All posts by jitu

প্রায় ৯ হাজার ইয়াবাসহ

প্রায় ৯ হাজার ইয়াবাসহ হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর আটক

প্রায় ৯ হাজার ইয়াবাসহ হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহজাদা জিসানকে (৪৮) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি ২ সদস্যরা।

২৭ নভেম্বর ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাউজিং এস্টেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মোঃ শাহাজাদা জিসান কুমিল্লা সদরের হাউজিং এস্টেট গ্রামের মৃত সেকান্দার আলী এর ছেলে। সে হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেসিদের নতুন কোচ হলেন

মেসিদের নতুন কোচ হলেন আর্জেন্টাইন সাবেক তারকা মাশচেরানো

মেসিদের নতুন কোচ হলেন আর্জেন্টাইন সাবেক তারকা মাশচেরানো

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার হাভিয়ের মাশচেরানো। গত ১৯ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো, যিনি তাতা মার্টিনো নামে পরিচিত। এরপর থেকেই নতুন কোচ নিয়োগ নিয়ে শুরু হয় নানা জল্পনা। গুঞ্জন ছিল, মেসির সাবেক সতীর্থ মাশচেরানো এই পদে আসতে পারেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে ইন্টার মায়ামি মাশচেরানোর কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাকে তিন বছরের জন্য ক্লাবের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়ার্ক পারমিট সম্পন্ন হলেই মায়ামির দায়িত্ব গ্রহণ করবেন এই আর্জেন্টাইন।

জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনায় ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে খেলেছেন মাশচেরানো। এছাড়াও তিনি রিভার প্লেট, করিন্থিয়ান্স, ওয়েস্ট হ্যাম এবং লিভারপুলের হয়েও খেলেছেন।

কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০২২ সালে। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পালনের পর এবার প্রথমবারের মতো ক্লাব ফুটবলে কোচিংয়ে নাম লিখিয়েছেন মাশচেরানো।

নতুন দায়িত্ব নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ইন্টার মায়ামির মতো ক্লাবকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য সম্মানের। আমি এই সুযোগটি সফলভাবে কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করব। ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এবং সমর্থকদের আরও অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিতে আমি ইন্টারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”

ইসকন নিষিদ্ধ চেয়ে

ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

ডেস্ক রিপোর্ট:

ইসকন নিষিদ্ধ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান।

বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “কেউ না কেউ কোনো দৃষ্টিকোণ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে।”

এই সময় উচ্চ আদালত বলেন, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। কেউ যাতে এই পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। ইসকন ও সাম্প্রতিক বিষয় নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপ আগামীকাল (বৃহস্পতিবার) জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান কাজ- ড. খন্দকার মোশাররফ হোসেন

অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান কাজ- ড. খন্দকার মোশাররফ হোসেন

ডেস্ক রিপোর্ট:

গত ষোল বছরে নির্বাচন কমিশন ধংস করে দিয়ে গেছে শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে  নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কাজ বলে মন্তব্য করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল তিনটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার শাহিদুল হাসান (বাবুল), সভাপতি, ড. মোশারফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি। সঞ্চালনায় ছিলেন এনামুল হক সফর তালুকদার , সাধারণ সম্পাদক, ড. মোশাররফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক- ড. খন্দকার মারুফ হোসেন সচিব, ড. মোশাররফ ফাউন্ডেশন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্ট।
মোঃ আনোয়ার হোসেন আনন্দ সভাপতি, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম। মোঃ মেহেদী হাসান সাধারণ সম্পাদক, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মিয়া মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল। সাইফুল আলম ভূঁইয়া আহ্বায়ক, বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। আবুল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এম এ আবদুল লতিফ ভূঁইয়া আহব্বায়ক, দাউদকান্দি উপজেলা বিএনপি। জসিম উদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। নুর মোহাম্মদ সেলিম সরকার। শওকত চৌধুরী পিটার, মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, খন্দকার মাহবুব হোসেন তুষার প্রমূখ।

কুমিল্লায় ড্যাবের আয়োজনে

কুমিল্লায় ড্যাবের আয়োজনে নবীন চিকিৎসক সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত

কুমিল্লায় ড্যাবের আয়োজনে নবীন চিকিৎসক সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার আয়োজনে মেডিকেল কলেজের নবীন চিকিৎসক সংবর্ধনা ও চিকিৎসক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর ঢুলিপাড়ায় ভার্চুয়াল ফান টাউনের অডিটোরিয়াম হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশর (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা.মিনহাজুর রহমান তারেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেন, নতুন বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের মূল্যায়ন করা হবে। তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আধুনিক বাংলাদেশ গড়তে হলে আপনি ও আমাদের সবাইকে সৎ ও দায়িত্ববান হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু,কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো.জসিম উদ্দিন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার মেহেদী হাসান, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ডাক্তার আবু নাসের, কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মাসুম হাসান, কুমিল্লা মহানগর ড্যাবের সভাপতি ডাক্তার সুমন, কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডাক্তার মিনহাজুর রহমান তারেক, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার আরিফ হায়দার, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার জাকারিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার শফিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন । পরে রেফেল ড্র র আয়োজন করা হয়।

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ২৪ লাখ টাকার মাদকদ্রব্য আটক

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ২৪ লাখ টাকার মাদকদ্রব্য আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ট্যাপেন ট্যাডল ট্যাবলেট আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ২০৮১/৮-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকায় চোরাচালানকৃত মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদকদ্রব্যের সংখ্যা ২,৪০০ পিস এবং বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। এগুলো সীমান্ত এলাকা দিয়ে চোরাপথে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল।

উল্লেখ্য, বিজিবি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, যা সীমান্ত এলাকার নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আটককৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি’র এই সফল অভিযানের জন্য স্থানীয় জনগণ ধন্যবাদ জানিয়েছে।

 

 

রাষ্ট্রদ্রোহের সঙ্গে যত বড়

রাষ্ট্রদ্রোহের সঙ্গে যত বড় নেতাই যুক্ত হোক, কোনো প্রকার ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ

রাষ্ট্রদ্রোহের সঙ্গে যত বড় নেতাই যুক্ত হোক, কোনো প্রকার ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো প্রকার হস্তক্ষেপ, আঘাত বা অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা মহাবিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রসঙ্গে আসিফ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহের সঙ্গে যুক্ত থাকেন, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।

তিনি আরও বলেন, ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মানুষের স্বপ্নের জায়গা থেকে হয়েছে। আমাদের যে প্ল্যাটফর্ম থেকে গণঅভ্যুত্থান হয়েছে, তার নাম লেখা আছে। আমরা একটি বৈষম্যহীন গণতন্ত্র চেয়েছি।

উন্নয়ন বৈষম্য নিয়ে এই উপদেষ্টা বলেন, ইতোপূর্বে বাংলাদেশে এলাকাভিত্তিক বৈষম্য ছিল। যে এলাকা থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছে, সেই এলাকায় উন্নয়ন হয়েছে। আমরা বৈষম্য নিরসন করে সারাদেশে সমউন্নয়ন করতে চাই।

বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জসহ দুই-একটি জেলার উন্নয়ন করা হয়েছে। বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না।

ইউনিয়ন পরিষদ নিয়ে তিনি বলেন, আমাদের অনেকগুলো নাগরিক সেবা দেয়ার প্রয়োজন হয়। আমরা বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব।

পরে অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এ সময় ২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য রাজমিস্ত্রি শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা আসিফ রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালেন ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় উলিপুর উপজেলার শত শত মানুষ তাদের দাবি জানাতে পানিয়ালের ঘাটে উপস্থিত হন। এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন তিনি।

এদিকে, পীরগাছা থেকে বিকেলে কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করেন। পরে সেখান থেকে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন।

কুমিল্লায় নোংরা পরিবেশে রং

কুমিল্লায় নোংরা পরিবেশে রং ও কেমিক্যাল দিয়ে চিপস ও ম্যাকারনি তৈরি: ১.৫ লাখ টাকা জরিমানা

 

শাহ ইমরান:

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিষিদ্ধ রং ও কেমিক্যাল ব্যবহার করে চিপস, চানাচুর, ভার্মিসিলি এবং ম্যাকারনি উৎপাদনের অপরাধে কুমিল্লার আদর্শ সদর উপজেলার একটি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান “ফুলবন ফুড প্রোডাক্টস” এর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসন এবং বিএসটিআই জেলা অফিস কুমিল্লার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক।

আনন্দপুর এলাকার “ফুলবন ফুড প্রোডাক্টস” নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল এবং নিষিদ্ধ রং ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার এবং লাইসেন্সবিহীনভাবে পণ্য উৎপাদন ও বিতরণ করছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ২৭ ধারা অনুযায়ী ৮০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারা অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিএসটিআই থেকে পণ্যের গুণগত মান যাচাইপূর্বক লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহমদ, কাজী মো. শাহান এবং মেট্রোলজি পরিদর্শক লুৎফুর রহমান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।