All posts by jitu

বৈষম্য বিরোধী মামলায় কুমিল্লা এলিট প্যালেসের চেয়ারম্যান তাহেরকে জেলহাজতে প্রেরণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা এলিট প্যালেসের চেয়ারম্যান আবু তাহের জামানের জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেন।

২৪ এর বিপ্লবের সময় নাশকতার মামলায় কুমিল্লার সদর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্ররা মামলা দায়ের করেন। এ মামলায় ঢাকা হাইকোর্ট থেকে এতদিন তিনি জামিনে ছিলেন।

আ’লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা।

তিনি জানায়, (বাংলাদেশে) গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর (পলিটিক্যাল স্পেস) সঙ্কুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে।

একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই।

প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে ‘আওয়ামী লীগ’ নামে দলটির নেতাকর্মীরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না।

শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

ওইদিন একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ-সংগঠন বা সমর্থকগোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

সূত্র: কালেরকন্ঠ

সদর দক্ষিণে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শরিফ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার অলিরবাজার জোর পুষ্কুরিণী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফ হোসেন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে শরিফ বাড়ির পাশের পুকুরপাড়ে আম কুড়াতে যান। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লা দেবীদ্বারে ছাব্বির হত্যা মামলায় যুবলীগ নেতা পাভেল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাব্বির হত্যা মামলার আসামি যুবলীগ নেতা পাভেল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাভেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

সোমবার (১২ মে) দিবাগত রাত ২টায় দেবীদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বক্রিকান্দি নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ মে) দুপুরে কুমিল্লা কোট হাজতে চালান করা হয়।

মো. পাভেল সরকার (৩৭) উপজেলার ভানী ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের সরকার বাড়ির মো. ওয়াদুদ সরকারের ছেলে এবং ভানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাব্বির হত্যা মামলার তালিকাভুক্ত আসামি।

গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর উল্লসিত জনতা দেবীদ্বার থানা ঘেরাওকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ মাস ৮ দিন চিকিৎসা নিয়ে গত ১৩ আগস্ট বাড়ি ফেরার পরদিন ১৪ আগস্ট সকাল ৯টায় সাব্বির মারা যায়।

নিহত আমিনুল ইসলাম ছাব্বির (১৭) দেবীদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে। সে পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখা পড়ার পাশাপাশি ছাব্বির ভ্যান চালিয়ে সংসার চালাত। তার বাবার বাড়ি মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে।

বাবার মৃত্যুর পর মা রিনা আক্তার সাব্বিরের দুই ভাই এক বোন নিয়ে দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করতেন।

গত ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে এজহারভুক্ত ও অজ্ঞাতনামা ৬০/৭০জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তকালে ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. পাভেল সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

৪ দিনের রিমান্ডে মমতাজ

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লায় সরকারি চাল আত্মসাৎ, ডিলার স্বেচ্ছাসেবক দল নেতাকে তিন মাসের জেল

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ডিলার জহিরুল ইসলাম জহিরুল ইসলাম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি(ওএমএস) ডিলার।

সোমবার রাত সাড়ে ৯ টায় ওএমএস এর ৩৫ বস্তা চাল উপজেলার আসমানিয়া বাজার থেকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।

দন্ডপ্রাপ্ত ওই ডিলার জহিরুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মো: এমদাদ হোসেনর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯ টার দিকে উপজেলার আসমানিয়া বাজারের ওএমএস ডিলার স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তার গোডাউন থেকে সরকারি চাল পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে গাড়িসহ চাল জব্দ করে উপজেলা প্রশাসনকে জানান এলাকাবাসী। পরে পুলিশ ফোর্স নিয়ে ইউএনও সুমাইয়া মমিন ঘটনাস্থলে গিয়ে ৩৫ বস্তা(৫০কেজি) সরকারি চাল জব্দ করেন। ডিলার জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে আত্মসাতের উদ্দেশে চাল গুলো নিয়ে যাওয়ার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে (জহিরুল ইসলাম) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্তে দোষী প্রমানিত হলে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন দেশ রূপান্তরকে বলেন, জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দ্রুত সময়ের মধ্যে তার ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।

 

কুবিতে আয়োজিত অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-র বিজয়ী টিম প্যানিক অ্যাটাক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘বিজভেঞ্চার’-এর ফাইনাল আয়োজিত হয়েছে। এতে বিজয়ী হয়েছে টিম প্যানিক অ্যাটাক এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে টিম কোড ব্রেকার এবং টিম নো মিনিটস লেফট।

বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) এর ময়নামতি অডিটরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। পরবর্তীতে সন্ধ্যা ৯ টায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে মোবাইল ব্র্যান্ড কোম্পানি অনার। সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত এর মধ্য দিয়ে হাসিন মাহতাব মাহিনের উপস্থাপনায় অনুষ্ঠান এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো– দলগুলোর মধ্যে নো মিনিটস লেফট, প্যানিক অ্যাটাক, টিম টপ গান এবং ওমের্টা এই চারটি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে অংশ নেয়। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে টিম ইউরেখা এবং আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে টিম কোড ব্রেকার অংশগ্রহণ করে।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন সামান-র চিফ অপারেটিং অফিসার আজম খান, ডিআইভিসি-এর হেড অব কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান ও বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর লেকচারার ইয়াকুব আলী শাকিল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর মাশফিক এনাম তূর্য। প্রতিযোগিতার শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশনা করে জনপ্রিয় ব্যান্ড দল ‘আনকোর’।

বিচারক প্যানেলের আজম খান বলেন, ‘অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ৬টি টিম সিলেক্ট হয়েছে। যখন একটা বিজনেস কেস তৈরি করা হয়, তখন যেন ব্রান্ডিং পার্টটাকে গুরুত্ব দেয়া হয়। তোমাদের নিজেদের ব্রান্ডিং যত স্ট্রং হবে প্রত্যেকটা বায়ারের কাছে তুমি তত বেশি সেল করতে পারবে। সবসময়ই মনে রাখতে হবে তুমি কিন্তু আইডিয়াকে সেলস করছো, তুমি কোনো লিটারেচার লিখছো না, গান লিখছো না কবিতা লিখছো না যে মানুষ শুনে আনন্দ পাবে। তুমি একটা আইডিয়াকে মানুষের সামনে সেলস করছো, প্রসপেকটিভ কোনো বায়ারস থাকবে যে আইডিয়াটা পিক করবে। সামনে এধরনের আরও বেটার প্রেজেন্টেশন হবে। এখানে সবাই যে ভালোবাসা দেখিয়েছে, আমি সত্যিই কৃতজ্ঞ।’

অনুষ্ঠান সম্পর্কে ডিরেক্টর সুমাইয়া কবির বলেন, ” কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ছিল বিজ ভেঞ্চার-২০২৫। যেহেতু এর আগে জাতীয় পর্যায়ের কেস প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ে হয়নি তাই এর প্রধান উদ্দেশ্যই ছিল,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দের জন্য এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম সৃষ্টি করা যেখানে তারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে বিজনেস আইডিয়া,কেস সম্পর্কিত জ্ঞানগুলো বিনিময় করতে পারে।”

এছাড়াও লিড অর্গানাইজার ইমরুল এহসান বলেন, ” দীর্ঘ ১ বছরের পরিশ্রমের ফলাফল হিসেবে আজকের বিজ ভেঞ্জার।সবার আগ্রহ ও প্রশংসার জায়গাটাকে ধরে রাখতে এই অনুষ্ঠান কে ভবিষ্যতেও চালিয়ে নেওয়ার পরিকল্পনা আছে আমাদের।”

উল্লেখ্য, বিজয়ী দলগুলোর জন্য ছিল ১ লাখ টাকা পুরস্কার। এতে বিজয়ী এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ দলের জন্য ছিল যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার এবং ২০ হাজার টাকা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অধ্যায়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে ২৪৮ টি টিম রেজিস্ট্রেশন করে।পরবর্তীতে দুটি ধাপে বাছাই প্রক্রিয়া শেষে ছয়টি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়।

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে।

সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানায়।

তিনি জানান, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।

সূত্র: জাগোনিউজ২৪

আওয়ামী লীগের পক্ষে পোস্ট-কমেন্ট করলেও ব্যবস্থা

আওয়ামী লীগের পক্ষে পোস্ট-কমেন্ট করলেও ব্যবস্থা: উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:

গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

সোমবার (১২ মে) সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে লেখা হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

এ সময় একটি পোস্টারও শেয়ার করা হয়। এতে শিরোনামে লেখা, ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার।

পরে আরও লেখা রয়েছে— নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল-সমাবেশ নয়, ফেসবুক-ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার রাত ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

আইন উপদেষ্টা জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

জামিন পেলেন বিডিআরের ৪০ সদস্য

ডেস্ক রিপোর্ট:

২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক ৪০ জন আসামিকে জামিন দিয়েছেন আদালত। গত ৮ মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, জামিনপ্রাপ্ত আসামিদের মধ্যে কেউ কেউ সাজাপ্রাপ্ত এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্তও রয়েছেন। আদালত আসামিদের নথিপত্র যাচাই করে ৪০ জনকে জামিন দিয়েছেন, বাকিদের আবেদন নামঞ্জুর করেছেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর রায় দেয় আদালত। এ রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ছাড়া ২৭৮ জন খালাস পান।

পরবর্তীতে ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। একই রায়ে ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। এ পর্যায়ে ২৮৩ জন খালাস পান।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষও খালাসপ্রাপ্ত ৮৩ জনের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এসব মামলা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। বিস্ফোরক আইনের পৃথক মামলায় ২০১০ সালে ৮৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বিডিআর বিদ্রোহের ঘটনা পুনরায় তদন্তের দাবি জোরালো হয়েছে। গত ১৯ ডিসেম্বর শহীদ পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে সরকার ২৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ. ল. ম. ফজলুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।