বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরী পদুয়ার বাজার বিশ্বরোড এসটিএস কাজের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৬, ২০২৫
news-image

শাহ ফয়সাল কারীম, সদর দক্ষিণ:

বাংলাদেশের দশটি অগ্রাধিকারভিত্তিক শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন (সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা) টেন টাউন প্রজেক্টের আওতায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় বিশ লক্ষ টাকা ব্যয়ে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটি নির্মিত হচ্ছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ শাহআলম মজুমদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, সমাজ সেবক হাজী হারুনুর রশিদ, রুহুল আমিন মজুমদার, জামাল খায়ের মজুমদার, সাংবাদিক এম ফিরোজ মিয়া, হাজী আব্দুর রাজ্জাক, হাজী আব্দুর রব, বশিরুল হাসান বাবুল, ইঞ্জিনিয়ার সায়েম মজুমদার, আব্দুল জলিল, রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ