Tag Archives: মাদক উদ্ধার

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার

স্টাফ রিপার্টার:

কুমিল্লায় ব্যাটালিয়ন ১০ বিজিবির পৃথক দুই অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) মধ্যরাতে ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপি ও যশপুর বিওপির বিশেষ দল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এই সময় যশপুর বিওপির অভিযানে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বৌয়ারা বাজার বিওপির অভিযানে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সোমবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির সূত্রে জানা যায়, ১ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির যশপুর বিওপির বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির টহল দল যশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৯/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান নামক স্থান থেকে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এইছাড়া ২ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপির বিশেষ টহলদল একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৮৫/৮-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্য্যনগর নামক এলাকা থেকে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির দুইটি পৃথক অভিযানে মাদকগুলো উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মাদকদ্রব্যগুলোর জব্দ তালিকা করে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এমন বিশেষ অভিযান চলমান থাকবে।

কুমিল্লায় পুলিশের নিয়মিত অভিযানে ৫১ জন গ্রেফতার, মাদক উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বিশেষ অভিযানের শেষ দিনে ৫১ জনকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এ গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ১৭ টি উপজেলায় গ্রেফতারী পরোয়ানা, মাদক মামলায় ৪ জন, নিয়মিত মামলায় ১০ জন সহ বিভিন্ন অভিযোগে ৫১ জনকে আটক করা হয়েছে এবং মাদক উদ্ধার করা হয়েছে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৯৩ জন গ্রেফতার, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৯৩ জনকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এ গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ১৭ টি উপজেলায় গ্রেফতারী পরোয়ানা, মাদক মামলা ১২ জন, নিয়মিত মামলা ১৮ জনসহ বিভিন্ন অভিযোগে ৯৩ জনকে আটক হয়েছে এবং ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৫২০ বোতল ফেন্সিডিল, ১০ বোতল ইস্কাফ ও ১১৮৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

চৌদ্দগ্রামে ২ কোটি টাকার যৌণ উত্তেজক ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক বিভিন্ন প্রকারের ট্যাবলেট উদ্ধার করেছে কুমিল্লা ১০ (বিজিবি)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর সীমান্তে পাচাঁরের সময় এগুলো উদ্ধার করা হয়।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী বলেন, এক সপ্তাহ আগে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি-লক্ষীপুর সীমান্ত এলাকা দিয়ে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল বাংলাদেশে আনা হবে। এমন সংবাদে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। মঙ্গলবার ভোরে দুই লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা, সেনেগ্রা ও টার্গেট বাংলাদেশে পাচাঁরকালে বিজিবি অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটভর্তি দুই কোটি টাকা সমমানের ওই ট্যাবলেটগুলো উদ্ধার করে।