কুমিল্লার নাঙ্গলকোটে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2020
কামাল হোসেন জনি,নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোটে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সন্ধ্যার পর উপজেলার মালিপাড়া এলাকায় এক ব্যক্তি (৫০) ও পুজকরা এলাকায় এক যুবকের (২৫) মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুল জানান, তাদের দাফন সম্পন্ন হয়েছে। তাদের বাড়ির লোকজনকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাদের নমুনা সংগ্রহ করছে।
উল্লেখ্য যে, নাঙ্গলকোটে ৬ জন করোনায় আক্রান্ত রোগি রয়েছে।