All posts by jitu

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার:

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লায় ছুরিকাঘাতে সজিব হোসেন বাবু নামে এক যুবক খুন হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে নগরীর অশোকতলা এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সজিব।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা সজিব হোসেন বাবু নগরীর অশোকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীদের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে বাবুর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার রাতে নয়ন বন্ড ও তার সহযোগীরা সজিবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বুধবার বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আগস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনকে রাজনৈতিক বিষয় বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, “ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনটি রাজনৈতিক। তবে এটি আমাদের বাণিজ্যে প্রভাব ফেলবে না। ব্যবসায়ীরা রাজনীতিবিদদের বক্তব্যে বিভ্রান্ত হন না। তারা পণ্য বেচাকেনা করেন। যেখান থেকে বাংলাদেশ সস্তায় পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।”

তিনি আরও জানান, ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হচ্ছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না। তবে বিশ্ববাজারে সয়াবিনের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে এর সরবরাহে কিছুটা প্রভাব পড়ছে।

রমজানের প্রস্তুতির অংশ হিসেবে খেজুর, তেল ও মসুর ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। এসব পণ্যের ওপর ভ্যাট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাজারে জিনিসপত্রের দামে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে তিনি বলেন, “জিনিসপত্রের দাম কমানোর পথে রাজনৈতিক চাঁদাবাজি একটি বড় বাধা। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হচ্ছে না।”

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা ও বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ২

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা ও বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পুলিশের অভিযানে বিভিন্ন রকমের বিপুল পরিমান মাদকসহ নগদ ১০ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এইসময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া এলাকার মোঃ শহীদ মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে এসব মাদক ও টাকা জব্দ করা হয়।

বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আরাফাত হোসেন।

গ্রেফতারকৃতরা সদর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আবদে আলীর ছেলে আবদুস সাত্তার (৫২) এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই দক্ষিন কাছার এলাকার আবদুল হাইয়ের মোঃ পারভেজ (১৫)।

প্রেস বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চকবাজার ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ সময় শাহাপুর এলাকায় শহীদ মিয়ার বাড়ি থেকে ৮৪ বিদেশী মদ, ৪৮ বোতল ফেন্সিডিল, ৯৩ বোতল স্কাফ সিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবাহ নগদ ১০ লাখ ৮২ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়।

চকবাজার ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মঈন উদ্দিন আসামীদেরকে বুধবার বিকেলে আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কর্মী সম্মেলনে সরগরম কুমিল্লা

কর্মী সম্মেলনে সরগরম কুমিল্লা, দেড় যুগ পর জামায়াতের কর্মী সম্মেলন

কর্মী সম্মেলনে সরগরম কুমিল্লা, দেড় যুগ পর জামায়াতের কর্মী সম্মেলন

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার কান্দিরপাড় টাউন হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ কর্মী সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠ এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “স্বাধীনতার পর থেকে ৫৩ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও সঠিক পথে এগোতে পারেনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ হওয়া বীরদের আমরা স্মরণ করছি। কিন্তু বর্তমান সরকার আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। প্রতিবেশী দেশ ভারতের অন্যায় আচরণেরও আমরা নিন্দা জানাই।”

তিনি আরও জানান, কর্মী সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন এবং এতে সাংবাদিকসহ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। সম্মেলনের প্রচারণার জন্য নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হচ্ছে।

টাউনহল মাঠে মঞ্চ তৈরির পাশাপাশি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহিলা নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। টাউনহল মাঠের সঙ্গে ঈদগাহ মাঠের ডিজিটাল সংযোগও রাখা হবে।

কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, “২০০৫ সালের পর দীর্ঘ সময় কুমিল্লায় কোনো বড় কর্মী সম্মেলন হয়নি। এবার আমরা অন্তত ২৫ হাজার নেতাকর্মীর উপস্থিতি আশা করছি। এ সম্মেলন কর্মী সমাবেশ হলেও এটি বিশাল জনসভায় রূপ নিতে পারে।”

এ সময় আরো বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,কুমিল্লা জেলা দক্ষিন জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট,উত্তর জেলা আমীর আব্দুল মতিন,মহানগরী জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে মো:মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারী সেক্রেটারী কাউন্সিলর মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর কর্মী সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান,ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম,কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মুহাম্মদ আবদুর রব,চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড জসীম উদ্দিন সরকার।

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্য জব্দ

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থানে ১ কোটি ৫ লক্ষ ৯৬ হাজার ১৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে উল্লেখিত মূল্যমানের মাদকদ্রব্য, ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য এবং পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়েছে, যা চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে আনার চেষ্টা করা হচ্ছিল। বিজিবি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

অভিযানের এই সফলতায় স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে এবং তারা বিজিবির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে।

প্রতিবেশী দেশের সাথে আমরা শান্তিতে থাকতে চাই : চাঁদপুরে উপদেষ্টা ড. এম. সাখাওয়াত

প্রতিবেশী দেশের সাথে আমরা শান্তিতে থাকতে চাই : চাঁদপুরে উপদেষ্টা ড. এম. সাখাওয়াত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

প্রতিবেশী দেশের সাথে আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি আমাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমূখী হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ভারত আমাদের সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে অথবা তলব করা হবে। ভারতের সঙ্গে আমাদের কোন খারাপ সম্পর্ক ছিলো না। আমাদের দেশে অন্য ধর্মালম্বী যারা আছেন তারা আমাদের দেশের নাগরিক। তাদের নিরাপত্তার বিষয় আমরা দেখব এবং সরকারের কাজই হলো এটি। অনেকেই তাদের মিডিয়াতে এসে হুমকি দিচ্ছেন। দয়া করে এটি আর করবেন না।

বন্দরের নির্মাণ কাজে অনিয়ম প্রসঙ্গে বলেন, পূর্বে যারা কাজটির অনিয়ম কিংবা চুরি করেছে, তাদেরকেত আর জাল দিয়ে ধরে আনা যাবে না। এখন যাতে করে কোন ধরণের চুরি না হয় সেটাই আমাদের দেখা দরকার। নানা কারণে কাজটি করতে দেরি হচ্ছে, যে কারণে নিজেই দেখার জন্য এসেছি। যে প্রতিষ্ঠান কাজটি নিয়েছেন, তাদের পূর্বেই চিন্তা করা দরকার ছিলো কাজটিতে চ্যালেঞ্জ আছে। যদি তাদের কারণে বিশ্বব্যাংকের এই বরাদ্দ ফেরত যায়, তাহলে এই ঠিকাদারকে ধরবো।

তিনি বলেন, চাঁদপুরে একটি ভাল প্রকল্প হচ্ছে, আমি চাঁদপুরবাসীর কাছে অনুরোধ করবো আপনাদের যা যা সহযোগিতা করা দরকার, তাই করুন। অনেকে এখানে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তুলেছেন। বলছেন রেলওয়ের জায়গা। আমরা কারো সাথে আপোষ করবো না। উন্নয়ন কর্মকান্ড আপনাদের অর্থাৎ জনগণের জন্য। এখানে আমরা এসে থাকবে না। আপনারা ব্যবহার করবেন। এটি নির্মাণে যদি কোন অনিয়ম হয়, সে বিষয় তুলে ধরেন।

মেঘনায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমি ঢাকা থেকে আসার সময় চাঁদপুর ও মুন্সীগঞ্জ এর মাঝামাঝি ষাটনল এলাকায় দেখেছি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। আমাকে দেখে তারা পালিয়েছে। কিন্তু আমি ছবি তুলে রেখেছি। এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে ডেকেছি কথা বলার জন্য। আমি সেখানে যাব। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তহ বিআইডাব্লিউটিএর স্থানীয় কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

কুমিল্লায় বসুন্ধরা ফেডারেশন কাপের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের জয়

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা ফেডারেশন কাপ ২০২৪-২৫ এর উদ্বোধন হয়েছে। প্রথম ম্যাচে ব্রাদার্সকে  ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের পক্ষে একমাত্র গোলটি করেন তপু।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বসুন্ধরা ফেডারেশন কাপ ২০২৪-২৫ এর উদ্বোধন করেন কুমিল্লার  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পন্কজ বড়ুয়া ,  কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন  ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আশফাক।

    

এ সময় আরো উপস্থিত ছিলেন  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার  সাবেক সহ-সভাপতি  এয়ার আহমেদ সেলিম, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক  ও ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, ক্রীড়া সংগঠক স্বপন, উল্লাস, ফুটবল কোচ তুহিন প্রমুখ।

একটি ইস্যুর মাধ্যমে সম্পর্ক মূল্যায়ন

একটি ইস্যুর মাধ্যমে সম্পর্ক মূল্যায়ন করা যাবে না: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট একটি ইস্যুর মাধ্যমে মূল্যায়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের প্রেক্ষাপটে তিনি সেখানে উপস্থিত হন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাইকমিশনার বলেন, ‘‘আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখবো, আজকের বৈঠক তেমনই একটি বিষয়। আমাদের মধ্যে ব্যাপক সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট। আমরা একটি একক ইস্যুর মাধ্যমে এটি মূল্যায়ন করতে পারি না। আমাদের পরস্পর নির্ভরশীল বিষয়গুলো রয়েছে, যা দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ।’’

তিনি আরও বলেন, ‘‘সর্বশেষ দুই মাসে আমাদের পারস্পরিক সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন ঘটেছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকার সঙ্গে কাজ করে যাচ্ছি এবং আমরা সামনে অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবো।’’

গত সোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হামলা চালানো হয়। জানা যায়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরার হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সদস্যরা এই হামলা চালান।

এ ঘটনায় রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে এবং জানায়, বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে আক্রমণ ও হিংসাত্মক বিক্ষোভের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।

এ ঘটনার পর আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, গতকাল মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনের কাছে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে বিক্ষোভ হয়। হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপির সহযোগী সংগঠন।

আগরতলার হামলাকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানায়, ‘‘কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়।’’ এ ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, হামলার ঘটনার পর নিরাপত্তার কারণে মঙ্গলবার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘‘নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত