Tag Archives: দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে

দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক ডাকাতির তিনদিন পর খালি ট্রাক উদ্ধার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক ডাকাতি হওয়ার তিনদিন পর গাজীপুর থেকে খালি ট্রাকটি উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মডেল থানার এসআই মো. হাবিব ও রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়কের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। এসময় ট্রাকটি খালি দেখতে পায়। পুলিশের ধারণা ডাকাতদল গরু অন্যত্রে সরিয়ে ট্রাকটি খালি রেখে চলে যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করেছে। তবে গরু উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে মহাসড়কের দাউদকান্দির রায়পুর নামক স্থান থেকে ১৯টি গরু ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ ট্রাকটি নিয়ে যায়।

দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে, নিহত ২

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। সেই সঙ্গে দু’টি গরুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার (১২জুন) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। এসময় রাসেল মিয়া (৩০) ও অজ্ঞাত(২৭) ঘটনাস্থলেই নিহত হন। নিহত রাসেল মিয়া গরু ব্যবসায়ী। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার সিলাইন গ্রামে । সেই সঙ্গে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়। ট্রাকটিতে থাকা আরও কয়েকটি গরুও আহত হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মঞ্জুরুল আলম বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক লাকসামের উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের পুটিয়া এলাকায় গরু বোঝাই ট্রাকটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এদুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেল মিয়াসহ দুইজন মারা যায়। দুর্ঘটনায় দু’টি গরুও মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।