All posts by jitu

ছাত্র আন্দোলনের মুখে

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

ডেস্ক রিপোর্ট:

সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুকেভিক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন। এপির প্রতিবেদন অনুযায়ী, সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। এতে কৃষকরাও যোগ দেন। রাজধানীর প্রধান সড়ক অবরোধ করার পর প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হতে থাকে।

গত বছরের ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তাদের অভিযোগ, স্টেশন নির্মাণে দুর্নীতি না হলে এত মানুষের প্রাণহানি হতো না।

গতকাল প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেন। একই দিন ছাত্ররা রাজধানীর প্রাণকেন্দ্র অটোকোমান্ডা জংশন অবরোধ করেন, যার ফলে পুরো শহর প্রায় অচল হয়ে পড়ে।

নভেম্বরে আন্দোলন শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের ওপর নিয়মিত হামলা হতে থাকে। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বিস্তৃত হতে থাকে এবং ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষও এই আন্দোলনে সমর্থন জানাতে থাকেন।

গতকাল ছাত্ররা সড়ক অবরোধ করলে কৃষকরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ট্রাক্টর নিয়ে সেখানে উপস্থিত হন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হয়েছে: রুহুল কবির রিজভী

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হয়েছে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

‘সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হয়েছে, এটা অত্যন্ত ভয়ংকর বিষয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)।

রুহুল কবির রিজভী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি। হাসিনা সরকার এবং রাষ্ট্রকে এক করে দিয়েছে। এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই হচ্ছে, আলোচনা-সমালোচনা, তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শুনবে। এরপরে জনকল্যাণের পক্ষে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া দরকার, সে সব সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্রতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করবে। এটাই তো সরকার। এরপর হচ্ছে রাষ্ট্র আলাদা জিনিস। রাষ্ট্রের বিরোধিতা অপরাধমূলক। কিন্তু, সরকারের বিরোধিতা তো অপরাধমূলক নয়। সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে, সেই সরকার যদি সৎ এবং জনগণের মুখাপেক্ষী সরকার হয়, তাহলে সেই সরকার তো সমালোচনাকে আমন্ত্রণ করবে। অথচ মাউশি বলে দিলো সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না।

তিনি বলেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ দল দখল করে নিয়েছে। সব বড় বড় ইউনিভার্সিটিগুলোকে জামাতিকরণ করা হয়েছে। পত্রিকায় নিউজ হয়েছে। সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হয়েছে। এটা অত্যন্ত ভয়ংকর বিষয়। বড় বড় বিশ্ব বিদ্যালয়ের দায়িত্বে জামাতি চেতনার লোকজনকে বসানো হয়েছে। আমাদের সমর্থিত লোকজন যেমন আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, তেমনিভাবে এখনো বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, জনপ্রশাসনের সচিবের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনা এসেছে। তারপরও তিনি কি করে সেখানে বহাল থাকেন? এ ধরনের একটা ঘটনা জানার পরেও, উনি কি করে জনপ্রশাসনের সচিব হিসেবে রয়েছেন।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল নানাভাবে মনে করছেন, জুলাই-আগস্টের বিজয় শুধু তাদের। এই অন্তবর্তীকালীন সরকার; তাদের সরকার। আমাদের মনে হয়, কোনো করণীয় ছিল না। কোনো অবদান নেই। আমরা ১/১১ এর সরকারকে বলতাম সেনা সমর্থিত সরকার। আর এখন অনেকেই বলছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেই বিশেষ দল সমর্থিত সরকার। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা প্রমাণ হচ্ছে।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার তো বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। সমস্ত দোসরদেরকে উৎপাটন করে জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদেরকে দিয়েই তো প্রশাসন চলার কথা। সেই দোসররা আবার সচিবালয়ের ভেতরে মিছিল করে, দাবি-দাওয়া পেশ করে। তারা মনে করছে এটা তাদের ন্যায্য পাওনা। পৃথিবীর বহুদেশে বিপ্লবের পর থেকে টোটাল নতুন কাঠামো তৈরি করে সেখানে নতুন প্রশাসনিক ব্যবস্থা হয়েছে। আজকে কি করে সচিবালয়ের ভেতরে সেই পুরোনো দোসরদের লোকেরা কিভাবে আন্দোলন করে এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়? এটাতো জনগণ প্রত্যাশা করেনি এবং এই সরকার ভ্যাট-ট্যাক্স আরোপ করলেন। এখানে গণবিরোধী আমলাদের পরামর্শে এটা হয়েছে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাষ্ট্র সমাজ থেকে নীতি নৈতিকতা একেবারে উপড়ে ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এত জায়গা জমি লাগবে কেন? ২৮ লক্ষ কোটি টাকা পাচার করতে হবে কেন? কিন্তু , তিনি করেছেন। এগুলো যদি না করতেন, তাহলে টিকে থাকতে পারতেন। তাকে পালাতে হতো না। উনি পালিয়েছেন। কারণ, ওনার মনের মধ্যে তো ভয় আছে। তিনি আয়নাঘর করেছেন, ক্রস ফায়ার করেছেন। শুধুমাত্র তার পথের কাঁটা সরানোর জন্য এগুলো করেছেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ছেলের জন্য, ভাইগ্না-ভাগ্নির জন্য কাঠার পর কাঠা সরকারি প্লট আত্মসাৎ করেছেন। সরকারি প্লট যাদের আছে, তারা বাড়ি-ঘর নিতে পারে না। ওদের প্রত্যেকেরই বাড়ি-ঘর আছে। পূর্বাচলে ছেলে-মেয়ে, ভাইগ্না-ভাগ্নির নামে তারা ৬০ কাঠা জমি দখল করেছে। পূর্বাচলে নাকি টিউলিপ সিদ্দিকেরও জমি আছে। যে কিনা ব্রিটেনের এমপি এবং মন্ত্রী ছিলেন। উন্নত দেশে থেকে, উন্নত নৈতিকতার মানুষ হয়েও রক্তের যে জেনিটিক্যাল ধারা রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, জুলাই-আগস্টে যে জনস্রোতের তারল্য সৃষ্টি হয়েছে, এর ভিত্তি রচনা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান। বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সঙ্গে কখনোই আপস করেন নি।

ডিইএব’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. হানিফ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

সূত্র: যুগান্তর

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যাসহ ১৯ মামলার আসামী দিলবার গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যাসহ ১৯ মামলার আসামী দিলবার গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রিফাত হত্যা মামলার দিলবার হোসেন(৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। দিলবার উপজেলার সবজিকান্দি গ্রামের মৃত মফিজ বেপারীর ছেলে।

জানাযায় , ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে কুমিল্লা এবং ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে নিয়ে আসলে রাতে মারা যায় রিফাত। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় এবং কুমিল্লার আদালতে দু’টি হত্যা মামলা করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী জানান , রিফাত হত্যার ২৪ নং আসামি দিলবারকে সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৯টি মামলা রয়েছে।

নেইমারকে ছেড়ে দিলো সৌদি ক্লাব আল হিলাল

নেইমারকে ছেড়ে দিলো সৌদি ক্লাব আল হিলাল

নেইমারকে ছেড়ে দিলো সৌদি ক্লাব আল হিলাল

ডেস্ক রিপোর্ট:

কিছুদিন ধরে চলা গুঞ্জনের প্রথম পর্ব শেষ পর্যন্ত সত্যি হয়ে গেছে। নেইমারের আল হিলালের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে। এখন বাকি গুঞ্জনের পরের পর্বও সত্যি হওয়ার অপেক্ষা। ব্রাজিলিয়ান তারকা নেইমার আবার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাবেন, আর সেটা এখন শুধু সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।

সোমবার সান্তোস ক্লাব জানায়, নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে তাদের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। রাত না পোহাতেই খবরটি সত্যি হয়ে যায়।

আল হিলাল মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দেয়, যেখানে জানানো হয়, নেইমার তার ক্লাব ক্যারিয়ারে যা দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন এক অভাবনীয় চুক্তিতে, যার মূল্য প্রায় ১০.৪ কোটি ডলার। তবে সৌদি আরবে যোগ দেওয়ার পর নেইমারের জন্য ক্যারিয়ার সহজ ছিল না। চোট ও অন্যান্য সমস্যার কারণে তিনি মাত্র সাতটি ম্যাচেই অংশ নিতে পেরেছেন।

নেইমার আল হিলাল যোগ দেওয়ার পর বেশ কিছু বড় স্বপ্ন দেখেছিলেন, রোনালদো ও বেনজেমার পথ অনুসরণ করে। তবে হাঁটুর চোটের কারণে ২০২৩ সালে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। দীর্ঘ এক বছরের বিরতি শেষে আবার মাঠে ফিরলেও চোটের কারণে আবারও তাকে মাঠ ছাড়তে হয়। এরপর থেকেই তার সৌদি আরব ছাড়ার গুঞ্জন চলছিল। প্রথমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেওয়ার কথা শোনা গেলেও পরে আলোচনায় আসে তার শৈশবের ক্লাব সান্তোস।

এখন সান্তোস ক্লাব জানাচ্ছে, তারা আশা করছে, নেইমার শিগগিরই তাদের ক্লাবে ফিরবেন। এই বৃহস্পতি বা শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাকে সান্তোসে যোগ দিতে দেখা যেতে পারে। সান্তোস ক্লাবের একাডেমি থেকেই ১১ বছর বয়সে ফুটবল জীবন শুরু করেন নেইমার, এবং ১৭ বছর বয়সে সান্তোসের জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে। এখানে অসাধারণ পারফরম্যান্স করে ২০১০ সালে জাতীয় দলে জায়গা করে নেন। ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন, যেখানে মেসি ও সুয়ারেসের সঙ্গে জুটি গড়ে এক অসাধারণ আক্রমণভাগ তৈরি করেন।

বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে ট্রফি জিতার পর ২০১৭ সালে পিএসজিতে চলে যান নেইমার, যেখানে তিনি বিশ্বরেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে যোগ দেন। পিএসজিতে ৫টি লিগ শিরোপা, তিনটি ফরাসি কাপ এবং দুটি লিগ কাপ জেতার পর, ৯ কোটি ৭৬ লাখ ডলারে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার।

সফলতা, ব্যর্থতা, সম্ভাবনা ও হতাশার এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে নেইমার এখন আবার ফিরে যাচ্ছেন তার জন্মভূমির প্রিয় ক্লাবে, সান্তোসে।

রেলকর্মীদের যৌক্তিক দাবি বিবেচনা

রেলকর্মীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে: উপদেষ্টা

রেলকর্মীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

রেলকর্মীদের কিছু দাবি ইতোমধ্যে মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাকি দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমার এখানে যদি আসে যৌক্তিক কিছু থাকলে, অর্থ মন্ত্রণালয় মানা করবে না। মানবিক কারণে বা মানুষের চাকরি ব্যাপারে সমস্যা হলে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল, যা আমরা আগেই পূরণ করেছি। তবে তারা কেন এখনো আন্দোলন করছে, সেটা তাদের ব্যাপার। আমরা যতটুকু সম্ভব করেছি এবং যা যৌক্তিক মনে হয়েছে, তা দিয়েছি।”

তিনি আরও বলেন, “অন্য দাবিগুলো মন্ত্রণালয় দেখবে। যদি কোনো যৌক্তিক দাবি অর্থ মন্ত্রণালয়ের কাছে আসে, আমরা সেটি নিয়ে আপত্তি করব না। বিশেষ করে মানবিক বা চাকরি সংক্রান্ত কোনো ইস্যু হলে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।”

রেলের কর্মীদের জন্য পূর্বে বরাদ্দ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তারা ওভারটাইম অ্যালাউন্স চেয়েছিল, যা আমরা মিটিয়ে দিয়েছি। তবে পেনশন গ্র্যাচুইটি বাড়ানোর দাবি থাকলে, সেটি অন্য সংস্থার মতোই যাচাই করতে হবে।”

রেলের দাবির কারণে চলমান পরিস্থিতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “এ বিষয়ে রেলওয়ে মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। আমাদের কাজ সাপোর্ট দেওয়া।”

বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরও জানান, আসন্ন রমজান মাসে সরবরাহ নিশ্চিত রাখতে চাল, চিনি, মসুর ডাল এবং সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, “রমজানের সময় সরবরাহ স্বাভাবিক রাখার জন্য পণ্যগুলো আমদানির ব্যবস্থা করা হচ্ছে। তবে শুধু আমদানিই যথেষ্ট নয়; এগুলো সঠিক সময়ে বাজারে পৌঁছানো ও মনিটরিং করাও গুরুত্বপূর্ণ।”

তিনি আশ্বাস দেন, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত বাজারে সরবরাহ ঠিক রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন

সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন

সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন

ডেস্ক রিপোর্ট:

আট বছর আগে বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তার সমাধানে সাত কলেজের জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এক গণমাধ্যমে টেলিফোনে আলাপকালে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের এই সুখবর দেন।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটি জটিল প্রক্রিয়া। এটি কয়েক দিনের কাজ নয়। এর কাঠামো, মডেলসহ বিভিন্ন দিক নিয়ে কাজ করতে হবে। কারণ একটি বিশ্ববিদ্যালয় দীর্ঘমেয়াদে বহু শিক্ষার্থীর স্বার্থের সাথে জড়িত। তাই তড়িঘড়ি কোনো অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়া যাবে না। যথাযথভাবে ভেবে-চিন্তে পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও জানান, “একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথমে সংবিধি তৈরি করতে হয়। শিক্ষক নিয়োগ, আইনগত দিক, আর্থিক কাঠামো, এবং সনদ অনুমোদনের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সনদ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদিত হওয়ার পরেই একটি বিশ্ববিদ্যালয় বৈধভাবে কার্যক্রম শুরু করতে পারে।”

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পষ্ট করে বলেন, “সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি।”

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে। এই প্রক্রিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে নীতি নির্ধারণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার দেবীদ্বার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার দেবীদ্বার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরব থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সাদ্দাম হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার উত্তর পাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। তিনি দেবীদ্বার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলার আসামি।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাদ্দাম হোসেনকে ভোর ৪টার দিকে বিমানবন্দর থানার পক্ষ থেকে দেবীদ্বার থানায় গ্রেপ্তারের খবর জানানো হয় বলে নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস। তিনি জানান, সাদ্দাম হোসেনকে আজ বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে।

বিমানবন্দর থানা পুলিশ জানায়, সাদ্দাম হোসেন সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। বিমানবন্দরে ফিরে আসার পর তাকে আটক করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের হাতে

রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই: উপদেষ্টা ফাওজুল

রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই: উপদেষ্টা ফাওজুল

ডেস্ক রিপোর্ট:

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে।

মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দাবি থাকতে পারে। কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক।

তিনি বলেন, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে।

উপদেষ্টা আজ সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম রয়েছে জনশূন্য। প্ল্যাটফর্মে থাকা ট্রেনগুলোর প্রতিটি দরজা লাগানো। আর রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমের সামনে অপেক্ষামান যাত্রীরা। এমনি পরিস্থিতিতে উপদেষ্টাকে পেয়ে ক্ষোভ ঝাড়েন যাত্রীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার (২৭ জানুয়ারি) রাত ১২টার পর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নিরবতা।

কমলাপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা আবার কেউবা রাজশাহী কিংবা কক্সবাজার।

যাত্রীরা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতে মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।