চৌদ্দগ্রাম সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ!
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আ’লীগ নেতা মোঃ জাফর ইকবালের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কোটি কোটি টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। মাত্র ৩০ শতাংশ কাজ করে বাকি অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। ভূয়া ভাউচার তৈরীর করে বিভিন্ন প্রকল্প দেখিয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়াও একই রাস্তা নামে-বেনামে সংস্কারের কথা বলে একাধিবার প্রকল্প পাশ করে বরাদ্দকৃত টাকা তছরুপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই নিয়ে কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান জাফর ইকবালের ক্ষমতাকালীন সময়ে বিএনপি জামায়াতের বহু নেতাকর্মী তার বাহিনীর হাতে মারধর ও লাঞ্চনার শিকার হয়েছেন। ২০১৬ সালে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে ইচ্ছেমতো অফিস পর