Tag Archives: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার

স্টাফ রিপার্টার:

কুমিল্লায় ব্যাটালিয়ন ১০ বিজিবির পৃথক দুই অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) মধ্যরাতে ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপি ও যশপুর বিওপির বিশেষ দল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এই সময় যশপুর বিওপির অভিযানে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বৌয়ারা বাজার বিওপির অভিযানে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সোমবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির সূত্রে জানা যায়, ১ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির যশপুর বিওপির বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির টহল দল যশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৯/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান নামক স্থান থেকে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এইছাড়া ২ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপির বিশেষ টহলদল একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৮৫/৮-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্য্যনগর নামক এলাকা থেকে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির দুইটি পৃথক অভিযানে মাদকগুলো উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মাদকদ্রব্যগুলোর জব্দ তালিকা করে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এমন বিশেষ অভিযান চলমান থাকবে।

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্য জব্দ

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থানে ১ কোটি ৫ লক্ষ ৯৬ হাজার ১৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে উল্লেখিত মূল্যমানের মাদকদ্রব্য, ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য এবং পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়েছে, যা চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে আনার চেষ্টা করা হচ্ছিল। বিজিবি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

অভিযানের এই সফলতায় স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে এবং তারা বিজিবির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে।