,

২০ হাজার গাছের চারা রোপণ করার কার্যক্রম হাতে নিলেন লিটন সরকার

আজকের কুমিল্লা ডট কম :
October 17, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

গাছ লাগান পরিবেশ বাচাঁন ” বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর ১০১ টিমের প্রধান মোঃ লিটন সরকারের নেতৃত্বে কয়েক শতাধিক গাছের চারা রোপণ করেন টিম স্বেচ্ছাসেবকলীগ।

লিটন সরকার বলেন, আগামী এক মাসের মধ্যে ২০ হাজার গাছের চারা রোপণ করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উন্মুক্ত স্থানে, রাস্তার দুপাশে এই চারা রোপণ করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশ, যথাসময়ে বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে পালন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সমাজের দেশের প্রতিটা ভালো কাজের সঙ্গে থাকবে টিম ১০১।