All posts by jitu

গ্রেফতার হলেন চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিলেন।

বুধবার (৮ জুলাই) সকালে শহরের বড়স্টেশনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।ফরিদা ইলিয়াস শহরের বড়স্টেশন এলাকার মৃত. আ. গফুরের মেয়ে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আস্থাভাজন ছিলেন।

জানা যায়, ফরিদা ইলিয়াস নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন। বুধবার সকালে চাঁদপুরের এএসপি নাদিরা নূরের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলা রয়েছে। সকাল সাড়ে ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের পিটুনিতে ব্রাজিল সমর্থক নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটি ও পিটুনিতে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের মঠপুস্কুরণী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচটি স্থানীয়ভাবে দেখছিলেন সমর্থকেরা। খেলা চলাকালে মিসর গোল দিলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং সেখানে থাকা আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কিছু ‘কটাক্ষমূলক’ মন্তব্য করেন।

এনিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন উত্তেজিত আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় শরিফুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে এবং এতে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ (বুধবার, ৮ জুলাই) দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপি সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় সামগ্রী জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় অবৈধ ফুসকা, বাসমতি চাউল, আমল গুড়ো দুধ, মুভ ক্রিম, বিভিন্ন ধরনের ঔষুধ, সেভেন অয়েল, অলিভ অয়েল, নবরত্ন তৈল, সাবান, শ্যাম্পু, চকলেট, কিসমিস, তাস, গাঁজা, মোটর সাইকেল ও ইজিবাইক জব্দ করা হয়। জাব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ৩৫ লাক্ষ টাকা। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান হাসানসহ পাঁচজনের নামে গ্রেফতারি জারি

নিজস্ব প্রতিবেদক:

সংবাদ ভিত্তিক বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাসান,সাবেক হেড অব মার্কেটিং আহসানুল ইসলাম ও মার্কেটিং বিভাগের সাবেক সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকাসহ পাঁচজনের নামে বিশ্বাসভঙ্গ প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইশরাত জাহানের কোর্ট এই পরোয়ানা জারি করেন।

মামলাকে ভিন্নখাত নেয়ার জন্য বিভিন্নভাবে হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন সময় টিভির সিইও জোবায়ের বাবু। তিনি সকাল থেকেই দলবল নিয়ে আদালতে অবস্থান নেন। এবং নানা ধরনের হুমকি ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন সংশ্লিষ্টদের প্রতি।

মামলার এজাহার থেকে জানা যায়, সময় টেলিভিশনের বিজ্ঞাপনের বিল বাবদ আয় করা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাত করেছেন মার্কেটিং বিভাগের সাবেক প্রধান আহসানুল ইসলাম ও সাবেক সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকা। আর কাজে তাদের সহায়তা করেছেন সময় টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মো. হাসান। সময় টেলিভিশনের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান। সাবেক চেয়ারম্যান মোরশেদুল ইসলাম। যিনি আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের আপন ভাই।

অভিযোগ থেকে জানা যায় মামলার এক নম্বর আসামি আহসানুল ইসলামের কাছে ২০২৪ – ২৫ অর্থ বছরের বিজ্ঞাপনের বিলের হিসাব চাইলে নানা টালবাহানা করে সময় ক্ষেপন করতে থাকে। অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। কিন্তু হিসাব বুঝিয়ে দিয়ে যাননি। আরেক আসামি মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকাও জানুয়ারি ২০২৬ তারিখে চাকরি ছেড়ে দেন। কিন্তু কোনো হিসাব বুঝিয়ে দেননি। প্রতিষ্ঠানের হিসাব বিভাগ অনুসন্ধান করে জানতে পারে ২০২৪ সালে বিজ্ঞাপনদাতাদের কাছে ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা আদায় যোগ্য ছিল। এই টাকা মার্কেটিং বিভাগের দু্ই অভিযুক্ত ব্যক্তি মওকুফ করে দিয়েছেন। তাদেরকে এনিয়ে প্রশ্ন করলে তারা জানায় মো. হাসান, শম্পা রহমান ও মোরশেদুল ইসলামের সিদ্ধান্তে এই টাকা মওকুফ করা হযেছে। একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে বিল মওকুফের সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হলেও মো. হাসান, শম্পা রহমান এবং মোরশেদুল ইসলাম – কেউই উক্ত বোর্ড মিটিংয়ের কোনো নথি দেখাতে পারেননি।

মামলার অভিযোগে আরো বলা হয়, অভিযুক্তরা সবাই কোম্পানিতে নিজেদের উচ্চ পদ ও ক্ষমতা ব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাত করেছেন।
এই প্রেক্ষাপটে সব আসামি আদালতে হাজির হতে ৭ জুলাই মঙ্গলবার সমন জারি করা হয়েছিল। কিন্তু আসামিরা কেউ হাজির না হয়ে তাদের পক্ষে জোবায়ের বাবুকে কোর্টে পাঠান। জোবায়ের বাবু জানান অভিযুক্ত ব‍্যক্তিরা তাকে কোম্পানির বোর্ড মিটিংয়ের মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন।

এর আগে ৬ জুলাই সোমবার জোবায়ের বাবু আদালতে গোপনে মামলার বাদী পরিবর্তনের চেষ্টা করেন। বিষয়টি বাদীপক্ষের আইনজীবীরা জানতে পেরে বিচারকের নজরে আনলে জোবায়ের বাবুর সেই চেষ্টা সফল হয়নি।
মঙ্গলবার আদালত উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে মো হাসানের পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ মামলায় বাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন, ওকে ওকে এডভোকেট সালাউদ্দিন,ব্যারিস্টার সোহেল, এডভোকেট মাহমুদুল হাসান, এডভোকেট নিহার৷

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান; ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করে।

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যদ্রব্য তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করার অপরাধে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণের অপরাধে জনসেবা ফার্মেসীকে ৬ হাজার টাকা, একই অপরাধে পাঠান ফার্মেসীকে ৪ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করে। এমনকি অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

এছাড়াও অভিযানের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

ঐক্যই হতে পারে নতুন বাংলাদেশের শক্তি: অর্থনীতি ও গণতন্ত্রের জন্য কেন ঐক্য জরুরি

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন, ক্ষমতার পরিবর্তন এবং রাজনৈতিক মেরুকরণ নতুন কোনো বিষয় নয়। তবে প্রতিটি রাজনৈতিক অধ্যায়ের শেষে একটি প্রশ্ন আবারও সামনে আসে—রাষ্ট্র কি বিভাজনের পথে এগোবে, নাকি জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন যাত্রা শুরু করবে? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই প্রশ্নটি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের পরিবর্তে ঐক্যের রাজনীতির আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তিনি বিভিন্ন সময় একই ধরনের বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সংলাপ, সহনশীলতা এবং সহযোগিতার যে প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেছেন, তা নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে।

বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে গতিশীল করা, বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং জনগণের জীবনযাত্রার চাপ কমানো। একই সঙ্গে আইনশৃঙ্খলা, প্রশাসনিক দক্ষতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সাফল্য কেবল সরকারের একক প্রচেষ্টায় অর্জন করা সম্ভব নয়; প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৃহত্তর জাতীয় ঐকমত্য।

গণতন্ত্রের শক্তি বহুমত। ভিন্নমত থাকবে, সমালোচনা থাকবে, সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধও থাকবে। কিন্তু রাষ্ট্রের মৌলিক স্বার্থ—অর্থনীতি, পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রশ্নে একটি ন্যূনতম ঐকমত্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। উন্নত গণতান্ত্রিক দেশগুলোর অভিজ্ঞতাও সেটিই বলে।

গত পনেরো বছরের দুর্নীতি, লুটপাট এবং একদলীয় শাসনের ফলে দেশের অবস্থা এমনিতেই বেহাল ছিল। ২০২৪ এর পাঁচ আগস্টের পর ডঃ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসন দেশকে আরো গভীর সংকটে ঠেলে দিয়েছে। ইউনুস সরকারের অর্থনীতি বিনাশী তৎপরতার কারণে বেসরকারি খাত আজ মুখ থুবডে পড়েছে। হাজার হাজার কলকারখানা বন্ধ। নতুন বিনিয়োগ নেই বললেই চলে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধগতি এবং উচ্চ মুদ্রাস্ফীতির চাপে মানুষ দিশেহারা।

ইউনুস আমলে সংক্রামিত মহামারী মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ হয়নি এখনও। ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ এখনও জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের প্রতিটি ক্ষেত্রে ইউনুস সরকারের অপশাসনের ক্ষত। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সরকারের একার পক্ষে এইসব সমস্যার চটজলদি সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা।

২৪ এর গনঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল, ঐক্যের বাংলাদেশ। বিভক্তি, হানাহানি, বৈষম্য এবং প্রতিহিংসার শেকল ভেঙে বাংলাদেশকে মুক্ত স্বাধীনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই রাজপথে নেমে এসেছিল আপামর জনতা। সকলেই আশা করেছিল, আওয়ামীলীগের পতনের পর, দেশে মন খুলে কথা বলা যাবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, ভিন্নমতের কারণে কেউ নিগৃহীত হবে না। মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। অন্তর্বর্তী সরকারের সামনে দেশকে এক সুতোয় গাঁথার মহা সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু ইউনুস সরকার ঐক্যের বদলে বিভাজন বাড়িয়ে দেয়। নতুন করে শুরু হয় দুর্নীতি এবং লুটপাট। একটি নব্য লুটেরা ফ্যাসিস্ট শক্তির জন্ম দেন ডঃ ইউনূস। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আবার দেশকে সঠিক পথে নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। এজন্য দরকার সকলের সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ।

১৯৭৫ এর পর বাংলাদেশ হয়ে পড়েছিল বিভক্ত। দেশে সৃষ্টি হয়েছিল ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি। গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়েছিল। সেই সময় কান্ডারী হয়ে দেশের হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

শহীদ জিয়া, দিশেহারা, বিভ্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করেন। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তিনি সকল মতকে সম্মান দেখানোর বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেন। সমাজতান্ত্রিক অর্থনীতির শৃঙ্খল থেকে মুক্ত বাজার অর্থনীতি চালু করে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুচনা করেন। বহুদলীয় গণতন্ত্র, বেসরকারি খাতের জন্য পথ তৈরি, দুর্নীতিমুক্ত দেশ গড়ার কারিগর হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন চিরকাল।

মাত্র তিন বছরের মধ্যে জিয়াউর রহমান হতাশাগ্রস্ত, দিশেহারা একটি জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে চলার পথ দেখিয়েছেন। জিয়াউর রহমান দেখিয়েছেন ঐক্যেই বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি।

শহীদ জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ আবার পথ হারায়। আবারও শুরু হয় দুর্নীতি লুটপাটের রাজনীতি। এরশাদ ক্ষমতা দখল করে আবারও দেশের জনগণকে করেন অধিকারহীন। দুর্নীতির কারণে বাংলাদেশ হয়ে যায়, বিদেশি ঋণ নির্ভর। দাতাদের শর্তের জালে আটকা পড়ে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এগিয়ে আসে জিয়া পরিবার। বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন শুধু দেশের মানুষের কল্যাণের জন্য। দেশ বাঁচাতে তিনি চরম ত্যাগ স্বীকার করেন। বেগম জিয়ার নেতৃত্বে দীর্ঘ নয় বছরের আন্দোলনের পর বাংলাদেশ স্বৈরশাসন থেকে মুক্ত হয়।

বেগম খালেদা জিয়া, ১৯৯১ এর নির্বাচনে বিজয়ী হয়ে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেশ পরিচালনা করেননি। বরং দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার নীতি গ্রহণ করেন। যার সবচেয়ে বড় প্রমাণ হলো, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। বিএনপি দলীয়ভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে বিশ্বাসী ছিল। রাষ্ট্রপতি নির্বাচন হলে বেগম জিয়া যে বিপুল ভোটে বিজয়ী হতেন তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু তিনি দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে, বিরোধীদলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে সংসদীয় সরকার ব্যবস্থার বিল সংসদে উত্থাপন করেন।বহুদলীয় গণতন্ত্র এবং ভিন্নমতের লালনের এটি একটি অনন্য উদাহরণ।

২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে বেগম খালেদা জিয়া এককভাবে বিএনপির সরকার গঠন করেননি। জোটসংগী জামায়াতকেও মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করে গনতন্ত্রের এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ২০০৭ সালে এক এগারোর মাধ্যমে গনতন্ত্র বিরোধী অপশক্তি ক্ষমতা দখল করে। জাতির এই চরম সংকটে বেগম জিয়া গনতন্ত্রের ডাক দিয়েছিলেন। তিনি সেনা সমর্থিত ফখরুদ্দীন সরকারের প্রলোভনের ফাঁদে পা দেননি। এজন্য জিয়া পরিবারকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। বেগম জিয়া, তার বড় ছেলে, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে অকথ্য নির্যাতন চালানো হয়। কিন্তু তারপরও আপোষ করেননি বেগম জিয়া।

২০০৮ এর সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। আওয়ামীলীগ ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার হরণ করতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে। এর প্রতিবাদে আবারও রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন বেগম খালেদা জিয়া। ২০১৪ সালে বেগম জিয়া যে একদফা আন্দোলনের ডাক দিয়েছিলেন তারই চুড়ান্ত পরিণতি ২০২৪ এর পাঁচ আগস্টের গনঅভ্যুত্থান। ১৭ বছর দেশের জন্য,জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার। বেগম জিয়াকে বিনা অপরাধে নির্জন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল বছরের পর বছর। তারেক রহমান নির্বাসিত ছিলেন। স্বৈরশাসনের জুলুম নির্যাতনে মারা যান আরাফাত রহমান কোকো। তবুও আপোষহীন ছিলেন বেগম জিয়া। আপোষ করেনি জিয়া পরিবার।

২৪ এর পাঁচ আগস্টের পর ইউনুস সরকার যখন জনগণের অধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে থাকার ষড়যন্ত্র শুরু করে, তখন তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেন। বস্তুত, তারেক রহমানের রাজনৈতিক বিচক্ষণতা এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই শেষ পর্যন্ত ইউনুস সরকার নির্বাচন দিতে বাধ্য হন। আর তাই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি অকুণ্ঠ সমর্থন জানান দেশবাসী। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় শুধু বিএনপির বিজয় নয়, ঐক্যের পক্ষে জনরায়। শান্তি এবং সংহতির পক্ষে জনমত।

বাংলাদেশের জন্য ঐতিহাসিক বাস্তবতা হলো, দেশ যখনই পথ হারিয়েছে, যখনই জাতি বিভক্তির চোরাগলিতে আটকে গেছে, তখনই জিয়া পরিবার জাতির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ করেছে দেশের মানুষকে।

এই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের “আমি সবার প্রধানমন্ত্রী”—এই বক্তব্যও তাৎপর্যপূর্ণ। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকার কেবল সমর্থকদের নয়, পুরো দেশের প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক দর্শনের পার্থক্য থাকলেও রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্তিমূলক মনোভাব গণতন্ত্রকে শক্তিশালী করে।

তবে জাতীয় ঐক্যের দায়িত্ব কেবল সরকারের ওপর বর্তায় না। বিরোধী দলেরও সমান দায়িত্ব রয়েছে। সরকারের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা অবশ্যই হবে, কিন্তু সেই সমালোচনার প্রধান ক্ষেত্র হওয়া উচিত জাতীয় সংসদ। সংসদ কার্যকর হলে রাজনীতিতে সংলাপের সংস্কৃতি শক্তিশালী হয়, আর রাজপথনির্ভর সংঘাতের প্রয়োজনও কমে আসে। গণতন্ত্রে জবাবদিহির সর্বোত্তম মঞ্চ সংসদই।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভাজন যেমন রয়েছে, তেমনি সংকট অতিক্রমে ঐক্যের নজিরও রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা করার সংস্কৃতি কোনো গণতন্ত্রকেই শক্তিশালী করে না। মতের ভিন্নতা গণতন্ত্রের প্রাণ, আর পারস্পরিক শ্রদ্ধাবোধ তার ভিত্তি।

রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে রাজনৈতিক প্রজ্ঞা, সহনশীলতা এবং দায়িত্বশীলতার ওপর। ক্ষমতার পালাবদল গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া; কিন্তু রাষ্ট্রের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রয়োজন জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। বিভক্ত সমাজ কখনো দীর্ঘমেয়াদে এগোতে পারে না। তাই আজকের বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হতে পারে—প্রতিযোগিতা থাকুক, বিভাজন নয়; মতভেদ থাকুক, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে থাকুক জাতীয় ঐক্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বলেন, “প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।”

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম নয়, গত প্রায় পাঁচ মাসে একাধিকবার সংসদে এবং সংসদের বাইরে তারেক রহমান দেশ পুনর্গঠনে ঐক্যের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্রেফ কথার কথা নয়, তিনি এই স্বল্প সময়ের মধ্যে দেশের রাজনীতিতে একটি ঐক্যের আবহ সৃষ্টির চেষ্টা করে চলেছেন। জাতীয় সংসদে সরকারিদল এবং বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে যেন দেশ পরিচালনা করতে পারে সেজন্য সংসদ নেতা হিসেবে তারেক রহমানের একাধিক পদক্ষেপ সকলের কাছে প্রশংসিত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে আন্তরিকতার সাথে ঐক্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য হাত বাড়িয়েছেন সেভাবে কি সাড়া দিচ্ছেন সকলে?

একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বহুল কাঙ্ক্ষিত গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বাংলাদেশ এখন ক্ষতবিক্ষত। ধ্বংসের কিনারে দাঁড়িয়ে। বিগত পনেরো বছরের দুর্নীতি, লুটপাট এবং একদলীয় শাসনের ফলে দেশের অবস্থা এমনিতেই বেহাল ছিল। ২০২৪ এর পাঁচ আগস্টের পর ডঃ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসন দেশকে আরো গভীর সংকটে ঠেলে দিয়েছে। দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত। বেকারত্ব বেড়েছে উদ্বেগজনক ভাবে। ইউনুস সরকারের অর্থনীতি বিনাশী তৎপরতার কারণে বেসরকারি খাত আজ মুখ থুবডে পড়েছে। হাজার হাজার কলকারখানা বন্ধ। নতুন বিনিয়োগ নেই বললেই চলে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধগতি এবং উচ্চ মুদ্রাস্ফীতির চাপে মানুষ দিশেহারা।

সামাজিক জীবনে অস্থিরতা বিরাজ করছে। ইউনুস আমলে সংক্রামিত মহামারী মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ হয়নি এখনও। ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ এখনও জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শিক্ষা, স্বাস্হ্য সহ দেশের প্রতিটি ক্ষেত্রে ইউনুস সরকারের অপশাসনের ক্ষত। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সরকারের একার পক্ষে এইসব সমস্যার চটজলদি সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা।

২৪ এর গনঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল, ঐক্যের বাংলাদেশ। বিভক্তি, হানাহানি, বৈষম্য এবং প্রতিহিংসার শেকল ভেঙ্গে বাংলাদেশকে মুক্ত স্বাধীনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই রাজপথে নেমে এসেছিল আপামর জনতা। সকলেই আশা করেছিল, আওয়ামীলীগের পতনের পর, দেশে মন খুলে কথা বলা যাবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, ভিন্নমতের কারণে কেউ নিগৃহীত হবে না। মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। অন্তর্বর্তী সরকারের সামনে দেশকে এক সুতোয় গাঁথার মহা সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু ইউনুস সরকার ঐক্যের বদলে বিভাজন বাড়িয়ে দেয়। নতুন করে শুরু হয় দুর্নীতি এবং লুটপাট। একটি নব্য লুটেরা ফ্যাসিস্ট শক্তির জন্ম দেন ডঃ ইউনূস। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আবার দেশকে সঠিক পথে নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। এজন্য দরকার সকলের সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ।

বাংলাদেশের জন্য ঐতিহাসিক বাস্তবতা হলো, দেশ যখনই পথ হারিয়েছে, যখনই জাতি বিভক্তির চোরাগলিতে আটকে গেছে, তখনই জিয়া পরিবার জাতির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ করেছে দেশের মানুষকে।

১৯৭৫ এর পর বাংলাদেশ হয়ে পড়েছিল বিভক্ত। দেশে সৃষ্টি হয়েছিল ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি। গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়েছিল। সেই সময় কান্ডারী হয়ে দেশের হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ জিয়া, দিশেহারা, বিভ্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করেন। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তিনি সকল মতকে সম্মান দেখানোর বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেন। সমাজতান্ত্রিক অর্থনীতির শৃঙ্খল থেকে মুক্ত বাজার অর্থনীতি চালু করে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুচনা করেন। বহুদলীয় গণতন্ত্র, বেসরকারি খাতের জন্য পথ তৈরি, দুর্নীতিমুক্ত দেশ গড়ার কারিগর হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন চিরকাল। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার তিনিই রুপকার। তিনি প্রথম বাংলাদেশ নামক রাষ্ট্রের অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন। তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত একটি দেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য, সকলের সাথে বন্ধুত্ব কারও সাথে বৈরিতা নয়- এর দার্শনিক ভিত্তির জনক ছিলেন শহীদ জিয়া। মাত্র তিন বছরের মধ্যে জিয়াউর রহমান হতাশাগ্রস্ত, দিশেহারা একটি জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে চলার পথ দেখিয়েছেন। জিয়াউর রহমান দেখিয়েছেন ঐক্যেই বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি।

শহীদ জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ আবার পথ হারায়। আবারও শুরু হয় দুর্নীতি লুটপাটের রাজনীতি। এরশাদ ক্ষমতা দখল করে আবারও দেশের জনগণকে করেন অধিকারহীন। দুর্নীতির কারণে বাংলাদেশ হয়ে যায়, বিদেশি ঋণ নির্ভর। দাতাদের শর্তের জালে আটকা পড়ে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এগিয়ে আসে জিয়া পরিবার। বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন শুধু দেশের মানুষের কল্যাণের জন্য। দেশ বাঁচাতে তিনি চরম ত্যাগ স্বীকার করেন। বেগম জিয়ার নেতৃত্বে দীর্ঘ নয় বছরের আন্দোলনের পর বাংলাদেশ স্বৈরশাসন থেকে মুক্ত হয়। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিপুলভাবে জয়ী হয় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি।শুরু হয় গনতন্ত্রের নতুন অভিযাত্রা। বেগম খালেদা জিয়া, ১৯৯১ এর নির্বাচনে বিজয়ী হয়ে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেশ পরিচালনা করেননি। বরং দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার নীতি গ্রহণ করেন। যার সবচেয়ে বড় প্রমাণ হলো, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। বিএনপি দলীয়ভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে বিশ্বাসী ছিল। রাষ্ট্রপতি নির্বাচন হলে বেগম জিয়া যে বিপুল ভোটে বিজয়ী হতেন তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু তিনি দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে, বিরোধীদলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে সংসদীয় সরকার ব্যবস্থার বিল সংসদে উত্থাপন করেন।বহুদলীয় গণতন্ত্র এবং ভিন্নমতের লালনের এটি একটি অনন্য উদাহরণ।

২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে বেগম খালেদা জিয়া এককভাবে বিএনপির সরকার গঠন করেননি। জোটসংগী জামায়াতকেও মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করে গনতন্ত্রের এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

২০০৭ সালে এক এগারোর মাধ্যমে গনতন্ত্র বিরোধী অপশক্তি ক্ষমতা দখল করে। জাতির এই চরম সংকটে বেগম জিয়া গনতন্ত্রের ডাক দিয়েছিলেন। তিনি সেনা সমর্থিত ফখরুদ্দীন সরকারের প্রলোভনের ফাঁদে পা দেননি।এজন্য জিয়া পরিবারকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। বেগম জিয়া, তার বড় ছেলে, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে অকথ্য নির্যাতন চালানো হয়। কিন্তু তারপরও আপোষ করেননি বেগম জিয়া।

২০০৮ এর সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। আওয়ামীলীগ ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার হরণ করতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে। এর প্রতিবাদে আবারও রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন বেগম খালেদা জিয়া। ২০১৪ সালে বেগম জিয়া যে একদফা আন্দোলনের ডাক দিয়েছিলেন তারই চুড়ান্ত পরিণতি ২০২৪ এর পাঁচ আগস্টের গনঅভ্যুত্থান। ১৭ বছর দেশের জন্য,জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার। বেগম জিয়াকে বিনা অপরাধে নির্জন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল বছরের পর বছর। তারেক রহমান নির্বাসিত ছিলেন। স্বৈরশাসনের জুলুম নির্যাতনে মারা যান আরাফাত রহমান কোকো। তবুও আপোষহীন ছিলেন বেগম জিয়া। আপোষ করেনি জিয়া পরিবার।

২৪ এর পাঁচ আগস্টের পর ইউনুস সরকার যখন জনগণের অধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে থাকার ষড়যন্ত্র শুরু করে তখন তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেন। বস্তুত, তারেক রহমানের রাজনৈতিক বিচক্ষণতা এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই শেষ পর্যন্ত ইউনুস সরকার নির্বাচন দিতে বাধ্য হন। আর তাই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি অকুণ্ঠ সমর্থন জানান দেশবাসী। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় শুধু বিএনপির বিজয় নয়, ঐক্যের পক্ষে জনরায়। শান্তি এবং সংহতির পক্ষে জনমত।

তাই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তারেক রহমান বলেছেন, আমি সবার প্রধানমন্ত্রী। যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান।এটাই জাতীয় ঐক্যের মূল ভিত্তি। গনতন্ত্রে দলের প্রধানমন্ত্রী হন না, হন দেশের প্রধানমন্ত্রী। চিরায়ত এই গণতন্ত্রের সংস্কৃতি দেশে নতুন করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে পথ দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। ঐক্যের মশাল নিয়ে এখন জাতিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

দেশের এই সংকটময় সময়ে বিরোধীদলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, এটা থাকাটাই স্বাভাবিক। বহুমতই গনতন্ত্রের শক্তি। কিন্তু দেশের মৌলিক প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, দেশরক্ষা, জনগণের অধিকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই।

এখন সরকার পতনের হুমকি দেয়ার সময় নয়। এখন সরকারের বিরুদ্ধে রাজপথ উত্তপ্ত করার সময় নয়। আন্দোলনের নামে অস্থিরতা দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করবে।

গনতন্ত্রে ক্ষমতা পরিবর্তনের একমাত্র উপায় হলো নির্বাচন। সরকারের ভুলত্রুটি তুলে ধরার একমাত্র প্লাটফর্ম হচ্ছে জাতীয় সংসদ।জাতীয় সংসদ হোক সকল বিতর্কের কেন্দ্রবিন্দু। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে বিকশিত হোক গণতন্ত্র। আর গনতন্ত্র টেকসই হলেই কেবল অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সরকারর জবাবদিহিতার জায়গা জাতীয় সংসদ, রাজপথ নয়- এটা যদি বিরোধী দল বুঝতে পারে তাহলেই গনতন্ত্র রক্ষা পাবে। দেশ বাচবে।তাই দেশ বাঁচাতে সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে।

মনে রাখতে হবে, এই দেশ যদি না বাঁচে তাহলে ক্ষমতা দিয়ে কী হবে? সকল পক্ষকে এই সত্য উপলব্ধি করতে হবে।

কুমিল্লা ঈদগাহ মাঠ থেকে মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ঈদগাহ মাঠ এলাকার প্রধান ফটকের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৬ জুলাই (সোমবার) এসআই মো. কুতুবউদ্দিনের নেতৃত্বে একটি দল কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা ঈদগাহ মাঠের প্রধান ফটকের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. সামব্বির আহম্মেদ সিনাল (২০)-এর কাছ থেকে ২০০ পিস, মেরাজ হোসেন (২৪)-এর কাছ থেকে ৫০ পিস এবং মো. নাদিম (১৯)-এর কাছ থেকে আরও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্যাবলেটগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক কারবারির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

কুমিল্লায় মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় ১৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. এলেম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্তকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, উপজেলার উত্তর আকালিয়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত দীর্ঘদিন ধরে তার বড় মেয়ের প্রতি অশালীন আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ১০ মে ভুক্তভোগীর মা সন্তান প্রসবের জন্য তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে বাড়িতে একা থাকা ১৯ বছর বয়সী মেয়েকে অভিযুক্ত জোরপূর্বক ধর্ষণ করেন। পরে হাসপাতাল থেকে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন তার মা।

মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার পর পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তের আচরণে কোনো পরিবর্তন আসেনি। অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই রাতে তিনি আবারও মেয়ের কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা তিতাস থানায় মামলা দায়ের করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, মামলার পর সোমবার রাতে উপজেলার বাতাকান্দি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আলামত সংগ্রহের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলী এলাকায় গোমতী নদীর চরসংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, সকালে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী এলাকায় গোমতী নদীর চরের পাশে একটি পরিত্যক্ত ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ নদী থেকে ওপরে তুলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহের বাহ্যিক অবস্থা ও বিকৃতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে মরদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে।

পরবর্তীতে পুলিশি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের আঙুলের ছাপসহ (ফিঙ্গারপ্রিন্ট) বিভিন্ন প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মনোহরগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাচি মসজিদের সামনে লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়।

এতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের মৃত নলি মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৬০) নিহত হন। দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা পর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার খিলাবাজার এলাকায় একই মহাসড়কে সড়ক পারাপারের সময় হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় তাসলিমা আক্তার (৪৭) নামে এক নারী নিহত হন। তিনি মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের বাসিন্দা মো. আবু জাফরের স্ত্রী।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি জানায়, দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আইনগত কার্যক্রম শুরু করেছে। ভোর সাড়ে ৪টা ও সকাল সাড়ে ৭টার দিকে পৃথক দুটি দুর্ঘটনায় এক পুরুষ ও এক নারী নিহত হন। এছাড়া প্রথম দুর্ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে বিষয়টি লাকসাম হাইওয়ে থানাকে জানানো হয়। লাকসাম হাইওয়ে ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।