমার স্বপ্ন ছিলো দেশের সেবা করার জন্য আল্লাহ আমার ডাক কবুল করেছে।
মনে হচ্ছিল, বাংলাদেশ বদলাচ্ছে।’

নিয়োগপ্রাপ্ত ব্রাহ্মণপাড়া উপজেলার সজিব বলেন, ‘এখন বিশ্বাস হচ্ছে, যোগ্যতা থাকলে সরকারি চাকরি পাওয়া যায়। আমাদের গ্রামে সবাই অবাক!’

চাকুরি পাওয়া এমরান হোসেনের পিতা সদর দক্ষিণ রামপুর গ্রামের সিএনজিচালক মো.এরশাদ মিয়া বলেন, ‘ছেলের চাকরির জন্য বাড়ি বিক্রি করার কথা ভাবছিলাম। আল্লাহর রহমতে কিছুই লাগেনি, শুধু পরিশ্রম আর প্রার্থনা।’

চাঁদপুরে দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

“আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী কর্মশালা। শনিবার (৩০ আগস্ট) চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক এইচ এম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আমি প্রথমেই চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আপনাদের এমন সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত দেয়ার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।তিনি বলেন, আপনি যদি রাস্তায় অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাদের কাউকেই স্বেচ্ছাসেবী পরিচয় দেয়া ঠিক হবে না। আপনার মধ্যে যদি অসৎ চিন্তাভাবনা থাকে তাহলে এই এসোসিয়েশনের সদস্য হওয়ারও দরকার নেই। আর স্বেচ্ছাসেবক কখনোই অসৎ কাজের সাথে জড়িত হওয়া যাবে না।

জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে অনেক ভালো ভালো সংগঠন আছে, তার মধ্যে একটি রেড ক্রিসেন্ট। তাদের অনেক সুনাম রয়েছে। আপনাদের সংগঠনগুলোকেও কাজের মাধ্যমে ভালো সংগঠনগুলোর তালিকায় আনতে পারেন। স্বেচ্ছাসেবকের মূল কাজ হচ্ছে- যে নিজের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যক্তি বা সমাজের কল্যাণে কাজ করে। লোক দেখানো স্বেচ্ছাসেবকের দরকার নেই। অনেক সংগঠন বা স্বেচ্ছাসেবক বছরে একটি কাজ করে সারাবছর তা প্রচার করেন। এমন স্বেচ্ছাসেবকের প্রয়োজন নেই। সংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আশপাশ বা সমাজের প্রয়োজনীয় কাজগুলো করতে পারে।

তিনি বলেন, একজন অসহায় মেধাবী ছাত্র যদি টাকার অভাবে প্রাইভেট পরতে না পারেন, আপনারা যে যেই বিষয়ে পারদর্শী তাকে বিনামূল্যে প্রাইভেট পড়ান। এতেই হবে স্বেচ্ছাসেবকের আসল পরিচয়। যে ব্যক্তি মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত, তারা স্বেচ্ছাসেবক হওয়ার যোগ্যতা রাখে না। স্বেচ্ছাসেবকরা একজন ভিক্ষুককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। একজন লোক রাস্তা পারাপার হতে না পারলে তাকে সহযোগিতা করেন। সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেও কাজ করতে পারেন। যে নিঃস্বার্থভাবে কাজ করেন তিনিই প্রকৃত স্বেচ্ছাসেবী।

এসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত এর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান। ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও স্বদেশ বাংলার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী উক্ত কর্মশালায় প্রেরণা ও আত্মবিশ্বাস বৃদ্ধি নিয়ে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ দেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ।

এছাড়াও স্বেচ্ছাসেবী কর্মশালায় আরো দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ও সমাজকর্মীর দায়িত্বের উপর চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন, যুব সংগঠন নিবন্ধন ও সমাজসেবায় যুবদের ভূমিকার উপর চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম মিয়া, নেতা-নেতৃত্বের শৈলী ও কৌশল নিয়ে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, নেটওয়ার্কিং ও সম্পর্ক উন্নয়ন নিয়ে ইয়ুথ ফোরাম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকী।

মাঝখানে দুপুরের খাবারের বিরতি দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য রাখেন মানবিক শওকত, টিপু চৌধুরী ও মিডিয়া এন্ড পাবলিক রিলেশন’স, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর ডিরেক্টর মোহাম্মদ ইউনূস। সমাপনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে অংশগ্রহণ করা স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা সনদ তুলে দেয়া হয়। এবং আগত অতিথিদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও চলতি বছরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভূমিকা রাখায় জেলার ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধি কুমিল্লার সুমাইয়া বিনতে হোসাইনী

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ এশিয়ার তরুণ নারী নেতৃবৃন্দের জন্য আয়োজিত আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম ‘সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি’তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লার উদীয়মান নারী নেত্রী সুমাইয়া বিনতে হোসাইনী।

সুইডেনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (IDEA) এই ফেলোশিপের আয়োজন করছে। ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন (UN Women)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের তরুণ নারী নেতৃবৃন্দ অংশ নেবেন।

ফেলোশিপটি অনুষ্ঠিত হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক ক্ষমতায়ন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে সুমাইয়া বলেন, “আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্য গৌরব ও সম্মানের। দেশের তরুণ নারীদের অবস্থান ও সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরার এই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। এই অভিজ্ঞতা আমাকে ব্যক্তি ও পেশাগত জীবনে সমৃদ্ধ করবে। একইসঙ্গে ভবিষ্যৎ নারী নেতৃত্ব গঠনে অনুপ্রেরণার উৎস হিসেবেও কাজ করবে।”

সুমাইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি কুমিল্লা মহানগর মহিলা দলের সহ-সভাপতি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তরুণ রাজনৈতিক ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় সুমাইয়া ইতোমধ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এই ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলাদেশের তরুণ নারীদের সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরছে। সুমাইয়া বিনতে হোসাইনীর মতো নেতৃত্বগুণে সমৃদ্ধ নারীরা আগামী দিনের পরিবর্তনের রূপকার হয়ে উঠবেন—এমনটাই প্রত্যাশা দেশের মানুষের।

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা পদক্ষিণ করে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে মিছিল পরবর্তী সমাবেশে দলটির নেতারা ২৪ ঘন্টার মধ্যে হামলায় জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিউৎসাহী সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবী জানায় এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা গনঅধিকার পরিষদ সভাপতি এই এম তামজিদ, সাধারণ সম্পাদক এমডি মুজিব, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক শরিফুল হক, কুমিল্লা জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নিজাম বাঙালি প্রমুখ।